Tag: জন্মদিন

  • ৫৮ তে সালমান, জন্মদিনের পার্টিতে কারা ছিলেন?

    আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তার বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। জন্মদিনের ঠিক আগ মুহূর্তেই মুম্বাই ফিরলেন সালমান খান। শহরে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটালেন ভাইজান। 

    দিল্লি থেকে এদিন তিনি মুম্বাই ফিরে আসেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় তাকে। সালমান খান এবং তার ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। তাই তারা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন। বাবা আয়ুশ এবং মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত। 

    এদিন সালমানের জন্মদিন উপলক্ষ্যে তার বিশেষ বান্ধবী (কানাঘুষোয় শোনা যাচ্ছে তারা নাকি প্রেম করছেন) ইউলিয়া ভান্টুরকেও দেখা যায়। তিনি কেকের টেবিলের কাছে দাঁড়িয়েছিলেন, ঠিক সালমানের পেছনে। 

    আরও পড়ুন: 

    সালমান ও আয়াতের জন্মদিনে এদিন খান পরিবারের প্রায় সবাই হাজির ছিলেন। দেখা মেলে সদ্য বিবাহিত আরবাজ খান, তার ছেলে আরহান খান, আলভিরা খানকে। ছিলেন কিছু ঘনিষ্ঠ বন্ধু যেমন ববি দেওল ও অন্যরা।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের বড় ছেলের জন্মদিনে ছোট ছেলের শুভেচ্ছা

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বুবলীর সম্পর্ক বৈরী হলেও তাদের সন্তানদের মধ্যে যে তার প্রভাব নেই, সেটি এবার প্রকাশ্যে এলো।

    rnrn

    ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন বুধবার। দিনটিতে আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব। সেইসঙ্গে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরও তার বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে।

    rnrn

    আব্রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেহজাদ খান বীর নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিল প্রকাশ করা হয়েছে। সেখানে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’।

    rnrn

    ভিডিওর ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া’। চিত্রনায়িকা বুবলীও তার ফেইসবুকে সন্তান বীরের এই রিল ভিডিওটি শেয়ার করেছেন। 

    rnrn

    একই দিনে ছেলে আব্রামের একটি ভিডিও ফেইসবুকে শেয়ার করেছেন শাকিব। সেখানে দেখা যায়, আব্রাম খান জয় হাতে তালি দিয়ে দুলে দুলে তার বাবা শাকিব খানকে নিয়ে একটি গান করছে। 

    rnrn

    গানের কথাগুলো এমন- “আই লাভ ইউ মাই ডিয়ার সুইট পাপা, ইউ মেক মি হ্যাপি হোয়েন আই অ্যাম স্যাড। আই ওয়ান্ট টু টেল ইউ হাউ মাচ আই লাভ ইউ। হোয়েন আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম সো গ্ল্যাড।”

    rnrn

    ভিডিওটি নিজের ফ্যান পেইজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, আব্রাম তোমাকেও ভালোবাসি। এই দিনটি বার বার ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।

    rnrn

    ‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না থাকলেও সন্তানদের সঙ্গে ঠিকই সম্পর্ক রেখে চলেছেন শাকিব। দুই সন্তানকে একই স্কুলেও ভর্তি করেছেন তিনি।

    অনলাইন ডেস্ক

  • যে কারণে সাতদিন আগেই রুনা লায়লার জন্মদিন উদযাপন

    রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শুক্রবার সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উদযাপন করেন শিল্পীরা।  তার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। এদিনে তিনি দেশে থাকবেন না। তাই সাত দিন আগেই উদযাপন করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার সংগীতশিল্পী ধ্রুব গুহ, দিঠি আনোয়ার, কনা, সাব্বির, রাশেদ, ইউসুফ, লিজা, লুইপা, ঝিলিক, মুহিন খান, অভিনেতা আব্দুন নূর সজল, উপস্থাপিকা শান্তা জাহান, রুহানী লাবণ্য, প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ক্রিমসন কাপের সিইও শরফরাজ আনোয়ার উপল। 

    উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

     

    রুনা লায়লা বলেন, এমন আয়োজনে আমি খুবই আপ্লুত। ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমিও তাদের অনেক অনেক ভালোবাসি। তাদের সঙ্গে থাকতে, কথা বলতে, সময় কাটাতে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তাদের সঙ্গে মিশলে আমি আমার নিজের সম্পর্কে আরও জানতে পারব। আর আমার জীবনের যা কিছু অর্জন তা ওদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। এভাবে ওরা সবসময়ই এমন করে আমার পাশে থাকবে বলে বিশ্বাস করি। 

    আয়োজন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, শ্রদ্ধেয় রুনাজির জন্মদিনের অগ্রিম আয়োজনে থাকতে পেরে বেশ ভালো লাগছে। ঈশ্বরের কাছে তার শতায়ু কামনা করছি।
     

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর জন্মদিনের ছবি দেখে সমালোচনা

    ৩ নভেম্বর ধুমধাম করে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী বাড়িতে এলাহি আয়োজন করেছিলেন কর্তা রাজ চক্রবর্তী। ৯ মাসের অন্তঃসত্ত্বা, ফলে খুব বেশি বাইরেও যাচ্ছেন না। তাই বাড়িতেই নিজের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন টালিপাড়ার রাজ ও শুভশ্রী। 

    তুঁতে রঙের একটি ড্রেসের সঙ্গে মানানসই গহনায় সেজেছিলেন নায়িকা। ছেলে ইউভানকে কোলে নিয়ে কেক কাটলেন। বন্ধুবান্ধব অনেকেই এসেছিলেন নায়িকাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু জন্মদিনের শুভেচ্ছার মাঝেও এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য।

    কেউ লিখেছেন, “আর কত বোটক্স করাবেন?” আবার কারও মন্তব্য, “মানছি আপনি সন্তানসম্ভবা, কিন্তু তাও এমন দেখাবে কেন?” আবার কারও বক্তব্য, “একটু অন্যভাবে সাজতে পারতেন।” নানা জনের নানা মন্তব্যের কোনো উত্তর দেননি শুভশ্রী। 

    কিছু দিন আগেই শেষ করেছেন রিয়েলিটি শোয়ের শুটিং। তবে এই মুহূর্তে আর কোনো নতুন কাজ শুরু করবেন না অভিনেত্রী। এখন শুধু চিত্রনাট্য শুনছেন। সম্প্রতি পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে মিটিংও করেছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার ফ্লোরে ফিরবেন আগামী বছর। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়ের পর এবার বড়পর্দায় নাকি জুটি বাঁধবেন শুভশ্রী ও দেবালয়।

    বিনোদন ডেস্ক

  • নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়: মৌসুমী

    ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মৌসুমীর। এর পর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন এ অভিনেত্রী। প্রিয়দর্শিনী অভিনেত্রী হিসেবে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। 

    ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে ৫০তম বছর পেরিয়ে ৫১তম বছরে পা রাখলেন মৌসুমী। 

    জন্মদিনে দেশে নেই অভিনেত্রী। মেয়ের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন তিনি। মৌসুমী ও ওমর সানীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদীন ও ফাইজা।

    এখনো পূর্ণ উদ্যমেই কাজ করে চলেছেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মানও।

    ২০২১ সালে জন্মদিন উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন— সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তা হলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

    এদিকে জন্মদিনে মৌসুমীকে মিস করছেন স্বামী ওমর সানী। এক ভিডিওবার্তায় ওমর সানী বলেছেন, মৌসুমী, আসসালামুআলাইকুম। শুভ জন্মদিন। আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকা অবস্থান করছ। কিন্তু তুমি কি জানো যে, আমার মাথার ওপরের ছাদটা নেই। এখন রাত বাজছে ১২টা। আমি মিস করছি তোমাকে— উইশ করার জন্য। সব বাঙালির কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।

    আরও পড়ুন: 

    ভিডিওবার্তায় ওমর সানী আরও বলেছেন, মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, অনেক। ভালো রাখুক। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনের উৎসব থামিয়ে যা করলেন শাহরুখ, নেটদুনিয়ায় তুমুল প্রশংসা

    আট থেকে আশি— সবাই তার ভক্ত। বৃহস্পতিবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন বলিউডের কিং খান। ৫৮ বছরে পা দিলেন শাহরুখ। ২ নভেম্বর শাহরুখ ভক্তদের কাছে অকাল দিওয়ালি কিংবা ঈদ! কারণ এটা তাদের 'ভগবান'-এর ‘আর্বিভাব দিবস’। ৫৮-র শাহরুখের জন্য আজও পাগল কাশ্মীর থেকে কন্য়াকুমারীর লাখো তরুণী। পিছিয়ে নেই পুরুষ ভক্তরাও। আদর্শ প্রেমিক হওয়ার মন্ত্রে ভারতীয় যুব সম্প্রদায়কে দীক্ষিত করেছেন শাহরুখ। 

    rnrn

    জন্মদিনের আনন্দও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড সুপারস্টার। ফ্যান ইভেন্টে হাজির হয়ে এক লহমায় মন জিতলেন প্রিয় নায়ক। বৃহস্পতিবার অনুষ্ঠানে শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। বড় ছেলে আরিয়ানের ব্র্যান্ডের সাদা টিশার্ট আর ব্লু ডেনিমে ধরা দিলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ আর ‘নট রামাইয়া ভাস্তাভাইয়ার তালে ঠুমকা লাগালেন কিং খান। দুই গানের হুক স্টেপে আরও খাস হয়ে উঠল শাহরুখের এন্ট্রি। এত আনন্দ, সেলিব্রেশন, নাচ-গানের মাঝেও নিজের বিশেষ ভক্তকে ভুলে গেলেন না শাহরুখ। 

    rnrn

    এদিনের সেলিব্রেশেনের ফাঁকে নিজের প্রয়াত ফ্যান মুহাম্মদ আশরাফকে মনে করলেন শাহরুখ। নায়কের অন্যতম জনপ্রিয় একটি ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশরাফ। এদিনের অনুষ্ঠান থামিয়ে আশরাফকে স্মরণ করেন শাহরুখ। জানান, নিজের অন্ধভক্তের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা। গত দু-বছর ধরে দুরারোগ্য় ব্যাধির সঙ্গে লড়াই করেছেন আশরাফ। সদ্যই প্রয়াত হন তিনি। 

    rnrn

    এদিন সবাইকে আশরাফের আত্মার শান্তি কামনা করতে বলেন শাহরুখ। জানান তিনি নিশ্চিত আশরাফ যেখানেই আছে সুখে রয়েছে। কারণ সে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে জানে। আজীবন শাহরুখের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং শাহরুখ ভক্তদের একজোট করতে আশরাফের উদ্যোগের প্রশংসা করেন বলিউড বাদশা। 

    rnrn

    শাহরুখ খান বরাবরই নিজের ফ্যানদের সঙ্গে সরাসরি সংযোগ রাখতে ভালোবাসেন। টুইটারেও #AskSRK সেশনের মাধ্যমে অনুরাগীদের প্রশ্নের জবাব দেন তারকা। আপতত বক্স অফিসে ১০০০ কোটির হ্যাটট্রিক পূরণ করাই লক্ষ্য শাহরুখের। পাঠান, জওয়ান-এর পর এ বছর শাহরুখের তিন নম্বর রিলিজ ‘ডাঙ্কি’, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু হিরানি।

    rnrn

    ক্রিসমাসে ডাঙ্কি নিয়ে আসছেন তিনি। তার আগে অবশ্য বড়পর্দায় ‘পাঠান’ হয়ে ধরা দেবেন বাদশা। ভাইজানের দিওয়ালি রিলিজ টাইগার ৩-তে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে রয়েছেন শাহরুখ খান।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন শাহরুখ খান

    বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ। বলি ইন্ডাস্ট্রির সেই মানুষের জন্মদিন, যাকে কেউ কেউ জীবনের সর্বোচ্চ সম্মানিত মানুষের আসনে রেখেছেন। আবার এমন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা তাকে সরাসরি দেখার জন্য কয়েকশ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছেন তারকার বাড়ির সামনে।

    rnrn

    জন্মদিন উপলক্ষ্যে বুধবার রাত থেকেই শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছিলেন মান্নতের বাইরে। শারুখের জন্মদিন ঘিরে ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। আগত শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় থাকেন, কখন আসবেন তাদের প্রিয় তারকা। হাত নাড়বেন, আর সবার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু।

    rnrn

    ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর বলছে, রাত ১২টা বাজতেই সবার দীর্ঘ অপেক্ষার অবসান পূরণ করেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্টের সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে মান্নতের ব্যালকনিতে আসেন তিনি। তাকে দেখা মাত্র আতশবাজি ফাটানো হয়। পোস্টার হাতে কেউ কেউ চিৎকার করতে থাকেন। আর হাতে থাকা ফোন ব্যস্ত প্রিয় নায়ককে ক্যামেরাবন্দি করতে।

    rnrn

    এদিকে জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্ক্ষীদের মান্নতের বাইরে ভিড়ের বিষয়টি আবেগতাড়িত করেছে নায়ককে। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, এটা অবিশ্বাস্য যে, আপনারা এত রাতেও শুভেচ্ছা জানানোর জন্য মান্নতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন অভিনেতা মাত্র। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আর কিছুতেই পাই না আমি।

    rnrn

    তিনি আরও লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে তা হলে―অন স্ক্রিন ও অফ স্ক্রিনে।

    rnrn

    জানা গেছে, জীবনের বিশেষ দিন উপলক্ষ্যে এদিন একটি জাঁকজমক আয়োজন করতে যাচ্ছেন শাহরুখ খান। যেখানে অতিথির তালিকায় রয়েছেন বলিউড ভাইজান সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ ইন্ডাস্ট্রির অনেক খ্যাতিমান তারকারা।

    rnrn

    শাহরুখ খান চলতি বছর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি কাটিয়ে দুটি সিনেমা মুক্তি পায় তার। এর মধ্যে একটি হাজার কোটির ওপরে ব্যবসা করেছে।

    বিনোদন ডেস্ক

  • কেন জন্মদিনে জাঁকজমক আয়োজন নেই, জানালেন পরীমনি

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। ২৪ অক্টোবর এই আলোচিত নায়িকার জন্মদিন ছিল। বিগত বছরগুলোয় জীবনের বিশেষ এই দিনটি বেশ জাঁকজমক আয়োজনে উদযাপন করেছেন এই অভিনেত্রী।

    পরীমনি জানান, এবারের জন্মদিনে জাঁকজমক নেই। কেক কাটার মধ্যেই সীমিত। তার ভক্তদের প্রশ্ন জন্মদিনে বড় আয়োজন থেকে সরে এলেন কেন নায়িকা। 

    এ বিষয়ে পরীমনি বলেন, জন্মদিন আমার জন্য বরাবরই একটি বিশেষ ও আনন্দের দিন। প্রতি বছরই নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি আমি। আমার নানাই হচ্ছে বাবা-মা, সবকিছু।

    তিনি আরও বলেন, এবার আমার সেই নানা হাসপাতালে। তার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। তিনি ১১ দিন ধরে হাসপাতালে। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে অংশ নিতে পারবেন না তিনি। তাই এবার জন্মদিন জাঁকজমকভাবে হয়নি। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগ করতে চাই।
     

    বিনোদন ডেস্ক

  • সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা: ঋতুপর্ণা

    বাংলা সিনেমার চর্চিত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সিনেমায় দুজনের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও এক সময় ইন্ডাস্ট্রির অন্দরে তুমুল আলোচনা হয়েছে। 

    আজ শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

    পুরোনো একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার অনুভূতি। তোমার সঙ্গ পাওয়াটা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’

    একসঙ্গে ৪৯টি সিনেমাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। যার মধ্যে ৪৭টি মুক্তি পেয়েছে ২০০০ সালের মধ্যে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল, এমন অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন শ্রীলেখা মিত্র। 

    এ বিষয়ে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’

    তাদের মধ্যে মনোমালিন্যও হয়েছিল। যে কারণে দুজনের সম্পর্কে দূরত্বও বেড়েছিল। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। সেই সিনেমাও ব্লকবাস্টার। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা গেছে এ জুটিকে।

    এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যস্ত নিজের পুজো রিলিজ ‘দশম অবতার’-এর প্রচারে। এই ছবিতে আবারও একবার সৃজিতের সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। এতে অভিনয় করেছেন–জয়া আহসান, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘এ বিউটিফুল লাইফ’।

    বিনোদন ডেস্ক

  • বড় ছেলে আব্রামের জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাকিব

    চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাম খান জয় পা দিয়েছে সপ্তম বছরে। এ নিয়ে নিজের ভেরিফায়েড পেজে ওই শুভেচ্ছা বার্তা দেন শাকিব।

    বুধবার শুভেচ্ছা জানিয়ে শাকিব লিখেছেন, তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন। 

    পোস্টে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।

    শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের।

    ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় তাদের।

    এদিকে বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়েছে। সম্পর্কে জয়ের ছোট ভাই হন বীর। 

    বুধবার বেলা ১১টায় ‘শেহজাদ খান বীর’-এর ফেসবুক পেজ থেকে জয়কে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, বড় ভাইকে জন্মদিনের উইশ করছেন বীর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন জয় ভাইয়া।  

    নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

    বিনোদন ডেস্ক