Tag: জন্মদিন

  • কোন প্রিয়জনের জন্মদিনে মেতে উঠলেন মিমি

    সামনেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি আলাপ। এই প্রথমবার কোনো রোমান্টিক ছবিতে জুটি হিসেবে ধরা দেবেন অভিনেত্রী এবং আবির চট্টোপাধ্যায়। বর্তমানে সেই ছবির প্রচারেই ব্যস্ত মিমি চক্রবর্তী। 

    তবু এই শত ব্যস্ততার ফাঁকেও এদিন তিনি তার এক প্রিয়জনের জন্মদিন পালনে মেতে উঠলেন। শুভেচ্ছা জানিয়ে লেখেন— জন্মদিন আমার সানশাইন। তবে কি এবার প্রেমে পড়লেন মিমি? জীবনে নতুন মানুষ এলো? না না বিষয়টি একেবারেই সেটি নয়। আসলে এদিন অভিনেত্রীর পোষ্যর জন্মদিন ছিল।

    মিমি চক্রবর্তীর অন্যতম পোষ্য চিকুর জন্মদিন ছিল এদিন। আর তার জন্মদিনেই বাড়িতে হইহই করে আনন্দে মেতে উঠতে দেখা যায় এদিন আবিরের নায়িকাকে। চিকুর তৃতীয় জন্মদিন ছিল এটা।

    আদরের পোষ্যর জন্মদিন উপলক্ষ্যে অভিনেত্রী বাড়িতে কেক বানিয়েছিলেন। এদিন তার আদরের সন্তানকে অনেক আদর করে দেন মিমি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একটি মিষ্টি ভিডিও। সেখানে চিকুর একেবারে ছোট্টবেলার সময় থেকে এতদিন পর্যন্ত তার সঙ্গে কাটানো নানা মুহূর্তকে তুলে ধরেছেন মিমি। কেককাটার সময় গান বার্থডে সংও।

    এই ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার সানশাইন ৩ এ পা দিল।'

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে গাড়ি পেলেন মাহির ছেলে, কে দিল এই উপহার?

    চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এই দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করেন অভিনেত্রী। 

    কিন্তু একমাত্র ছেলের জন্মদিনে পাশে ছিলেন না সদ্য সাবেক হওয়া স্বামী রকিব সরকার।

    আরও পড়ুন: 

    সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে।

    বিশেষ দিনটিতে শেষ বেলায় ছেলেকে অভূতপূর্ব উপহার দিয়েছেন এ নায়িকা। একদম লাল রঙের একটি গাড়ি উপহার দিয়েছেন ছেলেকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। 

    ক্যাপশনে লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি।’ আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। 

    কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। এরপর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।
     

    বিনোদন ডেস্ক

  • ‘আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের ৩৪তম জন্মদিন শুক্রবার। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত ও ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

    শুক্রবার সকালে চিত্রনায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। একই ছবি পোস্ট করে গত বছরও তিনি সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

    এবারও সেই ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।’

    ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।’
     

    বিনোদন ডেস্ক

  • শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেক নায়িকা, জানাননি অপু

    ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল বৃহস্পতিবার। তার জন্মদিন ঘিরে সামাজিকমাধ্যম সয়লাব হয়েছে বিভিন্ন পোস্টে। সেখান থেকে কয়েকজন নায়িকার বার্তা। যারা বিভিন্ন সময়ে পর্দায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। 

    সহশিল্পীর জন্মদিনে তারা কে কী বললেন?
    শুরুটা করা যাক ‘ঘর’ থেকে! শবনম বুবলীর অভিষেক হয়েছে শাকিবের হাত ধরেই। তারা একটানা প্রায় এক ডজন ছবিতে কাজ করেছেন। এর ফাঁকেই করেছেন বিয়ে, জন্ম দিয়েছেন সন্তান শেহজাদ খান বীরকে। যদিও এ মুহূর্তে দাম্পত্যের সম্পর্কে তারা নেই, তবু সন্তানের সুতোয় জুড়ে আছেন। শাকিবের জন্মদিনে তাই বীরের ফেসবুক পেজ থেকেই শুভেচ্ছাবার্তা ভেসে এলো। যেহেতু বীর এখনো শিশু, ফলে বার্তাটি যে বুবলী দিয়েছেন, তা বোঝার বাকি নেই কারোর। আবার নায়িকা নিজেও পোস্টটি শেয়ার করেছেন।
     
    শাকিব-বীরের আদুরে এক ছবির সঙ্গে তাতে লেখা হয়েছে— ‘হ্যাপি বার্থডে টু ইউ ড্যাডি। আই লাভ ইউ।’

    তবে শাকিবের আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাস কিংবা তাদের পুত্র জয়ের তরফে এমন কোনো শুভেচ্ছাবার্তা দেখা যায়নি সামাজিকমাধ্যমে। এটা আপসেটের খবর বটে। কারণ বিচ্ছেদ হলেও তাদের মধ্যকার পারিবারিক সম্পর্কের ছাপ মিলত নিয়মিত।  
     
    এদিকে আসন্ন রোজার ঈদে ঢালিউডে অভিষেক হচ্ছে শাকিব খানের সর্বশেষ নায়িকা কোর্টনি কফির। দুজনে ‘রাজকুমার’ ছবিতে কাজ করেছেন। পরিচালনায় হিমেল আশরাফ। মার্কিন এই নারী শাকিবের সঙ্গে একটি প্রেমময় ছবি পোস্ট করেছেন। যেটা ছবির শুটিং চলাকালে তুলেছিলেন। ছবির সঙ্গে কফি বললেন, শুভ জন্মদিন আমার ‘রাজকুমার’র সহশিল্পী শাকিব খান। এটা আমাদের শুটিং সেটে সবচেয়ে ঠাণ্ডা দিনের ছবি।

    একাধিক সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘আমার স্বপ্ন তুমি’, ‘স্বপ্নের বাসর’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ফুল নেব না অশ্রু নেব’ ইত্যাদি। নায়িকার ফ্যানপেজ থেকেও নায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। শাকিব-শাবনূরের একটি ছবি শেয়ার করে তাতে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন শাকিব খান। অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।’

    নায়িকা পরীমনিও জানিয়েছেন শাকিবের জন্মদিনের শুভেচ্ছা। এসএ হক অলিক নির্মিত ছবিটির নাম ‘আরো ভালোবাসবো তোমায়’। ওই ছবির একটি গান শেয়ার করে পরী শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সেটা এ রকম— ‘হ্যাপি বার্থডে আওয়ার কিং। আওয়ার সুপারস্টার শাকিব খান।’

    শাকিবের নায়িকা হয়ে সাফল্য পেয়েছেন ইয়ামিন হক ববিও। তাদের ছবির মধ্যে রয়েছে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘নোলক’ ইত্যাদি। তাই সহশিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না। অনেক স্থিরচিত্র শেয়ার করে ববি লিখেছেন, ‘জন্মদিনে অনেক শুভেচ্ছা শাকিব। অনেক শুভকামনা রইল তোমার জন্য। তুমি যে খ্যাতি পেয়েছ, তা তোমার প্রাপ্য। কারণ তুমি অভিনেতা হিসেবে নিজেকে বহুবার ভেঙে গড়েছ। আবারও শুভ জন্মদিন।’

    উল্লেখ্য, ১৯৭৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান নির্মিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়ক চারবার জাতীয় চলচ্চিত্রসহ বহু পুরস্কার পেয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। আজ মাহির ছেলে ফারিশের জন্মদিন।

    চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকারের আজ প্রথম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন পরীমনি।

    পরীমনি লিখেছেন— ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মনি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

    গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

    এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার’ প্রচারে খরচ কত কোটি

    বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় উন্মুক্ত হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার। একইদিন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন উদযাপন করা হবে। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে ছবির প্রচার।

    গেল বুধবার এক ইফতার আয়োজনে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক এরশাদ আদনান ঘোষণা এ দেন। 

    আরশাদ আদনান বলেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদযাপিত হবে সেখানে। একইসঙ্গে উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে ছবির প্রচারণা।

    ভক্তদের জন্য শাকিবের জন্মদিনেই (২৮ মার্চ) আসছে রাজকুমারের এই চমক। এরই মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা দেখা যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে। একইসঙ্গে দেশের প্রথম নায়ক হিসেবেও শাকিবের জন্মদিন উদযাপন করা হবে সেখানে। 

    এদিকে বুর্জ খলিফায় সিনেমার ‘ট্রেলার’ মুক্তির পরই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনে সিনেমার প্রচার করতে গেলে কত টাকা খরচ লাগবে?

    এ বিষয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম এরাবিয়ান বিজনেস থেকে জানা গেছে, বুর্জ খলিফায় এক থেকে তিন মিনিটের একটি সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচারে খরচ হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম পর্যন্ত। বাংলাদেশি টাকায় এই অংকটা প্রায় ৭০ লাখ থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত। 

    বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমার প্রচার চালানোর জন্য খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। সময় ও দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকেন তারা। তবে সাপ্তাহিক ছুটির দিনে এই টাকার পরিমাণ পাল্টে যায়।

    ১৬৫ তলার এই ভবনে প্রচার চালানোর পুরো কাজ করে দুবাইভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। সিনেমার ট্রেলার-টিজার কিংবা বিজ্ঞাপনটি যেদিন প্রচারিত হবে তার অন্তত ৪ সপ্তাহ আগে তাদের কাছে টাকা জমা করতে হয়। একইসঙ্গে প্রচারের কনটেন্টটিও জমা দিতে হয়। প্রচারণা চালানোর সময় ডিসপ্লেতে যেকোনো মিউজিকও যোগ করা যায়। এজন্সিকে এই জন্য আলাদা করে কোনো অর্থ দিতে হয় না।

    রাজকুমার সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির শুটিং। 

    বিগ বাজেটের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদুল ফিতরেই এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
     

    বিনোদন ডেস্ক

  • ৪৬ এ রানি, পাপারাজ্জিদের সঙ্গে উদযাপন

    আজ ২১ মার্চ ৪৬ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তবে জন্মদিনের একদিন আগেই বুধবার কেক কেটে পাপারাজ্জিদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। 

    rnrn

    চুল খোলা রেখে এবং সানগ্লাস পরে জন্মদিনের কেক কাটলেন রানি। কেক কেটে সবার সঙ্গে তা ভাগও করে নিলেন। মুহূর্তগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    একটি সাদা রঙের কো-অর্ড সেটে এদিন দেখা গেল রানিকে। এক পাপারাজ্জির দিকে আবার তাকিয়ে বলে ওঠেন, ‘আপনার গোঁফ আমার বড়ই পছন্দের।’ ডেকে নিজের হাতে করে কেকও খাইয়ে দেন। আবার জানতে চান, ‘কে স্বাস্থ্যকর কেক খেতে চাও?’

    rnrn

    এক অনুরাগী রানির এই ভিডিওতে প্রতিক্রিয়া দিয়েছেন, ‘কুইন অফ হার্টস! আপনি সারাজীবন আমাদের হৃদয়ের রানি হয়েই থাকবেন’। 

    rnrn

    ২০১৪ সালে দেশের বাইরে গিয়ে সাতপাকে বাঁধা পড়েন রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া। বিয়ের পর প্রায় একবছর হোটেলে থাকতেন আদিত্য আর রানি। চোপড়া পরিবার প্রথমদিকে একেবারেই মেনে নেয়নি রানিকে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে জন্ম হয় তাদের একমাত্র মেয়ে আদিরার।

    বিনোদন ডেস্ক

  • যেভাবে জন্মদিন কাটালেন আলিয়া

    জন্মদিনটা সবাই একটু অন্যভাবে কাটাতে চান। আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন। শুক্রবার ছিল তার ৩১তম জন্মদিন। তবে বৃহস্পতিবার রাত থেকেই উদযাপন শুরু হয়ে যায় কাপুর পরিবারে। 

    rnrn

    বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলের বাইরে দেখা যায় আলিয়াকে। সোনালি রঙের কো-অর্ডসেট ড্রেসের সঙ্গে নীলরঙা জিনসে ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুর। তার পরনে কালো পোশাক। এ ছাড়া ছিলেন সোনি রাজ়দান, নীতু কাপুর, আলিয়ার বোন শাহিন ভাট এবং অভিনেত্রীর বান্ধবী ঈশা আম্বানি। 

    rnrn

    গত বছর জন্মদিনে লন্ডনে ছিলেন আলিয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছিলেন রণবীর। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 

    rnrn

    শুক্রবার জন্মদিনে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, নীতু কাপুরসহ আরও অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

    rnrn

    আলিয়া সম্প্রতি তার প্রযোজিত ‘জিগরা’ ছবিটির শুটিং শেষ করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে সুখবর দিলেন জাহ্নবী

    বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আরও একজন তেলুগু সুপারস্টারের সঙ্গী হলেন। সেই সুখবর দিলেন আজ ৬ মার্চ নিজের জন্মদিনে। আজ তিনি জীবনের ২৭টি বসন্ত পূর্ণ করলেন। 

    বলিউডে পরপর কয়েকটি প্রশংসিত কাজ উপহার দিয়ে এখন তার পদচারণা তেলুগু ইন্ডাস্ট্রিতে। যেখানে ইতোমধ্যে ‘দেবারা’ নামের একটি ছবিতে কাজ করেছেন। নায়ক হিসেবে পেয়েছেন তারকা অভিনেতা জুনিয়র এনটিআরকে।

    বিশেষ দিনেই জাহ্নবী আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি রাম চরণের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করছেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত ‘আরসি ১৬’ নামে এটিকে অভিহিত করা হচ্ছে।

    ছবিটি নির্মাণ করছেন বুচি বাবু সানা। এটি প্রযোজনা করছে ভ্রিধি সিনেমাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জাহ্নবীর ছবিসমেত একটি ঘোষণা দেওয়া হয়েছে। তাতে লেখা, স্বর্গীয় সুন্দরীকে আমাদের ‘আরসি ১৬’ টিমে স্বাগতম। শুভ জন্মদিন মুগ্ধকর জাহ্নবী কাপুর।  

    এই ছবির কথা অবশ্য কদিন আগে জাহ্নবীর বাবাও এক সাক্ষাৎকারে বলেছিলেন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বনি কাপুর এ-ও জানিয়েছিলেন, তামিল তারকা সুরিয়ার সঙ্গেও একটি ছবিতে কাজ করবেন জাহ্নবী।

    এদিকে হিন্দিতে জাহ্নবীর হাতে রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘উলাঝ’ ছবির কাজ।

    ১৯৯৭ সালের এই দিনেই কিংবদন্তি নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ঘর আলো করে পৃথিবীতে এসেছিলেন জাহ্নবী। 

    জাহ্নবীর জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে। যুক্তরাষ্ট্রের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে তিনি অভিনয়ের ওপর উচ্চশিক্ষা নিয়েছিলেন। 

    ২০১৮ সালে শশাঙ্ক খৈতান নির্মিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এরপর তাকে যথাক্রমে দেখা গেছে ‘ঘোস্ট স্টোরিস’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’ ছবিতে।

    সূত্র: বলিউড হাঙ্গামা

    অনলাইন ডেস্ক

  • বারবার হত্যার হুমকি, নতুন সিদ্ধান্ত নিলেন সালমান

    বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি ৫৮ বছরে পা রেখেছেন। ঘনিষ্ঠদের নিয়ে গ্যালাক্সিতে জমিয়ে পার্টি করলেন ভাইজান। তবে এবারের পার্টিটা কড়া নিরাপত্তায় সারলেন। লরেন্স বিষ্ণোই গ্যাং বারবার প্রাণনাশের হুমকি দিয়েছে ভাইজানকে। আর তাই তো সবসময় সালমানের সঙ্গে ওয়াই প্লাস নিরাপত্তা।

    rnrn

    প্রতিবার ফার্ম হাউসে বার্থডে সেলিব্রেট করেন সালমান। তবে প্রাণনাশের হুমকির জন্য এবারের জন্মদিনটা নিজের বাড়িতেই করেছেন। 

    rnrn

    জানা গেছে, সালমান সিদ্ধান্ত নিয়েছেন— এবার থেকে প্রতিটি উৎসবে বাড়িতেই থাকবেন। তবে কড়া নিরাপত্তার ঘেরা থাকবে সালমানের বাড়ি। 

    rnrn

    প্রসঙ্গত জন্মদিনের সন্ধ্যায় চিরাচরিত প্রথায় সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির হয়েছিলেন সালমান খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেছে ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন বাবা সেলিম খান। সালমানের পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল টিশার্ট। 

    বিনোদন ডেস্ক