Tag: জন্মদিন

  • যেভাবে জন্মদিন পালন করবেন নোরা ফাতেহি

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোড়ন সৃষ্টিকারী তারকা নোরা ফাতেহি। ইনস্টাগ্রামে তার ৪ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন নিত্যদিনের নানা ঘটনা। 

    ফ্যাশন-ভূষণ থেকে শুরু করে নৃত্যের ছন্দে সব সময় হাস্যোজ্জল এক নাম নোরা ফাতেহি। কখনও ভক্তদের ভুলে যান না তিনি। 
    আরও একবছর বয়স বেড়ে গেল এই সুন্দরী তারকার। আজ ৩১তম জন্মদিন পালন করছেন মরক্কান এই বলিউড তারকা। কীভাবে জন্মদিন পালন করবেন এ সম্পর্কে পিংকভিলাকে বলেছেন নোরা ফাতেহি। 

    নোরা ফাতেহি জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দুবাইয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার বন্ধু-বান্ধবীরা আসবেন জন্মদিনে। 

    তিনি বলেন, আমি ভাগ্যবতী যে বিশ্বের বিভিন্ন জায়গায় আমার বন্ধু রয়েছে। সবাই জন্মদিন পালন করতে দুবাই আসছেন।  
    ইতিমধ্যে সোমবার রাত মধ্যরাতে অনানুষ্ঠানিক জন্মদিন পালনের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন নোরা ফাতেহি।  এতে সুন্দর পোশাকে বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত দেখা যায় নোরাকে। 

     

    অনলাইন ডেস্ক

  • নোরা ফাতেহির জীবনে বিশেষ দিন আজ

    বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ৩১তম জন্মদিন আজ। গত কয়েক বছরে অভিনয়গুণে বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মরক্কান এই সুন্দরী।

    rnrn

    বলিউডের 'আইটেম গার্ল' হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

    rnrn

    মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। 

    rnrn

    ২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি 'টেম্পার' এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।

    rnrn

    রিয়েলিটি শো 'বিগ বস' এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে দিলবার দিলবার, কামারিয়া, গারমি এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।
    rn 

    অনলাইন ডেস্ক

  • বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে শুভশ্রী

    বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। 

    rnrn

    সোমবার (১৬ জানুয়ারি) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বান্ধবীকে শুভেচ্ছা জানান শুভশ্রী। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘তুমি মোটেই বুড়ো হচ্ছো না। তুমি বরং আরও তরুণী হচ্ছো।’

    rnrn

    অভিনেত্রী আরও লেখেন- ‘তোমার জন্মদিন হট ও হ্যাপেনিং হোক বান্ধবী। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’ 

    rnrn

    শুভশ্রীর এমন পোস্টে নেটিজেনদের তোপের মুখে পড়েন। একজন লিখেছেন, ‘সত্যি বলছি বুড়ি লাগছে’। 

    rnrn

    আরেকজন লিখেছেন, ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ 

    rnrn

    আরেকজন লিখেন, ‘শুভশ্রী দি তুমি সবসময়ই খুব সুন্দরী।’

    rnrn

    প্রসঙ্গত, ২০০৭ সালে পিতৃভূমি ছবির মাধ্যমে টালিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় পরিণীতা। হিন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের মধ্য দিয়ে নিজেকে বদলে ফেলেছেন শুভশ্রী। 

    rnrn

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • সব ভুলে একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী

    ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন। 

    মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।

    ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা। 

    মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।

    এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

    গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক