Tag: জন্মদিন

  • জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীর

    ঢাকাই সিনেমার প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হয়। 

    rnrn

    বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর। সম্পর্কে জয়ের ছোট ভাই হন বীর। 

    rnrn

    বুধবার বেলা ১১টায় ‘শেহজাদ খান বীর’-এর ফেসবুক পেজ থেকে জয়কে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, বড় ভাইকে জন্মদিনের উইশ করছেন বীর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন জয় ভাইয়া।  

    rnrn

    নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

    rnrn

    ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।

    rnrn

    অপু-শাকিব পুত্রকে বুবলী পুত্রের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে। তবে দেশের শীর্ষ নায়কের দুই সন্তানের মাঝে এমন ভালোবাসার চিত্র তাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন মন্তব্য সেই মুগ্ধতার কথাই প্রকাশ করেছেন অনুরাগীরা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের জন্মদিন আজ, যে বার্তা দিলেন স্ত্রী মিথিলা

    আজ ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪৭-এ পা দিয়েছেন এ নির্মাতা। ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত মুখোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন সৃজিত। ব্যস্ততার মধ্যে ঘরোয়াভাবে পালন করছেন জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন স্ত্রী মিথিলাও।

    ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা।

    ছবিতে দেখা যায়, সোফার ওপর বসে আছেন মিথিলা, তার গা ঘেঁষে বসে আছেন সৃজিত। মিথিলার ডান দিকে তার পোষ্যপ্রাণী এবং তার পাশে আইরা। ছবিতে সৃজিত-মিথিলার সুখী পরিবারের দৃশ্য উঠে এসেছে।

    সৃজিতের বয়স নিয়ে কম প্রশ্নের মুখোমুখি হননি মিথিলা। তাহসানের মতো হ্যান্ডসামের পর বুড়ো ডিরেক্টরকে বিয়ে করেছেন এমন কথা বলা হয়েছে তাকে। কিন্তু মিথিলা আর সৃজিতের বয়সের ফারাক জানলে আপনি চমকে যাবেন। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছেই প্রশ্ন রেখেছিলেন মিথিলা নিজে। মিথিলা সঞ্চালিত শো ‘আমার আমি’তে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই মিথিলার কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন ‘কাকাবাবু’ পরিচালক। জন্মের সাল-তারিখ ঘোষণা করে সৃজিত। সঙ্গে বলেন, আমার পাকা দাড়ি দেখে আমার বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমার মা। ওনার ২৫ বছর বয়স থেকে চুল পাকতে শুরু করে। এই জিনে আমার কোনো হাত নাই।

    আরও পড়ুন:

    ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত। আর তার ‘বেটারহাফ’ মিথিলার বয়স এখন ৪০। দুজনের বয়সের ফারাক মাত্র ৬ বছরের। যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তেই জানিয়েছিলেন, ‘ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয়। আমার মেয়ে আইরার সঙ্গে যখন ওকে আমি দেখি, এটাই মনে হয়। 

    সৃজিত-মিথিলার দাম্পত্যে ভাঙনের গুঞ্জনও হালে কম শোনা যায়নি। কিন্তু অভিনেত্রী বহুবার স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক ‘স্টেবল’। 

    হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মায়া’খ্যাত তারকা জানিয়েছেন, ‘আমার মনে হয় যে কোনো দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটি তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এর পর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।

    প্রসঙ্গত, মিথিলা আপতত ব্যস্ত টালিউডে নিজের পরবর্তী প্রোজেক্ট ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে। ওদিকে সৃজিত ব্যস্ত নিজের পুজো রিলিজ দশম অবতার নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • গায়ক আকবরের ফেসবুকে সন্তানের আবেগঘন পোস্ট

    ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি লাভ করেন শিল্পী আকবর। ‘ইত্যাদি’-এর মাধ্যমে উঠে আসা জনপ্রিয় এই শিল্পী গত বছরের ১৩ নভেম্বর না ফেরার দেশে চলে যান। 

    এই গায়কের মৃত্যুর পর প্রথম জন্মদিন ছিল ২৯ আগস্ট। দিনটি ঘিরে আবেগঘন এক পোস্ট এসেছে আকবরের ফেসবুক প্রোফাইল থেকে। এই পোস্টটি করেন তার একমাত্র সন্তান অথৈ। 

    বাবাকে নিয়ে তিনি লিখেছেন- ‘আব্বু খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া একা থাকতে আমার খুব কষ্ট হয়। এখন প্রতিটা মুহূর্তে অনুভব করি তুমি আমার জীবনে কী ছিলে। তোমার ছোট ছোট পাগলামিগুলো খুব মিস করি আমি। আজ সকালে ঘুম থেকে উঠে কেউ বলেনি আমার গিফট কই। কেউ জানতে চাইনি আজ আম্মু কী কী স্পেশাল খাবার রান্না করেছে। তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয়। তোমাকে ছাড়া সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগে। খুব মিস করি তোমাকে।’

    শিল্পী আকবরের শেষ সময়টা বেশ কষ্টে কেটেছে। কিডনি ও রক্ত সংক্রমণে তার পা কেটে ফেলতে হয়েছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ আকবরের চিকিৎসা বারডেম হাসপাতালে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চলছিল। ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ বছর বয়সে তিনি মারা যান।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে জন্মদিন পালন করতেন না নায়ক ফারুক

    জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ ঢাকাই সিনেমার স্বর্ণালি দিনের নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। গতকাল ১৮ আগস্ট ছিল নায়ক ফারুকের জন্মদিন। 

    তবে জন্মদিন নিয়ে বরাবরই উদাসীন ছিলেন তিনি। জীবদ্দশায় তিনি কখনই নিজের জন্মদিন পালন করতেন না। এর কারণ হিসেবে তিনি জীবদ্দশায় বলেছিলেন— একটা সময় আমার জন্মদিন কেন্দ্র করে উৎসব হতো, হইচই হতো। অনেক আনন্দ করতাম। কিন্তু ১৯৭৫ সালে আমার নেতা নিহত হওয়ার পর সব আয়োজন বাদ দিয়েছি। আগস্ট মাস এলেই আমি মনমরা হয়ে যাই। আমার সব আনন্দে ভাটা পড়ে। নেতার জন্য মন কাঁদে। তাই আমি জন্মদিন পালন করতে চাই না, করিও না।

    তবে স্ত্রী ও সন্তান ভালোবেসে কেক আনতেন। ওদের খুশি করার জন্য সামান্য সময় কেককাটার সময় থাকতাম। পরিবারের সদস্যরাও জানত আমি বেশি হইচই পছন্দ করি না। ভক্তরা কিংবা কাছের মানুষরা শুভেচ্ছা জানাতেন, তাদেরও স্মরণ করিয়ে দিতাম শোকের মাসে জন্মদিন বলে আমি দিনটি পালন করতে চাই না, ইচ্ছেও করে না।

    নায়ক ফারুক প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল। নায়ক ফারুকের উল্লেখযোগ্য কিছু সুপারহিট সিনেমাগুলোর মধ্যে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ; আবদুল্লাহ আল মামুন পরিচালিত সারেং বৌ; প্রমোদ কর পরিচালিত সুজন সখী ও দিন যায় কথা থাকে; আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে ও নয়নমনি; দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকী; চাষী নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনা।

    এ ছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার; নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল, সাহেব ও লাঠিয়াল; আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ; তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া; বেলাল আহমেদ পরিচালিত নাগরদোলা; শেখ নিয়ামত আলী পরিচালিত এতিমসহ আরও অনেক সিনেমা।

    গত ১৫ মে না ফেরার দেশে পাড়ি জমান নায়ক ফারুক। মৃত্যুর পর এটিই ছিল তার প্রথম জন্মদিন।

    বিনোদন ডেস্ক

  • পাঁচতারকা হোটেলে ছেলের জন্মদিনে কত খরচ করলেন পরীমনি?

    ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিল রাজ্যের জন্মদিনের জমকালো আয়োজন। সেখানে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার তারকারা। এসেছেন পরীমনির আত্মীয়স্বজনও। 

    বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমনি। ১০ আগস্ট পরীমনি-রাজ দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন হয়েছে।

    এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে কত খরচ হয়েছে- এমন প্রশ্নে পরীমনি জানান, অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। অনেক কষ্ট করে এ টাকা জোগাড় করেছেন বলে জানান পরীমনি। এ অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না তাকে।

    ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেত্রী বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি। সেই টাকা দিয়েই বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এ উদ্যোগ নিয়েছিলাম। প্রথমদিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম; কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।

    ছেলের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, তা নিয়ে ভক্ত-দর্শকের মধ্যেও বেশ কৌতূহল ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হয়েছে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছেন।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে পরীমনির ছেলেকে যে উপহার দিলেন অপু বিশ্বাস

    বেশ ধুমধাম করে ছেলে রাজ্যের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। একমাত্র সন্তানের জন্মদিনে প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছেন তিনি। বিষয়টি জানিয়েছেন পরী নিজেই।

    বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন।

    বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছেলেকে নিয়ে হাজির হন পরী। এ সময় মা ছেলেকে স্বাগত জানান তারকা অভিনেতা-অভিনেত্রীসহ পরীমনির আত্মীয়স্বজনরা।

    জন্মদিনের অনুষ্ঠানে মায়ের কেনা পোশাক পরেই হাজির হয়েছিলেন রাজ্য। ছেলেকে পদ্মফুলের রঙের স্যুট কিনে দিয়েছেন পরী। আর বাবার কেনা সাদা রঙের জুতা পরেই নিজের প্রথম জন্মদিন উদযাপন করেছেন এই তারকা পুত্র। 

    পরী নিজেও এসেছিলেন পদ্মফুলের রঙের গাউন পরে। ছেলেকে ভালোবেসে পদ্মফুল ডাকেন বলেই পুরো অনুষ্ঠানের আয়োজন ছিল পদ্মফুল ডিজাইনে।

    পরীমনি জানান, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না আমাকে।

    রাজ্যের জন্মদিনে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানে নিজ হাতেই চেইন বের করে রাজ্যকে পরিয়ে দিয়েছেন তিনি। এ সময় রাজ্যকে পরীমনির কোলেই দেখা যায়।

    অপু বিশ্বাস বাদেও চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা শিরিন শিলাসহ একাধিক তারকাকে দেখা গেছে আলোচিত এই নায়িকার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। সবাই রাজ্যকে ভালোবাসায় ভরিয়েছেন পাশাপাশি দিয়েছেন গিফট উপহার।

    বিনোদন ডেস্ক

  • ছেলের জন্মদিনে নতুন শুরুর ইঙ্গিত পরীমনির

    ছেলের জন্মদিন বলে কথা। তাও আবার প্রথম। আয়োজনের কোনো কমতি রাখছেন না চিত্রনায়িকা পরীমনি। ভেন্যু ঠিক করা, খাবারের মেন্যু, অতিথি নিমন্ত্রণ সবকিছু একহাতে সামাল দিচ্ছেন নায়িকা। এই সময়ে পাশে নেই স্বামী শরীফুল রাজ। মাস দুয়েক হলো পরীমনির কাছে যান না এই নায়ক।

    ছেলের জন্মদিনের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলেন পরীমনি। সপ্তাহখানেক আগে তা–ও চূড়ান্ত করেছেন।

    ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ ছেলের জন্মদিনের আয়োজন করেছেন পরীমনি। কেউ কেউ বলছেন, ছেলের জন্মদিনে ভক্তদের জন্য চমকও থাকবে। পরীমনির কাছের কয়েকজন জানালেন, তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা হতে পারে। আবার কেউ বলছেন, ওয়েব সিরিজেরও ঘোষণা আসতে পারে। 

    পরীমনির কাছে জানতে চাইলে শুধু এটুকু বললেন, আগে ফিটফাট হয়ে নিই। এরপর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।

    পরীমনি নিজের জন্মদিনে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও তা আছে। বললেন, ‘এবারের থিম পদ্মফুল। ছেলে স্যুট ও পাঞ্জাবি—দুটিই পরবে। আমি পরব গাউন। ’

    ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরীমনি। ‘এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’ 
    মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে ছেলেসন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। জন্মদিনের আগমুহূর্তে অবশ্য ছেলের আরও দুটি নতুন নাম রেখেছেন এই চিত্রনায়িকা।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে দেশে ফিরে যা বললেন জায়েদ খান

    প্রিয়জনদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। রোববার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে যুক্তরাষ্ট্রে কাটানো দিনগুলোর বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

    rnrn

    জায়েদ খান বলেন, আমার জন্মদিন আজ। আপনারা আমাকে চমকে দিয়েছেন। আমি অনেক খুশি। দীর্ঘ এক মাসের বেশি সময় পর আজ দেশে এলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো আপনারা এত কষ্ট করে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা করছেন। শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। এটিই জন্মদিনে আমার বড় পুরস্কার।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা গণমাধ্যমকর্মীরা আছেন বলেই আমাদের খবরগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের বড় বন্ধু। বাংলাদেশে আমার কিছু কাজের চমক আছে। পরে আপনাদের বলব, আজকে বলব না।

    rnrn

    পুরস্কার সম্পর্কে জায়েদ খান বলেন, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই। আর এই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই। কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না। অনেকে নানা কথা বলছেন। এসব নিয়ে আমি কোনো কথা বলব না। ভালো কিছু করতে গেলে কথা হবেই। আমি শুধু একটা কথাই বলব, সমালোচনা করে তারাই, যারা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি অর্জন করেছি, এই অর্জন আমার। যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে। আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না। সবার উৎসাহিত করা উচিত ছিল যে, আমার বাঙালি ভাই তো পেয়েছে।

    rnrn

    যুক্তরাষ্ট্রের নারী ভক্তদের নিয়ে তিনি বলেন, আপনারা ফেসবুকে দেখেছেন, যেখানেই গেছি, সবাই ঘিরেই ধরে ছবি তুলেছে। ফেসবুকে অসংখ্য ছবি হয়েছে।

    শামীম হোসেন

  • ক্যাটরিনার জন্মদিনে ফাঁস হলো ঘটনা

    যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে বলিউড। প্রথম সারির নায়িকারা নাকি একে অপরের বন্ধু হতে পারেন না, এক সময় এই ধারণায় বদ্ধমূল ছিল। 

    rnrn

    একুশ শতকে সেই ধারণার পরিবর্তন হয়েছে। নতুন প্রজন্মের নায়িকারা একে অপরের সঙ্গে বেশ সাবলীল। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সমীকরণ রয়েছে বললেও ভুল হয় না। 

    rnrn

    বলিউডের পার্টি হোক বা কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একে অপরকে আলিঙ্গন করে হাসিমুখে কথা বলতে ভুলেন না তারা। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফও ব্যতিক্রম নন। 

    rnrn

    পেশাদার অভিনেত্রী হিসাবে একে অপরকে শ্রদ্ধা তো করেন বটেই, নিজেদের একে অপরের বন্ধু হিসাবেও দাবি করেন তারা। সেই বন্ধুত্বেই কি এবার চিড় ধরল?

    rnrn

    ১৬ জুলাই ছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন। চলতি বছরে চল্লিশে পা দিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। কিয়ারা থেকে শুরু করে কারিনা কাপূর খান, এমনকি অনুষ্কা শর্মাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাকে। বাদ শুধু প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট। 

    rnrn

    বন্ধুরা কি অন্য বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যান? প্রিয়াঙ্কা ও আলিয়ার এই আচরণে ক্ষুব্ধ ক্যাটের অনুরাগীরা। এ দিকে এই বিতর্কই উস্কে দিয়েছে অন্য জল্পনা। তবে কি তিন নায়িকার মধ্যে দেখা দিয়েছে মনোমালিন্য? সেই কারণেই কি প্রায় ভেস্তে যেতে বসেছে ‘জি লে জ়ারা’র ভবিষ্যৎ? 

    rnrn

    এত দিন ধরে শোনা যাচ্ছিল, তারিখ সংক্রান্ত সমস্যার কারণে ছবি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমনকি কানাঘুষো শোনা যায়, ছবি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা দু’জনেই। যদিও তা নিয়ে কোনও স্পষ্ট খবর মেলেনি এখনও। 

    যুগান্তর ডেস্ক

  • জন্মদিনে ভিকিকে নিয়ে উধাও ক্যাটরিনা! 

    একটা সময় ক্যাটরিনা-ভিকির প্রেম ছিল ওপেন সিক্রেট; কিন্তু মুখে সেই সম্পর্ককে স্বীকার করেননি দুজনই। ‘ফ্যানবয়’ ভিকি কৌশলের ক্যাটরিনার স্বামী হয়ে ওঠার গল্পটা রূপকথার চেয়ে কম নয়। বেশ কয়েক বছর গোপনে প্রেম করার পর ২০২১ সালের ডিসেম্বরে আড়ম্বরপূর্ণভাবে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি।

    rnrn

    স্কুলজীবন থেকেই ক্যাটরিনার ভক্ত ভিকি, সম্পর্কের সমীকরণ বদল হলেও ক্যাটের প্রতি তার মুগ্ধতায় বদল আসেনি একবিন্দুও। রোববার ক্যাটরিনার ৪০তম জন্মদিন। সাগরপাড়ে জমে উঠেছে ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশন। যার টুকরো ঝলক এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ভিকি। লিখেছেন- ‘তোমার জাদুতে প্রতিদিনই মুগ্ধ হই। শুভ জন্মদিন আমার ভালোবাসা’। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি।

    rnrn

    প্রমোদতরীতে ভেসে চলেছেন ভালোবাসায় পরিপূর্ণ ভি-ক্যাট। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে তারা ধরা দিয়েছেন পরস্পরের বাহুডোরে। বার্থ ডে গার্ল ক্যাটরিনার পরনে সরু স্ট্র্যাপের হলুদ রঙা পোশাক। সাগরের নীল জলের সঙ্গে মিশে গিয়েছে ভিকির শার্টের রঙ। সাগর পাড়ের মাতাল হওয়ায় এলোমেলো ক্যাটরিনার চুল, তা সামলানোর চেষ্টা ভিকির। 

    rnrn

    ভি-ক্যাটের এই রোম্যান্সের ঝলকে মন্ত্রমুগ্ধ সামাজিক মাধ্যম। ছবির কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন- ‘এইভাবেই জুড়ে থেকো’। কেউ ভিকিকে ‘লাকি ফ্যান বয়’ বলে উল্লেখ করেছেন। 

    rnrn

    শনিবার সকালেই ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশনে শহর ছেড়েছে এই যুগল। কোথায় একান্তে সময় কাটাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে দুজনের প্রেম জমে ক্ষীর। 

    rnrn

    এদিকে নায়িকার মা হওয়ার গুঞ্জন যেন থামছে না। মাসখানেক পরপর সোশ্যাল মিডিয়ায় ক্যাটের প্রেগন্যান্সির খবর ভেসে আসে। যদিও ৪০-এ পা দেওয়া নায়িকা এখনো অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা করছেন না। 

    rnrn

    প্রসঙ্গত ভিকিকে শেষবার ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতেই দেখা গিয়েছে। ভিকি-সারার এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। অন্যদিকে ‘ফোন ভূত’-এর ব্যর্থতার পর এখনো মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার ‘টাইগার-৩’। 

    rnrn

    চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি। ‘টাইগার-৩’তে সালমানের সঙ্গে জমবে ক্যাটের রোম্যান্স। যার দু-সপ্তাহ পর মুক্তি পাবে ভিকি অভিনীত স্যাম মানেকশ’র বায়োপিক। অন্যদিকে নায়িকার হাতে রয়েছে ‘মেরি ক্রিসমাস’ ও ‘জি লে জারা’। যদিও ফারহান আখতারের এই ছবি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার সরে দাঁড়ানোর খবরের পর অনিশ্চিত ছবির ভবিষ্যৎ। 

    অনলাইন ডেস্ক