Tag: জন্মদিন

  • যে কারণে একান্তেই জন্মদিন পালন করলেন শাহরুখ

    বয়স বেড়ে ষাট ছুঁইছুঁই। কিন্তু কে বলবে তার বয়স ৫৯ হলো? শাহরুখের গ্ল্যামার, ক্যারিশম্যাটিক পার্সোনালিটির কাছে ৫৯ সংখ্যাটা যেন নেহাতই তুচ্ছ। তবু এক একটা জন্মদিনের সঙ্গে সবারই বয়স বাড়ে। 

    ১ নভেম্বর ছিল সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন। আর আজ ২ নভেম্বর ছিল তারই বহু সিনেমার নায়ক বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন। 

    তবে এবার আর মান্নাতের ব্যালকনির বাইরে লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে দেখা করতে হাজির হননি শাহরুখ। বাবা সিদ্দিকির খুনের ঘটনা, সালমানকে একের পর এক হুমকির আবহে বলিউড বাদশা এবার যেন একটু বেশিই সতর্ক। 

    তাই এবার আর মান্নাতের সামনে এসে দুহাত প্রসারিত করে নিজস্ব স্টাইলে অনুরাগীদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি নেননি শাহরুখ খান।

    ঘটা করে সেলিব্রেশন না হলেও, এবার মান্নাতের ভেতরে স্ত্রী-সন্তানদের সঙ্গে একান্তেই জন্মদিনের কেক কাটলেন শাহরুখ। অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্তটি ভাগও করে নিয়েছেন গৌরী খান। 

    বলিউডের ফার্স্ট লেডির সেই পোস্টে একটা টেবিলে রাখা ছোট্ট একটা কেক কাটতে দেখা যাচ্ছে বলিউড বাদশাকে। পরনে তার কালো টি-শার্ট ও প্যান্ট। পাশে দাঁড়িয়ে গৌরীকে উৎসাহের সঙ্গে সেই কেক কাটার দিকে নজর দিতে দেখা যাচ্ছে। তার পরনে ধূসর রঙের একটা সালোয়ার কামিজ। 

    আর শাহরুখের ডানদিকে দাঁড়িয়ে মেয়ে সুহানাকে তখন হাততালি দিতে দেখা যাচ্ছে। বাবার জন্মদিনে সুহানা খানকে সোনালি রঙের একটা পোশাকে দেখা যায়। 

    আরেকটা পোস্টে শাহরুখের সঙ্গে নিজের পুরনো একটা ছবি পোস্ট করেছেন গৌরী খান। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে গত রাতের একটা স্মরণীয় মুহূর্ত… শুভ জন্মদিন শাহরুখ।’

    এদিকে বাবার জন্মদিনে একটা আদুরে পোস্ট করেছেন মেয়ে সুহানাও। শাহরুখ কন্যা বাবার সঙ্গে কাটানো ছোটবেলার সাদাকালো কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে ছোট্ট সুহানা ও আরিয়ানের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে শাহরুখকে। 

    ছোটবেলার এই ছবিগুলো পোস্ট করে সুহানা লেখেন, ‘শুভ জন্মদিন (হার্ট ইমোজি), পৃথিবীতে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি’।

    এর আগে ২০১৭ সালে ৫২তম জন্মদিনে নিজের আলিবাগের বাগানবাড়িতে ঘটা করে সেলিব্রেট করেছিলেন শাহরুখ। তারপর আর সেভাবে ঘটা করে জন্মদিন উদযাপন করতে দেখা যায়নি বলিউড কিং-কে। 

    এদিকে শনিবার কাছের বন্ধুর জন্মদিনে আলিবাগের সেই সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন পরিচালক ফারহা খান। আলিবাগের সেই সেলিব্রেশনে দেখা মিলেছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও। সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • কোন প্রশ্নের উত্তর দিয়ে বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন ঐশ্বরিয়া?

    ১ নভেম্বর ৫১ বছরে পা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার জন্মদিনে ফিরে দেখা যাক পুরোনো স্মৃতি। সবাই জানেন, তিনিই প্রথম ভারতীয় যিনি ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। ২১ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট পরেন বচ্চনবধূ। 

    কিন্তু সেই সময়কার ওই প্রতিযোগিতায় তিনি যে প্রশ্নের উত্তর দিয়ে জিতেছিলেন, জানেন সেটা কি ছিল?

    ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিচারকরা ঐশ্বরিয়া রাইকে জিজ্ঞেস করেছিলেন, বিশ্বসুন্দরীর মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক? 

    এই প্রশ্নের জবাবে বলিউড সুন্দরী বলেছিলেন, ‘যিনি মিস ওয়ার্ল্ড হবেন তাকে আপ টু ডেট থাকতে হবে, তাদের ভালো লাগার প্রতি যে তারা কম্প্যাশনেট সেটা প্রমাণ করতে হবে। যারা সমাজের পিছিয়ে পড়া অংশ, তাদের জন্য ভাবতে হবে। কেবল উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্মানীয় মানুষদের কথা ভাবলেই হবে না। দেশ, রং, বর্ণ নির্বিশেষে কাঁটাতারের সীমারেখা পেরিয়ে গিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। একজন প্রকৃত মানুষ হতে হবে। একজন সত্যিকারের মানুষ। আর তাতেই সে একজন প্রকৃত মিস ওয়ার্ল্ড হয়ে উঠতে পারবেন’।

    ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে কথা বলেছিলেন তার ভারতীয় যোগের সম্পর্কে, তার দেশের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে। বলেছিলেন কীভাবে এই দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ একসঙ্গে একত্রে বসবাস করেন। 

    অভিনেত্রীর ভাষায়, ‘গোটা পৃথিবী আছে আমাদের ভারতে। কত ধর্ম, কত বর্ণ আছে ভারতে। অনেক সংস্কৃতি, মানুষের সম্মেলন ঘটে এখানে। আমরা জানি সবাইকে নিয়ে কীভাবে থাকতে হয়’।

    ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ১৯৯৭ সালে তামিল এবং হিন্দি সিনেমায় ডেবিউ করেন ঐশ্বরিয়া। উপহার দিয়েছেন বহু হিট ‍সিনেমা। এরই মাঝে প্রথমে নায়ক বিবেক ওবেরয় এবং পরে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলে নানা গুঞ্জন আছে। 

    তবে শেষমেশ ২০০৭ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে। তাদের একটি মেয়েও আছে, নাম তার আরাধ্যা। 

    তবে বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাদের এই সংসার নাকি ভাঙতে চলেছে। যদিও এ নিয়ে কোনো কথা বলতে নারাজ উভয়েই।

    বিনোদন ডেস্ক

  • কিং খানের জন্মদিন পার্টিতে সুহানা-আরিয়ানের পারফরম্যান্স

    আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সে উপলক্ষ্যেই এবার বড় একটি পার্টির আয়োজন করেছেন নিজের বাসা মান্নাতে। জানা গেছে, এ অভিনেতা এত বড় একটি পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড ইন্ডাস্ট্রি কখনো দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। আসবেন দেশ-বিদেশ থেকেও নামিদামি জনপ্রিয় ব্যক্তিত্বরা।

    বর্তমানে বলিউড কিং খানের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা খুব কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! 

    শাহরুখের এই ৫৯তম জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী। ইতোমধ্যে নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন শাহরুখপত্নী নিজেই। জানা গেছে, জন্মদিনের এ পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

    গণমাধ্যম সূত্রের খবর, বলিউড বাদশাহ শাহরুখ খানের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু জনপ্রিয় তারকা। এমনকি দেশ-বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

    উল্লেখ্য, সুজয় ঘোষের পরিচালনায় বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। 

    বিনোদন ডেস্ক

  • কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যর দুই বছর পূর্ণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছেলের জন্মদিনের কেকের ভিডিও পোস্ট করেন তিনি।

    ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ছেলের জন্য আনা জন্মদিনের কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

    ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

    ছেলের জন্মদিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমনি। সে বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শরিফুল রাজ-পরীমনি দম্পতির কোল আলো করে আসে পূণ্য। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন এই নায়িকা। কন্যা সন্তানের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে তার সংসার।

    বিনোদন ডেস্ক

  • সালমান মুক্তাদিরের জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন ভক্তরা

    আজ দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদিরের জন্মদিন। নানা কারণে সালমানের এবারের জন্মদিনটাও বিশেষভাবে ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক-সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন এই জনপ্রিয় ইউটিউবার।

    ১৯৯৩ সালের ৯ আগস্ট জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জন্ম। নানা আয়োজনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টে সালমানকে সাধুবাদও জানাচ্ছেন সবাই। সেই ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদও জানান সালমান।

    পুরো আন্দোলনের সময় থেকেই সালমান মুক্তাদিরের কাজের ভূয়সী প্রশংসা করছেন তার অনুসারীরা। জন্মদিনের বিশেষ এই দিনটি উপলক্ষে ও আন্দোলনের সময়ে সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রান্ত নামের একজন ভক্ত। 

    প্রত্যুত্তরে সালমান লিখেছেন, আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই। আমি সত্যি জানি না কিভাবে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশেষ করে আমি পাওয়ার জন্য কিছু করিনি। 

    ইউটিউবার সালমান মুক্তাদির লেখেন, আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়। এটাই আমার একমাত্র অর্জন। এটাই আমার চিন্তা। সে কারণে আমাকে প্রশংসা এবং ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। কারণ আমি আসলেই জানি না এগুলোর প্রতিক্রিয়া কিভাবে দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি অনেক সুন্দর।

    কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। রাজপথে নেমে শিক্ষার্থী হত্যা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা। এ আন্দোলনে যোগ দেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও ইউটিউবার। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান মুক্তাদির।

    সালমান মুক্তাদির শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট দিয়ে ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন তিনি।

    ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদির লিখেছিলেন- মহান আল্লাহ এই জেন-জেড প্রজন্ম আমাদের জন্য যা করেছে, তা বিশ্ব ও অন্যান্য দেশ করতে পারেনি।

    তিনি লিখেছিলেন- নিঃস্বার্থভাবে আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত ও আশীর্বাদ বর্ষণ করুক। আর আমি এই জেন-জেডকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি’ জন্মদিনে সালমান মুক্তাদির

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সক্রিয় ছিলেন। শুরুতে সংখ্যা কম হলেও পরে প্রায় সবাই সড়কে নেমেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও স্বৈরাচার পতনের ডাক দিয়েছেন। এর মধ্যে একদম শুরু থেকেই রাজপথে এবং সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম ছিলেন ইউটিউবার সালমান মুক্তাদির।

    শিক্ষার্থীদের উপর যখন ব্যাপকহারে দমনপীড়ন চলছে, তখনও পিছপা হননি। সামাজিক মাধ্যমে একের পর এক ‘জ্বালাময়ী’ পোস্টে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে গেছেন। আজ ৯ আগস্ট দেশের এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে জন্মেছিলেন তিনি।

    বিশেষ এই দিনে তার প্রান্ত অর্ক নামের এক ভক্ত আন্দোলনের সময়ে সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সে ভিডিও দেখে আবেগে ভেসেছেন সালমান। ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদও জানিয়েছেন সালমান।

    ভিডিওটি শেয়ার করে তরুণ এই ইউটিউবার লিখেছেন, ‘আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই। আমি সত্যি জানি না কীভাবে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশেষ করে আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি। আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়। এটাই আমার একমাত্র অর্জন। এটাই আমার চিন্তা। সে কারণে আমাকে প্রশংসা এবং ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। কারণ, আমি আসলেই জানি না এগুলোর প্রতিক্রিয়া কীভাবে দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি অনেক সুন্দর।’

    যুগান্তর প্রতিবেদন

  • বিয়ের পর পরমের প্রথম জন্মদিনে যে উপহার দিলেন পিয়া

    বিয়ের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রথম জন্মদিন। সবাই জানে পরম কাজ পাগল মানুষ, কাজ ভালোবাসেন। ওর কাজ কখনো থেমে থাকে না। পরম ‘ওয়ার্কোহোলিক’। তাই ওর জন্মদিনে এবার বাড়িতে থাকা হচ্ছে না। সকালেই ও ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সে জন্য জন্মদিনে আলাদা করে কোনো পরিকল্পনা তার কিংবা সহধর্মিণী পিয়া চক্রবর্তীর ছিল না। তাই বলে পরমের জন্মদিন পালন হবে না তা কি হয়। 

    সহধর্মিণী প্রিয়া বলেন, জন্মদিনের আগের রাতটা আমরা একসঙ্গে কাটিয়েছি। বাড়িতেই ছোট আয়োজন করা হয়েছিল। কাছের কয়েকজন বন্ধুবান্ধব এসেছিলেন। সামান্য খাওয়াদাওয়া ও গানবাজনার মধ্য দিয়ে দিনটা কাটিয়েছি আমরা। পরমও এমনভাবেই জন্মদিন পালন করতে খুব ভালোবাসে। এই দিনটির উদ্যাপন ও কাছের মানুষের সঙ্গে কাটাবে বলেই রেখে দেয়।

    পরম গানবাজনা খুব ভালোবাসে। তাই আমরা ওর জন্মদিনে গান-বাজনা ছাড়া ভাবতেই পারি না। সবাই জানে, শুটিংয়ের ফাঁকে গান নিয়ে থাকতে ও কতটা ভালোবাসে। আমরা দুজনও পরস্পরের সঙ্গে গান নিয়ে সময় কাটাই। আমাদের জীবনের একটা বড় অঙ্গ গান। যখনই আমরা কাজের ফাঁকে সময় পাই, একসঙ্গে গানবাজনা করি।

    এদিনও তাই আমরা গানবাজনা করেছি। আমাদের কিছু ধরাবাধা গান আছে। আমরা সময় পেলেই সেগুলো গাই। এর মধ্যে রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, হিন্দি গানও আছে। সেগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে এদিন একসঙ্গে আমরা গেয়েছি।

    যেহেতু গান আমাদের জীবনের সঙ্গে জড়িত, তাই গানের সঙ্গে জড়িয়ে আছে এমনই একটি উপহার ওকে দিয়েছি। ওর সব সময়ের সঙ্গী হলো ইয়ার ফোন। যাই করুক সব সময়ে কানে ইয়ার ফোন দিয়ে গান শুনতে ভালোবাসে ও। কিন্তু দুঃখের বিষয় হলো— দিন কয়েক আগে পরম ওর ইয়ার ফোনটি হারিয়ে ফেলে। তাই এবারের জন্মদিনে ওকে ওর পছন্দসই একটা ইয়ার ফোন উপহার দিয়েছি।

    প্রসঙ্গত, পরম নিজের জন্মদিনের পরিকল্পনা কখনো নিজে পছন্দ করেন না। যদি বন্ধুরা মিলে ওর জন্মদিনের আয়োজন করে, তবে সেটিই পরমের খুব পছন্দ। এ দিন কারা আসবেন, কী রান্না হবে, তার সব আয়োজন বন্ধুরাই করেন। গত কয়েক বছর ধরে এমনভাবেই ও জন্মদিনটা পালন করে আসছে। তবে এই উদ্যাপন ছোট করে হবে না কি বড় করে, সেটা কাজের চাপের ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, খাওয়াদাওয়ার সঙ্গে কোনো আপস থাকে না। যেমন পাঁঠার মাংসটা হবেই প্রতি বছর।

    বিনোদন ডেস্ক

  • নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!

    মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। 

    আদালতের রায়ে আপাতত চেয়ারে ডিপজল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন। 

    এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ। আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন ডিপজল! এটা শুনে কিছুটা অবাক হওয়ার মতো। কিন্তু না ঠিকই, ৬ জুন ছিল নিপুণের জন্মদিন। এ দিনে তিনি যেন উপহার পেলেন ডিপজলের কাছ থেকে! কী সেই উপহার?

    বলা যায়, এটার সূত্রপাত মূলত গতকাল রাতে। শনিবার ৮ জুন প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা। 

    সেখানেই ডিপজল বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’

    শেষ বাক্যটাতেই আছে মূলত নিপুণের উপহার। যেটা জানিয়েছে খোদ নিপুণ। হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের—এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করছেন নায়িকা।

    কারণ হিসেবে নায়িকা বলেন, ‘চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দিই। আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম, তখনই এই কাজটি করা হয়েছিল।’

    তবে কি ডিপজল-নিপুণ দ্বন্দ্বের অবসান হচ্ছে? না, বিষয়টি নিয়ে এখনই বলা যাচ্ছে না। 

    প্রসঙ্গত, হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরেই কথা বলে আসছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করার পরও জানিয়েছিলেন, দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন। তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি! জানান, সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।
     

    বিনোদন ডেস্ক

  • ‘ফিল্মের মানুষ কোনো দিন আপন হয় না’

    ওমর সানী ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক। দীর্ঘ অভিনয় জীবনে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। এই অভিনেতা ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু হয় তার। আজ এই অভিনেতার জন্মদিন। 

    শুভ জন্মদিনে জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির ঝুলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এক সময়ের দাপুটে এই নায়ক। এক সময় জন্মদিনকে জমকালো আয়োজনে উদযাপন করলেও এখন তা করছেন না। না করার কারণও জানিয়েছেন ওমর সানী। তাছাড়া বিয়ের পর থেকে এই প্রথমবারের মতো স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ছাড়া জন্মদিন পার করছেন ওমর সানী।  

    আরও পড়ুন: 

    বিয়ের পর এবারই কি প্রথম জন্মদিন যে আপনার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী পাশে নেই? এমন এক প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, একদমই তাই। তাই খালি খালি লাগছে। তবে আমার জন্মদিন তো সেদিন থেকেই খালি খালি হয়ে যায়, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এরপর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি। আমি চাইও না দিনটা উদ্যাপনের। এরপর আর তেমনভাবে কখনো হয়নি। আমি পণ করেছি, যত দিন বাঁচি আর দাওয়াতের ধারেকাছেও যাব না। নিজেও কাউকে অযথা দাওয়াত দেব না।

    কেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, মান্না ভাইয়ের কথাটাই সঠিক। ফিল্মের মানুষ কোনো দিন আপন হয় না। এটা উপলব্ধি হতে হতে আমার একটু সময় লেগে গেছে তো, তাই আমি চাই না। চার-পাঁচ বছর আগে মান্না ভাইয়ের কথাটা আমাকে ভালোই নাড়া দেয়। কিন্তু আমি একটু স্টুপিড তো, গাধামার্কা—তাই বুঝতে বুঝতে সময় লেগে গেছে বেশি। এখন এই কথা আমি গভীরভাবে উপলব্ধি করছি। আমাকে অবশ্য মৌসুমী অনেক আগে থেকেই বলছে- ‘খামাখাই এসব করো। মনে রেখো, কেউ কারও না।’ এসব করে সত্যি বলতে কোনো লাভ নেই, এখন বুঝছি। প্রচুর টাকা ব্যয় করেছি। আমি আর চাইও না কেউ আমাকে দাওয়াত দিক। আসলে যতই এদিক-সেদিক থাকি না কেন, দিন শেষে পরিবারই সবচেয়ে বেশি আপন। তাই পরিবারে মগ্ন আছি। এর বাইরেও আরেকটা পণ করেছি।

    কী সেই পণ? জবাবে ওমর সানী বলেন, ঢাকায় না থাকার পণ। ঢাকাতে এখন সেভাবে এমনিও থাকি না। বসুন্ধরায় যদিও বাসা আছে, তারপর থাকা হয় না বেশি সময়। আমি একটু লোকালয়ে চলে যেতে চাই। এখন গ্রাম বেশি টানে। ঢাকায় যানজটে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি। 

    এদিকে একসঙ্গে কাজ করতে গিয়ে দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর প্রেমে জড়ান এই অভিনেতা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। এখন শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছেন। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 
     

    বিনোদন ডেস্ক

  • আমি একটু স্টুপিড তো, গাধামার্কা—তাই বুঝতে বুঝতে সময় লেগেছে: সানী 

    ওমর সানী ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক। দীর্ঘ অভিনয় জীবনে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। এই অভিনেতা ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু হয় তার। আজ এই অভিনেতার জন্মদিন। 

    শুভ জন্মদিনে জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির ঝুলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এক সময়ের দাপুটে এই নায়ক। এক সময় জন্মদিনকে জমকালো আয়োজনে উদযাপন করলেও এখন তা করছেন না। না করার কারণও জানিয়েছেন ওমর সানী। তাছাড়া বিয়ের পর থেকে এই প্রথমবারের মতো স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ছাড়া জন্মদিন পার করছেন ওমর সানী।  

    আরও পড়ুন: 

    বিয়ের পর এবারই কি প্রথম জন্মদিন যে আপনার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী পাশে নেই? এমন এক প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, একদমই তাই। তাই খালি খালি লাগছে। তবে আমার জন্মদিন তো সেদিন থেকেই খালি খালি হয়ে যায়, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এরপর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি। আমি চাইও না দিনটা উদ্যাপনের। এরপর আর তেমনভাবে কখনো হয়নি। আমি পণ করেছি, যত দিন বাঁচি আর দাওয়াতের ধারেকাছেও যাব না। নিজেও কাউকে অযথা দাওয়াত দেব না।

    কেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, মান্না ভাইয়ের কথাটাই সঠিক। ফিল্মের মানুষ কোনো দিন আপন হয় না। এটা উপলব্ধি হতে হতে আমার একটু সময় লেগে গেছে তো, তাই আমি চাই না। চার-পাঁচ বছর আগে মান্না ভাইয়ের কথাটা আমাকে ভালোই নাড়া দেয়। কিন্তু আমি একটু স্টুপিড তো, গাধামার্কা—তাই বুঝতে বুঝতে সময় লেগে গেছে বেশি। এখন এই কথা আমি গভীরভাবে উপলব্ধি করছি। আমাকে অবশ্য মৌসুমী অনেক আগে থেকেই বলছে- ‘খামাখাই এসব করো। মনে রেখো, কেউ কারও না।’ এসব করে সত্যি বলতে কোনো লাভ নেই, এখন বুঝছি। প্রচুর টাকা ব্যয় করেছি। আমি আর চাইও না কেউ আমাকে দাওয়াত দিক। আসলে যতই এদিক-সেদিক থাকি না কেন, দিন শেষে পরিবারই সবচেয়ে বেশি আপন। তাই পরিবারে মগ্ন আছি। এর বাইরেও আরেকটা পণ করেছি।

    কী সেই পণ? জবাবে ওমর সানী বলেন, ঢাকায় না থাকার পণ। ঢাকাতে এখন সেভাবে এমনিও থাকি না। বসুন্ধরায় যদিও বাসা আছে, তারপর থাকা হয় না বেশি সময়। আমি একটু লোকালয়ে চলে যেতে চাই। এখন গ্রাম বেশি টানে। ঢাকায় যানজটে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি। 

    এদিকে একসঙ্গে কাজ করতে গিয়ে দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর প্রেমে জড়ান এই অভিনেতা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। এখন শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছেন। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 
     

    বিনোদন ডেস্ক