Tag: জন্মদিন

  • জন্মদিনে দেবরের ভালোবাসায় সিক্ত ক্যাটরিনা

    ভিকি কৌশলের সঙ্গে আরও একটি জন্মদিন উদযাপন করছেন ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। সাধারণত জনপ্রিয় তারকাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী একটু বেশিই স্পেশাল হয়।  এই বিশেষ দিনগুলোতে একটু নিজের মতো কাটাতে পারেন তারা।  জন্মদিন উপলক্ষ্যে দুজনেই উড়ে গেলেন বিদেশে। শনিবার তাদের দেখা যায় এয়ারপোর্টে। পাপারাজ্জিদের দেখে সামান্য হেসে তারা বিমানবন্দরে ঢুকেন। জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভকামনার তালিকা থেকে বাদ যাননি ভিকির ভাই সানি কৌশল ও তার কথিত প্রেমিকা শর্বরিও। 

    rnrn

    পিংকভিলার খবরে বলা হয়েছে, বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ক্যাটরিনা কাইফের আজ জন্মদিন। তার ভক্ত, বন্ধু এবং পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। ক্যাটের জন্মদিনে ভিকির ভাই সানি কৌশল বিশেষ একটি পোস্ট দিয়েছেন। 

    rnrn

    ক্যাটের বিশেষ দিনে সানি তার সঙ্গে তোলা একটি হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেছেন। শিদ্দত অভিনেতা তার ইনস্টাগ্রামে ক্যাটরিনার সঙ্গে তাদের মালদ্বীপ ভ্রমণের একটি ছবি শেয়ার করেন। 

    rnrn

    ছবির সঙ্গে ক্যাটের জন্য একটি সুন্দর নোট লিখেছেন সানি। তিনি তাকে ‘কুলেস্ট ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন। তিনি লেখেন- ‘আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষকে জন্মদিনের শুভেচ্ছা…।’ লেখা শেষে একটি লাল হৃদয়ের ইমোজি রয়েছে৷

    rnrn

    সানির কথিত বান্ধবী এবং অভিনেত্রী শর্বরি ওয়াঘও গত জন্মদিনে ক্যাটের সঙ্গে মালদ্বীপে যাওয়ার একটি ছবি শেয়ার করেছেন। তিনিও ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি হাশিখুশির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘শুভ শুভ জন্মদিন ক্যাট। অনেক ভালোবাসি তোমাকে। 

    rnrn

    এদিকে সানি এবং শর্বরির জন্মদিনের শুভেচ্ছা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • ইতালিতে শিল্পা, বাড়িতে চুরি

    স্বামী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেই সুযোগে তার বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ।

    rnrn

    জুহু থানা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

    rnrn

    সম্প্রতি ৪৮ বছরে পা দিয়েছেন শিল্পা শেঠি। ৫০ ছুঁই ছুঁই শিল্পার সৌন্দর্য হার মানাবে যে কোনো তরুণীকেও। জন্মদিন উদযাপন করতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

    rnrn

    এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা টু’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা। এর পর ২০২২-এ ‘নিকম্মা’ সিনেমাতে দেখা যায় তাকে।

    rnrn

    খুব শিগগিরই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা। এ ছাড়া সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।

    rnrn

    ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে নিপুণকে যে খোঁচা দিলেন জায়েদ খান

    ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন এ অভিনেত্রী। ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লার জালগাঁওয়ে জন্ম তার। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর রাশিয়ায় চলে যান ১৯৯৯ সালে। ২০০৪ সাল পর্যন্ত মস্কোতে পড়ালেখা করেন।

    rnrn

    এর পর চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসেন ২০০৬ সালে। আর ওই বছরই অভিষেক করেন ঢাকাই চলচ্চিত্রে।

    rnrn

    ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমসহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। এর মধ্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ রয়েছে ইন্ডাস্ট্রির তারকারা। অন্যসব তারকার মতো নিপুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত মানুষকে পদবি দিচ্ছেন’ বলে মন্তব্য করলেন চিত্রনায়ক জায়েদ খান।

    rnrn

    বৃহস্পতিবার রাত ১টার দিকে নায়িকা শাহনূর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন— ‘আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শুভ জন্মদিন।’

    rnrn

    অভিনেত্রী শাহনূরের সেই পোস্ট নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের। এ অভিনেতা শাহনূরের পোস্টে মন্তব্যের ঘরে লেখেন— ‘একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মতো শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন।’

    rnrn

    এ নায়ক আরও লেখেন— ‘এর পরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটি বুঝতে পারছেন তো?’

    rnrn

    তবে শুধু চিত্রনায়িকা শাহনূরের পোস্টেই নয়। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টেও একই মন্তব্য করেছেন জায়েদ খান।

    rnrn

    এদিকে জায়েদ খানের এ মন্তব্যে চিত্রনায়িকা নিপুণ, শাহনূর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে কখনো জন্মদিন পালন করতেন না ফারুক

    দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন ১৮ আগস্ট। কখনো জন্মদিন উদযাপন করতেন না এই অভিনেতা।

    কারণ ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতা ১৯৭৫ সালের পর থেকে নিজের জন্মদিন পালন বন্ধ রাখেন। মূলত সে বছরের ১৫ আগস্টের পর থেকেই নিজের জন্মদিন পালনে উৎসাহী নন ফারুক। কারণ তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন- আগস্ট হলো শোকের মাস। এ মাসে জন্মদিন উদযাপন করা সাজে না। অন্তত তার মতো বঙ্গবন্ধুর স্নেহভাজনের পক্ষে তো নয়-ই!

    এ প্রসঙ্গে অভিনেতা জায়েদ খানও গণমাধ্যমকে বলেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ফারুক ভাইকে খুব আদর করতেন। যে কারণেই তিনি আগস্ট মাসে কোনোরকম উৎসব করেন না। এটা শোকের মাস।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে অনুরাগীদের উদ্দেশ্যে যা বললেন সামান্থা

    বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ৩৬তম জন্মদিন ছিল শুক্রবার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে একটি সেলফি শেয়ার করেছেন তিনি। একটি কালো পোশাকে অগোছালো খোপায় ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাকে।

    ছবির সঙ্গে ভক্তদের জন্য একটি মিষ্টি বার্তাও শেয়ার করে সামান্থা লিখেছেন, এটি একটি ভালো বছর হতে চলেছে।

    এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি অ্যালবাম শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অক্সিজেন মাস্কসহ অভিনেত্রীর একটি ছবি ধরা পড়েছে। তার থেরাপি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

    অ্যালবামের শেষে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের একটি বাণী। যেখানে লেখা আছে— যে গাছ লাগায়, সে জানে যে সে কখনই তাদের ছায়ায় বসবে না। সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।

    সবশেষ লন্ডনে সিটাডেল সিনেমার প্রিমিয়ারে দেখা গিয়েছিল সামান্থাকে। প্রিয়াংকা চোপড়া ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন তিনি। প্রিমিয়ারে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা একটি কালো কো অর্ড পোশাকে সবার নজর কেড়েছেন এ নায়িকা।

    সামান্থা তার ইনস্টাগ্রাম থেকে সিটাডেল পরিবারেরও একটি ছবি শেয়ার করেছেন। টিম সিটাডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, লন্ডনে সিটাডেলের গ্লোবাল প্রিমিয়ারে বিশ্বের সেরাদের মধ্যে থাকতে পেরে আমি সত্যিই খুশি। সিটাডেল ইউনিভার্সের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে বন্ধু ও শত্রুদের যে বার্তা দিলেন কঙ্গনা

    হাজারও বদনাম থাকলেও জন্মদিনে অন্য এক কঙ্গনা রানাউতকে দেখা গেল। ৩৬ বছরে পা দিয়ে সবুজ সিল্কের শাড়ির সঙ্গে এক গা সোনার গহনা পরে দেখা দিলেন বিনয়ী ও নম্র কঙ্গনা। নিজের জন্মদিনে অনুশোচনায় নত হলেন তিনি। 

    জানালেন যাদের আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে যারা তাকে ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।

    ফেসবুকে একটি ভিডিওতে কঙ্গনা বলেন, আজ আমার জন্মদিনে আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেসব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি, তাদেরও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী— সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

    শুধু পরিজনরা নন, শত্রু’দের উদ্দেশেও সুর নরম করলেন অভিনেত্রী। বলেছেন, আমার যে শত্রুরা কখনো আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

    অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সবারই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। দেশহিতে যদি কারও প্রতি কখনো এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সবার মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি।

    জন্মদিন পালন করতে বর্তমানে উদয়পুরে রয়েছেন কঙ্গনা। তার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।

    বিনোদন ডেস্ক

  • বীরের জন্মদিনে কী উপহার দিলেন শাকিব খান

    বাংলা চলচ্চিত্রের তারকা বুবলি ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সন্তানের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাকিব-বুবলি। 

    rnrn

    মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে বীরের জন্মদিন পালন করেছেন তারা। 

    rnrn

    জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

    rnrn

    রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এ ছাড়া  শাকিবের বাবা-মা, ভগ্নিপতি, বোনের ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

    rnrn

    ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

    rnrn

    rn 

    যুগান্তর ডেস্ক

  • পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

    ব্যক্তিগত জীবনে সংকটাপন্ন সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। একদিকে নতুন সিনেমার খবর নেই, অন্যদিকে অপু-বুবলীর মধ্যকার অন্তর্জাল যুদ্ধ। এর মধ্যে আবার সম্প্রতি যোগ হয়েছে অস্ট্রেলিয়াকাণ্ড। সব বিতর্কের ঝড় সামলেও ছেলে বীরের জন্মদিন পালন করলেন শাকিব খান। 

    মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে অংশ নিয়েছেন তিনি। সে উদযাপন ছিল শাকিবের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে।

    এদিন ফেসবুকে বীরকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা (শবনম বুবলী) দুজনেই। এর পর রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এ ছাড়া  শাকিবের বাবা-মা, ভগ্নিপতি, বোনের ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

    ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

    শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনা তো বটে। কেননা তাদের বিয়ে-সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে, তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই। ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

    সেই গুঞ্জনের আড়ালে কাগজ-কলমে তারা এখনো স্বামী-স্ত্রী কিনা, তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। যার নজির দেখা যায় বুবলীর পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন।

    জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

    উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এর পর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

    অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাম খান জয়ের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।

    বিনোদন ডেস্ক

  • ছেলে বীরের জন্মদিনে যা বললেন শাকিব খান

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। 

    দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে।

    ঢালিউড সুপারস্টার সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে থাকেন তিনি। এবার ছোট ছেলে বীরের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল বীর। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তার।

    মঙ্গলবার বেলা ১১টা ৫১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন শাকিব। ছবিতে দেখা যায় তারকা বাবার কোলে বসে ডিজিটাল ডিভাইস হাতে বসে আছেন বীর।

    শাকিব ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ এর পরই একটি লাল রঙের হৃদয়ের ইমোটিকন জুড়ে দিয়েছেন অভিনেতা।

    ঢালিউড সুপারস্টারের এ পোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে রিঅ্যাকশন পড়েছে পঞ্চাশ হাজারেরও বেশি। এছাড়া মন্তব্যের ঘরে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকা ও তার ছোট ছেলেকে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে জন্মদিনে ট্রলের শিকার মিমি

    অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন ১১ ফেব্রুয়ারি। করোনার জেরে গত কয়েক বছর সেভাবে জন্মদিন উদযাপন করতে পারেননি বলে এ বছর ভালোবাসার শহর প্যারিসে বার্থ ডে সেলিব্রেট করছেন এই টালি তারকা। এদিন ৩৪-এ পা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।

    rnrn

    প্যারিস থেকে প্রাক-জন্মদিনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে মিমির পোজ, কিংবা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়ানোর ভিডিও। 

    rnrn

    মিমিকে সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তবে ট্রলেরও শিকার হয়েছেন তিনি। 

    rnrn

    আপতত সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশন ছেড়ে মিমির প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে যাওয়াটা মোটেই ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার একটি অংশ। 

    rnrn

    একজন লেখেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্ব ভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি, ছিঃ’। 

    rnrn

    অপর একজন লেখেন, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য..’। 

    rnrn

    এক নেটিজেন মিমি ও তার দলকে কটাক্ষ করে লেখেন, ‘এই হলো মা-মাটি-মানুষের প্রতিনিধি, হেসে নিন একটু’।

    বিনোদন ডেস্ক