Home / Entertainment / কেন জন্মদিনে জাঁকজমক আয়োজন নেই, জানালেন পরীমনি

কেন জন্মদিনে জাঁকজমক আয়োজন নেই, জানালেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। ২৪ অক্টোবর এই আলোচিত নায়িকার জন্মদিন ছিল। বিগত বছরগুলোয় জীবনের বিশেষ এই দিনটি বেশ জাঁকজমক আয়োজনে উদযাপন করেছেন এই অভিনেত্রী।

পরীমনি জানান, এবারের জন্মদিনে জাঁকজমক নেই। কেক কাটার মধ্যেই সীমিত। তার ভক্তদের প্রশ্ন জন্মদিনে বড় আয়োজন থেকে সরে এলেন কেন নায়িকা। 

এ বিষয়ে পরীমনি বলেন, জন্মদিন আমার জন্য বরাবরই একটি বিশেষ ও আনন্দের দিন। প্রতি বছরই নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি আমি। আমার নানাই হচ্ছে বাবা-মা, সবকিছু।

তিনি আরও বলেন, এবার আমার সেই নানা হাসপাতালে। তার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। তিনি ১১ দিন ধরে হাসপাতালে। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে অংশ নিতে পারবেন না তিনি। তাই এবার জন্মদিন জাঁকজমকভাবে হয়নি। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগ করতে চাই।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *