Home / Entertainment / নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়: মৌসুমী

নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়: মৌসুমী

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মৌসুমীর। এর পর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন এ অভিনেত্রী। প্রিয়দর্শিনী অভিনেত্রী হিসেবে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। 

১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে ৫০তম বছর পেরিয়ে ৫১তম বছরে পা রাখলেন মৌসুমী। 

জন্মদিনে দেশে নেই অভিনেত্রী। মেয়ের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন তিনি। মৌসুমী ও ওমর সানীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদীন ও ফাইজা।

এখনো পূর্ণ উদ্যমেই কাজ করে চলেছেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মানও।

২০২১ সালে জন্মদিন উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন— সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তা হলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

এদিকে জন্মদিনে মৌসুমীকে মিস করছেন স্বামী ওমর সানী। এক ভিডিওবার্তায় ওমর সানী বলেছেন, মৌসুমী, আসসালামুআলাইকুম। শুভ জন্মদিন। আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকা অবস্থান করছ। কিন্তু তুমি কি জানো যে, আমার মাথার ওপরের ছাদটা নেই। এখন রাত বাজছে ১২টা। আমি মিস করছি তোমাকে— উইশ করার জন্য। সব বাঙালির কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।

আরও পড়ুন: 

ভিডিওবার্তায় ওমর সানী আরও বলেছেন, মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, অনেক। ভালো রাখুক। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *