Tag: সিনেমা

  • এখনো ভালো অভিনয়শিল্পী হতে পারিনি: মম

    জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ঈদের ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন। গত ঈদে তার অভিনীত একাধিক নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। সেগুলো প্রশংসিতও হয়েছে। নতুন কাজ, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * শুটিংয়ে ফিরেছেন কবে?

    rnrn

    ** গত সপ্তাহের শেষদিকে ‘শেষ বিকেলের গল্প’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছি। বলা চলে ঈদের পর এটি আমার প্রথম কাজ। বেশ ভালো লেগেছে শুটিং করতে। এ নাটকের গল্পটি দারুণ। আমার চরিত্রটিও বেশ চমৎকার। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

    rnrn

    * ঈদ উপলক্ষ্যে আপনার অভিনীত নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন?

    rnrn

    ** ভালোই সাড়া পাচ্ছি। ঈদ উপলক্ষ্যে খুব বেশি নাটকে অভিনয় করিনি। এখন আমি সংখ্যা বিবেচনা করে কাজ করি না। মান ও গল্পের দিকে বেশি প্রাধান্য দেই। ঈদ উপলক্ষ্যে যে কয়টি নাটকে অভিনয় করেছি ভালোই লেগেছে। দর্শকও বেশ পছন্দ করেছেন। এখন তো ইন্টারনেটের কল্যাণে পছন্দ-অপছন্দের বিষয়টি সরাসরি দেখা যায় মন্তব্যের ঘরে। কেউ পজেটিভ, আবার কেউ নেগেটিভ বিষয় তুলে ধরেন। ভালোই লাগে মন্তব্যগুলো পড়তে। অনেক কিছু জানা যায়।

    rnrn

    * সিনেমা ক্যারিয়ারে নায়ক হিসাবে প্রথমবার পেয়েছিলেন রিয়াজকে। আপনার অভিনীত সর্বশেষ সিনেমার নায়কও একই। অভিজ্ঞতা কেমন?

    rnrn

    ** অভিজ্ঞতা অনেক ভালো। রিয়াজ ভাই ছোটবেলা থেকেই আমার পছন্দের নায়ক। তার অভিনীত অনেক সিনেমা দেখেছি। আমার সিনেমা ‘দারুচিনি দ্বীপ’র নায়ক ছিলেন তিনি। তার সঙ্গে অভিনয় করা যায় খুব সহজেই, কারণ তিনি একজন উঁচুমানের অভিনেতা, আর সহশিল্পী হিসাবে অসাধারণ। সর্বশেষ ‘রেডিও’ নামে একটি সিনেমার শুটিং করেছি মানিকগঞ্জের নদী তীরবর্তী এক প্রত্যন্ত অঞ্চলে। প্রতিকূল পরিবেশে কাজ করলেও আমরা একটি টিমওয়ার্ক করেছিলাম। ইতিহাসভিত্তিক গল্পের এ সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকের বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ধরনের সিনেমা ইতিহাসের দলিল হয়ে থাকে। আমি এর অংশ হতে পেরে গর্বিত।

    rnrn

    * এ পর্যন্ত দুটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় কাজ করেছেন। এ দুই সিনেমার চরিত্র কীভাবে নিজের ভেতর লালন করেছেন?

    rnrn

    ** যে কোনো চরিত্রই ফুটিয়ে তোলা একজন অভিনয়শিল্পীর জন্য চ্যালেঞ্জের বিষয়। আমি সব সময়ই চরিত্রটিকে বাস্তবভিত্তিক রূপ দেওয়ার চেষ্টা করি। ‘রেডিও’ এবং ‘ওরা সাতজন’ নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমায় অভিনয় করেছি। এসব সিনেমায় অভিনয় করাটা ছিল আমার জন্য সম্মান ও চ্যালেঞ্জের বিষয়। কতটুকু সফল হয়েছি তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চরিত্রের জন্য পরিচালকের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। স্বাধীনতার মাসে আমার অভিনীত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে দুটি সিনেমা মুক্তি পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের বিষয়। আমি বলতে পারি এ দুটি সিনেমা আমার অভিনয় ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। এখনো ভালো অভিনয়শিল্পী হতে পারিনি। তবে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়েই যাব।

    হাসান সাইদুল 

  • ‘যারা সমালোচনা করেন, তারা আগে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন’

    এ সময়ের প্রতিশ্রুতিশীল ও গ্ল্যামারার্স চিত্রনায়িকা অধরা খান। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমা। আজ তার জন্মদিন। দিনটি উদযাপন, মুক্তি প্রতীক্ষিত সিনেমা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * কততম জন্মদিন উদযাপন করবেন আজ?

    rnrn

    ** প্রথমত মেয়েদের বয়স বলতে নেই (হাসি)। আর যদি বলতেই হয় তাহলে আমার বয়স মাত্র পাঁচ বছর!

    rnrn

    * মাত্র পাঁচ! সেটা কীভাবে?

    rnrn

    ** ২০১৮ সালে আমার সিনেমা ক্যারিয়ার শুরু। অভিনয় ক্যারিয়ারটাকেই আমি বয়স হিসাবে গণ্য করছি। ওটাই আমার বয়স।

    rnrn

    * জন্মদিনের আয়োজন কী?

    rnrn

    ** বিশেষ কোনো আয়োজন নেই। আজ মাদারীপুরের শিবচরে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড স্যারের ‘দখিন দুয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকব। এ সিনেমার প্রায় ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। গানেরও শুটিং করেছি সিলেটে।

    rnrn

    * এমন দিনে কেউ সারপ্রাইজ দেয় না?

    rnrn

    ** ওটা তো কমন বিষয়। আমার জন্মদিনের সারপ্রাইজ না পেলে আমিই বরং সারপ্রাইজ হব। আমি জানি না এবং চিনি না, এমন অনেকের কাছ থেকে সারপ্রাইজ পাই। আর বিশেষ করে বলতে হয় আমার বাগদত্তর কথা। সেও আমাকে বিশেষ সারপ্রাইজ দেয়।

    rnrn

    * জন্মদিনের কোনো স্মৃতি আছে, যা এখনো মনে পড়ে?

    rnrn

    ** ছোটবেলায় আব্বু রাতে কেক নিয়ে আসতেন। আমি তখন ঘুমিয়ে থাকতাম। পরে ঘুম থেকে উঠেই কেক কাটতাম। বিষয়টি এখন খুব বেশি মনে পড়ে। কারণ এখন আব্বু নেই। চার বছর হলো পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি।

    rnrn

    * বর্তমানে কী কী সিনেমার কাজ করছেন?

    rnrn

    ** শফিক হাসানের পরিচালনায় ‘প্রেমময় পৃথিবী’ নামে একটি সিনেমার কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। এটির নাম পরিবর্তন হতে পারে। মাজহার বাবুর ‘ঠোকর’ নামে একটি সিনেমার প্রথম লটের শুটিং হয়েছে। দ্বিতীয় লটও শিগ্গির শুরু হবে। অপূর্ব রানার পরিচালনায় ‘উন্মাদ’ ও ‘গিভ অ্যান্ড টেক’ নামে দুটি সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে। বাকি কাজ কবে হবে জানি না। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ নামে একটি সিনেমার শুটিংও কিছু দিন করেছি।

    rnrn

    * আপনার অভিনীত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমা ২ জুন মুক্তি পাবে এ সিনেমায় চরিত্র কেমন?

    rnrn

    ** সিনেমাটির নাম আগে ‘বর্ডার’ ছিল। পরিবর্তন করে ‘সুলতানপুর’ রাখা হয়েছে। এ সিনেমায় আমার চরিত্র পরোপকারী এক মেয়ে। মেয়েটি সোশ্যাল ওয়ার্ক করে এবং এক সময় রাজনীতিতে জড়িয়ে পড়ে। আজ সিনেমাটির একটি গান রিলিজ হচ্ছে। বলা যায় এটা আমার জন্মদিনের সারপ্রাইজ।

    rnrn

    * এ সিনেমা মানুষ কেন দেখবে বলে আপনি মনে করেন?

    rnrn

    ** এটি পরিচালক সৈকত নাসিরের একটা এক্সপেরিমেন্টাল কাজ। এক কথায় দারুণ গল্পের সিনেমা। সীমান্তকেন্দ্রিক কিছু ঘটনা এতে তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশি কোনো সিনেমায় আগে দেখা যায়নি। সবচেয়ে বড় কথা এখন মানুষ যেমন সিনেমা দেখতে চায় এটা সেরকমই।

    rnrn

    * আপনি দেশ-বিদেশে অনেক ভ্রমণ করেন। এটা নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করেন…

    rnrn

    ** প্রথম কথা হচ্ছে আমি ভ্রমণপ্রিয়। সবার ধারণা নায়িকা হওয়ার পর আমি ভ্রমণ করছি। কিন্তু এটা ভুল ধারণা। ১০ বছর বয়স থেকেই আমি বিদেশে ভ্রমণ করি। আমার পরিবার সেটা সাপোর্টও করে। ভ্রমণের অর্থও দেয় পরিবার। যারা সমালোচনা করেন, তাদের বলব, প্লিজ, আগে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। তারপর সমালোচনা করুন।

    rnrn

    * অভিষেক সিনেমার (নায়ক) নায়কের সঙ্গে আপনার বিয়ের গুজবও শোনা গিয়েছিল…

    rnrn

    ** এটা আসলে সেই নায়ক এবং তার এক কথিত প্রেমিকা প্রফেশনাল জেলাসি থেকে করেছে বলে শুনেছি। তারা আসলে বিতর্কে বিশ্বাসী, নেগেটিভ প্রচারণায় বিশ্বাসী। মূলত সেই নায়ক তার কথিত প্রেমিকাকে প্রমোট করার জন্য আমার বিরুদ্ধে এ ধরনের গুজব ছড়িয়েছে। এ গুজব সাময়িক হাসির খোরাক জুগিয়েছে, এ ছাড়া আর কিছুই নয়। নেগেটিভ প্রচারণা কোনো ভালো ফলাফল বয়ে আনে না। সেটা নিশ্চয়ই তারা এখন টের পাচ্ছে।

    rnrn

    * সেই নায়কের সঙ্গে তো আপনার দুটি সিনেমার কাজও চলমান। এগুলো কী শেষ করবেন?

    rnrn

    ** ‘গিভ অ্যান্ড টেক’ ও ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ নামে দুটি সিনেমার কাজ সেই নায়কের সঙ্গে আছে, এটা ঠিক। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আমার ডিরেক্টর ও প্রডিউসার যখনই কাজ শুরু করবেন আমি সেটা করতে বাধ্য। ব্যক্তিগত সম্পর্ক বা বিরোধ আমি প্রফেশনালি টেনে আনি না।

    rnrn

    * কিন্তু সেই নায়কের তো এখন কোনো হিট সিনেমা নেই। গত ঈদেও তার সিনেমা ফ্লপ হয়েছে। তাও কাজ করবেন?

    rnrn

    ** হিট বা ফ্লপ এটা নির্ধারণ করবেন দর্শক। আমার কাজ হচ্ছে অভিনয় করা, ভালো গল্পের সিনেমা এবং আমার চরিত্র নিয়ে ভাবা। একই বোধ নিশ্চয়ই আমার কো-আর্টিস্টেরও আছে বা থাকা উচিত। সবাই মিলে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়াটাই এখন মুখ্য বিষয়। অন্যকিছু ভাবা উচিত নয়।
    rn 

    বিনোদন প্রতিবেদন

  • তিন দিনে রেকর্ড আয় ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান টু’

    বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান টু’। মুক্তির পর থেকেই সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘পোন্নিয়িন সেলভান টু’। এটি নির্মাণ করেছেন পরিচালক মণি রত্নম।

    rnrn

    গত বছর মুক্তিপ্রাপ্ত সুপারহিট দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’র সিক্যুয়েল ‘পোন্নিয়িন সেলভান টু’। সাউথ ইন্ডাস্ট্রির কিংবদন্তি পরিচালক মণি রত্নমের ড্রিম প্রোজেক্ট এটি। তাই স্বাভাবিকভাবেই ‘পোন্নিয়িন সেলভান’ ফ্র্যাঞ্চাইজি থেকে দর্শকদেরও প্রত্যাশা ছিল অনেক।

    rnrn

    সিনেমাটি দেখার পর থেকেই এর দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করছিলেন সবাই। কয়েক মাসের অপেক্ষা শেষে গত ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান টু’।

    rnrn

    মুক্তির দিন থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চন, চিয়ান বিক্রম, তৃষা কৃষ্ণাণ অভিনীত সিনেমাটি দেখার জন্য দর্শকের ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে। স্বাভাবিকভাবেই সিনেমার বক্স অফিস কালেকশনেও দেখা গেছে সেই প্রভাব। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, রিলিজের মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে ‘পোন্নিয়িন সেলভান টু’।

    rnrn

    মোট আয় করা ১৫০ কোটির মধ্যে ভারতের বক্স অফিস থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। বাকি ৭০ কোটিই এসেছে বিদেশি বক্স অফিস থেকে। যদিও ‘পোন্নিয়িন সেলভান’র মতো ‘পোন্নিয়িন সেলভান টু’ হিন্দি বেল্টে ভালো ব্যবসা করতে পারেনি। জানা গেছে, প্রথম সপ্তাহান্তে হিন্দি বেল্ট থেকে মাত্র ৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

    rnrn

    মণি রত্নম পরিচালিত এ সিনেমা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে দামি সিনেমাগুলোর মধ্যে একটি। প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে এটি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে এ সিনেমা হিট হতে গেলেও ৫০০ কোটির বেশি আয় করতে হবে। তাই মুক্তির তিন দিনের মধ্যেই ১৫০ কোটির গণ্ডি টপকে ফেললেও নির্মাতারা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না।

    rnrn

    অন্যদিকে বক্স অফিস কালেকশন ছাড়াও সম্প্রতি ‘পোন্নিয়িন সেলভান টু’ আরও একটি দুর্দান্ত নজির গড়েছে। হিন্দি বেল্টে ভালো ব্যবসা না করতে পারলেও চলতি বছর মুক্তিপ্রাপ্ত সর্বাধিক রেটিং পাওয়া হিন্দি সিনেমার তকমা আদায় করে নিয়েছে এটি। পেছনে ফেলেছে সুপারস্টার সালমান খান, রণবীর কাপুরের সিনেমাকেও। ফলে সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণের কাছে আবারও ধরাশায়ী হলো বলিউড।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে পরিচালকের ওপর ক্ষুব্ধ শাহনূর!

    ‘প্রেম প্রীতির বন্ধন’।সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি ক্ষুব্ধ অভিনেত্রী শাহনূর। গেল ঈদে সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে।  

    rnrn

    এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও পুরো পারিশ্রমিক পাননি শাহনূর। বারবার প্রযোজক পরিচালকের কাছে যথাযথ সম্মানি চেয়েও নিরাশ হয়েছেন বলে জানিয়েছেন। প্রচারণার জন্য তাকে ডাকা হয়নি। 

    rnrn

    এদিকে সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেলেও তা ব্যবসায়িকভাবে ব্যর্থতার মুখোমুখি হয়। তবে এসব নিয়ে কোনো আফসোস নেই বলে জানিয়েছেন শাহনূর। তিনি নিজের রুটিন মাফিক কাজ নিয়েই ব্যস্ত। এরই মধ্যে শেষ করেছেন ‘রাজকুমারী’ নামে নতুন একটি সিনেমার কাজ। 

    rnrn

    তিনি বলেন, আসলে দীর্ঘদিন সিনেমায় কাজ করি। যথাযথ সম্মানটা পাওয়ার অধিকার আমার নিশ্চয়ই আছে। সেটা অর্জনও করেছি। কেউ যদি আমাকে ভুলে যায়, বা আমার সম্মানি বা সম্মান না দিতে চায়, তাহলে এটা তাদের ব্যর্থতা। আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি। কারও জন্য আমার কাজ থেমে নেই বা আমি বসেও নেই। সবাই ভালো থাকুক, এটাই চাই।

    বিনোদন প্রতিনিধি

  • আমার সব কষ্ট সার্থক হয়েছে: ঐশী

    এবার ঈদে ‘আদম’ সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর কোনো সিনেমা মুক্তি পেল ঈদের সময়।  তবে এই সিনেমায় তাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে এবং সেই সব কষ্ট সার্থক হয়েছে বলে জানান তিনি।

    rnrn

    সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

    rnrn

    নিজের অভিনীত কোনো সিনেমা প্রথমবারের মতো ঈদে মুক্তি পাওয়ার অনুভূতি জানিয়ে ঐশী বলেন, ‘অন্য রকম এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদে নিজের সিনেমা মুক্তি পেলে অবশ্যই ভালো লাগে। একজন শিল্পী অপেক্ষায় থাকেন এ ধরনের উৎসবে সিনেমা মুক্তির।’

    rnrn

    দর্শক সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ভালো। আগে অ্যাকশনধর্মী সিনেমায় দর্শক আমাকে দেখেছেন। সাড়াও মিলেছিল। আদম সিনেমায় আমার অভিনীত চরিত্রটি অজপাড়াগাঁয়ের এক মেয়ের। সিনেমাটি নিয়ে অনেকের মুখেই প্রশংসা শুনেছি। এতেই বোঝা যায়, গ্রামীণ গল্পের সিনেমাতেও আমাকে দর্শক গ্রহণ করেছেন। 

    rnrn

    তিনি বলেন, আমি যে কটি কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে কষ্ট করেছি ‘আদম’-এ। দর্শক দেখছেন বলে আমার সব কষ্ট সার্থক হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের পরামর্শে মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা

    আসছে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ-উৎসব। প্রতিবছর এই ঈদ কেন্দ্র করে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা প্রকাশ হয়ে থাকে। এবারও তাই হচ্ছে। দর্শকরাও বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ঈদের সিনেমা দেখার জন্য।

    এবার ঈদে মুক্তির মিছিলে থাকা সিনমোগুলোর মধ্যে রয়েছে— ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘জ্বীন’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদম’, ‘লোকাল’, ‘শত্রু’ ও ‘টোকাই’। এসব সিনেমার মধ্যে শাকিব খানের ‘লিডার’ এবং অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা।

    এ ছাড়া অন্যসব সিনেমা নিয়েও আলোচনা চলছে। একই সঙ্গে সিনেমার প্রচার  নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে ‘লোকাল’ সিনেমার নির্মাতা সাইফ চন্দন জানালেন—অভিনেতা শাকিবের পরামর্শেই ঈদে লোকাল মুক্তি দিচ্ছেন তিনি।

    এ বিষয় পরিচালক সাইফ চন্দন বলেন, একসঙ্গে এতগুলো সিনেমা আসায় কোনো চাপ অনুভব করছি না। আমার সঙ্গে শাকিব ভাইয়ের একাধিকবার কথা হয়েছে। প্রতিদিনই দুই-তিনবার করে কথা হচ্ছে। আমি বলব শাকিব ভাই আমাকে বলছে, ‘তুই ঈদে সিনেমাটি রিলিজ কর।’ এখানে চাপের জায়গা থেকেও সিনেমাটি রিলিজ করছি না।

    এ নির্মাতা বলেন, আমার দিক থেকে শাকিব ভাইয়ের সিনেমা নিয়ে কোনো জটিলতা নেই। আমি মনে-প্রাণে চাই শাকিব ভাইয়ের সিনেমা বা অনন্ত জলিলের ‘কিল হিম’সহ সব সিনেমা ভালো চলুক। এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় একটা উৎসব মুখর পরিবেশ কাজ করছে। সবাই যেহেতু একসঙ্গে আসছে, সবার সঙ্গেই কথা হচ্ছে। আসলে আমি রেষারেষির পক্ষে না।

    ‘আমার কথা হচ্ছে— এটা তো আমাদের ইন্ডাস্ট্রি। আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা এই শিল্পকে ভালোবাসি, আরও অনেক কাজ করতে চাই। অনেক ত্যাগ, অনেক পরিশ্রম নিয়ে এই শিল্পে পড়ে আছি। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। একটা সুন্দর ইন্ডাস্ট্রি দেখতে চাই’ বলেও যোগ করেন তিনি।

    ‘লোকাল’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানি, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

    বিনোদন ডেস্ক

  • এবার টিভি সিরিজে আসছে হ্যারি পটার

    সিনেমার পর এবার টিভি সিরিজ হয়ে আসছে হ্যারি পটার। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের লেখা বইয়ের ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এ সিরিজ।

    rnrn

    জানা গেছে, রাউলিং লিখিত হ্যারি পটারের সাতটি বইকে কেন্দ্র করে এ টিভি সিরিজের সিজনগুলো বানানো হবে। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে অন্যতম হ্যারি পটার। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এ সিরিজ।

    rnrn

    এর আগে, হ্যারিপটার নিয়ে সিনেমা নির্মাণ করা হয়েছে। যেখানে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ। 

    rnrn

    প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রো’স এক বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রজন্মের জন্যই এ টিভি সিরিজ বানানো হবে। যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে যে সব শর্তে মিলল হিন্দি সিনেমা আমদানির অনুমতি

    দেশের সিনেমা হল মালিকদের দাবি মেনে অবশেষে উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন থেকে উপমহাদেশের বিশেষ করে ভারতীয় হিন্দি সিনেমা দেশের সিনেমা হলে পরীক্ষামূলকভাবে প্রদর্শন করা যাবে। তবে এজন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    rnrn

    উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এবং শর্তারোপিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাফটাভুক্ত দেশ থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমানসংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। আপাতত ২ বছরের জন্য পরীক্ষামূলক অনুমতি দেওয়া হলো। শুধু বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা এ সিনেমা আমদানি ও রপ্তানি করতে পারবেন। 

    rnrn

    আমদানি করা সিনেমাগুলো দুই ঈদ ও দুর্গাপূজার সপ্তাহে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। এর বাইরে সারা বছরই সিনেমাগুলো উন্মুক্ত রাখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। আমদানি করা সিনেমাগুলোতে অবশ্যই বাংলা সাবটাইটেল যুক্ত থাকতে হবে এবং প্রদর্শনের পূর্বে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে।

    rnrn

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়। মূলত সেই সূত্রেই ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমা আমদানি ও রপ্তানির এ সিদ্ধান্ত পাঠায় বিএফডিসিসহ সিনেমাসংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

    rnrn

    এর আগে জানুয়ারিতে সাফটা চুক্তির আওতায় ভারতের শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি আমদানি করতে আবেদন করে ঢাকার একটি পরিবেশনা প্রতিষ্ঠান। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় চলচ্চিত্রাঙ্গনে। এরপর ফেব্রুয়ারিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। 

    rnrn

    একই সময় উপমহাদেশীয় সিনেমা আমদানি না করলে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারিও দেন হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। পরে বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটি আলোচনায় বসে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে মতামত চায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত দিলে আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর ২৫ (৩৬)(গ) উপ-অনুচ্ছেদের শর্ত মেনে উপমহাদেশের সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    rnrn

    জানা গেছে, সরকারি এ প্রজ্ঞাপনের মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়েই বাংলাদেশে বাণিজ্যিকভাবে হিন্দি সিনেমার দুয়ার খুলতে যাচ্ছে। কারণ, এরই মধ্যে সিনেমাটি দেশে এনে হাতে নিয়ে বসে আছেন আমদানিকারকরা। যদিও সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইমে উন্মুক্ত হয়ে গেছে।

    rnrn

    বিনিময় প্রথার মাধ্যমে এতদিন ভারতীয় বাংলা (কলকাতা) সিনেমাও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু সেসব সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। এবার হিন্দি সিনেমা কতটা সফলতা পায় সেটাই দেখার বিষয়। এর আগে ২০১৫ সালে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ সিনেমাটিও বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু সেটিও সফলতা পায়নি। 

    rnrn

    এই আমদানি প্রথার বিরুদ্ধে তখন রাজপথে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়েছিলেন-শাকিব খান, মিশা সওদাগর, ওমর সানী, পরীমনিসহ দেশের প্রথম সারির নির্মাতা-শিল্পীরা। কিন্তু এবারের আমদানি প্রথা নিয়ে খোদ চলচ্চিত্র শিল্পী সমিতিই শতকরা ১০ ভাগ লাভের অর্থ সমিতিতে পরিশোধ সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিয়েছে। নির্মাতাদের মধ্যে অবশ্য এখনো এ আমদানি প্রথা নিয়ে দ্বিমত রয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • রাভিনার সব সিনেমা দেখেছেন রাষ্ট্রপতি মুর্মু!

    ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। হিন্দি চলচ্চিত্র শিল্পে ৩২ বছর ধরে কাজ করেছেন এই অভিনেত্রী। 

    rnrn

    পুরষ্কার প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে ‘এএনআই’-এর সাথে কথা বলতে গিয়ে রাভিনা বলেছেন, এটি এমন কৃতিত্ব যা সমগ্র সম্প্রদায়, সমগ্র জাতির সামনে স্বীকৃত। আমি সত্যিই সম্মানিত।

    rnrn

    রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে তার কথোপকথনের সময় রাভিনা বলেন, এটি খুব সুন্দর মুহূর্ত ছিল। রাষ্ট্রপতি মুর্মু আমাকে বলেছেন যে, তিনি আমার সমস্ত সিনেমা দেখেছেন। তিনি আমার সিনেমা পছন্দ করেন। আমাকে এ পুরস্কার দেওয়া তার জন্য সম্মানের বলেও জানিয়েছেন তিনি। আমিও তাকে বলেছিলাম যে, এটি আমার জন্য সবচেয়ে সম্মানের ব্যাপার যে আমি আপনার কাছ থেকে এটি গ্রহণ করছি।

    rnrn

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাভিনার সঙ্গে ছিলেন তার স্বামী অনিল থাদানি, মেয়ে রাশা ও ছেলে রণবীর। নিজের এই কৃতিত্বে পরিবারের খুশির বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, যখন আমি তাদের সবাইকে আমার দিকে তাকিয়ে গর্বিত চোখে হাসতে দেখেছি, সেই মুহূর্তটি আমার মনে চিরকালের জন্য গেঁথে গেছে। 

    rnrn

    রাভিনাকে পরবর্তীতে দেখা যাবে আসন্ন রোমান্টিক-কমেডি ফিল্ম ‘ঘুডোছাড়ি’তে। এতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, পার্থ সামথান এবং খুশালি কুমার। এরপর ‘পাটনা শুক্লা’তে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়া তার হাতে ডিজনি প্লাস হটস্টারের একটি প্রকল্পও রয়েছে।

    rnrn

    সূত্র : হিন্দুস্তান টাইমস
    rn 

    বিনোদন ডেস্ক

  • পূজা চেরির ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলে এক লাখ টাকা পুরস্কার! 

    ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার।’

    rnrn

    ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে যা লেখা হয়েছে হুবহু তা তুলে ধরা হলো:

    rnrn

    ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’

    rnrn

    এরপর লেখা হয়েছে, ‘সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন জ্বীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।

    rnrn

    বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে, ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।’

    rnrn

    প্রসঙ্গত, ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

    অনলাইন ডেস্ক