Tag: সিনেমা

  • আমাকে না জানিয়েই সংবাদ প্রকাশ করেছেন: কুসুম শিকদার

    জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ে আগের মতো নিয়মিত নন। তবে অভিনয় ছেড়েও দেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি নিউজ পোর্টালে এ অভিনেত্রীর শুটিংয়ে ফেরা নিয়ে খবর প্রকাশ হয়েছে। 

    rnrn

    খবরে বলা হয়, ‘শরতের জবা’ শিরোনামে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কুসুম শিকদার। সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। তিন মাস আগে নাকি এ সিনেমার শুটিংও শুরু হয়। 

    rnrn

    প্রকাশিত এসব সংবাদের তথ্য ভুল এবং সেটা তাকে না জানিয়েই প্রকাশ করা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন এ অভিনেত্রী। ‘শরতের জবা’ নামে কোনো সিনেমায় কাজ করছেন কি না জানতে চাইলে কুসুম শিকদার বলেন, ‘এখনো এ সিনেমা নিয়ে বলার মতো কিছু নেই। এখন পর্যন্ত কাজ নিয়ে কিছু বলতে পারছি না। ভবিষ্যতের বিষয়টিও বলতে পারছি না। যারা সংবাদ প্রকাশ করেছেন তারা সেটা আমাকে না জানিয়েই করেছেন।’ 

    rnrn

    অভিনয়ের পাশাপাশি গানও করেন এ অভিনেত্রী। কয়েক বছর আগে একটি গানের ভিডিও প্রকাশ করে বেশ সমালোচিত হয়েছিলেন এ অভিনেত্রী। সামনে নতুন কোনো গান করবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সত্যিকার অর্থে গান বা শুটিং নিয়ে দেওয়ার মতো কোনো খবর নেই। কাজ শুরু করলে অবশ্যই সবাইকে জানাব।’

    বিনোদন ডেস্ক

  • প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

    ভারতের কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতা জোসেফ মনু জেমস মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মৃত্যু হয় এ নির্মাতার।

    তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    ৩১ বছর বয়সি এ পরিচালকের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। এটি শিগগির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগেই মৃত্যু হলো তার।

    সিনেমাটি বর্তমানে পোস্ট প্রডাকশনের পর্যায়ে ছিল। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা।

    মনু জেমসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী অহনা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু। আপনার সঙ্গে আমার এমনটি হওয়া উচিত হয়নি।’

    প্রসঙ্গত, ২০০৪ সালে সাবু জেমসের ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। এর পর মালয়লাম ও কন্নড় সিনেমায় কাজ করেন। পরে সহপরিচালক হিসেবে কাজ করতে থাকেন।

    পরিচালকের শেষকৃত্য গত ২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। তার স্ত্রীর নাম মনু নয়না।

    বিনোদন ডেস্ক

  • আমার পরিবার আমাকে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি: বুবলী

    ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর সঙ্গে অপু বিশ্বাসের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। 

    rnrn

    বুবলী লিখেছেন—আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনো দুমুখো সাপের আচরণ করতে শেখায়নি। সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি। গিরগিটির মতো রঙ বদলাতে শেখায়নি। কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টকশোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি। বাস্তবজীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সঙ্গে ইনিয়ে-বিনিয়ে নাটক করতে পারি না।’

    rnrn

    ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

    rnrn

    তিনি আরও লেখেন— ‘কিছু দিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সব কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে, যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

    rnrn

    বুবলী লিখেছেন— ‘এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না; কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে, তা হলে তা হবে তাদের চরম ভুল…।’

    rnrn

    সম্প্রতি সংবাদমাধ্যমে বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেছেন অপু। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছেন। এতেই চটেছেন বুবলী। শুধু মামলা করবেন বলেই ক্ষান্ত হননি। এর উত্তরও পোস্টে দিয়েছেন বুবলী।

    rnrn

    এর আগে সংবাদমাধ্যমকে অপু বলেছিলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতিজরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার-আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটিই প্রকাশ করেছি আমি।’

    rnrn

    এ ছাড়া বুবলীকে ইঙ্গিত করে সমালোচনা করেন অপু। তার পরই অপুর নাম না নিয়ে নিজের ফেসবুকে উত্তর দেন বুবলী।

    বিনোদন ডেস্ক

  • নার্ভাস লাগছে কৌশানীর

    বনি রাজস্থানের ছেলে, থাকেন উত্তর কলকাতায়। কৌশানী বাঙালি। বিপরীত মেরুর বাসিন্দা। তার ঠিকানা দক্ষিণ কলকাতা। দুই পরিবারে তুমুল ঝগড়াঝাঁটি লেগেই থাকে। এরমধ্যেই একে অন্যের প্রেমে পড়ে যান বনি-কৌশানী। তাদের প্রেমের উপাখ্যানে এগোবে সিনেমার দৃশ্যপট। 

    কলকাতার দুই বাঙালি-অবাঙালি পরিবার নিয়ে ‘ডাল বাটি চুরমা’ সিনেমার কাহিনি। বানিয়েছেন হরনাথ চক্রবর্তী।  

    আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনি-কৌশানী জুটির সিনেমা ‘ডাল বাটি চুরমা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তারা। 

    কৌশানী মুখোপাধ্যায় এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত।  নিজের প্রথম প্রযোজিত সিনেমা নিয়ে কিছুটা নার্ভাস লাগছে বলে জানালেন কৌশানী। যদিও সিনেমাটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে তার বিশ্বাস।

    সিনেমার প্রচারে মাঝেই পারিশ্রমিক-বৈষম্য নিয়ে আক্ষেপ জানালেন এই নায়িকা। কৌশানী বলেন, ‘এমন অনেক হয়েছে, একটা সিনেমায় নায়কের তুলনায় বেশি অংশ আমার। আমাকে বেশি দিন সময় দিতে হয়েছে। কিন্তু শেষে নায়ককেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে, আমায় নয়। কেন এমনটা হয়?’

    তবে প্রযোজক হিসেবে সব শিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার কথা জানিয়েছেন কৌশানী। তিনি বলেন, ‘অন্য প্রযোজনা সংস্থা কী করবে তা জানি না। তবে আমার প্রযোজনা সংস্থায় চেষ্টা করব, প্রত্যেকের প্রাপ্য পারিশ্রমিক যথাযথ দেওয়ার।’

    সিনেমায় আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল।
     

    বিনোদন ডেস্ক

  • ২৫ বছর পূর্তিতে ত্রিমাত্রিকে টাইটানিক

    ২০২৩ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভাঙছে ‘অ্যাভাটার টু’। সেই জোয়ার শেষ না হতেই ‘টাইটানিক’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে, থিয়েটারে আবারও ঐতিহাসিক সিনেমাটি ফিরিয়ে আনছেন জেমস ক্যামেরন। টাইটানিকের দুর্দান্ত ভিজ্যুয়াল দেখানোর জন্য এবার সিনেমাটিকে ত্রিমাত্রিকে নিয়ে গেছেন তিনি।

    rnrn

    শুক্রবার ফোরকে ভার্সনে থ্রিডিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

    rnrn

    ‘টাইটানিক’ মুক্তির ২৫ বছর! তবে, আজও তরুণদের হৃদয়ে থাকা কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও মোটেও বুড়ো হননি। মানসপটে থেকে গেছেন আরও একজন, সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরুন।

    rnrn

    ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পরপরই বিশ্বজুড়ে যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্তুতিবাক্যে ভাসেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অস্কার আসরে সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি ‘বিলিয়ন ডলার আয়’ করা প্রথম সিনেমার রেকর্ড গড়ে ‘টাইটানিক’। তবে জানেন কি, বিশ্বজুড়ে জেমস ক্যামেরনই একমাত্র পরিচালক যার দুই বিলিয়ন অতিক্রম করা দুইটি সিনেমাই একসাথে সিনেমা হলে চলছে এখনও!

    rnrn

    এ সিনেমার মাধ্যমে পর্দায় রোমান্টিক জুটি হিসাবে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। সবচেয়ে বড় চমক জাগানিয়া তথ্য হলো, রোজের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করা কেটকে এ চরিত্রে নিতে প্রথমে একদমই রাজি ছিলেন না পরিচালক জেমস ক্যামেরন! কাস্ট করেছিলেন গুইনেথ প্যালট্রোকে। এদিকে, ডিক্যাপ্রিও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চাননি তখন। তিনি ভেবেছিলেন, সিনেমাটি খুবই বিরক্তিকর হবে।

    rnrn

    টাইটানিকই বিশ্বের প্রথম সিনেমা যার প্রযোজনা, পরিচালনা, লেখা, এডিটিং সবটাই করেছেন মাত্র একজন। জেমস ক্যামেরন। সিনেমায় যে আমরা মহাসাগরের বুকে বিশাল জাহাজটি ভাসতে দেখি, সেটির বেশিরভাগের শুটিংই হয়েছিল একটি কৃত্রিম পুলে। পানিতে পড়া মানুষদের কাঁপতে থাকার দৃশ্যগুলো আসলে নেয়া হয়েছিল মেক্সিকোর ৮০ ডিগ্রি উত্তাপের ভেতরে।

    rnrn

    অন্যদিকে, গোধূলিবেলার আলোয় জ্যাক আর রোজের সেই বিখ্যাত রোমান্টিক দৃশ্য আদতে গোধূলিতে ছিল না। পুরোটাই ছিল কম্পিউটারের কারসাজি। সিনেমাটি সমুদ্রপথে ১৯১২ সালে বিখ্যাত টাইটানিক জাহাজ দুর্ঘটনার গল্প বলেই সিনেমায় ওই দুর্ঘটনার পাশাপাশি ফুটে ওঠে রোজ-জ্যাকের মহাকাব্যিক প্রেমের আখ্যান। যা দর্শকদের ‘রোমিও-জুলিয়েটের’ কথা মনে করিয়ে দেয়। শেষ দৃশ্যে সমুদ্রে তলিয়ে যায় জ্যাক, আর ভাসমান কাঠের টুকরো আঁকড়ে বেঁচে থাকে রোজ। অনেকের মনে প্রশ্ন জাগে, কেনো দুজনকেই বাঁচিয়ে রাখলেন না পরিচালক।

    rnrn

    এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন বলেন, একজন হাইপোথার্মিয়া বিশেষজ্ঞকে সাথে নিয়ে একই রকম আরেকটি দরজা তৈরি করেছিলাম। এছাড়া কেট ও লিওনার্দোর সমান ওজনের দুজন স্ট্যান্টম্যানকে নিয়ে অনেকভাবে পরীক্ষা করেও দেখেছি। বরফ পানিতে রেখেও দেখেছি, কোনোভাবেই দুজনের বেঁচে থাকা সম্ভব ছিল না। শুধু একজনই বেঁচে থাকতে পারতো ওই অবস্থায়।

    rnrn

    ১৯৯৫ সালে আটলান্টিক মহাসাগরের তলায় গিয়ে আসল টাইটানিকের ধ্বংসাবশেষের ভিডিও রেকর্ড করেছিলেন ক্যামেরন। পরে সেই ভিডিও সিনেমায় ব্যবহার করা হয়। এটি করতে ক্যামেরনকে মোট ১২ বার সাগরের নিচে যেতে হয়েছিলো। কখনো কখনো সেখানে একটানা ১৫-১৮ ঘণ্টাও থেকেছেন তিনি। টাইটানিক সিনেমাটি বানাতে খরচ হয়েছিল মূল টাইটানিক জাহাজ তৈরির খরচের দ্বিগুণ। এছাড়া সিনেমায় পানিতে তলিয়ে যাওয়ার শেষ মুহুর্তের দৃশ্যগুলো নেয়া হয়েছিল মাত্র এক শটে। শোনা যায়, আসল দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন নাকি অভিনয়ও করেছিলেন এ সিনেমায়।

    rnrn

    বিশ্বের বিনোদনপ্রেমীদের কাছে ‘টাইটানিক’ শুধু একটি সিনেমাই নয়। একটি আবেগ-অনুভূতির নাম। ক্ল্যাসিক একটি সিনেমাকে প্রায় আড়াই দশক আগে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেভাবে পর্দায় তুলে ধরেছিলেন ক্যামেরন, নিঃসন্দেহে সেটি ছিল দুরূহ ও সাহসী পদক্ষেপ। ২৫ বছর পরও যার আবেদন কমেনি একটুও।

    বিনোদন ডেস্ক

  • সামান্থার বিলাসবহুল ফ্ল্যাটের দাম শুনলে চমকে উঠবেন

    দীর্ঘ দিন ধরেই মায়োসাইটিসিস রোগে ভুগছেন সামান্থা রুথ প্রভু। এরই মধ্যে মুম্বাইয়ে পাকাপাকি বাসস্থান করে ফেললেন তিনি। 

    rnrn

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বহুতলের বারান্দা থেকে সূর্যাস্তের ছবি দেন তিনি।  

    rnrn

    সূত্রের খবর, দক্ষিণ মুম্বাইয়ে সমুদ্রমুখী একটি তিন কামরার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন এই অভিনেত্রী। যার দাম প্রায় ১৫ কোটি। দিন কয়েক আগে দক্ষিণের আরেক অভিনেত্রী রাশ্মিকাও মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন।

    rnrn

    এ মুহূর্তে ‘সিটাডেল’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সামান্থা। গত বছরই অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক হবেন বরুণ ধাওয়ান। আর নায়িকা হিসেবে সামান্থাই অভিনয় করছেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন সিনেমায় বুবলী

    ঢালিউডে বেশ সফলতার সঙ্গেই অর্ধযুগ পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। চলতি সময়ের এই ব্যস্ত অভিনেত্রী এবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শবনম বুবলী। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। 

    সোমবার সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

    ছবি প্রসঙ্গে দেবাশীষ বলেন, আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।

    বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

    সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা। ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি।

    বিনোদন ডেস্ক

  • ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ সিনেমায় প্রধান চরিত্রে সালমান

    ভারতীয় চিত্রনাট্যকার আমির খান প্রযোজিত ‘মিস্টার পার্ফেকশনিস্ট’-এ প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খানকে।

    rnrn

    ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ওয়েবসাইট পিংকভিলা জানিয়েছে, আমির খান প্রোডাকশন ব্যানারের সিনেমাটি পরিচালনা করবেন আরএস প্রসানা।

    rnrn

    প্রায় তিন দশক আগের জনপ্রিয় কমেডি ‘আন্দাজ আপনা আপনার’ পর এই প্রথম দুই তারকা একসঙ্গে কাজ করবেন। প্রযোজনার পাশাপাশি সৃজনশীল অনেক বিষয়ে সম্পৃক্ত থাকবেন আমির। ১৯৯৪ সালের সেই সিনেমার পর ভালো বন্ধু হিসেবেই পরিচিতি পেয়েছিলেন আমির-সালমান। গত সপ্তাহে সালমানকে আমিরের বাসাতে দেখা গেলে তা নিয়ে শুরু হয় জল্পনা।

    rnrn

    এর বাইরেও তারা গত এক মাসে একাধিকবার দেখা করেছেন। ফলে এই সাক্ষাৎ যে কেবল বন্ধুত্বের জায়গা থেকে নয়, বরং কাজের সুবাদেই তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে- তা বুঝতে বাকি নেই কারো।

    rnrn

    চলচ্চিত ওয়েবসাইটি আরও জানিয়েছে, গত ছয় মাস সিনেমার স্ক্রিপ্ট নিয়ে নির্মাতা আরএস প্রসানার সঙ্গে রীতিমতো ডুবে ছিলেন আমির। চূড়ান্ত স্ক্রিপ্ট পেয়েই আমিরের মনে হয়েছে, তার নতুন সিনেমার প্রধান চরিত্রে সালমানই সবচেয়ে ভালো করবেন। বন্ধুর সিনেমায় কাজ করতে সালমানও ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে বলে খবর এসেছে। আগামী ২১ এপ্রিল ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে টাইগার-৩ সিনেমায় সালমান খানকে দেখা যাবে।

    বিনোদন ডেস্ক

  • নিজের সিনেমায় দর্শকের আগ্রহ বাড়াতে রাজ্যকে নিয়ে ছুটছেন পরীমনি

    বর্তমানে সিনেমা হলে চলছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন  সিনেমা হলে ছুটে যাচ্ছেন এই চিত্রনায়িকা। 

    rnrn

    একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সংবাদপত্র কার্যালয়ে। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অফিসে ছয় মাস বয়সী ছেলে রাজ্যকেও সঙ্গে নিয়ে হাজির হতে দেখা গেছে তাকে। 

    rnrn

    এর আগে সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে শীতের সকালে ঢাকার বিএএফ শাহীন কলেজে হাজির হয়েছিলেন পরীমনি।

    rnrn

    গত বছরের শেষদিকে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের জেরে আলোচনায় আসেন পরীমনি। কয়েক দিন দুজন দুজনকে নিয়ে পালটাপালটি মন্তব্যের একপর্যায়ে প্রকাশ্যে আসেন পরীমনি। সপ্তাহখানেকের মান-অভিমান ভুলে ফের এক হয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • এই সিনেমার প্রেক্ষাপট লাইট ক্যামেরায় বন্দি সেলিব্রিটিদের জীবন নিয়ে: তারিক আনাম

    গুণী অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান। বর্তমানে নাটকের চেয়ে সিনেমায় বেশি দেখা যায় তাকে। ওয়েব সিরিজেও সরব। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা সেন্সর আপিল বোর্ড প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে। এ সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    ** একাধিক সিনেমার শুটিং করেছি। কয়েকটি একক নাটকের কাজও শেষ হয়েছে। নতুন কাজের কথাও চলছে। সব মিলিয়ে ব্যস্ততার মাঝেই দিন যাচ্ছে।

    rnrn

    * আপনার অভিনীত ‘মেকআপ’ নামে একটি সিনেমা প্রদর্শনের অযোগ্য বলা হয়েছে। এ নিয়ে আপনার মতামত কী?

    rnrn

    ** সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। যে অভিযোগ তুলে সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলা হয়েছে এটি দুঃখজনক। যতটুকু জানি সেন্সর বোর্ড কিছু নীতিমালা দেখে। সত্যিকার অর্থে আমরা যে শিল্প সংস্কৃতি, মূল্যবোধে বিশ্বাস করি, সে মূল্যবোধের সঙ্গে একটি সিনেমা কতটা সাংঘর্ষিক অথবা সিনেমাটি নিয়মবহির্ভূত কি না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে কি না রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা হয়েছে কি না এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেন্সর বোর্ডের দেখার দায়িত্ব। ‘মেকআপ’ সিনেমাতে এগুলো আছে কি না আমার জানা নেই।

    rnrn

    * ‘মেকআপ’-এ আসলে কী আছে?

    rnrn

    ** অনেকের ধারণা হতে পারে ‘মেকআপ’ সিনেমাটি চলচ্চিত্রশিল্পের ক্ষতি করতে পারে। এটি অনেকের ব্যক্তিগত মত হতে পারে। মেকআপের মতো সিনেমা বলিউডেও হয়েছে। বলিউড তো শেষ হয়ে যায়নি! যতটুক জানি এ সিনেমাটি অশ্লীল কিংবা নকল নয়। সিনেমাটি না দেখে কোনো মন্তব্য করা যাবে না। এতে আমি একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছি। নায়ক হলেও একজন নায়কের ভেতরের অনেক নেগেটিভিটি আছে এতে। সার্বিকভাবে এ সিনেমার প্রেক্ষাপট হলো লাইট ক্যামেরায় বন্দি সেলিব্রিটিদের জীবন নিয়ে।

    rnrn

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?

    rnrn

    ** ‘গাঙচিল’, ‘মাইক’, ‘পেয়ারার সুবাস’, ‘মোনা’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া বিশেষ দিবসের কয়েকটি নাটক-টেলিফিল্ম করছি।

    হাসান সাইদুল