Tag: সিনেমা

  • কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন

    দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল নাকি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর কারণ হিসেবে সামনে এসেছে কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। 

    rnrn

    ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত, সে ব্যাপারে জানা যায়নি।

    rnrn

    ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘লক্ষ্মী কালিয়ানাম’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে এ পর্যন্ত অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাভানাম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিল্লা’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।

    rnrn

    পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, কাজল আগরওয়াল অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে ইতি টানার পরিকল্পনা করছেন। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

    rnrn

    এদিকে বৃহস্পতিবার কাজল আগরওয়ালের একটি টুইট তার ভক্তদের অনেকটাই হতবাক করে দিয়েছে। টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি বলেছেন যে, প্রতিশ্রুতি গুটিয়ে মাঝখানের সময়টাতে বিরতি নিতে যাচ্ছেন!

    rnrn

    অভিনেত্রীর এমন টুইট ভক্তদের দুশ্চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।

    বিনোদন ডেস্ক

  • নীরা চরিত্রটি কেমন জানালেন মিম

    সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সিনেমায় সফলতা দেখিয়েই চলেছেন। কলকাতা ও ঢাকায় তার বেশ কিছু সিনেমা প্রশংসিত হয়েছে। 

    rnrn

    বাণিজ্যিক সিনেমায় মিমের কাটতি বাড়ছে। তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। 

    rnrn

    এবারের সিরিজটি অ্যাকশন-থ্রিলার ধর্মী। এতে ‘নীরা’ চরিত্রে দেখা যাবে মিমকে। 

    rnrn

    সিরিজ 'মিশন হান্টডাউন' দেখা যাবে ঈদের আগেই। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।

    rnrn

    সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে রাজধানীতে এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

    rnrn

    এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

    rnrn

    গল্প সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, 'সিরিজটি গল্প চমৎকার। ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন। '

    rnrn

    'আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি' উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, 'কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে আশা করি মত দেবেন।'

    rnrn

    এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে ছবি দিয়ে নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

    এমনিতেই ভারতে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে রয়েছে অনেক মাল্টিপ্লেক্স। এরই মধ্যে সিনেমা ব্যবসাকে আরও প্রসারিত করতে নিজের মালিকানায় নতুন মাল্টিপ্লেক্স চালু করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘এএএ সিনেমাস’। 

    rnrn

    সদ্য মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘আদিপুরুষ’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সের পর্দা উন্মোচিত হয়েছে। ১৫ জুন নিজেই ফিতা কেটে অত্যাধুনিক এ মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। 

    rnrn

    এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমিরপেটে। 

    rnrn

    এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘আজ আমাদের উদযাপনের দিন। কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের প্রেক্ষাগৃহে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য।’ 

    rnrn

    তিনি বলেন, ভারতের পাশাপাশি হলিউড তথা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে তার মাল্টিপ্লেক্সে। 

    rnrn

    শুধু আল্লুই নয়, এর আগে দক্ষিণ ভারতের আরও দুই সুপারস্টার মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন। 

    rnrn

    উল্লেখ্য, আল্লু অর্জুনের বর্তমানে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়াল ‘পুষ্পা : দ্য রুল’র কাজ নিয়ে ব্যস্ত আছেন।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো বাবার সিনেমায় ভাবনা

    নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন আশনা হাবিব ভাবনা। গত কয়েকমাসে তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। এরমধ্যে একটির নাম ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করেছেন তারই বাবা হাবিবুল ইসলাম হাবিব। 

    rnrn

    মিডিয়ায় দীর্ঘদিন কাজ করলেও বাবার পরিচালনায় নির্মিত সিনেমায় এটাই ভাবনার প্রথম কাজ। এটি নির্মিত হয়েছে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে। 

    rnrn

    এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন্য পরিচালিত ‘দামপাড়া’। সিনেমাটি মুক্তিযুদ্ধকালীন পুলিশের এক এসপির কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। সেই এসপির নাম শামসুল ইসলাম। ভাবনাকে দেখা যাবে তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায়। আর শামসুল ইসলামের চরিত্রের ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। 

    rnrn

    দুটি সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে দামপাড়া সিনেমায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। নির্মাতা শতভাগ চেষ্টা করেছে সিনেমাটি ভালোভাবে নির্মাণের জন্য। আর যাপিত জীবন একটি অসাধারণ সিনেমা। আমি খুব আশাবাদী দুটি সিনেমা নিয়ে।’ 

    rnrn

    নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ‘যাপিত জীবন’ সিনেমার ডাবিংয়ের কাজ চলছে। আরও দু’মাস পর সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • আমরা মেয়েরা অনেক বেশি ভালোবাসা চাই: বুবলী

    ঈদে আসছে ‘প্রহেলিকা’। সিনেমার প্রধান নারী অর্পা চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। এটি বাঙালি রমণীর চিরায়ত বঞ্চনার গল্প, যেখানে আছে নারী জীবনের পাওয়া না পাওয়ার টানাপোড়ন।

    rnrn

    আহা কি যে পরীর মতো সুন্দর অর্পা! গায়ের রংটাও যেন দুধে আলতা। যেনো পুরো জীবনে কেউ কোনদিন এমন অপরুপা চোখের সামনে দেখেইনি। সত্যিই কি মানুষ এমন সুন্দর হতে পারে? অর্পা কিন্তু শুধু দেখতেই সুন্দর না…..মানুষটাও ভীষণ নরম মনের। মুহূর্তে আপন করে নিতে জানে। গান জানে…..হাতের কাজ পারে….রান্না ভালো…..আরও যে কতো কি সেটা বলে শেষ করা যায় না। কিন্তু এতো কিছুর পরেও অর্পা কি স্বপ্নের জীবন খুঁজে পেলো? যাকে অবলম্বন করে অর্পা স্বপ্ন সাজাতে চাইলো সে কি তাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিল? অর্পার জীবনটা কি অর্পার মতোই সুন্দর? এ কোন খাঁচায় বন্দি অর্পা? সেকি শেষ পর্যন্ত মুক্তির দেখা পাবে? বাঙালি রমণীর এ চিরায়ত বঞ্চনার শেষ কি প্রাপ্তির আনন্দে শেষ হতে পারে না?

    rnrn

    নির্মাতা চয়নিকা চৌধুরী বলেছেন, প্রহেলিকা একটি গল্প প্রধান সিনেমা। এই সিনেমা দাঁড়িয়ে আছে কিছু চরিত্রের প্রাপ্তি, অপ্রাপ্তি আর নিয়তির ইচ্ছের ওপর। এক অপূর্ব সুন্দরী অর্পার জীবনের চাওয়া পাওয়ার হিসাব নিকাষের টানাপোড়নে যে রহস্যের ধূমজাল তৈরি হয়েছে তাই ধারণ করেছে প্রহেলিকা।

    rnrn

    চিত্রনায়িকা বুবলী বলেন, প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কিভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে প্রহেলিকার গল্পে। তাই বলবো প্রহেলিকার প্রধান শক্তি গল্প।

    rnrn

    রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • এসএসসি পরীক্ষার সময়ই কানে দুল ও হাতে ব্রেসলেট পরতাম: জায়েদ খান

    দেশের বিনোদনপাড়ায় প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার ব্যাচেলর লাইফ ও বিবাহ নিয়ে ভক্তদের আগ্রহ এবং প্রশ্নের শেষ নেই। তবে ছোটবেলা থেকেই তিনি নাকি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। এর কারণ তিনি ছোটবেলা থেকেই অনেক বেশি স্টাইলিস্ট।

    rnrn

    সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জায়েদ খান। 

    rnrn

    তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই স্টাইল করি। আপনি যদি আমার ছোটবেলার ছবি দেখেন আমি দেখাব। সেই সময় আমার মনে আছে— আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমার বাবার সঙ্গে আমি ঈদের জামা কিনতে গিয়েছিলাম। তখন নতুন জামা বের হয়েছিল- বুকে লেখা ইউএস আর্মি, হাতা ফোল্ড করে ফিতা লাগানো থাকত। আব্বা এটা কোনোমতেই কিনে দেবে না; বলল এটা মাস্তান টাইপের মনে হয়। তুমি পড়াশোনা করো; এটা হবে না। এই কথা শুনে আমি রাস্তার ড্রেনের মধ্যে শুয়ে পড়েছিলাম, গড়াগড়ি করছিলাম, দিতেই হবে। আমার কাণ্ড দেখে সব দোকানদার তাকিয়ে আছে। পরে লজ্জায় আব্বা সেটা কিনে দিতে বাধ্য হয়। 

    rnrn

    তিনি আরও বলেন, আমি ছোটবেলায় যখন এসএসসি দেব, তখন মাথায় স্কার্ফ বাঁধতাম, চাপা কানের দুল পরতাম, হাতে ব্রেসলেট পরতাম। 

    rnrn

    এদিকে গতকাল শুক্রবার অভিনেত্রী নিপুণের জন্মদিনে খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি। সেখানে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খোঁচা দেন জায়েদ খান।

    বিনোদন প্রতিবেদন

  • ক্যাটরিনা অপেক্ষায় থাকেন, ঘুম থেকে উঠেই কেন সময় দেন না ভিকি?

    সকালে ভিকির যেন ঘুমের রেশ কাটতেই চায় না। দৈনন্দিন কাজের মধ্যে ভালোভাবে ঢুকতে অনেক সময় লেগে যায়। আর ক্যাটরিনা ওঠে পড়েন ঝটপট। তাড়াতাড়ি তৈরি হয়ে লেগে পড়েন দিনের কাজে।

    ভিকি বলেন, সকালে যখন ঘুম ভাঙে আমাদের- দুজন একদম আলাদা মেজাজে থাকি। ঘুম কাটিয়ে উঠতে ঘণ্টা দুই লেগে যায় আমার। উঠি, একটু আরাম করি, কফি খাই, তারপর প্রাতরাশ করি। তাই সকালে বেশি কথা বলার সময় থাকে না; কিন্তু ক্যাটরিনার সব কথা সকালেই। ভিকিকে বলার জন্য অপেক্ষায় থাকেন অভিনেত্রী।

    অভিনেতা বলেন, সকাল সকাল ক্যাটরিনার যত কথা থাকে। সব সকালেই বলা চাই। আমি তাল রাখতে পারি না। সকাল সকাল এত কথার মধ্যে ঢুকতে চাই না সেজন্য। আমার অন্তত দু-তিন কাপ কফি চাই। তারপর কথাবার্তা শুনতে পারি।

    সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে দুজনের বিপরীত স্বভাবের এক মজাদার গল্প শোনালেন ভিকি। বন্ধুত্বের উদযাপন যে দাম্পত্যে থেকেও করা যায়, তা দেখিয়ে দিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। খবর আনন্দবাজার।

    দুজনে আলাদা রকমের মানুষ, তবু আছেন এক ছাদের তলায়। ভিন্নমতগুলো মজা হিসেবেই নেন দম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন দুই তারকা। দেড় বছরের বিবাহিত জীবনে একে অপরের অভ্যাস-অনভ্যাসের ব্যাপারে আরও বেশি করে ওয়াকিবহাল হয়েছেন তারা। বোঝাপড়া গভীর হয়েছে তাতে। 

    এক সাক্ষাৎকারে সম্পর্কের মূল সুর ভালোবাসার কথা বলেছিলেন ভিকি। তার বক্তব্য ছিল, দেখে শুনে বিয়ে হোক বা প্রেম করে বিয়ে- ভালোবাসা থাকা দরকার সম্পর্কে। পরস্পরের মধ্যে বোঝাপড়া এবং সহানুভূতি থাকা জরুরি। বিবাহিত দুজন যে আলাদা মানুষ, সেটা বোঝা দরকার। দম্পতি হিসেবেও একটা বোঝাপড়া, তালমিল থাকা প্রয়োজন।

    দুজনের মত সব সময় মিলতেই হবে, এমন কোনো কথা নেই বলেই মনে করেন ভিকি। তার মতে, বোঝাপড়া থাকলেই হলো। পরিবারের সুখ তো গুরুত্বপূর্ণ বটেই, দুজন মানুষের সুখী হওয়া সব থেকে জরুরি।
     

    যুগান্তর প্রতিবেদন

  • গল্পটা নারীর জীবন যুদ্ধ: শবনম ফারিয়া

    এই নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেকরকম গল্প থেকে ছেঁকে নেওয়া কিছু গল্পের সমাহার 'আন্তঃনগর'। সিনেমাটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী।

    rnrn

    ওয়েব সিনেমা 'আন্তঃনগর' ৮ জুন বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে এসেছে। অভিনয় করেছেন শ্যামল মাওলা, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল মণ্ডল, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ প্রমুখ।

    rnrn

    অভিনেতা শ্যামল মাওলা বলেন, আন্তঃনগর সিনেমায় অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পড়ে গিয়েছিল। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ।

    rnrn

    শবনম ফারিয়া বলেন, এ সিনেমার গল্প নারীর জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে গল্পটা নিয়ে প্রত্যাশা অনেক।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার বাদ দেওয়া যেসব সিনেমায় মোড় ঘুরেছে দীপিকার!

    বলিউডের দুই জননন্দিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোন। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তারা।   

    rnrn

    তবে যে সিনেমাগুলো দীপিকার সাফল্যের সিঁড়ির অন্যতম ধাপ হিসেবে প্রমাণিত হয়েছে, তার মধ্যে অনেকগুলো সিনেমার অফারই প্রথমে আসেনি দীপিকার কাছে।  সেই সিনেমাগুলোর জন্য প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ। দীপিকা ছিলেন দ্বিতীয় এমনকি তৃতীয় পছন্দ। 

    rnrn

    ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীপিকার ক্যারিয়ারের সেরা চারটি সিনেমার অফার গিয়েছিল ক্যাটরিনার কাছে। কিন্তু চিত্রনাট্য পড়ে সিনেমাগুলো বাদ দেন তিনি। এরপরে সেই অফার যায় দীপিকার কাছে। চিত্রনাট্য পছন্দ হওয়ায় সিনেমারগুলোতে অভিনয় করতে রাজি হন দীপিকা। আর সেই সিনেমাগুলোই বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হয়।

    rnrn

    ক্যাটরিনার বাদ দেওয়া সেই সিনেমাগুলো হলো-

    rnrn

    ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: বলিউডের অন্যতম জনপ্রিয় এটি। দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীর কাপুরের রসায়নে মজেছিলেন দর্শক। তাদের মনে হয়েছিল, বানি আর নয়না যেন তাদেরই পাশের বাড়ির মেয়ে। কিন্তু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে নয়নার চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু চিত্রনাট্য পড়ে তিনি এই সিনেমা বাতিল করায় অফার এসে যায় দীপিকার কাছে। আর বাকি গল্প সবারই জানা।

    rnrn

    গোলিওঁ কী রাসলীলা-রামলীলা: শোনা যায়, এই সিনেমা থেকেই প্রেমের শুরু হয়েছিল রণবীর সিংহ ও দীপিকা পাডুকোনের। তাদের পর্দায় প্রথম একসঙ্গে দেখে দর্শক বুঝেছিল, এই দুই নায়ক নায়িকার প্রেম পর্দায় আগুন ছড়াতে পারে। সেই রসায়ন গড়িয়েছে বাস্তবেও। বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন দীপিকা ও রণবীর। তবে যে সিনেমাতে ভর করে তাদের প্রেমের শুরু, সেই সিনেমার অফার প্রথমে গিয়েছিল ক্যাটরিনার কাছে। কিন্তু তিনি না করে দেন।

    rnrn

    চেন্নাই এক্সপ্রেস: শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাডুকোনের এই অভিনয় বলিউডকে স্বাদ দিয়েছিল এক অনন্য রোমান্টিক কমেডির। বক্সঅফিসেও বেশ ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি। কিন্তু সিনেমার জন্যও প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু তিনি বাতিল করে দেয়ায় অফার যায় দীপিকার কাছে।

    rnrn

    বাজিরাও মাস্তানি: শোনা যায়, বাজিরাও মাস্তানি সিনেমাতে মাস্তানির ভূমিকায় অভিনয় করার কথা হয়েছিল ক্যাটরিনার। তবে তা পরিচালকের সিদ্ধান্ত ছিল না। সেসময় বাজিরাও-এর চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমান খানের। তিনিই মাস্তানি হিসেবে বলেছিলেন ক্যাটরিনার নাম। তবে পরিচালকের অপছন্দ হওয়ায় বাতিল হন ক্যাটরিনা। পরে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন সালমানও। তারপর নতুনভাবে কাস্টিং করা হয় রণবীর-দীপিকা জুটিকে।

    বিনোদন ডেস্ক

  • আমি ভীষণ কিপটে: সারা

    সাইফ আলি খানের একমাত্র মেয়ে সারা আলি খান। বলিউডের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীও তিনি। বলিউড পরিচালক অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 

    rnrn

    আর্থিক দিক থেকেও পিছিয়ে নেই তিনি। ছবি ও সিরিজের পাশাপাশি বিভিন্ন সংস্থার মুখ হিসাবেও দুহাতে অর্থ উপার্জন করছেন সারা। তার পরও টাকা খরচ করার কথা শুনলেই উল্টো দিকে ছুট লাগান অভিনেত্রী! 

    rnrn

    সম্প্রতি আবুধাবিতে এক অনুষ্ঠানে গিয়ে সাক্ষাৎকারে নিজের এই স্বভাব নিয়ে মুখ খুললেন সারা। তিনি বলেন, ‘আমি ভীষণ কিপ্টে! এবার যেমন আমাকে আবুধাবিতে এসে ভিকি ও আমার প্রযোজকের সঙ্গে যোগাযোগ করতে হতো। আমাকে প্রযোজক ভয়েস নোট পাঠিয়ে রীতিমতো অনুরোধ করেছেন, ‘রোমিংয়ের দাম মাত্র ৪০০ টাকা, দয়া করে ওটা কিনে নাও’। আমি তো আমার হেয়ারড্রেসারের থেকে হটস্পট নিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আমার এখনো পর্যন্ত রোমিং নেই এখানে। আমি জানি আমার এ রকম করা উচিত নয়, কিন্তু আমি কিছুতেই এই স্বভাব থেকে বের হতে পারি না।’ 

    rnrn

    সারা অবশ্য যুক্তি দিয়ে বলেন, একদিনের জন্য বিদেশে এসে আন্তর্জাতিক রোমিংয়ের পেছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। আর হটস্পটে যখন কাজ চলে যাচ্ছে, তা হলে কেনইবা নিজে টাকা খরচ করব!

    rnrn

    এ ছাড়া করণ জোহরের টকশো ‘কফি উইথ করণ’-এও নিজের এই স্বভাবের কথা স্বীকার করেছিলেন সারা। ছয় হাজার টাকার জন্য দামি হোটেল ছেড়ে একটি কম দামি হোটেলে তিনি ঘর নিয়েছিলেন জাহ্নবী কাপুরের জন্য। সে কথা করণের অনুষ্ঠানে এসে জানান জাহ্নবী। তবে নিজের এই স্বভাব নিয়ে লজ্জিত নন সারা। বরং তিনি জানান, মা অমৃতা সিংহের কাছ থেকে অমিতব্যয়ী হওয়ার শিক্ষা পেয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক