Tag: সিনেমা

  • প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠা চান জে আলম

    এ প্রজন্মের সংগীতশিল্পী জে আলম। অডিওর পাশাপাশি সিনেমায়ও গান করেছেন। দুই মাধ্যমে তার কণ্ঠের ৫০টির বেশি গান প্রকাশ হয়েছে। তবে সিনেমার গানেই তার আগ্রহ বেশি। প্রথম প্লে-ব্যাক করেন ‘মায়া দ্য কিলার’ সিনেমায়। এরই মধ্যে মনতাজুর রহমান পরিচালিত ‘আয়না’ সিনেমায় গান গেয়েছেন তিনি। 

    rnrn

    জে আলম বলেন, ‘গানকে মন থেকে ভালোবাসি, গানের মাঝেই আমার সকল সুখ, আবেগ, ভালোবাসা। তাই গানকে ঘিরেই আমার স্বপ্ন। অনেকেই সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

    আনন্দনগর প্রতিবেদক

  • সিনেমা থেকে অবসর নেওয়া নিয়ে যা বললেন সালমান খান

    সালমান খানের বয়স ৬০ ছুঁই ছুঁই। তার সমসাময়িক অনেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। সালমানও অনেকটা সেই পথে, সিনেমা করছেন বেছে বেছে। অনেকে ধরে নিয়েছেন সিনেমাকে বিদায় বলার অপেক্ষায় সালমান।

    rnrn

    নতুন প্রজন্মকে কখন মঞ্চ ছেড়ে দিচ্ছেন, জানতে চাইলে সালমান জানান, ‘আমরা এখনই অবসর নিচ্ছি না।’

    rnrn

    বুধবার ৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষ্যে মুম্বাইতে আয়োজন হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

    rnrn

    সালমান খান বলেন, তরুণ অভিনেতারা সবাই পরিশ্রমী, মনোযোগী ও প্রতিভাবান। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির পাঁচ তারকা আমি, শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার ও আমির খানের সঙ্গে দৌড়াতে গেলে তারা ক্লান্ত হয়ে যাবেন। এখনই নতুন এই প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছি না। 

    rnrn

    তিনি আরও বলেন, আমরা সহজে হাল ছাড়ছি না। আমাদের সিনেমা দর্শক পছন্দ করেন। তারা পর্দায় আমাদের দেখতে চান। তাই আমরা আমাদের সিনেমার পারিশ্রমিক বাড়াই। 

    rnrn

    অন্যদিকে তরুণ অভিনেতাদের নিয়ে সালমান বলেন, তরুণ অভিনেতারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারিশ্রমিক বাড়ান। কিন্তু দর্শক তাদের সিনেমা না দেখে আমাদের সিনেমা দেখতে হলে আসেন।

    rnrn

    সালমান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাবে এই ঈদে। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

    বিনোদন ডেস্ক

  • ‘শকুন্তলা’র নতুন ট্রেলার প্রকাশ করে যা জানালেন সামান্থা

    পৌরাণিক রোমান্টিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘শকুন্তলা’র নতুন ট্রেলার মঙ্গলবার শেয়ার করেছেন সামান্থা রুথ প্রভু। 

    তিনি জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে; তামিল, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

    সিনেমার গল্পে সখীদের নিয়ে শিকারে বের হন শকুন্তলা। গহিন বনে একপর্যায়ে তার দেখা পেয়ে যান রাজা দুষ্মন্ত। দুজনেই প্রেমে পড়ে যান। এর পর গন্ধ্যর্ব রীতিতে ঘটে পরিণয়। কালীদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের রোমান্টিক কাহিনি উঠে এসেছে ‘শকুন্তলা’ সিনেমায়, যেখানে শকুন্তলা হয়েছেন সামান্থা, আর দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। 

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা সিনেমাটিতে শকুন্তলার শৈশবের রূপায়ন ঘটিয়েছেন। 

    বিশ্বব্য়াপী থ্রিডি ও টুডিতে মুক্তি পাচ্ছে এ ছবিটি।

    বিনোদন ডেস্ক

  • সুসংবাদ দিলেন জয়া আহসান

    চমৎকার একটি আনন্দের সংবাদ দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক অঙ্গনে তার আরও একটি অর্জন টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। ১৪তম ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে ছবিটি। 

    শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানান জয়া। প্রকাশ করেন নিজের উচ্ছ্বাসের কথাও।

    জয়া লেখেন, চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!

    ১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ছিল জীবনঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে নকশীকাঁথার জমিন ছবিটি তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে ছবিটি ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!

    নকশীকাঁথার জমিন জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দুজন বিধবা নারী। সেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান।

    এ ছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন। চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস।

    বিনোদন ডেস্ক

  • জুটির সংকটে মাহফুজ-বুবলীতে আশার আলো 

    দীর্ঘ আট বছর পর সিনেমায় অভিনয় করেছেন এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘প্রহেলিকা’। সম্প্রতি এ সিনেমার একটি গান প্রকাশিত হয়। এতে মাহফুজ আহমেদের সঙ্গে পারফরম করেছেন চিত্রনায়িকা বুবলী। 

    rnrn

    গানটি প্রকাশের পর অনলাইনে বেশ প্রশংসিত হয়। আসিফ ইকবালের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। 

    rnrn

    গানটি প্রকাশের পর অনেকে মন্তব্য করেছেন ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়াল মাহফুজ-বুবলী। 

    rnrn

    দীর্ঘদিন পর ফেরা ও নতুন গান প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়েন। আর আমি প্রেমে পড়লাম গান শুনে। এ গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে গেছি। এ গান ও সিনেমাসংশ্লিষ্ট আমি সবার প্রতি কৃতজ্ঞ।’ 

    rnrn

    বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এ রকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। এটি প্রকাশের পর দর্শকদের বেশ আগ্রহ দেখছি। আমার বিশ্বাস সিনেমাটিও সবার পছন্দ হবে।’ 

    rnrn

    এদিকে মাহফুজ আহমেদ এ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত হয়েছেন। অন্যদিকে বুবলী ঈদের জন্য নির্মিত কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • দীঘির সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম 

    সম্প্রতি দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেখানে হিরো আলম ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক তারকাও অংশ নিয়েছিলেন। একজন খুনের আসামির শো-রুম উদ্বোধনে তারকাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
    rnপ্রোগ্রাম শেষে রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হিরো আলম।

    rnrn

    এ বিষয়ে দেশে ফেরার পর কথা হয় হিরো আলমের সঙ্গে। জানতে চাওয়া হয় দুবাইতে গিয়ে দীঘির সঙ্গে কথা হয়েছিল কিনা। হলে কী কথা হয়েছিল—এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, দীঘির সঙ্গে দেখা হয়েছিল।

    rnrn

    শুধু তার সঙ্গে নয়, অংশ নেওয়া সব তারকার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে এত লোকের সমাগম ছিল যে নিরাপত্তার স্বার্থে ১০ মিনিটেই প্রোগাম শেষ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।  শুধু অতিথিরা মঞ্চে উঠতে পেরেছিলেন। আবার অনেক অতিথি ওঠার আগেই লোকজনের ভিড়ে প্রোগ্রাম শেষ করা হয়েছে। একটু বেশি সময় নিয়ে প্রোগ্রামটি চলতে থাকলে দীঘিসহ সব তারকার সঙ্গে আরও কথা হতো।  অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই অতিথিরা নিজের মতো মঞ্চ থেকে বেরিয়ে পড়েন।  প্রচুর জনসমাগম ছিল।  বের হওয়া খুবই কষ্ট ছিল।

    rnrn

    ভবিষ্যতে দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে হিরো আলম যুগান্তরকে বলেন, দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে। তবে এ বিষয়ে দীঘির সম্মতির ব্যাপার আছে। সে যদি রাজি হয় তা হলে অবশ্যই অভিনয় করব।  

    rnrn

    পুলিশ খুনের আসামি জেনেও কেন আরাভের শোরুম উদ্বোধনে গেলেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমরা তো আগে জানতাম না। শুধু আমরা কেন পুলিশও বিষয়টি জানত না। পুলিশ জানতে পারলে আমাদের বলত। আর পুলিশ যদি আগে জানতে পারত, তা হলে পুলিশের উচিত ছিল বিমানবন্দরে আমাদেরকে আটকে দেওয়া। কিন্তু তা তো পুলিশ করেনি। বরং আমরা গেছি বলে পুলিশ জানতে পেরেছে। আমাদের ধন্যবাদ দেওয়া উচিত পুলিশের।  

    rnrn

    তিনি আরও বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। 

    rnrn

    দুবাইয়ে কেমন সময় কাটল এ বিষয়ে বলেন, ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।

    rnrn

    rn 

    মানিক রাইহান বাপ্পী

  • বঙ্গবন্ধুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে যেসব সিনেমা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। তার উত্থাপিত বিলের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, যা বর্তমানে এফডিসি নামে পরিচিত। 

    rnrn

    মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হলেও স্বাধীনতার ৫০ বছর পেরোলেও জাতির পিতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখা যায়নি নির্মাতাদের। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত বছর তার জীবন ও কর্ম নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ শুরু হয়, যার বেশ কয়েকটি এরইমধ্যে মুক্তিও পেয়েছে, বাকিগুলো মুক্তির পথে।

    rnrn

    ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে জাতির পিতার বায়োপিক। নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

    rnrn

    অন্যদিকে শাপলা মিডিয়ার প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এরই মধ্যে মুক্তি পেয়েছে। পেয়েছে চলতি বছরের জাতীয় চলচ্চিত্রে বিশেষ পুরস্কার।

    rnrn

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে খুন হন বঙ্গবন্ধু। পর্দায় সে দিনের ঘটনা তুলে ধরা হচ্ছে ‘৫৭০’ নামের একটি সিনেমায়। আশরাফ শিশিরের পরিচালনায় সিনেমাটিতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া এক সৈনিক চরিত্রে দেখা যাবে।

    rnrn

    এদিকে বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার।

    rnrn

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।

    rnrn

    অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য টু-ডি অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। ২০২১ সালে সিনেমাটি মুক্তি পায়।

    rnrn

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘তর্জনী’। ঐতিহাসিক এ ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলছে, তা পর্দায় তুলে ধরবেন পরিচালক সোহেল রানা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মাণ হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান।

    rnrn

    ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণ বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণকে কেন্দ্র করে প্রত্যন্ত এক গ্রামে জেগে উঠেছিল একদল মুক্তিপাগল জনতা, যা পরবর্তী সময় সূচিত করে স্বাধীনতার ভিত্তি। ১৭ মার্চ দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘রেডিও’ নামের এ সিনেমা। অন্যদিকে ঐতিহাসিক সে ভাষণ নিয়ে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি।

    rnrn

    শুধু দেশেই নয়, বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম রাখা হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। পরিচালনায় রিচি মেহতা।

    rnrn

    প্রসঙ্গত, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রও তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে। যেগুলো চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গবন্ধু নিয়ে এ সিনেমাগুলো কেবল সিনেমাই নয়। এসব সিনেমা এক বোধের নাম। যার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বাঙালির অন্তরে, অস্তিত্বে, সবসময়।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিন ও সুকেশের গল্প নিয়ে এবার সিনেমা! 

    ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের কীর্তিকলাপ নিয়ে এবার তৈরি হবে সিনেমা। বড়পর্দায় দেখা যাবে তার দুর্নীতির ঘটনা! ধারণা করা হচ্ছে, পরিচালক আনন্দ কুমার তাকে নিয়ে ছবি করার কথা ভাবছেন। খবর এনডিটিভির। 

    rnrn

    দুর্নীতির এপিঠ-ওপিঠ থেকে শুরু করে দেশের দুর্নীতিপরায়ণ ব্যবসায়ীর গল্প- সবই নাকি ঠাঁই পেতে চলেছে আনন্দের ছবিতে। মূল চরিত্রে অভিনয় করবেন কে?

    rnrn

    ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে তিহাড় জেলে বন্দি রয়েছেন ‘কনম্যান’ সুকেশ। তবে গত বছর থেকেই তিনি শিরোনামে রয়েছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে নাম জড়িয়েছে তার। শুধু তা-ই নয়, সুকেশের সঙ্গে দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেত্রী নোরা ফাতেহিরও। তবে জ্যাকুলিন জানিয়েছিলেন, তার স্বপ্নের পুরুষ সুকেশ।

    rnrn

    ইতোমধ্যে দিল্লির তিহাড় জেলের পুলিশ সদস্য দীপক শর্মা জানান, পরিচালক আনন্দ সুকেশকে নিয়ে আগ্রহী হয়ে পড়েছেন। তার গল্প খুঁটিয়ে শুনতে চান। সম্প্রতি আনন্দের সঙ্গে দীপক একটি ছবিও পোস্ট করেন গণমাধ্যমে। এতেই জল্পনা আরও গভীর হয়। 

    rnrn

    ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আনন্দ জেলে গিয়ে প্রচুর তথ্য সংগ্রহ করে ফেলেছেন। শুধু তা-ই নয়, দিল্লিতে এক বিলাসবহুল হোটেল বুক করেছেন আনন্দ। সেখানে ৬ মাস থাকার কথা তার। একে একে এসে পড়বেন লেখকরাও। চিত্রনাট্য তৈরি হবে সেখানে বসেই।

    rnrn

    কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। শুটিং কোথায় হবে কিংবা কবে থেকে, সেই তথ্যও অধরা। তবে ছবির মুক্তি ২০২৪ সালের শেষদিকে বা ২০২৫ সালের শুরুতে, এতটুকু স্পষ্ট করেছে ভারতের এক সংবাদ সংস্থা।

    অনলাইন ডেস্ক

  • ওটিটিতে আসছে ‘পাঠান’, দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক

    করোনা ধাক্কার পর বয়কট বলিউড ট্রেন্ড অনেকটাই লাইনচ্যুত করেছিল হিন্দি ছবির ব্যবসাকে। অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন বলিউড সংশ্লিষ্টরা। অবশেষে দীর্ঘ খরা শেষে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। 

    rnrn

    হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।  
    rnবাধাবিঘ্ন পেরিয়ে এতদিনে সিদ্ধার্থ জানালেন, একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে।

    rnrn

    ‘পাঠান’-এর জয়ের পথ ততটা সহজ ছিল না। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির আগের পরিবেশ ছিল থমথমে। সমস্যার সূত্রপাত ‘বেশরম রঙ’ গানটির ঝলক প্রকাশ্যে আসতেই। কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, এমন অভিযোগ আনেন নিন্দুকরা। দীপিকার বিকিনির রঙ গেরুয়া হওয়ায় যত আপত্তি গেরুয়া শিবিরের। সেন্সর বোর্ড অবশ্য ছবির অনেক সংলাপ বাদ দিলেও গেরুয়া বিকিনির দৃশ্য নিয়ে আপত্তি তোলেনি।

    rnrn

    সেই অতীত স্মরণে রেখে সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রের কোনো ধর্ম নেই, তার কাছে শুধু নিজের শিকড়, নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল। ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমা হলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।

    rnrn

    ‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এখনো দেশের বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফরমে ছবিটি মুক্তি পাবে এ বছরেরই ২৫ এপ্রিল।

    বিনোদন ডেস্ক

  • এবারের অস্কারে প্রথমবারের মতো থাকছে না রেড কার্পেট!

    উঠতে যাচ্ছে ৯৫তম অস্কার পুরস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর্দা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ৮টায় শুরু হবে অনুষ্ঠানটি। 

    rnrn

    তবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির পার্টি বা অ্যাওয়ার্ড ফাংশনগুলোর সমার্থক হিসেবে পরিচিত রেড কার্পেট থাকছে না ৯৫তম অস্কারে। রেড কার্পেটের জায়গায় এবার থাকছে শ্যাম্পেন রঙের কার্পেট। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো অস্কারে পরিবর্তিত হলো কার্পেটের রঙ। খবর এবিসি নিউজের।

    rnrn

    এর আগে গত বুধবার ডলবি হাউসের সামনে শ্যাম্পেন রঙের কার্পেটটি স্থাপনের সময় উপস্থিত ছিলেন এবারের অস্কারের উপস্থাপক জিমি কিমেল। 

    rnrn

    কার্পেটের রঙ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিমি বলেন, সবাই জিজ্ঞেস করছেন যে, এ বছর অস্কারে কোনো ঝামেলা বা সহিংসতা হবে কিনা। আমরা আশা করছি সে রকম কিছু হবে না। মূলত রাতের আয়োজনের মতো অনুভব করাতেই এ সিদ্ধান্ত।

    rnrn

    বিষয়টি ব্যাখ্যা করে জিমি বলেন, শুরু থেকেই অ্যাকাডেমির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, অস্কার মূলত রাতের আয়োজন হলেও এখানে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন বিকাল ৪টা থেকে। স্বাভাবিকভাবেই সবাই এখানে দিনের পোশাক পরে আসেন। কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয় রাতে। আর কার্পেটের রঙ হয়তো সবসময়ই একই থাকবে না। এটা পরিবর্তিত হতেই পারে।

    rnrn

    চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। রোববার সন্ধ্যা ৮টা থেকে সরাসরি সম্প্রচার শুরু করবে মার্কিন টিভি চ্যানেল এবিসি। যা বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন। 

    rnrn

    প্রতিবারের মতো এবারেও বিভিন্ন ক্যাটাগরির মনোনয়নে রাখা হয়েছে বেশ বৈচিত্র্য। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছেন বিশ্বখ্যাত টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক জিমি কিমেল।

    বিনোদন ডেস্ক