Tag: সিনেমা

  • বাবার জন্মদিনে হৃদির প্রথম সিনেমার ট্রেলার প্রকাশ

    বাবা ড. ইনামুল হকের জন্মদিনে নিজের পরিচালিত প্রথম সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশ করলেন অভিনেত্রী হৃদি হক। গত ২৯ মে ছিল প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের জন্মদিন। দিনটিতে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার মুক্তির কার্যক্রম শুরুর লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন পরিচালক। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। 

    rnrn

    নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির মূল ভাবনা ড. ইনামুল হকের। তাই তার জন্মদিনে তাকেই নিবেদন করে টিজার ও ট্রেইলার প্রকাশ করা হয়। সিনেমাটি ১৮ আগস্ট মুক্তি পাবে। 

    rnrn

    এ প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘যেহেতু আব্বুর জন্মদিন ছিল ২৯ মে তাই তাকে নিবেদন করেই আমরা টিজার এবং ট্রেইলার প্রকাশ করি। সবাই ভীষণ মুগ্ধ হয়েছেন। আমাদের মনেও সিনেমাটি ঘিরে অনেক আশা জেগেছে। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক দেখবেন।’ 

    rnrn

    এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক। এতে তিনি বীথি নামে একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার বিপরীতে ফেরদৌস অভিনয় করেছেন সঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে। 

    rnrn

    তিনি বলেন, ‘এ সিনেমা প্রচারণায় হাতে আঁকা পোস্টারের মধ্য দিয়ে আমাদের সিনেমার পুরোনো ঐতিহ্যকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। টিজার, ট্রেইলার দেখে উপস্থিত দর্শকের মধ্যে সিনেমাটিকে দেখার প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। আমি মনে করি, মুক্তিযুদ্ধের সময়কার গল্পের এ সিনেমা বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিকের দেখা উচিত। আমি সিনেমাটির সার্বিক সাফল্য কামনা করছি।’ 

    rnrn

    সিনেমাটি মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা সোনিয়াকে একটি গানে ভিন্নরূপে দেখা যাবে। 

    rnrn

    তিনি বলেন, ‘আমি হৃদি আপুর প্রতি কৃতজ্ঞ যে, এত অসাধারণ একটি সিনেমায় আমাকে তিনি মন থেকে সম্পৃক্ত রেখেছেন। আমার অভিনয় জীবনের একটি সিগনেচার সিনেমা হয়ে থাকবে ১৯৭১ সেইসব দিন।’

    বিনোদন প্রতিবেদন

  • ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ফার্স্ট লুক করণের জন্মদিনে

    অপেক্ষার ফল মিষ্টি হয়। দর্শকদের এমন মেসেজ দিয়েছিলেন বলিউড পরিচালক করণ জোহর। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার করণের জন্মবার্ষিকীতে ধৈর্য ধরার ফল পেতে যাচ্ছেন দর্শকরা।

    সাত বছর পর নির্মাণে ফিরছেন করণ জোহর। তাই প্রত্যাবর্তনও ‘বিশেষ’ করতে চান করণ। সেই পরিকল্পনায় তার নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক আসছে এই পরিচালকের জন্মদিনে। নির্মাতার ভূমিকায় করণকে শেষ দেখা যায় ২০১৬ সালে ‘মুশকিল’ সিনেমায়। দীর্ঘ অনুপস্থিতির কারণ কখনই সেভাবে স্পষ্ট করেননি তিনি। 

    দীর্ঘ বিরতির পর তার ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি নিয়ে দর্শকরাও আগ্রহী। প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমার ট্রেইলার আসে গত বছর। প্রথমে শোনা গিয়েছিল, এ বছর এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। পরে ঠিক হয় আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

    ‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পর্দায় আবার জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। করণ তার এ সিনেমায় শাবানা আজমি, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনের মতো শক্তিশালী অভিনয় শিল্পীদেরও নিয়ে এসেছেন।

    এদিকে করণের প্রযোজনা সংস্থা ‘ধর্মা’ এই নির্মাতার ২৫ বছরের ক্যারিয়ারকে স্মরণ করে এবং ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ শুটিংয়ের টুকরো টুকরো দৃশ্য নিয়ে একটি ভিডিও তৈরি করেছে।

    সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে করণ লিখেছেন- “সাত বছর পর চেয়ারটি পূর্ণ হতে চলেছে। এক বিশাল উৎসব অপেক্ষা করছে। সঙ্গে থাকুন ফার্স্ট লুক দেখতে।”

    নির্মাণের গত ২৫ বছরকে ‘জাদুকরি’ বর্ণনা করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন করণ জোহর। তিনি বলেন- “আমি শিখেছি, বড় হয়েছি, কেঁদেছি-হেসেছি এবং আমি বেঁচে আছি। আর একদিন পরেই আমার হৃদয়ের একটি অংশ আপনাদের জন্য উন্মোচন করা হবে। একটি কাহিনী তুলে ধরব, যার চারপাশে প্রেম লেখা আছে।”

    ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমার নির্মাতা করণ জোহর। ছোটপর্দার জনপ্রিয় তারকালাপ ‘কফি উইথ করণ’ এর উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমি কোনো অশ্লীল ছবি করিনি: মুনমুন

    ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন নায়িকা মুনমুন।  পরিচালক এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় আগমন ঘটে তার। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার।

    rnrn

    এ জন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুনকে এখন সিনেমায় তেমন একটা দেখা যায় না।

    rnrn

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনা অশ্লীলতার অভিযোগ মানতে নারাজ মুনমুন। 

    rnrn

    সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমি কোনো অশ্লীল ছবি করিনি। যারা করেছে, তারা ধরাছোঁয়ার বাইরে। আমার যদি সে রকম কিছু থাকত, তা হলে আজ বের হতো। 

    rnrn

    ছয় বছরে ৮০টির মতো সিনেমায় কাজ করেছেন মুনমুন। বলা যায়, এখন অভিনয়ে একেবারেই অনিয়মিত। তাই এ নায়িকাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। 
    rnবিষয়টি উল্লেখ করে মুনমুন বলেন, আমরা হচ্ছি সূর্যের মতো। যতক্ষণ আলো থাকে, ততক্ষণ আলোচনায় থাকে। আলো নেই কেউ মনেও রাখে না।

    rnrn

    অশ্লীলতার বিষয়ে পরিচালক-প্রযোজকদের দোষারোপ করে তিনি বলেন, পরিচালক এহতেশামের মতো যেসব পরিচালকের হাত ধরে শবনম, শাবানা, শাবনাজ, শাবনূরের মতো তারকারা পর্দায় এসেছেন, সেই একই পরিচালকের হাত ধরে আসেন মুনমুনও। কিন্তু অন্যরা প্রশংসা নিয়ে বাঁচলেও মুনমুনকে অশ্লীল ছবির নায়িকার তকমা মাথায় নিয়ে ঘুরতে হয়। 

    rnrn

    মুনমুন জানান, লেডি অ্যাকশন ছবিতে তার ব্যাপক চাহিদা ছিল। ‘রানী কেন ডাকাত’ মুক্তির পর সবাই হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু প্রযোজক–পরিচালকদের একটা গ্রুপের সঙ্গে আমার পোশাক নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হতো। মন–কষাকষি হতো। আমাকে স্বল্পবসনা হয়ে পর্দায় উপস্থিত করানোর জন্য চাপ দেওয়া হতো। প্রায় ছবিতে শর্টপ্যান্ট পরতে বাধ্য করতেন। আমারও বলার স্বাধীনতা ছিল না। তবে তখন শুধু একা আমি নই, অনেক নায়িকাই শর্টপ্যান্ট পরতেন, বদনাম হতো শুধু আমার!

    বিনোদন ডেস্ক

  • নায়ক ফারুকের বর্ণাঢ্য জীবন

    স্বাধীনতার পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে অন্যতম আকবর হোসেন পাঠান। সিনেমা জগতে তিনি রুপালি পর্দার হিরো নায়ক ফারুক নামেই পরিচিত।

    rnrn

    বাংলা চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মিয়া ভাই নামে পরিচিত এ অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৮ আগস্ট। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ঘিওরে। তবে ঘিওরে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। 

    rnrn

    তিনি পুরান ঢাকার অলিগলিতে দাপিয়ে বেড়িয়েছেন শৈশবে। বাবা আজগার হোসেন পাঠানের ছিল পাঁচ মেয়ে ও দুই ছেলে। ফারুক ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট ও ডানপিটে। ফারুক ছোটবেলাতেই ছিলেন খুবই চঞ্চল স্বভাবের। তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন মাঠে খেলার জন্য।

    rnrn

    নায়ক ফারুক পারিবারিক জীবনেও ছিলেন সুখী মানুষ। দীর্ঘদিন ভালোবেসে বিয়ে করেন ফারজানাকে। তাদের এই সুখী পরিবারে দুই সন্তান জন্ম নেয়। একজন ছেলে যার নাম রওশন হোসেন এবং আরেকজন মেয়ে যার নাম ফারিহা তাবাসুম পাঠান। তাদের ছেলেমেয়ে দুজনেই প্রতিষ্ঠিত নিজ নিজ জায়গায়।

    rnrn

    নায়ক ফারুক জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। তার প্রথম ছবিটি পরিচালনা করেন এইচ আকবর ১৯৭১ সালে। তার প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী। পরে কবরী ও ফারুক জুটি একসময় খুবই জনপ্রিয় ছিল। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছে একের পর এক জনপ্রিয় সিনেমা।

    rnrn

    নায়ক ফারুক কাজ করেছেন বাংলাদেশের কিংবদন্তি পরিচালক খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ মিতা, স্বপন ঘোষ, আজিজুর রহমান, আমজাদ হোসেনসহ আরও গুণী পরিচালকদের সঙ্গে। এসব গুণী পরিচালকদের হাত ধরেই তিনি উপহার দিয়েছেন অনেক কালজয়ী সিনেমা, যা বাংলার সিনেমাপ্রেমীদের মাঝে হিরো ফারুককে চিরস্মরণীয় করে রাখবে। তিনি প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগ সিনেমাই দর্শকদের মন জয় করতে পেরেছিল।

    rnrn

    চলচ্চিত্র জগতে অবদানের জন্য মিয়াভাইখ্যাত নায়ক ফারুক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ১৯৭৫ সালে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত বিখ্যাত লাঠিয়াল সিনেমায় অভিনয় করার কারণে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
    rnএ ছাড়া চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা পান ২০১৬ সালে। তা ছাড়া ফারুক বেসরকারি আরও অনেক সম্মানে ভূষিত হয়েছেন।

    rnrn

    তবে চলচ্চিত্রে আসার আগেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়ান ফারুক। তিনি ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

    rnrn

    এ ছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন ফারুক। 

    rnrn

    সিনেমা রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা ক্ষেত্রেও সফল। ফারুকের নিজের প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। তার নিজস্ব প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত। 

    rnrn

    সেই মিয়াভাই সবাইকে কাঁদিয়ে স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন। সিঙ্গাপুরে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সম্পত্তির পরিমাণ কত?

    বলিউড তারকাদের সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের জানার শেষ নেই। মূলত ব্লকবাস্টার সিনেমা এবং বিভিন্ন ব্রান্ডের বিজ্ঞাপন তাদের আয়ের প্রধান উৎস। খানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান।

    rnrn

    এদিকে চার দশকেরও বেশি সময় ধরে অগণিত অনুরাগীকে বিনোদন জুগিয়ে আসছেন সালমান খান। তার দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাহাড়সম সম্পত্তির অধীশ্বরও হয়েছেন ভাইজান। 

    rnrn

    আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- সালমান বছরে আয় করেন প্রায় ২০০ কোটি টাকা! সেই অনুপাতে বর্তমানে সালমানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা! ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১১ হাজার রুপি। এখন তিনি ছবিপ্রতি ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সালমান ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি টাকা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য তিনি নিয়েছিলেন ১৩০ কোটি টাকা। এরপর টাইগার সিরিজের তৃতীয় পর্বে দর্শক আবারো সালমানকে দেখবেন। সেই ছবির জন্য অভিনেতা নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    rnrn

    তারকাদের আয়ের আরেকটি উৎস বিজ্ঞাপন। ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্টপিছু ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও সারা বছরে প্রায় ১০ থেকে ১৫টি ব্র্যান্ডের হয়ে প্রচার করেন সালমান। পাশাপাশি অভিনেতার রয়েছে নিজস্ব ব্যবসা। নিজস্ব প্রযোজনা সংস্থা, পোশাকের ব্র্যান্ড, জিমের সরঞ্জামের ব্র্যান্ড থেকেও তিনি প্রচুর অর্থ আয় করেন।

    rnrn

    সালমানের মতো তারকাকে ছোটপর্দায় নিজের ছবির প্রচার ছাড়া খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘ দিন তিনি রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন। শোয়ের প্রতি পর্বের জন্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এছাড়াও দেশের কয়েকটি জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন।

    rnrn

    তার বাড়ি-গাড়ির সংখ্যাও কম নয়। পাশাপাশি এগুলোর দাম জানতেও অনেকেরই চক্ষু চড়কগাছ হতে পারে। অনুরাগীরা জানেন, মুম্বাইতে সালমান বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন। সমীক্ষা অনুসারে ওই বাড়িটির দাম প্রায় ১১৫ কোটি টাকা। পানভেলে সালমানের একটি ফার্ম হাউস রয়েছে। সেটির দাম প্রায় ৯৪ কোটি টাকা। গোয়া বিচে অভিনেতার যে নিজস্ব হলিডে হোম রয়েছে।  সেটির দাম ৩৫ কোটি টাকা। মুম্বাইয়ের চিম্বাই রোডে তার একটি বাড়ি রয়েছে। সেটির দাম ১৭ কোটি টাকা। এছাড়াও মুম্বাই এবং দুবাই মিলিয়ে সালমানের আরও তিনটি বাড়ি রয়েছে।

    rnrn

    অডি, বিএমডব্লিউ, মার্সেডিজ়, রেঞ্জ রোভার ভোগ, ল্যান্ড ক্রুজার এবং একটি লেক্সাসসহ সালমানের ব্যক্তিগত মালিকানায় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি রয়েছে। মোটরবাইকের প্রতি সালমানের ভালোবাসা অনেকেরই জানা। তার কাছে সুপারবাইকও রয়েছে। সূত্রের খবর, সালমানের মোট চারটি মোটরবাইক রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নতুন দায়িত্বে নিপুণ

    চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখেন। এবার তিনি নতুন এক দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন তিনি।

    rnrn

    তিন দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় আছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল। শনিবার দেশত্যাগ করে তারা। তাদের হয়ে প্রচার করবেন এ অভিনেত্রী।

    rnrn

    নিপুণ বলেন, আমার জন্য এটা অনেক সম্মানের দায়িত্ব। আশা করছি আমাদের দল এবার খুব ভালো করবে। সবারই প্রত্যাশা এমন। দলের প্রতিটি খেলোয়াড় বেশ আত্মপ্রত্যয়ী। তিনটি ম্যাচই তারা জিততে মরিয়া। এমন একটি দলের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।

    rnrn

    ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল গঠন করেন প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লিতে ২০১৭ সালে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইলচেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের হলে প্রতিদিন ‘পাঠান’র ১৯৮ শো

    বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে।

    rnrn

    পাঠানের আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, পাঠান সিনেমাটি সারা দেশের ৪১টি হলে প্রতিদিন ১৯৮টি শো চলবে। মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট শেষের পথে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে।

    rnrn

    তিনি আরও বলেন, ই-টিকেটিং ও বক্স অফিস থাকায় সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। অগ্রিম টিকিট বিক্রির পর থেকে ভালো সাড়া ফেলেছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।

    rnrn

    এদিকে বছর কয়েক আগে বলিউড অভিনেতা সালমান খানের ‘ওয়ান্টেড’ নামে একটি হিন্দি সিনেমা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। সেটি তখন তেমন দর্শক টানতে পারেনি। কারণ দেশি দর্শক সিনেমাটি আগেই বিকল্প মাধ্যমে দেখে ফেলেছেন। সেটিও হয়তো মূল কারণ নয়। হয়তো দর্শক তখন দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা দেখতে চাননি। এর পর ২০১৭ সালে বাংলাদেশে হিন্দি সিনেমা যাতে প্রদর্শিত না হয়, এ জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলনও করেছিলেন। 

    rnrn

    পরবর্তী সময়ে আলোচনা-সমালোচনা এবং বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব-এ নিয়েই কেটে যায় পাঁচ বছর। নতুন করে আবারও আলোচনায় ‘দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন’। আগামীকাল আবারও শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে।

    rnrn

    মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এ রকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে।

    rnrn

     এ ১০টি সিনেমাই নাকি বদলে দেবে বাংলাদেশের সিনেমার বাজার, এমনটিই দাবি অনন্য মামুনের। সুপারহিট ‘পাঠান’ই নয়, কিছু দিনের মধ্যে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ও আসছে বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    অনন্য মামুন বলেন, সরকার দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আমরা ১০টি সিনেমা আমদানির অনুমতি পেয়েছি। পাঠান আসার পর তো আরও ৯টি সিনেমা থাকছে। আমরা এরই মধ্যে পরবর্তী সিনেমার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এর পর দর্শক দেখবেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এভাবে বছরজুড়েই থাকছে নতুন হিন্দি সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • সিনে অঙ্গনেও বিচরণ রয়েছে ‘চিফ হিট অফিসার’ বুশরার

    রেকর্ড তাপমাত্রায় নগরবাসী যখন হাঁসফাঁস করছে, তখন উত্তর সিটি করপোরেশনের প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন বুশরা আফরিন। তিনি শুধু ঢাকা না এশিয়ার কোনো শহরেরও প্রথম চিফ হিট অফিসার।

    rnrn

    এর আগে তাকে তেমন কেউ না জানলেও নতুন এই পদটির কারণে সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনায় এসেছেন, তেমনি সংবাদ শিরোনামও হচ্ছেন তিনি।

    rnrn

    তবে এসব ছাপিয়ে এবার মিলল নতুন এক তথ্য। ‘চিফ হিট অফিসার’ হিসেবে আলোচনায় আসার আগেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন বুশরা।

    rnrn

    অভিনয় করেছেন নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’য়। এতে তাকে দেখা গেছে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে।

    rnrn

    ইউটিউবে উন্মুক্ত থাকা ১৭ মিনিট ২৭ সেকেন্ডের এই সিনেমার ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় ‘হিট অফিসার’ বুশরাকে। শুধু অভিনয় নয়, এই চলচ্চিত্রটির ক্রেডিট লাইনে তার নাম দেখা গেল সহকারী পরিচালক হিসেবেও।

    rnrn

    এখানেই শেষ নয়, নুহাশের নির্মিত আন্তর্জাতিক বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র প্রযোজক এ বুশরা, যা সিনেমাটির ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম। অবশ্য এটি যৌথভাবে নুহাশও প্রযোজনা করেছেন।

    rnrn

    যদিও অভিনয় ও প্রযোজনা বিষয়ে বুশরার কোনো মন্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি। কারণ তিনি ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়ার পর পরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন রয়েছেন আইসোলেশনে। শুক্রবার ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    rnrn

    ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। 

    rnrn

    তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা এবং নগরে ‘হিট আইল্যান্ডে’র প্রভাব কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া এবং সেগুলোর বাস্তবায়ন করেন চিফ হিট অফিসার। কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, ব্যক্তি, নাগরিক সমাজ, দাতা সংস্থাসহ সব পক্ষকে সম্পৃক্ত এবং সমন্বয় করার দায়িত্ব তার।

    rnrn

    চিফ হিট অফিসারের আওতায় যেসব কাজ হবে, সেগুলোর অর্থায়ন করবে আর্শট-রক। এ ছাড়া চিফ হিট অফিসারের বেতনসহ সব খরচ তারাই দেবে।

    বিনোদন ডেস্ক

  • নতুন মিশন নিয়ে ফিরল ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’

    ছয় বছর বিরতির পর নতুন মিশন নিয়ে পৃথিবীতে আসছেন ‘মহাবিশ্বের রক্ষাকর্তারা’; আর প্রথম দিনই তাদের দেখা মিলবে ঢাকায়! শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’। আর আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি দেখতে পাচ্ছেন ভক্তরা।

    rnrn

    নতুন মিশন নিয়ে এসেছে মহাবিশ্বের রক্ষাকর্তারা। ছয় বছর বিরতির পর আবার পৃথিবীতে আসছে তারা। বলছি, গ্যালাক্সির সেই গার্ডিয়ানদের কথা; ২০১৪ সালে প্রথমবার পর্দায় এসেই যারা আলোড়ন তুলেছিলেন বিশ্বজুড়ে। দীর্ঘ অপেক্ষার দিন পেরিয়ে আবারও প্রিয় সুপার হিরোদের দেখতে পাবেন দর্শকরা।

    rnrn

    রহস্যময় এ মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটিয়েছিল গার্ডিয়ানের দল। পরে তারাই আবার মহাজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। সেই ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ আবার ফিরে এসেছে। আগের দুই কিস্তির মতো এ পর্বেরও পরিচালক জেমস গান। বরাবরের মতোই তারকাবহুল মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল ও ব্র্যাডলি কুপার।

    rnrn

    এবার নতুন এক অভিযানে দেখা যাবে সেই ব্যতিক্রমী বন্ধুদের। গার্ডিয়ানস সিরিজের এবারের পর্বেও আছে সেই চোর পিটার কিল, সবুজ-ত্বকের অধিকারী যোদ্ধা গামোরা, পেশিবহুল ড্র্যাক্স, শয়তান রকেট এবং ভিনগ্রহী গাছ গ্রুট। তাদের মধ্যে বিভেদ শুরু হয় সোনালি-ত্বকের অধিকারী খলচরিত্র আয়েশার প্ররোচনায়। দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে, বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট। কাহিনির ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের।

    rnrn

    এ যাত্রায় সুপার হিরোরা আবির্ভূত হবেন আরও দুর্ধর্ষ ভূমিকায়। সিনেমার টিজার ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে।

    rnrn

    ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এবারও আছেন জেমস গান। ২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে সিনেমাটি ৭৭ কোটি ডলারের বেশি আয় করে। আগের দুই পর্বই ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সুপার হিরো ভক্তদের জন্য নতুন আনন্দ নিয়ে এসেছিল। বাজিমাতও করেছিল। দর্শক-সমালোচকরা এবারও তাই আগ্রহভরে অপেক্ষা করছেন সিরিজের তৃতীয় কিস্তি কেমন হয়, তা দেখার জন্য।

    বিনোদন ডেস্ক

  • নাকে সার্জারি করে বিপর্যয় নেমেছিল প্রিয়াংকার জীবনে

    বলিউড থেকে আন্তর্জাতিক তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। গায়ের রঙ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। নায়িকাসুলভ চেহারা নয়, এমন খোটাও শুনেছেন। তবে দমে যাননি অভিনেত্রী। 

    rnrn

    এবার নিজের অস্ত্রোপচার নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রিয়াংকা। সৌন্দর্যবৃদ্ধি করতে অস্ত্রোপচার করাননি। নাকের পলিপের সমাধানে অস্ত্রোপচার করানোর তার পরই নাকি বদলে যায় মুখ। কাজের ক্ষেত্রে নেমে আসে বিপর্যয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    rnrn

    নিজের স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ় ‘সিটাডেল’-এর প্রচারের জন্য সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াংকা চোপড়া। সাক্ষাৎকারে তিনি জানান, নাকের এক অস্ত্রোপচারের জেরে তার কর্মজীবন প্রায় শেষ হতে বসেছিল।

    rnrn

    প্রিয়াংকা জানান, চিকিৎসকদের পরামর্শমতো নাসাগহ্বর থেকে পলিপ সরানোর জন্য একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। তার পর থেকে চোখমুখের পরিবর্তন হতে শুরু করে। একের পর এক ছবি হাতছাড়া হয় তার। পর পর তিনটি ছবি থেকে বাদ দেওয়া হয় তাকে। আবার কিছু ক্ষেত্রে এমনো হয়েছে, যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, সেখানে তাকে পার্শ্বচরিত্র দেওয়া হয়। কর্মজীবন এক কথায় টালমাটাল। সেই অবস্থায় প্রায় অবসাদে ডুবতে বসেন অভিনেত্রী।

    rnrn

    অবশেষে আরও একটি অস্ত্রোপচার করানোর পর সমস্যার সমাধান হয়। সেই সময়ে প্রিয়াংকার সঙ্গে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন বাবা অশোক চোপড়া। তিনি থাকার কারণেই নাকি মনে শক্তি পেয়েছিলেন প্রিয়াংকা।

    বিনোদন ডেস্ক