Home / Entertainment / যে ছবি দিয়ে নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

যে ছবি দিয়ে নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

এমনিতেই ভারতে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে রয়েছে অনেক মাল্টিপ্লেক্স। এরই মধ্যে সিনেমা ব্যবসাকে আরও প্রসারিত করতে নিজের মালিকানায় নতুন মাল্টিপ্লেক্স চালু করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘এএএ সিনেমাস’। 

rnrn

সদ্য মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘আদিপুরুষ’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সের পর্দা উন্মোচিত হয়েছে। ১৫ জুন নিজেই ফিতা কেটে অত্যাধুনিক এ মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। 

rnrn

এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমিরপেটে। 

rnrn

এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘আজ আমাদের উদযাপনের দিন। কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের প্রেক্ষাগৃহে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য।’ 

rnrn

তিনি বলেন, ভারতের পাশাপাশি হলিউড তথা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে তার মাল্টিপ্লেক্সে। 

rnrn

শুধু আল্লুই নয়, এর আগে দক্ষিণ ভারতের আরও দুই সুপারস্টার মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন। 

rnrn

উল্লেখ্য, আল্লু অর্জুনের বর্তমানে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়াল ‘পুষ্পা : দ্য রুল’র কাজ নিয়ে ব্যস্ত আছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *