Home / Entertainment / এসএসসি পরীক্ষার সময়ই কানে দুল ও হাতে ব্রেসলেট পরতাম: জায়েদ খান

এসএসসি পরীক্ষার সময়ই কানে দুল ও হাতে ব্রেসলেট পরতাম: জায়েদ খান

দেশের বিনোদনপাড়ায় প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার ব্যাচেলর লাইফ ও বিবাহ নিয়ে ভক্তদের আগ্রহ এবং প্রশ্নের শেষ নেই। তবে ছোটবেলা থেকেই তিনি নাকি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। এর কারণ তিনি ছোটবেলা থেকেই অনেক বেশি স্টাইলিস্ট।

rnrn

সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জায়েদ খান। 

rnrn

তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই স্টাইল করি। আপনি যদি আমার ছোটবেলার ছবি দেখেন আমি দেখাব। সেই সময় আমার মনে আছে— আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমার বাবার সঙ্গে আমি ঈদের জামা কিনতে গিয়েছিলাম। তখন নতুন জামা বের হয়েছিল- বুকে লেখা ইউএস আর্মি, হাতা ফোল্ড করে ফিতা লাগানো থাকত। আব্বা এটা কোনোমতেই কিনে দেবে না; বলল এটা মাস্তান টাইপের মনে হয়। তুমি পড়াশোনা করো; এটা হবে না। এই কথা শুনে আমি রাস্তার ড্রেনের মধ্যে শুয়ে পড়েছিলাম, গড়াগড়ি করছিলাম, দিতেই হবে। আমার কাণ্ড দেখে সব দোকানদার তাকিয়ে আছে। পরে লজ্জায় আব্বা সেটা কিনে দিতে বাধ্য হয়। 

rnrn

তিনি আরও বলেন, আমি ছোটবেলায় যখন এসএসসি দেব, তখন মাথায় স্কার্ফ বাঁধতাম, চাপা কানের দুল পরতাম, হাতে ব্রেসলেট পরতাম। 

rnrn

এদিকে গতকাল শুক্রবার অভিনেত্রী নিপুণের জন্মদিনে খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি। সেখানে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খোঁচা দেন জায়েদ খান।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *