Tag: সিনেমা

  • ‘তমার হাতে কাজ নেই’ শিরোনামে বিরক্ত নায়িকা

    ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। ছোটপর্দার অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা। সিনেমায় একটি আইটেম গানে নেচে ‘ঝড়’ তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

    সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কয়েক দিন আগে সংবাদমাধ্যমে ‘সুড়ঙ্গ’ ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছিলেন নায়িকা তমা। সেই কথাগুলো ঠিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেই বিরক্তির কথা জানান।

    তমা বলেছিলেন, 'সুড়ঙ্গ' ছবির ময়না চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজে সম্পৃক্ত হননি। আর খবরের শিরোনাম হয়েছে- ‘তমার হাতে কাজ নেই’। এমন শিরোনাম দেখেই বিরক্ত হয়েছেন নায়িকা।

    ফেসবুকে তমা লিখেছেন- ‘সুড়ঙ্গ’ এর ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হননি বলে জানান তমা মির্জা। এটা আমার বক্তব্য; কিন্তু দেখলাম একটা নিউজের হেডলাইন ‘তমার হাতে কাজ নেই’। ভাই একটু জেনে বুঝে নিউজ করেন। আপনাদের জন্য আমরা আর্টিস্টরা কনট্রোভার্সিতে পড়ি। এটা বিরক্তিকর এবং বিব্রতকর।

    ওই সংবাদমাধ্যমকে তমা মূলত বলেছিলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার আগে তিনি কাজ করেছিলেন ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মে। এরপর গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুলাই পর্যন্ত তিনি ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সময় দিয়েছেন। তাই এর মধ্যে আর কোনো কাজ হাতে নেননি।

    তিনি চেয়েছিলেন ‘ফ্রাইডে’র পর একটি বিরতি নিয়ে দর্শকরা যেন ‘সুড়ঙ্গ’ সিনেমায় ময়নাকে দেখতে পায়। তাই মাঝে আর কোনো কাজে তিনি পর্দায় আসতে চাননি। এখন তিনি দুটি চিত্রনাট্য পড়ছেন। তবে আগস্ট পর্যন্ত ‘সুড়ঙ্গ’ নিয়েই ব্যস্ত থাকতে চান।

    ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। আর এজন্য পশ্চিমবঙ্গের সেন্সরবোর্ডে জমাও পড়েছে এটি। পশ্চিমবঙ্গে এ সিনেমার পরিবেশক প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। কর্তৃপক্ষ জানিয়েছে, ছাড়পত্র পেলে সিনেমাটি শিগগিরই পশ্চিমবঙ্গের হলে হলে চলবে।

    বিনোদন ডেস্ক

  • কুরবানির গরুর নাম কী রেখেছেন, জানালেন বুবলী

    মাত্র একদিন পরই কুরবানির ঈদ। ঈদ ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সবাই। ত্যাগের মহিমায় পশু কুরবানি দেবেন বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা। কে কীভাবে কাটাবেন পবিত্র এ দিন। এ নিয়ে আগ্রহের কমতি নেই। তারকারা থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ঈদে দুটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা বুবলী।

    rnrn

    ঈদের দিন কী করবেন, জবাবে বুবলী বলেন, এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে। কারণ তার বাবা-মা আমিই। কাজের বাইরে তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ। ঈদে আমাদের কুরবানির গরুর নাম রেখেছি ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এসব নিয়েই কেটে যাবে।

    rnrn

    বুবলী বলেন, এবার ঈদে আমার অভিনীত ‘প্রহেলিকা’ আর ‘ক্যাসিনো’ সিনেমার পাশাপাশি প্রিয়তমা সিনেমাটিও অবশ্যই দেখবো। দুটি সিনেমা দর্শকদের দুই ধরনের স্বাদ দেবে বলে আমার ধারণা।

    rnrn

    ঈদে আসছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমায় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন। এটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’তে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

    বিনোদন ডেস্ক

  • মাহফুজ-বুবলীর প্রশংসায় সুবর্ণা মুস্তাফা

    মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’ এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। মাহফুজ ও বুবলী জুটির প্রথম সিনেমা এটি। এ ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেতা। 

    rnrn

    চয়নিকা চৌধুরী নির্মিত এই ছবি ঘিরে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘প্রহেলিকা’ মুক্তির আগে তো আসলে সেটি নিয়ে খুব বেশি প্রশংসার সুযোগ নেই। তবুও ছবিটির সূত্র ধরে পঞ্চমুখ হলেন দুই বাংলার প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। কারণ এ ছবিটিকে ঘিরে তার প্রত্যাশা অনেক।

    rnrn

    এদিকে গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ‘প্রহেলিকার’ জন্য ইতিবাচক বার্তা দিলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভ কামনা। সিনেমাটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড়পর্দায় ফের আগমন হচ্ছে, মাহফুজ আহমেদ। আমি সিনেমার যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুবই ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই সিনেমাটি বড় পর্দায় দেখব।’ 

    rnrn

    এই সংসদ সদস্য শুধু মাহফুজ আহমেদ নয়, বুবলীকে নিয়েও প্রশংসা করেন। তিনি বলেন, সিনেমাটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ-গেটআপ দেখলাম বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছেন। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।’

    rnrn

    সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গান ও গানের চিত্রায়ণ খুবই দৃষ্টিনন্দন। আশা করছি, পুরো সিনেমাটি এ রকমই ভালো হবে। প্রহেলিকার জন্য শুভ কামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।’

    rnrn

    মাহফুজ আহমেদ ও বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • কমে গেছে ঐশ্বরিয়ার সিনেমা, অভিষেকের জবাব

    মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় অভিনয় করে পৌঁছে যান খ্যাতির শীর্ষে। সেটা ১৯৯৯ সালের কথা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। ‘তাল’, ‘মেলা’, ‘জোশ’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘দেবদাস’, ‘চোখের বালি’- একেবারে তুঙ্গে।

    ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক বচ্চনকে। তারপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে মিসেস বচ্চনের সিনেমার সংখ্যা। এখন বচ্চন পরিবারের বউ। সন্তানের মা হওয়ার পর তাকে আর তেমন একটা দেখা যাচ্ছে না। তাহলে বচ্চন পরিবারের আপত্তির কারণেই কী ছবি কম করেন ঐশ্বরিয়া।

    এখনো যার সৌন্দর্যের চর্চা চলে দেশে-বিদেশে। তার ক্যামেরার সামনে না আসার পেছনে হাত রয়েছে বচ্চন পরিবারেরই। সম্প্রতি এক সাক্ষাৎকার এ বিষয়ে মুখ খোলেন অভিষেক। তাকে বলতে শোনা যায়- ও আমাকে কাজে যেতে দেয়। বাড়িতে থেকে আরাধ্যার খেয়াল রাখে। ও নিশ্চিত করে যাতে আমি কাজটা করতে পারি।

    সাক্ষাৎকারে বউয়ের পাশাপাশি নিজেদের ১২ বছরের মেয়ে আরাধ্যাকে নিয়েও কথা বলেন অভিষেক। বাবা হিসেবে জানান, আরাধ্যা আর পাঁচটা বাচ্চার মতোই। স্কুল যেতে ভালোবাসে। নিজের বন্ধুদের সঙ্গে খেলতেও খুব ভালোবাসে। 

    বিয়ের পর 'সরকার রাজ' আর ‘রাবণ’ করেন অভিষেকের সঙ্গেই। হৃতিক রোশনের সঙ্গে তাকে দেখা যায় ‘যোধা আকবর’ সিনেমায়। এরপর ২০১১ সালে আরাধ্যার জন্মের পর তো লম্বা বিরতি। ২০১৫ সালে ‘জজবা’ ছবি দিয়ে ফিরে আসেন। তারপর ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ আর ‘পন্নিয়িন সেলভান’-এর দুটি পার্টে অভিনয় করেন। 

    একজন মন্তব্য করেছিল, তোমার তো গর্ব হওয়াই উচিত। এবার ওকে আরও ছবি সাইন করতে দাও। আর তুমি একটু আরাধ্যার খেয়াল রাখো। সেই সময় মোটেও ছেড়ে কথা বলেননি অভিষেক।

    জবাবে অমিতাভ-পুত্র লেখেন- সাইন করতে দেব? স্যার, ওর আমার অনুমতির দরকার হয় না কোনো কাজ করতে, বিশেষ করে যা করতে ও ভালোবাসে।

    বিনোদন ডেস্ক

  • টাইটান দুর্ঘটনা নিয়ে যা বললেন টাইটানিক সিনেমার পরিচালক

    টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে উৎসুক পর্যটকদের নিয়ে পানির নিচে অভিযানে যাওয়া ডুবোযান টাইটানের দুর্ঘটনায় আরোহীদের মৃত্যু নিয়ে কথা বলেছেন বিখ্যাত টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন। 

    বিশ্ববিখ্যাত সিনেমাটির এ পরিচালক বলেছেন, যা কিছু হয়েছে তা আমি হাড়ে হাড়ে অনুভব করেছি। যখন ডুবোযানটির ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডার ব্যর্থ হয়েছে, তখনই স্পষ্ট যে ডুবোযানটি আর নেই।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, টাইটানিক সিনেমা নির্মাণের কারণে বিষয়টি বোঝার জন্য মহাসাগরের তলদেশে ৩৩ বার গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছেন নির্মাতা ক্যামেরন।

    টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পাঁচ আরোহী নিখোঁজের খবর প্রকাশ্যে আসার সময়ই তাদের মৃত্যু হতে যাচ্ছে বলে নিজের ধারণার কথা জানিয়েছিলেন ক্যামেরন। তিনি বলেন, রোববার একটি নৌজাহাজে ছিলেন তিনি। টাইটান নিখোঁজ হওয়ার খবর সোমবারও জানতে পারেননি তিনি। তবে পরে যখন জানতে পারলেন— ডুবোযানটি যোগাযোগ ও নিজের গতিপথ হারিয়ে ফেলেছে, তখনই ধারণা করেছিলেন দুর্ঘটনা ঘটতে যাচ্ছে।

    পরিচালক ক্যামেরন বলেন, দীর্ঘ দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। যেখানে মানুষ শুধুই ছোটাছুটি করছে এবং অক্সিজেন নিয়ে চিৎকার করছে। আমি জানতাম ডুবোযানটি চূড়ান্ত গভীরতা ও অবস্থানের নিচে ঠেকেছিল। ডুবোযানটি সেই জায়গায়ই পাওয়া গেছে। বৃহস্পতিবার যখন রিমোট কন্ট্রোল ডুবোযান পাঠানো হলো, উদ্ধার অভিযানে নিযুক্তরা সম্ভবত কয়েক মিনিট কিংবা ঘণ্টার মধ্যেই সেটি পেয়ে গেল।

    সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই ডুবোযান টাইটানের ধ্বংসস্তূপ পাওয়া গেছে। চার দিন সমুদ্রের তলদেশে তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার (২২ জুন) উদ্ধারকারীরা জানান— ডুবোযানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার প্রথম টাইটানের মালিকানা প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশন্স ডুবোযানে থাকা পাঁচ আরোহীর মৃত্যুর ঘোষণা দেয়। প্রথমে ডুবোযানটি বিস্ফোরণে ভেঙে যাওয়ার আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

    একই দিন দেশটির কোস্টগার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেন, ডুবোযানের ধ্বংসস্তূপের পাওয়া চিত্র থেকে এটা স্পষ্ট বিপর্যয়কর বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে আসছে যেসব সিনেমা

    কুরবানির ঈদের আর মাত্র সাত দিন বাকি। আওয়াজে এক ডজনের মতো সিনেমা থাকলেও এবারের ঈদে এখন পর্যন্ত ছয়টি সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেছে। এগুলো হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। এসব সিনেমার মধ্যে প্রিয়তমার কাজ এখনো শেষ হয়নি। এ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান।

    rnrn

    তার জুটি হিসাবে রয়েছে কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণের পরিকল্পনা হয় আজ থেকে পাঁচ বছর আগে। তখন এর নায়িকা হওয়ার কথা ছিল শবনম বুবলীর। বুবলীই এ সিনেমার বিষয়ে কথা বলতে শাকিব খানের সঙ্গে হিমেল আশরাফের পরিচয় করিয়ে দিয়েছিলেন। গল্প পছন্দ হওয়ায় শাকিব নিজেই সিনেমাটি প্রযোজনার ইচ্ছা প্রকাশ করেন। সে সময় ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে। এরপর জল গড়ায় অনেকদূর। হিমেল দেশ ছেড়ে চলে যান, পৃথিবীতে করোনা আসে, শাকিবের সঙ্গে বুবলীর প্রেম, বিয়ে, সন্তান জন্ম এবং বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে।

    rnrn

    ফলে প্রিয়তমা তো বটে, শাকিবের ব্যক্তিজীবনের দৃশ্যপট থেকেও বুবলীকে বাদ দেওয়া হয়। অবশেষে সেই ‘প্রিয়তমা’ পর্দায় দেখা দিচ্ছে প্রযোজক আরশাদ আদনারের মাধ্যমে। তিনিই মৃতপ্রায় প্রিয়তমাকে জীবিত করার সিদ্ধান্ত নেন। শাকিব খানই থাকেন নায়ক, হিমেল পরিচালক। শুধু নায়িকার জায়গায় আসে পরিবর্তন। বুবলীর আসনে বসেন কলকাতার ইধিকা। কুরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েই এর নির্মাণ কাজ শুরু হয়। দৃশ্যায়ন ও গানের কাজ শেষ বলেই জানিয়েছেন নির্মাতা। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। বলা হচ্ছে, শাকিবের ক্যারিয়ারের সর্বোচ্চ রেন্টাল দিয়ে হল বুকিং করা হচ্ছে এ সিনেমার।

    rnrn

    এবারের ঈদে শাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফি। গত বছর কুরবানি ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির চাকা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন এ নির্মাতা। তার অভিনয়শিল্পীদের মতো তারও একটি ভক্তকুল তৈরি হয়েছে। অবশ্যই সেটা তার নির্মাণের।
    rnতাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এছাড়া নিশোও যেহেতু প্রথমবার সিনেমায় অভিনয় করছেন, স্বভাবতই তার ভক্তরা সেটি দেখতে ‘মিস’ করবেন না। এ সিনেমার নায়িকা তমা মির্জা। এ সময় এসে এ অভিনেত্রী নিজেকে রীতিমতো ‘বারুদ-এ পরিণত করেছেন। তার অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজগুলো দেখলে সেটার প্রমাণ পাওয়া যায়। তাই বলা যায়, ঈদে সিনেমার পর্দায় নিশো-তমার রসায়নে রায়হান রাফি ঝলক দেখতে আলাদাভাবে ভিড় জমাবেন দর্শক।
    rnঅন্যদিকে নির্মাতা দীপঙ্কর দীপনও তার নির্মিত ‘অন্তর্জাল’ নিয়ে ঈদের বাজারের অন্দরমহলে হানা দিতে প্রস্তুত। সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার নায়ক নায়িকা সিয়াম ও বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমায় ‘কাটতি নায়ক’ হিসাবে নিজের সে রকম কোনো অবস্থান তৈরি করতে না পারলেও অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই সিয়ামের। অন্যদিকে গত বছরের ‘পরান’ দিয়ে মিমও দেখিয়ে দিয়েছেন জাত অভিনেত্রীদের মধ্যে তিনিও অন্যতম। শুধু নির্মাতাদের ব্যবহার করতে জানলেই হয়। আর নির্মাতা হিসাবে এরই মধ্যে পরীক্ষা দিয়ে উতরে গেছেন দীপঙ্কর দীপন। সুতরাং ঈদ উৎসবে ‘অন্তর্জাল’ যদি অন্যদের ছাপিয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তবে সিনেমাটির পারফেকশন নিয়ে এখনো সন্দিহান নির্মাতা। সেটা নিশ্চিত হলেই মুক্তি দেওয়া হবে।

    rnrn

    নির্মাতা সৈকত নাসির ভালো কাজ করেন। কিন্তু তার নির্মিত সিনেমাগুলোর দৃশ্যপট হুটহাট হাজির হয়। দ্রুত গল্প বলার তাগিদ রয়েছে তার মধ্যে। ফলে একটি দৃশ্যের সঙ্গে আরেকটি দৃশ্যের যোগাযোগ ঘটানোর যে কারিশমা সেখানে তিনি কিছুটা দুর্বল। তার নির্মিত মুক্তিপ্রাপ্ত আগের সিনেমাগুলোর ক্ষেত্রে এমনটাই দেখা গেছে। তার পরিচালনায় ঈদের মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাসিনো’ নিয়ে অবশ্য সিনেমার নায়ক নিরব বেশ উচ্ছ্বসিত।

    rnrn

    তিনি বলেছেন, ঈদে ‘প্রিয়তমা’ বাদে অন্য সিনেমাগুলোর সঙ্গে ‘ফাইট’ দেওয়ার মতো সিনেমা ‘ক্যাসিনো’। তার ভাষায়, ক্যাসিনো প্রিয়তমার চেয়ে দুর্বল। কেন বলেছেন সেটি তিনি নিজেই জানেন। তবে এটা বোঝা যায়, তিনি শাকিবের সঙ্গে বিবাদে যেতে চাননি। নাহলে প্রিয়তমার সঙ্গে কেন ফাইট দিতে পারবেন না? তবে ‘ক্যাসিনো’র নায়িকা শবনম বুবলী কিন্তু এ সিনেমাটি নিয়ে আশাবাদী।
    rnঅনেক বছর পর বড় পর্দায় ফিরছেন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমাটির গান ও টিজার দিয়ে এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে এখনো তিনি ফুরিয়ে যাননি। নির্মাতা হিসাবে চয়নিকার এটি দ্বিতীয় পরীক্ষা। আর এ সিনেমার নায়িকাও বুবলী। এ সিনেমার মাধ্যমে দর্শক ভিন্ন একটি রসায়ন উপভোগ করতে পারবেন, অন্তত এটুকু বলা যায়।

    rnrn

    গত রোজার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাস আওয়াজ দিয়েছিলেন তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি দেবেন। কিন্তু সেটা আওয়াজেই সীমাবদ্ধ ছিল। কুরবানির ঈদে এসে জানিয়েছেন নিশ্চয়তার কথা। কিন্তু নিশ্চয়তা কতক্ষণ বজায় থাকবে সেটা বলা মুশকিল। আপাতত ধরে নেওয়া যাচ্ছে লাল শাড়ি পরে অপু ঈদে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত।
    rnএক সময় অপুর তুমুল জনপ্রিয়তা থাকলেও সেটা পর্দায় এখন প্রতিফলিত হয় না। তবু অপেক্ষা করতে হবে, তার ভক্তকুল নায়ক সাইমন সাদিকের সঙ্গে তাদের প্রিয় নায়িকার সিনেমাটি পার করতে কতটা সদয় হন। এছাড়া ডিপজলের ‘জিম্মি’ নামে একটি সিনেমা ঈদে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন এ অভিনেতা। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। অন্যদিকে শবনম বুবলী ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তির আওয়াজে রয়েছে। এটি পরিচালনা করেছেন মো. ইকবাল।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘নিয়ত’ সিনেমার মাধ্যমে বিদ্যার কামব্যাক

    অন্নু মেনন পরিচালিত ‘নিয়ত’ সিনেমার মাধ্যমে চার বছর পর রূপালী পর্দায় কামব্যাক করছেন বিদ্যা বালান।

    rnrn

    ছবিতে গোয়েন্দা চরিত্রে হাজির খুনের রহস্য উন্মোচনে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

    rnrn

    ‘নিয়ত’ সিনেমায় বিদ্যার সঙ্গে দেখা যাবে রাম কাপুর, রাহুল বোস, নীরব কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভিকে।

    rnrn

    বিদ্যার অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘মিশন মঙ্গল’। এরপর ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু সেভাবে দর্শকহৃদয়ে দাগ কাটতে পারেননি।

    rnrn

    তবে এবার কামব্যাকের সিনেমায় ভিন্নভাবে দেখা গেল বিদ্যাকে। সবুজ শার্ট, মেরুন রঙের সোয়েটার ও বাদামি রঙের ওভারকোটে দেখা দিয়েছেন। 

    rnrn

    অভিনেত্রীর প্রকাশ হওয়া লুক স্পষ্ট করছে রহস্যময় মার্ডারের কথা। গোয়েন্দারূপী অভিনেত্রী অপরাধীদের ধরার জন্য প্রস্তুত।

    বিনোদন ডেস্ক

  • সরকারি অনুদান পাচ্ছে যে ২৮ সিনেমা

    এবার বাংলাদেশ সরকারের অনুদান পাচ্ছে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। রোববার ২০২২-২৩ অর্থবছরের অনুদান পাওয়া সিনেমার তালিকা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    rnrn

    ২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ১টি, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ শাখায় ১টি, শিশুতোষ শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৮টি সিনেমাকে অনুদান দেয়া হয়েছে। এছাড়া স্বল্পদৈর্ঘ্য বিভাগে অনুদান দেয়া হয়েছে ৬টি চলচ্চিত্রকে।

    rnrn

    এ বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন নূর ইমরান মিঠু ও মাতিয়া বানু শুকু। ‘সার্কাস’ সিনেমার জন্য এ অর্থ বরাদ্দ পেয়েছেন মিঠু। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। অন্যদিকে মাতিয়া বানু শুকু পেয়েছেন ‘লাল মিয়া’ নামের সিনেমার জন্য। এটি পরিচালনা করবেন পরিচালক নুরুল আলম আতিক।

    rnrn

    মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পেয়েছেন বদরুন নাহার রক্সি। ‘যুদ্ধ শিশু’ সিনেমার জন্য তিনি বরাদ্দ পেয়েছেন ৬০ লাখ টাকা। সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ উল্লাহ। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ শাখায় ‘ভোর’ সিনেমার জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন মাহিন মাহনুমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন আমিনুর রহমান খান। শিশুতোষ শাখায় ‘মাটির রাজকুমার’ সিনেমার জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন শামীমা ইসলাম তুষ্টি। সিনেমাটি পরিচালনা করবেন রুবেল শঙ্কর বিশ্বাস। একই শাখায় একই পরিমাণ অর্থ অনুদান পেয়েছেন আকা রেজা গালিব। ‘মস্ত বড়লোক’ নামের সিনেমাটি পরিচালনাও করবেন তিনি।

    rnrn

    rnএছাড়া সাধারণ শাখায় ‘দেনা পাওনা’; প্রযোজক ও পরিচালক সাদেক সিদ্দিকি ৫৫ লাখ টাকা, ‘মাস্টার’; প্রযোজক ও পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ৬০ লাখ, ‘দ্য আগস্ট’; প্রযোজক ও পরিচালক মাসুদ পথিক ৬০ লাখ, ‘রেনুর মুক্তিযুদ্ধ’; প্রযোজক ও পরিচালক রোকেয়া প্রাচী ৬০ লাখ, ‘লারা’; প্রযোজক জ্যোতিকা পাল জ্যোতি, পরিচালক: শেখর দাশ ৬০ লাখ, ‘দুই পয়সার মানুষ’; প্রযোজক ও পরিচালক ঝুমুর আসমা জুঁই ৫৮ লাখ, ‘সর্দারবাড়ির খেলা’; প্রযোজক মীর জাহিদুল হাসান (মীর জাহিদ হাসান), পরিচালনা মো. সজীব আহমেদ (রাখাল সবুজ) ৫৫ লাখ, ‘ঠিকানা’; প্রযোজক ও পরিচালক আনোয়ার হোসেন (পিন্টু) ৫৫ লাখ, ‘জীবন আমার বোন’; প্রযোজক মোহাম্মদ জাহিদুল করিম, পরিচালক এনায়েত করিম বাবুল ৫৫ লাখ, ‘সূর্য সন্তান’; প্রযোজক সৈয়দ আশিক রহমান, পরিচালক কৌশিক শংকর দাস ৫৫ লাখ, ‘শিরোনাম’; প্রযোজক কাজী রুবায়াৎ হায়াৎ, পরিচালক এস এম তারেক রহমান ৫৫ লাখ, ‘নীল আকাশে পাখি উড়ে’; প্রযোজক ও পরিচালক এস ডি রুবেল ৬০ লাখ, ‘নীল জোসনার জীবন’; প্রযোজক ও পরিচালক ফাখরুল আরেফিন খান ৬০ লাখ, ‘রুখসার’; প্রযোজক ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ৬০ লাখ, ‘শাপলা শালুক’; প্রযোজক ও পরিচালক রাশেদা আক্তার লাজুক ৫৫ লাখ, ‘আমার মুক্তি আলোয় আলোয়’; প্রযোজক ইয়াসির আরাফাত, পরিচালনা জহির রায়হান ৫৫ লাখ টাকা।

    rnrn

    স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান পেয়েছেন ‘নিশিবক’ (মুক্তিযুদ্ধভিত্তিক শাখা); প্রযোজক ও পরিচালক সাজ্জাদ জহির ২০ লাখ। ‘নদাই’ (শিশুতোষ শাখা); প্রযোজক ও পরিচালক শহিদুল ইসলাম (পথিক শহিদুল), ‘রংগিলা নায়ের মাঝি’ (প্রামাণ্যচিত্র শাখা); প্রযোজক নূরজাহান আলীম, পরিচালনা মীর শামছুল আলম বাবু ১৬ লাখ, ‘নূর: ছয় শব্দের ইশতেহার’ (প্রামাণ্যচিত্র শাখা); প্রযোজক ও পরিচালক আ. আ. মো. মাহমুদুল হাসান ১৫ লাখ, ‘সোনার নকশীকাঁথা’ (সাধারণ শাখা); প্রযোজক ও পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি ২০ লাখ, ‘কফিন’ (সাধারণ শাখা); প্রযোজক ও পরিচালক আছমা আক্তার (লিজা)।

    যুগান্তর প্রতিবেদন

  • নতুন সিনেমায় মিথিলা

    মাত্র এক মাস আগের খবর। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার ভাঙছে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। 

    rnrn

    ভারতীয় একটি গণমাধ্যম এ নিয়ে কয়েকটি সংবাদ পরিবেশন করে। খবরে এটাও বলা হয়েছে, শিগগিরই আলাদা পথ বেছে নেবেন এ দম্পতি। কিন্তু মাস পেরিয়ে গেলেও এ নিয়ে মুখ খোলেননি সৃজিত কিংবা মিথিলা। বরং এক মাস পর কলকাতায় নতুন কাজের খবর দিলেন এ অভিনেত্রী। সেখানে নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। নাম ‘ও অভাগী’। 

    rnrn

    এটি পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মিথিলা। 

    rnrn

    ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা জানান, এ সিনেমায় মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। এ সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গল্পটা আমার পছন্দের। তাই কাজ করতে রাজি হয়েছি।’

    অনলাইন ডেস্ক

  • ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির দুসপ্তাহে আয় কত?

    ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জারা হটকে জারা বাঁচকে’। লক্ষ্মণ উতরেকার পরিচালিত জারা হটকে জারা বাঁচকের মুখ্য চরিত্রে ছিলেন ভিকি কৌশল এবং সারা আলি খান। ছবির প্রচারে ঢালাও খরচ করেছেন নির্মাতারা। দেশের ছোটবড় শহরে দৌড়ে বেড়িয়েছেন দুই অভিনেতা।

    দুই সপ্তাহে মোট ৬৩ কোটি টাকা আয় করেছে এ সিনেমা। তবে টার্গেট ১০০ কোটিতে পৌঁছাতে পারে কিনা- এ নিয়ে দ্বিধা কাটছে না। কারণ গত দুসপ্তাহে তাদের কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি। প্রেক্ষাগৃহে চলছে ‘আদিপুরুষ’। প্রভাস-কৃতির সঙ্গে টিকবেন তো ভিকি-সারা?

    বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমা নিয়ে টুইট করেছেন- ‘জারা হটকে জারা বাঁচকে সপ্তাহে একটি স্বাস্থ্যকর স্কোর তুলেছে… সপ্তাহের মাঝের দিনগুলিতেও ক্লান্তি বা মন্থরতার কোনো লক্ষণ দেখায়নি… হিট…। শুক্রবার ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রোববার ৭.০২ কোটি টাকা, সোমবার ২.৭০ কোটি টাকা, মঙ্গলবার ২.৫২ কোটি টাকা, বুধবার ২.২৫ কোটি টাকা, বৃহস্পতিবার ১.৯৮ কোটি টাকা। মোট ৬৩ কোটি টাকা। ইন্ডিয়া বিজ (ব্যবসা) বক্স অফিস।’

    জারা হটকে জারা বাঁচকে তার প্রথম সপ্তাহে ৩৭.৫৫ কোটি টাকা উপার্জন করেছে এবং দ্বিতীয় সপ্তাহে ২৫.৬৫ কোটি টাকা, ভালো ব্যবসা করেছে। 

    ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর সহ-প্রযোজিত, জারা হটকে জারা বাঁচকেতে আরও অভিনয় করেছেন ইনামুল হক, সুস্মিতা মুখার্জি, নীরজ সুদ, রাকেশ বেদী এবং শরীব হাশমি।

    এবার সারা-ভিকির সিনেমা মুখোমুখি হবে আদিপুরুষ-এর। যেখানে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। তরণ আদর্শ তার টুইটে জানিয়েছেন, জারা হটকে জারা বাঁচকের স্কিনের সংখ্যা যথেষ্ট কমেছে। ফলে কমবে আয়ও চলতি সপ্তাহ থেকে। 

    বক্স অফিসে রিপোর্ট ছিল, ৪.৭ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অগ্রিম শুধু মাল্টিপ্লেক্সেই। তরণই টুইট করেছিলেন- 'জাতীয় চেনে আদিপুরুষ ছবির অ্যাডভান্স বুকিং স্ট্যাটাস। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত প্রথম সপ্তাহের জন্য পিভিআর আর আইনক্সে মোট ৪,৭৯,৮১১টি টিকিট বিক্রি হয়েছে। সিনেপলিসের তথ্য এখনও পাওয়া যায়নি। বক্স অফিসে যেন সুনামি আছড়ে পড়েছে।'

    বিনোদন ডেস্ক