Tag: বলিউড

  • অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে: সালমান

    বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা অভ্যাসও প্রায়ই আলোচনায় উঠে আসে। এবার অভিনেতাকে নিয়ে বহু বছরের পুরোনো এক মজার ও ব্যতিক্রমী স্মৃতির কথা শেয়ার করেছেন প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং।

    শৈলেন্দ্র জানান, একসময় মুম্বাইয়ের বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত আড্ডা ও পার্টির আয়োজন হতো। তিনি সেই আড্ডার নিয়মিত অতিথিদের একজন ছিলেন। সেখানেই কাছ থেকে দেখেছেন সালমান খানের একটি অদ্ভুত অভ্যাস।

    তার ভাষ্য অনুযায়ী, খাওয়ার সময় সালমান ডাইনিং টেবিলের সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে বসতে পছন্দ করতেন। শুধু তাই নয়, নিজের প্রতিবিম্বের সঙ্গে মাঝেমধ্যেই কথাও বলতেন তিনি।

    তবে সবচেয়ে অবাক করা অভিজ্ঞতার মুখোমুখি হন এক সোমবারের আড্ডায়। শৈলেন্দ্র বলেন, সালমান তখন আরাম করে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। এমন সময় গ্লাভস পরা এবং চিকিৎসা সরঞ্জাম হাতে এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। এরপর তিনি সালমানের মাথার ত্বকে সুচ প্রয়োগ করতে শুরু করেন।

    ঘটনাটি দেখে বিস্মিত হয়ে আয়নার মাধ্যমে সালমানকে ইশারায় কী হচ্ছে জানতে চান শৈলেন্দ্র। জবাবে অভিনেতা স্বাভাবিক ভঙ্গিতে বলেন, অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে, ভাই। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মজার বিষয় হলো, চিকিৎসার সময় কোনো ধরনের অস্বস্তি প্রকাশ না করে সালমান আগের মতোই বিরিয়ানি খেতে থাকেন।

    পরে শৈলেন্দ্র জানতে পারেন, সালমান আসলে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) থেরাপি নিচ্ছিলেন। এই চিকিৎসা পদ্ধতিতে নিজের রক্ত থেকে সংগ্রহ করা প্লাজমা ব্যবহার করে চুল পড়া কমানো ও নতুন চুল গজাতে সহায়তা করা হয়।

    শৈলেন্দ্র বলেন, সে সময় তিনি চিকিৎসাটি সম্পর্কে জানতেন না। তবে বর্তমানে চুলের যত্ন ও পুনরুদ্ধারে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। তার মতে, বয়সের সঙ্গে চুল পাতলা হয়ে গেলে অনেক তারকাই এখন পিআরপি থেরাপির শরণাপন্ন হন।

    বিনোদন ডেস্ক

  • ৪২ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী

    ৪২ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। গতকাল বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিশমা। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন কারিশমরাবরুণ বঙ্গেরা দম্পতি।

    ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ 

    সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান হাজার হাজার অনুরাগী। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

    ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তার মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গর্ভাবস্থার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা।

    ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর ইতোমধ্যে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো আরও অনেক জনপ্রিয় ধারাবাহিক। পরে ওটিটিতেও সফলতা পান তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাশ হাশ’ এবং হংসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়। এ ছাড়া ‘খতরোঁ কে খিলাড়ি ১০’–এর বিজয়ীও ছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়

    বলিউড তারকা আমির খানকে দেওয়া সাম্প্রতিক ফোনকলে হুমকি এবং অডিও বার্তার উৎস অনুসন্ধান করে জানা গেছে, এগুলোর পেছনে ব্যবহৃত আইপি অ্যাড্রেসগুলো সুইডেন ও কানাডার। 

    পুলিশ জানিয়েছে, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে দেওয়া এসব হুমকি মূলত ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) কলের মাধ্যমে করা হয়েছে। বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য সংশ্লিষ্ট দেশের প্ল্যাটফর্ম ও কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে পুলিশ। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়া ওই অডিও বার্তাটিতে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘আরজু বিষ্ণোই’ হিসেবে দাবি করেন। অডিওতে হিন্দু নারীদের বিয়ের প্রসঙ্গ তুলে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়। 

    উল্লেখ্য, ৬১ বছর বয়সি এই অভিনেতা গত ৫ জুলাই তার তৃতীয় বিয়ে করেন। তার বর্তমান স্ত্রীর নাম গৌরী স্প্র্যাট। 

    বার্তায় এই ধরনের ঘটনা আর সহ্য করা হবে না সতর্ক করে দিয়ে বলা হয়, ‘শিগগিরই তার শ্বাস স্তব্ধ করে দেওয়া হবে।’ সেই সঙ্গে দাবি করা হয়, বিষ্ণোই গ্যাং এমন এক হামলা চালাবে যেন আমির খান ও তার সহযোগীরা পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে ‘শতবার চিন্তা করতে বাধ্য হন’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই ঘটনায় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অডিও ক্লিপটি ভারতে ছড়িয়ে পড়া এবং সাংবাদিকদের কাছে পৌঁছানোর আগে সম্ভবত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ‘সিগন্যাল’-এর মাধ্যমে পাঠানো হয়েছিল।

    হুমকির বিষয়ে অভিনেতা আমির খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি চলচ্চিত্র শিল্পের একাধিক বিশিষ্ট ব্যক্তির ওপর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত হুমকির বিষয়টি বিবেচনায় রেখে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। 

    মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত আমির খানের বাসভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার সময় অভিনেতা দেশের বাইরে অবস্থান করলেও সম্প্রতি তিনি ভারতে ফিরেছেন। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

    ভারতীয় পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার ট্রেলারে রাম ও সীতার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করলেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন রাবণের চরিত্রে অভিনয় করা দক্ষিণ ভারতীয় তারকা যশ।

    ট্রেলারের শুরুতেই দেখা যায়, শালে মুখ ঢাকা রহস্যময় রাবণকে। নীতেশ তিওয়ারির কল্পনা ও প্রাচীন মহাকাব্যের মিশেলে রাবণকে উপস্থাপন করা হয়েছে এক রাজকীয় ও ভিন্নধর্মী রূপে। ত্রিলোকের শাসক হিসেবে নিজের ক্ষমতার ঘোষণা দেওয়ার পর মানবজাতিকে তার অত্যাচার থেকে রক্ষা করতে জন্ম নেন রাম।

    চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। ট্রেলারে আরও দেখা গেছে কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বার ভূমিকায় বিবেক ওবেরয়কে। তবে হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলকে ট্রেলারে দেখানো হয়নি। বিশেষ আকর্ষণ হিসেবে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ‘রাম’ অরুণ গোভিলকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে।

    উন্নতমানের সিজিআই ও ভিএফএক্স প্রযুক্তির ব্যবহারে ট্রেলারটি দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছে। নির্মাতাদের আশা, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মাধ্যমে বহু পুরোনো এই মহাকাব্য নতুনভাবে বিশ্বদর্শকের সামনে তুলে ধরা যাবে।

    প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘রামায়ণ’, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা।

    প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে বলেন, ছয়-সাত বছর আগে যখন আমরা এই প্রকল্প শুরু করি, তখন অনেকেই আমাকে পাগল মনে করেছিলেন। কারণ, এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র এত বড় পরিসরে নির্মিত হয়নি। সহজভাবে বললে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি।

    তিনি আরও বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্যকে বিশ্বজুড়ে দর্শকের সামনে তুলে ধরার জন্য বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র নির্মাণ করছি। একই সঙ্গে আমার বিশ্বাস, আমরা হলিউডের অনেক বড় বাজেটের চলচ্চিত্রের তুলনায় আরও দক্ষতার সঙ্গে এটি নির্মাণ করছি। আমরা দায়িত্বজ্ঞানহীন নই; বরং উচ্চাভিলাষী হলেও বাস্তবতাকে মাথায় রেখেই কাজ করছি।

    চলচ্চিত্রটির সংগীতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ভারতের এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হান্স জিমার। রহমান বলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি মহাকাব্যের জন্য নতুন ধরনের সংগীত তৈরি করা তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি গর্বেরও।

    দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্ব ২০২৬ সালের অক্টোবর মাসে দীপাবলির আগে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রকে ইতোমধ্যেই ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • বিয়েতে অভিনেত্রী রেখার মতো কাঞ্জিভরম পরতে চান, মাথায় রাখুন ৩ বিষয়

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার বয়স ৭০ পেরিয়েছে। কিন্তু অভিনেত্রীকে দেখা বোঝার কোনো উপায় নেই যে, তার বয়স ৭০ পেরিয়েছে। যখনই মিডিয়া কিংবা পাপারাজ্জির সামনে আসেন, ঠিক তখনই তার থেকে চোখ ফেরানো যায় না। বেশিরভাগ সময়ই তার পরনে থাকে সোনালি রঙের কাঞ্জিভরম আর সিঁথিভর্তি সিঁদুর। অভিনেত্রী যে কাঞ্জিভরমের ফ্যান তা সবারই জানা। তবে রেখা একা নন, ভারতের ধনকুবের মুখেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালানকেও বহুবার দেখা গেছে কাঞ্জিভরমে। তারকাদের পছন্দের এ শাড়ি এখন নজর কাড়ছে বাঙালির বিয়েতেও।

    কাঞ্জিভরম দক্ষিণী ভারতের ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি। আসল কাঞ্জিভরমে থাকে কোরভাই বুনন। খাঁটি জড়িতে রূপার তারের ওপর সোনার প্রলেপ থাকে। আসল কাঞ্জিভরম তুলনামূলক ভারি হয়।আর এ শাড়ির প্রতি ভালোবাসা যার রয়েছে, তার আলমারিতে কাঞ্জিভরম থাকবে না তা কি কেউ বিশ্বাস করবে। হালফ্যাশনের শাড়িতে আজও বলে বলে ১০ গোল দিতে পারে কাঞ্জিভরম। 

    দক্ষিণের ঐতিহ্য ও পরিবারের সম্পদও বলা চলে। বাঙালি বিয়েতে যেমন বেনারসি পরার চল রয়েছে, ঠিক তেমনই দক্ষিণী ভারতে কাঞ্জিভরম পরার রীতি রয়েছে বহুল প্রচলিত। তবে আজকাল বাঙালি কনেরাও রিসেপশনের জন্য বেছে নিচ্ছেন কাঞ্জিভরম। 

    চলুন জেনে নেওয়া যাক, কাঞ্জিভরম কেনার সময়ে যেসব বিষয় মাথায় রাখবেন—

    নজর দিন বুননে

    কাঞ্জিভরম শাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— এর ‘কোরভাই’ বুনন পদ্ধতি। এ শাড়ির মূল বডি, পাড় এবং আঁচল আলাদাভাবে বোনা হয়। তারপর অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দেওয়া হয় বা ইন্টারলক করা হয়। তাই শাড়ি কেনার সময়ে দেখে নিন পাড় ও বডির মিলনস্থলে সূক্ষ্ম জোড় লাইন রয়েছে কিনা। শাড়ি উল্টেও দেখতে পাবেন সুতা ও জরির কাজ ঠিকমতো হয়েছে কিনা।

    জড়ির কাজই আসল

    কাঞ্জিভরমে রূপার তারের ওপর সোনার প্রলেপ দেওয়া জড়ি ব্যবহার করা হয়। তাই অন্যান্য যে কোনো শাড়ির তুলনায় আসল কাঞ্জিভরমে দাম অনেক বেশি হয়। জড়ির একটি সুতা টেনে নিয়ে হালকা করে আঁচড় কাটলেই দেখবেন ভেতরে লাল সুতা এবং রূপার ছোঁয়া দেখা যাবে। সুতা যদি সাদা বা তামা বা প্লাস্টিকের মতো দেখায়, জানবেন সেটি নকল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যাচাই করুন শাড়ির ওজন

    খাঁটি মালবেরি সিল্ক ও আসল জড়ি ব্যবহার করার জন্য কাঞ্জিভরমের ওজন বেড়ে যায়। আসল কাঞ্জিভরমের ওজন প্রায় ৬০০ থেকে ৮০০ গ্রাম বা তার বেশি। শাড়ি হালকা হলে বুঝবেন এতে সিল্কের সঙ্গে সিন্থেটিক মেশানো রয়েছে। এ ছাড়া শাড়ি কেনার সময়ে ‘সিল্ক মার্ক অর্গানাইজেশন অব ইন্ডিয়া’ দ্বারা অনুমোদিত ‘Silk Mark’ ট্যাগ যাচাই করে নেবেন।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী কারিশমা কাপুরের ২০০২ সালের অক্টোবরে বাগদান হয়। ২০০৩ সালের জানুয়ারি মাসে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই সেই বাগদান ভেঙে যায়। একই বছরের পরবর্তী সময়ে কারিশমা কাপুর দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। 

    বলিউডের বহুল আলোচিত এ প্রেমের সমাপ্তি ঘটলেও এর গল্প এখনো চলমান রয়েছে। অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান হওয়ার পরও শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই বিচ্ছেদ নিয়ে এখনো নানা আলোচনা-সমালোচনা চলমান। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নতুন দাবি করেছেন প্রয়াত অভিনেতা মুকরির মেয়ে নাসিম মুকরি।

    সাংবাদিক ভিকি লালওয়ানির পডকাস্টে নাসিম মুকরি দাবি করে বলেছেন, কারিশমা কাপুরের মা ও অভিনেত্রী ববিতা শুরু থেকেই সেই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, বিয়ের আগেই অভিষেক বচ্চনকে কারিশমার নামে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের শর্তও দেওয়া হয়েছিল।

    ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার শুটিংয়ের সময় অভিষেক ও কারিশমার প্রেমের শুরু হয়েছিল— পডকাস্টে ভিকি লালওয়ানি এমন প্রশ্নের দাবি নাকচ করে নাসিম মুকরি বলেন, ‘সিনেমার শুটিং শুরুর আগেই তাদের প্রেম হয়েছিল। শুটিংয়ের সময় দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।’

    তিনি  বলেন, ‘ববিতা শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তিনি কারিশমাকে সম্পর্ক ভাঙতে বাধ্য করেন। তিনি বলেছিলেন— বিয়ের আগে অভিষেককে কয়েক কোটি টাকা কারিশমার নামে লিখে দিতে হবে, তবেই বিয়ে হবে। কারণ তখন কারিশমা অভিষেকের চেয়ে বড় তারকা ছিলেন।’

    সেই একই পডকাস্টে পরিচালক সুনীল দর্শনও অভিষেক-কারিশমার সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সুনীল দর্শন বলেন, দুজনের মধ্যে রসায়নের কোনো অভাব ছিল না। তিনি বলেন, ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমা দেখলেই বোঝা যায়, তাদের অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনের সম্পর্কেরই প্রতিফলন ছিল।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ পরিচালক বলেন, সম্পর্ক ভাঙার কারণ দুজনের ব্যক্তিগত দূরত্ব নয়, বরং বাইরের বিভিন্ন চাপ। তিনি বলেন, আমি ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই চলছে। কিন্তু বাইরের নানা পরিস্থিতিই শেষ পর্যন্ত তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল।’

    কারিশমা যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে মায়ের শর্ত মেনে নিলেন কেন? ভিকি লালওয়ানি এমন প্রশ্নের জবাবে নাসিম মুকরি বলেন, ‘মা যদি হিটলারের মতো হন, তাহলে মেয়েরা ভয় পেতেই পারে। অভিনেত্রীরকারিনা কাপুর মায়ের কর্তৃত্ব মেনে নেননি, আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু কারিশমা মায়ের সঙ্গেই ছিলেন।’

    তিনি আরও বলেন, বিয়ের আগে একটি চুক্তির প্রস্তাবও ছিল। তার ভাষ্য, ‘শর্ত ছিল— বিয়ের আগে অভিষেককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বিচ্ছেদ হলে কারিশমা কত টাকা পাবেন, সেটিও চুক্তিতে উল্লেখ থাকবে। কিন্তু বচ্চন পরিবার এতে রাজি হয়নি। এরপরই বাগদান ভেঙে যায়। পরে কারিশমা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন।’

    বিনোদন ডেস্ক

  • রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

    বেশ কিছু দিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরের। অবশেষে এসব গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা নিজেই। বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রজেক্টে তিনি যুক্ত নন বলেও জানান তিনি। 

    রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও আছেন অভিনেত্রী সাই পল্লবী ও দক্ষিণী অভিনেতা যশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ সময় রণবীরের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন এ সিনেমাটির পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। 

    তবে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও অনুষ্ঠানটিতে সিনেমাটি প্রসঙ্গে নতুন কোনো তথ্য শেয়ার করেননি রণবীর কাপুর।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আপাতত তার সম্পূর্ণ মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে। 

     ‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এ অভিনেতা বলেন, এ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন তিনি। জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের জল্পনার রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে ঘিরে। এবার নাকি এক তরুণ ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

    সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে সেই ক্রিকেটারের সঙ্গে একই সময়ে দেখা গেছে অভিনেত্রীকে। সেই থেকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা গুঞ্জন ছড়িয়েছে। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা হয়েছিল সেই ভিডিওটি। যাতে দেখা গেছে, ২৪ বছর বয়সি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিনেত্রী ম্রূণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন।

    যদিও এ ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে কিংবা কোনো রোমান্টিক মুহূর্তে দেখা যায়নি। এমনকি তাদের একসঙ্গে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ফ্যান পেজে শেয়ার করে তাদের দুজনের প্রেমের ইঙ্গিতে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে। এ নিয়ে তারা সত্যিই ডেটে গিয়েছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

    এ ছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কিংবা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। 

    উল্লেখ্য, অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বর্তমানে ‘পূজা মেরি জান’ ও তেলুগু ‘রাকা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে সেই সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এর মধ্যেই সেই সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

    বিনোদন ডেস্ক

  • বাবার মৃত্যু নিশ্চিত করতে সাহায্য করেছিলাম: রাম কাপুর

    ভারতীয় অভিনেতা রাম কাপুর। বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এই অভিনেতা সম্প্রতি তার জীবনের অবিশ্বাস্য এক এক হৃদয়বিদারক তথ্য ঘটনা শেয়ার করেছেন। 

    রিয়্যালিটি শো ‘লক আপ’-এর সিজন ২-এর সাম্প্রতিক পর্বে তিনি স্বীকার করেন যে, তিনি তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে এবং তার মৃত্যুর পরিকল্পনায় সাহায্য করেছিলেন। 

    রাম কাপুর জানান, তার বাবার বয়স যখন ৭৩ বছর, তখন তার অগ্ন্যাশয়ের ক্যানসার দ্বিতীয়বার ফিরে আসে। এর আগে ৬৩ বছর বয়সে প্রথম ক্যানসার শনাক্ত হওয়ার পর তিনি ১৮ বার কেমোথেরাপি নিয়েছিলেন। তবে করোনাকালে রোগটি পুনরায় ফিরে এলে তার বাবা আর চিকিৎসার মধ্য দিয়ে যেতে চাননি। 

    সেই কঠিন অভিজ্ঞতার স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ‘আমি আমার বাবাকে তার মৃত্যুর পরিকল্পনা করতে সাহায্য করেছিলাম। কোভিডের সময়ে তার ক্যানসার আবার ফিরে আসে। তিনি গৌতমিকে (রাম কাপুরের স্ত্রী) ফোন করে বলেন যে আমার সঙ্গে কথা বলতে চান। ফোনে আমাদের বিস্তারিত কথা হয়। মূলত, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই রোগের বিরুদ্ধে আর লড়াই করতে চান না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও যোগ করেন, ‘বাবা চলে যেতে চেয়েছিলেন, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিলেন। তিনি বিষয়টি কাউকেও জানাতে চাননি, তবে চেয়েছিলেন আমি যেন তার পাশে থাকি। তিনি সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন—‘তুমি কি আমাকে মরতে সাহায্য করতে পারবে?’ তিনি আমাকে বুঝিয়েছিলেন যে আমি সাহায্য না করলে তিনি একাই এটি করবেন; ফলে আমার কাছে আর কোনো বিকল্প ছিল না।’ 

    বাবার কাছে দেওয়া প্রতিশ্রুতি রেখেছিলেন রাম কাপুর। জীবনের শেষ মুহূর্তে তিনি তার বাবার পাশেই ছিলেন। সেই মুহূর্তগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, আমি তার সঙ্গেই ছিলাম। কেউ জানত না যে সেখানে আসলে কোনো চিকিৎসা হচ্ছিল না। তিনি শুধু চেয়েছিলেন আমি যেন তার হাত ধরে রাখি এবং তাকে শান্তিতে চলে যেতে সাহায্য করি। 

    তিনি একা থাকতে ভয় পেতেন, কিন্তু মৃত্যুকে ভয় পাননি। তিনি চেয়েছিলেন তার শেষকৃত্যে যেন কেউ না কাঁদে।’

    এই ঘটনা তার পরিবারে গভীর প্রভাব ফেলেছে জানিয়ে রাম কাপুর বলেন, ‘আমার মা এবং বোন এখনো আমার সঙ্গে কথা বলেন না। প্রায় ৫ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। তবে আমি মনে করি, একজন সন্তান তার বাবা-মায়ের জন্য যা করতে পারে, এটি তার মধ্যে অন্যতম সেরা কাজ। কারণ সবাই রাজার মতো বাঁচে, কিন্তু আমার বাবা রাজার মতো মৃত্যুবরণ করেছেন।’ 

    এই মর্মস্পর্শী ঘটনার মাধ্যমে নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তির কথা উল্লেখ করে তার কথা শেষ করেন অভিনেতা। তিনি জানান, মৃত্যুকে অত কাছ থেকে দেখার পরই তিনি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পেরেছেন এবং এখন তিনি আর মৃত্যুকে ভয় পান না।

    উল্লেখ্য, ‘লক আপ’ সিজন ২ বর্তমানে নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • কাহানি থ্রি-তে মূল চরিত্রে ইয়ামি

    জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে নতুন মুখ। ‘কাহানি থ্রি’ সিনেমায় থাকছেন না বিদ্যা বালান; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামী গৌতম। 

    প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের বদলে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী ফুটিয়ে তোলা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির ভাবাবেগ ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

    চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইয়ামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশন এর কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

    পরিচালক সুজয় ঘোষ দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামি গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা পায়। ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। 

    বিনোদন ডেস্ক