Tag: বলিউড

  • আদালতে আনুশকা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা মুম্বাই আদালতের শরণাপন্ন হয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিক্রয় কর পরিশোধ করেননি তিনি। ইতোমধ্যে বিক্রয় কর সংক্রান্ত মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে নোটিশ জারি করেছে কর বিভাগ। 

    rnrn

    আর ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার মুম্বাই আদালতে পাল্টা আবেদন করেছেন তিনি।

    rnrn

    ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ এই চার অর্থবছরে বিক্রয় করের হিসাব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কর বিভাগের দাবি, কর বাকি আছে আনুশকা শর্মার। আর এই অভিযোগে অভিনেত্রীকে নোটিশ পাঠায় কর বিভাগ। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবেদন জানান আনুশকা।

    rnrn

    ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতে মোট চারটি আবেদন জানান আনুশকা। যার মধ্যে বৃহস্পতিবার দুটি আবেদনের শুনানি হয়েছে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বিক্রয় কর বিভাগকে জবাব দিতে বলেছেন বিচারপতি নিতিন জামদার ও অভয় আহুজার ডিভিশন বেঞ্চ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

    rnrn

    আদালতে আনুশকা জানান, তিনি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি অনুসারে ছবিতে অভিনয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করেছিলেন। এ ছাড়া আনুশকার ছবির ওপর কোনো কর ধার্য না হলেও এনডোর্সমেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজের পারিশ্রমিকের ওপর কর ধার্য করা হয়। যেটা করা যায় না বলে দাবি করেছেন তিনি।

    rnrn

    তিনি আরও জানান, বিতর্কিত বিক্রয় করের দশ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তারা। যেটা করার কোনো বিধান নেই বলে জানান তিনি। সেই সঙ্গে কর কর্তৃপক্ষ ভুলভাবে এই কর ধার্য করেছে বলেও দাবি করেছেন আনুশকা।

    বিনোদন ডেস্ক

  • পাপারাজ্জিদের ডেকে যা করলেন রণবীর ও আলিয়া

    বলিউড তারকা আলিয়া ভাট মা হয়েছেন বেশি দিন হয়নি। গত ৬ নভেম্বর প্রথমবারের মতো আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ঘর আলোকিত করে কন্যাসন্তান রাহার আগমন ঘটেছে। তারকার সন্তান মানেই পাপারাজ্জিদের ছবি তোলার মরিয়া চেষ্টা। আজকালকার দিনে সন্তানকে লুকিয়ে রাখাও দায়। তবে আলিয়া-রণবীরের চেষ্টার কমতি নেই। সম্প্রতি এ জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তারকা দম্পতি। খবর এনডিটিভির। 

    rnrn

    সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে মুম্বাইয়ের পাপারাজ্জিদের আমন্ত্রণ জানান রণবীর-আলিয়া। সেখানে হাজির ছিলেন রণবীরের মা নীতু কাপুরও। কেন এ আমন্ত্রণ, জানা ছিল না আলোকচিত্রীদের। তবে তাদের বিস্ময় ঘোর কাটছিল না, যখন রণবীর নিজেই যেচে তাদের মেয়ের ছবি দেখান!

    rnrn

    তাদের উদ্দেশ্য পরিষ্কার হয় একটু পরেই। মেয়ের ছবি দেখানোর পর সবাইকে রণবীর অনুরোধ করেন, বাইরে গেলে রাহার ছবি যেন না তোলেন পাপারাজ্জিরা। আলিয়া ও রণবীর জানান, আপাতত মেয়ের কোনো ছবি প্রকাশ করবেন না- এই নীতি নিয়েছেন তারা। আলোকচিত্রীদের অনুরোধ করেন তাদের এই নীতির প্রতি শ্রদ্ধা দেখানোর।

    rnrn

    অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাইয়ের অন্যতম পরিচিত আলোকচিত্রী বিরাল ভায়ানি। তিনিই ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে দিয়েছেন আলিয়া, রণবীর ও নীতু কাপুরের ছবি।

    rnrn

    এর আগে রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই তারকা দম্পতি চান না, তাদের কোনো তারকা বন্ধু আর আত্মীয়স্বজনও মেয়ের ছবি তুলুক। কোনোভাবে তাদের মেয়ের ছবি যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে না আসে, তাই এত সতর্কতা। কেবল পাপারাজ্জিরা নন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে তাদের আদুরে মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন রণবীর-আলিয়া।
    rn 

    অনলাইন ডেস্ক

  • নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক

    মানুষ মাত্রই সামাজিক জীব। হাসি-কান্না, আনন্দ-বেদনার সংমিশ্রন-ই জীবনের সংজ্ঞা। হতাশা সব মানুষকে খানিকটা হলেও স্পর্শ করে। হোক সে প্রধানমন্ত্রী কিংবা শ্রমজীবী বা বলিউড তারকা। সবার জীবনেই দুঃখ থাকে।  সম্প্রতি জানা গেল বলিউড তারকা হৃতিক রোশনের জীবনের অবসাদের কথা।

    rnrn

    বয়স ৪৮-এও হৃতিকের লুক দেখে কুপোকাত নেটিজেনরা। অভিনেতার শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে কঠিন শারীরিক কসরতের ছাপ! পেশাদার জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন— বর্তমানে খানিকটা শান্তিতেই রয়েছেন অভিনেতা। কিন্তু কয়েক বছর আগেও জীবনে এতটা শান্তি, আনন্দ ছিল না। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক।

    rnrn

    ফিটনেস কোচের সঙ্গে কথোপকথনের সময়ই উঠে এলো তার জীবনের সেই তিক্ত সময়ের কথা। তিনি বলেন, 'আমি প্রায় মরতে বসেছিলাম। অবসাদ গ্রাস করেছিল 'ওয়ার' সিনেমার শুটিংয়ের ঠিক আগে। তিন মাসের বেশি সময় আমি কোনো শরীরচর্চাই করতে পারিনি। শেষ হয়ে যেতে বসেছিলাম। কিন্তু শেষে মনে হলো, না আমায় ঘুরে দাঁড়াতে হবে। তার পরেই আবারও পুরনো চর্চায় ফিরি আমি।' 

    rnrn

    হৃতিকের এই ছবির নিচে তার ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন লিখেছেন, 'এই ছবিগুলো হৃতিকের ১২ সপ্তাহের মাসলবিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম চলাকালে নেওয়া হয়েছে। মাত্র আট সপ্তাহেই হৃতিক এই লুকটি তৈরি করতে পেরেছেন। তবে এটা সবে শুরু।' 

    rnrn

    উল্লেখ্য, হৃতিক বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা 'ফাইটার'-এর শুটিং নিয়ে। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বলিউডকে বাঁচাতে যার সাহায্য চাইলেন সুনীল শেঠি

    বলিউডের অভিনেতা সুনীল শেঠি। বয়কট সংস্কৃতি থেকে বলিউডকে বাঁচাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্য চেয়েছেন তিনি।

    বৃহস্পতিবার দুদিনের সফরে মুম্বাই এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের আসন্ন ফিল্ম সিটি প্রসঙ্গে বলিউড তারকাদের সঙ্গে বিশেষ আলোচনাসভা করেছেন তিনি। এ সময় মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সুনীল শেঠি।

    চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে নিয়ে আদিত্যনাথের সঙ্গে কথা বলার সময় বলিউড ও বয়কট ট্রেন্ড উঠে আসে তাদের আলোচনায়। তখনই বলিউডকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর সাহায্য কামনা করেন সুনীল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বলিউডবিরোধী প্রবণতার বিষয়টিও উল্লেখ করেন এ অভিনেতা।

    এ ছাড়া মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে এটিও আশ্বস্ত করেছেন যে, শিল্পের লোকেরা মাদক আর কোনো ভুল বা অন্যায় কাজ করবে না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করার অনুরোধও জানান সুনীল।

    মুখ্যমন্ত্রীকে অভিনেতা জানান, শিল্পের ৯৯ শতাংশ মানুষই ভালো। তাই শিল্পের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া বলিউড শিল্পীদের বিরুদ্ধে মাদকের যে অভিযোগ রয়েছে, সেগুলো একেবারেই সত্য নয়।

    তাই বলিউড তারকাদের মাদকের অভিযোগ, বয়কট ট্রেন্ড বলিউডকে যেভাবে ঘিরে ধরছে, সেটি খুবই শঙ্কাজনক। ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী শিল্পকে বাঁচাতে তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।

    খবর : হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক