রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

Written by

in

বেশ কিছু দিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরের। অবশেষে এসব গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা নিজেই। বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রজেক্টে তিনি যুক্ত নন বলেও জানান তিনি। 

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও আছেন অভিনেত্রী সাই পল্লবী ও দক্ষিণী অভিনেতা যশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ সময় রণবীরের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন এ সিনেমাটির পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। 

তবে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও অনুষ্ঠানটিতে সিনেমাটি প্রসঙ্গে নতুন কোনো তথ্য শেয়ার করেননি রণবীর কাপুর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আপাতত তার সম্পূর্ণ মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে। 

 ‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এ অভিনেতা বলেন, এ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন তিনি। জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *