৪২ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী

Written by

in

৪২ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। গতকাল বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিশমা। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন কারিশমরাবরুণ বঙ্গেরা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ 

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান হাজার হাজার অনুরাগী। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তার মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গর্ভাবস্থার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা।

ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর ইতোমধ্যে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো আরও অনেক জনপ্রিয় ধারাবাহিক। পরে ওটিটিতেও সফলতা পান তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাশ হাশ’ এবং হংসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়। এ ছাড়া ‘খতরোঁ কে খিলাড়ি ১০’–এর বিজয়ীও ছিলেন তিনি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *