অবশেষে প্রেমে সিলমোহর কৃতির

Written by

in

বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। বলিউডে বেশ কিছু দিন ‘একাকিনী’ তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। অবশেষে সেই প্রেমেই সিলমোহর দিলেন অভিনেত্রী। প্রকাশ্যে কবীর বহিয়ার সঙ্গে ধরা দিলেন কৃতি।

পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। তবে সেই উদযাপনে ছিলেন একেবারেই ঘনিষ্ঠ পরিমণ্ডল। দেখা যায় কবীরকেও। ছবি থেকেই স্পষ্ট হয়ে যায়, গুঞ্জন শুধু নয়। সত্যিই সম্পর্কে রয়েছেন তারা। আর এ বার প্রকাশ্যে এসে সেই জল্পনাই স্পষ্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়েছে নেটপাড়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার ওপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তিনি। তবে নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তার পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। দীপাবলি একসঙ্গে কাটিয়ে একসঙ্গে ছুটি কাটাতে চললেন তারা? প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে বেশ সুখী সময় কাটাচ্ছেন যুগলে। তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছিলেন।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কৃতির ছবি ‘দো পত্তি’। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয় প্রশংসিত হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *