Tag: কৃতি

  • বয়সে ১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি

    এক কোটিপতি যুবকের সঙ্গে পুরো ২০২৪ সালজুড়েই সময় কাটাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। যুবককে তা নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি।

    ২০২৫-এর শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এটাও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। 

    তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। 

    বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। তবে ভালোবাসায় কবেই সেসব বাধা হয়ে দাঁড়িয়েছে? 

    অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দুজনেই দুজনের প্রেমে মজেছেন। যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

    চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। 

    এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। 

    তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি। দুজনের বিয়েটাও নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে প্রেমে সিলমোহর কৃতির

    বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। বলিউডে বেশ কিছু দিন ‘একাকিনী’ তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। অবশেষে সেই প্রেমেই সিলমোহর দিলেন অভিনেত্রী। প্রকাশ্যে কবীর বহিয়ার সঙ্গে ধরা দিলেন কৃতি।

    পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। তবে সেই উদযাপনে ছিলেন একেবারেই ঘনিষ্ঠ পরিমণ্ডল। দেখা যায় কবীরকেও। ছবি থেকেই স্পষ্ট হয়ে যায়, গুঞ্জন শুধু নয়। সত্যিই সম্পর্কে রয়েছেন তারা। আর এ বার প্রকাশ্যে এসে সেই জল্পনাই স্পষ্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়েছে নেটপাড়ায়।

    ভিডিওতে দেখা যাচ্ছে, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার ওপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তিনি। তবে নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তার পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। দীপাবলি একসঙ্গে কাটিয়ে একসঙ্গে ছুটি কাটাতে চললেন তারা? প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

    জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে বেশ সুখী সময় কাটাচ্ছেন যুগলে। তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছিলেন।

    কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কৃতির ছবি ‘দো পত্তি’। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয় প্রশংসিত হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

    বিনোদন ডেস্ক

  • ‘প্রেমে পড়লেই অন্ধ হয়ে যাই’

    সম্প্রতি জন্মদিন পালন করতে গ্রিসে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সঙ্গে ছিলেন বোন নূপুর শ্যানন। সম্পর্কের ক্ষেত্রেও বোনকে প্রাধান্য দেন কিনা সে কথাও জানান তিনি। গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে শোনা যায় গুঞ্জন— নতুন প্রেমে পড়েছেন কৃতি শ্যানন। 

    rnrn

    বলিপাড়ায় বিয়েবিচ্ছেদের পালাবদল যেন একটু বেড়েই চলেছে। এই বিয়ে ভাঙাগড়ার মাঝেই একমাত্র প্রেমের আখ্যান তৈরি করেছেন কৃতি শ্যানন। তিনি লন্ডন নিবাসী শিল্পপতিকে মন দিয়েছেন। দেখা যায়, কখনো ‘গোপন’ প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটাচ্ছেন, আবার কখনো একসঙ্গে ধূমপান করতেও দেখা গেছে তাকে। যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন এ অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের চোখে সবই পড়েছে।

    rnrn

    সম্প্রতি আনন্দবাজারের পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল। সম্পর্কের ক্ষেত্রেও কি বোনের মতামত নেবেন— এ প্রশ্নের উত্তরে কৃতি শ্যানন বলেছিলেন, না। আমি এমন মনে করি না। কৃতির সঙ্গে সহমত ছিলেন না তার বোন নূপুরও। তিনি দিদির প্রেমিক কেমন হবে, সেই অনুমোদনই দেবেন বলে জানিয়েছিলেন।

    rnrn

    কৃতি বলেছিলেন, বিষয়টি হলো— প্রেমে পড়লে আমি অন্ধ হয়ে যাই। অন্ধ না হলে বুঝতে হবে, ওটা আসলে প্রেমই নয়। কাকে পছন্দ বা কাকে পছন্দ নয়— বিষয়টি তেমন না। দশজনের থেকে অনুমতি নিয়ে আমি অন্তত কারও প্রেমে পড়ব না। তবে আমি চাইব— আমার পরিবারও যাতে সেই মানুষটাকে পছন্দ করে। সেই চেষ্টা আমি অবশ্যই করব। 

    rnrn

    অন্যদিকে কৃতির বোন নূপুর বলেন, কৃতি এখন পর্যন্ত দুজনের সঙ্গে সম্পর্কে থেকেছে। তাদের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগত। আর একজনকে একেবারেই পছন্দ না।

    rnrn

    নূপুরের কথায় অনুমান করা যায়, কৃতির বর্তমান প্রেমিক কবীর বহিয়াকে জামাইবাবু হিসাবে বেশ পছন্দ হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • কবিরের সঙ্গে একান্ত সময় কাটানোর বিষয়ে যা বললেন কৃতি 

    সিনেমা সফলের খবরের পাশাপাশি নিয়মিতই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।

    সেই প্রেমের ধোঁয়াশা কাটতে না কাটতেই নতুন আলোচনা তৈরি হয়েছে তাকে ঘিরে। কিছুদিন ধরেই বলিপাড়ায় জল্পনা কল্পনা চলছে লন্ডন প্রবাসী শিল্পপতি কবির বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। সেই জল্পনা এবার আরও ঘনীভূত হলো।

    সম্প্রতি গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গেছেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। একটি পার্টিতে একান্ত সময় কাটাতে দেখা গেছে তাদের। কৃতির অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।

    শুধু তাই নয়, কবীর বহিয়াও সেই পার্টির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও বরাবরের মতোই বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন কৃতি।

    তিনি বলেন, 'ঘাটনা কী ঘটছে তা সময়ের ওপর ছেড়ে দিন। সঠিক সময় সঠিক খবর পাবেন।' 

    তবে এবারই প্রথম নয়, এর আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। বর্ষবরণের সময় দুবহিতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। সে সময় তাদের সঙ্গে ছিলেন কৃতির বোন নূপুর শ্যানন ও মহেন্দ্র সিংহ ধোনি।

    বিনোদন ডেস্ক

  • ২০০০ বর্গফুটের বাড়ি কিনেছেন কৃতি, ‘আলিবাগে বিনিয়োগের সেরা সময়’

    বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। আলিবাগে বাড়ি কিনবে বলে বহুদিনের স্বপ্ন ছিল তার। এবার কৃতির সম্পত্তিতে নতুন সংযোজন হলো। মহারাষ্ট্রের আলিবাগে ২০০০ বর্গফুটের একটি বাড়ি কিনেছেন কৃতি। শুধু কৃতিই নন।১০ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন।গত কয়েক মাসে বাসস্থানের জন্য বিনিয়োগ করেছেন আরও কয়েকজন তারকা।

    মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির এ নতুন বাসস্থান। দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রতট থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার। এই বাড়ির দাম ২ কোটি টাকা।

    কৃতি বলেন, আলিবাগের ওপর আমার নজর ছিল বহুদিন ধরেই। আলিবাগে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এটাই আলিবাগে বিনিয়োগ করার জন্য সেরা সময়।

    কৃতি বলেন, আমি জানতাম আমি কী চাই- শান্তি। ব্যক্তিগত পরিসরের পাশাপাশি আমি বিনিয়োগ করার কথাও ভাবছিলাম। এমন বিনিয়োগ দেখে আমার বাবাও মুগ্ধ। 

    ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে রোবট-এর চরিত্রে কৃতির অভিনয় নজর কেড়েছে। তার পরেই ‘ক্রু’ ছবিতে বিমান সেবিকার চরিত্রেও প্রশংসা পেয়েছেন তিনি। ‘মিমি’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছেন কৃতি। 

    শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নিজের ত্বকচর্চার ব্র্যান্ড নিয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৩ সালে নিজের প্রযোজনা সংস্থারও উদ্বোধন করেছেন। সব মিলিয়ে এ মুহূর্তে অভিনেত্রীর জীবনে সাফল্যের পাল্লা ভারি। 

    বিনোদন ডেস্ক

  • ‘অস্থির হয়ে পড়েছিলাম..’, বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতির

    দিন কয়েক আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে বলিউড ছবি ‘ক্রু’। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের মন জয় করেছে সিনেমাটি। বর্তমানের ছবির সাফল্যে ভাসছেন এর তিন অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু। 

    বলা যায়, চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি স্যানন। প্রথম ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’, এরপর ‘ক্রু’—পরপর দুটি সিনেমা হিট।

    তবে সাফল্যের মধ্যেও কেরিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সিনে মাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার কিডদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। 

    শুরুতে একাধিক বার ইন্ডাস্ট্রির তারকা সন্তানরা তার তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনও কখনও তাকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী। কৃতি বলেন, ‘একটা সময়ে জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা হত না।’

    বিষয়টিকে ব্যখ্যা করতে কৃতি বলেন, ‘আসলে ঘড়ার আকৃতি অনুযায়ী আপনি তা ভরতে পারবেন। পাত্র ছোট হলে সেখানে আপনি কম জল ধরবে। বড় ঘড়ার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের এমন একটা পর্যায়ে ছিল যেখানে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম।’ 

    তার কথায়, ‘ভালো কোনো চরিত্র না পেলে আপনি নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন না। ভালো সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    কৃতি জানান, তার কাছে যখন কম সুযোগ ছিল, তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেতেন।

    বিনোদন ডেস্ক

  • এবার রাজনীতিতে আসার ইঙ্গিত কৃতির

    অভিনয় একপাশে রেখে নির্বাচনের ময়দানে নেমেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।

    rnrn

    নতুন খবর— এবার কৃতি শ্যানন রাজনীতিতে নামছেন বলে জোর গুঞ্জন চলছে। এ মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি।

    rnrn

    সম্প্রতি তার ও শাহিদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে ভালোই করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ‘ক্রু’ ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। এর মাঝেই নয়া জল্পনা, নির্বাচনে লড়বেন অভিনেত্রী। 

    rnrn

    বৃহস্পতিবারই মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। এই দলের সূত্রে খবর, লোকসভা ভোটে মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। এর পর আরও একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কাপূর পরিবারের দুই কন্যা, কারিশমা ও কারিনাও নাকি লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে! 

    rnrn

    এবার কৃতিকে নিয়ে জোর জল্পনা। অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা। তার কথায়, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনো ভাবিনি। যতক্ষণ না আমার মনের ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি, ততক্ষণ সে কাজ করতে পারব বলে মনে করি না। সেই ডাকটা না এলে আমি সেটা করি না। হ্যাঁ, এবার যদি কোনো দিন আমার মন সায় দেয়, তা হলে রাজনীতিতে যোগ দেব।'

    বিনোদন ডেস্ক

  • গোয়ায় সাতপাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত

    দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাট। গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর।

    rnrn

    বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লিখেছেন, সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির, সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছুতে যখনই আমার হৃদয় অন্য কিছু চেয়েছে তখন তুমিই ছিলে। সবসময়, চিরকাল।

    rnrn

    ছবিতে দেখা যাচ্ছে, পুলকিতের হাত ধরে হাঁটছেন কৃতি খারবান্দা। আরেকটি ছবিতে উপস্থিত সকলের সামনে বরকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আরও একটি ছবিতে কৃতিকে মঙ্গলসূত্র পরিয়ে দিতে দেখা যাচ্ছে পুলকিতকে।

    rnrn

    অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ববি দেওল, রকুলপ্রীত সিং, প্রমুখ তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি কৃতি শ্যানন, আরমান মালিক, মালাইকা আরোরা, মৌনি রায় প্রমুখ। তাদের একাধিক ভক্তরাও এদিন তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

    rnrn

    কৃতির পরনে এদিন গোলাপি লেহেঙ্গা ছিল। সঙ্গে সাদা ফুলের মালা পরেছিলেন। হাতে ছিল চূড়া। অন্যদিকে পুলকিত সম্রাট শ্যাওলা রঙের শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তারা মাঝে মধ্যেই তাদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন। ভ্যালেন্টাইন্স ডে তেও তারা আদুরে পোস্ট করেছিলেন একটি। সেখানেই অভিনেত্রী এমনভাবে ওই পোস্টের ক্যাপশন লেখেন, যা দেখে তাদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকে। 

    অনলাইন ডেস্ক

  • কোথায় হবে কৃতি-পুলকিতের বিয়ের ভেন্যু?

    ২০১৯ সাল থেকে প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। তবে দুজনের কেউই তাদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে আসে তাদের বাগদানের খবর। তবে সব গুঞ্জন পেছনে ফেলে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পুলকিত-কৃতি।

    rnrn

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী ১৫ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। হরিয়ানার আইটিসি গ্র্যান্ড ভারতে বসবে বিয়ের আসর।

    rnrn

    আরও জানা গেছে, বুধবার থেকে শুরু হয়ে বিয়ের অনুষ্ঠান চলবে ১৬ মার্চ পর্যন্ত। বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

    rnrn

    পুলকিত-কৃতির জন্ম দিল্লিতে। তাদের আত্মীয়স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এ জন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছেন তারা।

    rnrn

    একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানায়, পুলকিত-কৃতি ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। কারণ বিশেষ দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান। তাদের বিয়েতে বেশ কজন তারকা অতিথি থাকবেন। তারা হলেন ফারহান আখতার, শিবানি, জোয়া আখতার, আলী ফজল, রিচা চাড্ডা, লাভ রঞ্জন, রিতেশ সিধওয়ানি, মিকা সিং, বরুণ শর্মা।

    rnrn

    ২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি আনুশকা প্রিয়াংকা হৃত্বিক ও কৃতি

    আগামী জুলাই মাসে ছাদনাতলায় যাচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের সেই আলিশান বিয়ের আগে বর্তমানে গুজরাটের জামনগরে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছিল জমকালো এই আয়োজন।

    rnrn

    অতিথি তালিকায় ছিলেন পপকুইন রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প থেকে শুরু করে বহু আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

    rnrn

    এ ছাড়া বলিউড কাঁপানো বড় তারকারা তো আছেনই। বচ্চন পরিবার থেকে শুরু করে তিন খান, গোটা কাপুর পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত— এমনকি শচীন থেকে ধোনিসহ খেলার জগতের মেগাস্টাররাও শামিল হয়েছেন এই আয়োজনে।

    rnrn

    তবে এত তারকার ভিড়েও অনুপস্থিত বলিউডের একটি অংশ। দেখা যায়নি, তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মাকেও। অনুপস্থিত ছিলেন হৃতিক রোশন, প্রিয়াংকা চোপড়া ও কৃতি শ্যানন।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম জানায়, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্মের পর এখনো ভারতে ফেরেননি বিরাট-আনুশকা দম্পতি। নবজাতক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এ কারণেই তারা আম্বানির আয়োজনে উপস্থিত হতে পারেননি।

    rnrn

    অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক রোশান। কয়েক দিন আগেই ক্রাচ নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

    rnrn

    গত বছর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে নিক জোনাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেও বিয়ের আয়োজনে থাকতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদিও তার মা মধু চোপড়াকে অতিথির আসনে দেখা গেছে।

    rnrn

    অনুষ্ঠানে দেখা যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননকেও। বন্ধুবান্ধব নিয়ে তিনি গুলমার্গ ঘুরে বেড়াচ্ছেন এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    rnrn

    'অ্যান ইভনিং ইন এভারল্যান্ড'-এর মাধ্যমে শুরু হয় অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের আয়োজন। তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি-বিদেশি ১২০০ অতিথিকে। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোডও।

    বিনোদন ডেস্ক