কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

Written by

in

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে সহিংসতা ও বিতর্কিত নানা উপাদান থাকলেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য বাদ না দিয়েই ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ কেবল প্রাপ্তবয়স্ক দর্শকরাই সিনেমাটি দেখতে পারবেন।

আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সিবিএফসির তথ্য অনুযায়ী, কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত দ্বিভাষিক এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট। সেন্সর বোর্ড মূল দৃশ্যের কোনো কাটছাঁটের নির্দেশ দেয়নি।

তবে সিনেমার কন্নড় সংস্করণে থাকা দুটি আপত্তিকর শব্দ পরিবর্তন বা মিউট করার নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে ওই অংশগুলোর ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলা হয়েছে। পাশাপাশি সিনেমাজুড়ে ধূমপান ও মদ্যপানবিরোধী প্রয়োজনীয় সতর্কবার্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

‘টক্সিক’ ঘিরে এরই মধ্যে সহিংসতা, যৌনতা ও বিভিন্ন সংবেদনশীল দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটি নিয়ে আগ্রহ ও বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাজ্যেও ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সিনেমাটি যে শিশুদের জন্য নয়, তা আগেই স্পষ্ট করেছিলেন যশ। একটি ভারতীয় টকশোতে নিজের সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, শিশুদের সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে না যাওয়াই ভালো। কারণ ছবিটি মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত।

বিতর্ক, কৌতূহল ও ব্যাপক প্রত্যাশাকে সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *