Tag: সিনেমা

  • ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

    নানা সমালোচনার পর অবশেষে ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। মূলত অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সিনেমাটি নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর। 

    বুধবার (১৩ মে) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে। 

    এ সম্পর্কে তানি বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন। তিনি জানান, যে কাজটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়। পরবর্তীতে সিনেমা নামে মুক্তি দেওয়ার পরকিল্পনা করলে তিনি আমাদের অভিযোগ করেন, তার সঙ্গে এই সিনেমার কোন চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন দেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

    এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান তিনি। 

    মৌসুমী, জেবা জান্নাতসহ ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া এই সিনেমার নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজেও এতে অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘রকস্টার’-এর প্রথম গানেই শাকিব খানের চমক

    আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। ইতোমধ্যে ছবিটির অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলো সিনেমার প্রথম গান ‘পিরিতি’। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে গানটি প্রকাশ করা হয়। 

    প্রকাশ করে এর ক্যাপশনে লেখা হয়, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।’ 

    গানের ভিডিওতে শাকিব খানকে একেবারে ভিন্ন ও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে ঠিক কী কারণে তার চরিত্রটি জেলে গেছে, সেটি এখনো খোলাসা করা হয়নি। গানটির ভিডিও প্রকাশের পর থেকেই বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে। 

    উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের জন্য তিনি নিজের লুকে বড় পরিবর্তন এনেছেন। এমনকি চরিত্রের প্রয়োজনে ওজনও কমিয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে এই গল্প তৈরি করেছেন তিনি। 

    ‘পিরিতি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। এর পাশাপাশি তাকে পর্দায়ও দেখা গেছে। গানের কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। 

    ‘রকস্টার’-এর বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন। 

    বিনোদন ডেস্ক

  • কেন বিয়ে করেননি জানালেন ববিতা

    ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

    চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়িকা।  

    তিনি বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।’ কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও তিন বছর পর স্বামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সেই প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। 

    ব্যবসায়ী ইফতেখারুল আলমকে ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বরে বিয়ে করেন অভিনয়শিল্পী ববিতা। বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম। অনিকের জন্মের তিন বছর পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার স্বামী। 

    ববিতা জানান, এর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। পরিবার আর আত্মীয়স্বজনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। কিন্তু অনড় ববিতা সন্তানের কথা ভেবে দ্বিতীয়বার সংসারজীবন শুরু করেননি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই মিশে গেলাম। আমি একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা—দুই ভূমিকাই পালন করেছি। 

    আজ অনিক অনেক বড় হয়েছে। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় প্রায়ই কানাডা যাই আমার অনিকের সংস্পর্শে থাকতে। অনিক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই।’ 

    তিনি আরও বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন।’ 

    মাতৃত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনের উদ্ধৃতিও টানেন তিনি। সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘‘‘ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা।’’ মহান আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন।’  

    সবশেষে ববিতা বলেন, ‘আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু স্বার্থক। কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনিককে ঘিরে। আপনারা অনিক এবং আমার জন্যে দোয়া করবেন।’ 

    উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশন–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুধু ববিতা নন, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সংগীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেওয়া হয় ‘মা পদক ২০২৬’। 

    ববিতা দীর্ঘ অভিনয়জীবনে ২৭৫টি সিনেমায় অভিনয় করেছেন। দেশের বিখ্যাত সব নির্মাতার পাশাপাশি বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

    প্রেক্ষাগৃহে সাফল্যের ৫০ দিন পূর্ণ করেছে বলিউড ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শুক্রবার (৮ মে) সিনেমাটি মুক্তির ৫০তম দিন অতিক্রম করেছে। বড় পর্দায় দাপট দেখানোর পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলতে প্রস্তুত রণবীর সিং-সঞ্জয় দত্ত অভিনীত এ সিনেমাটি। 

    আগামী ১৪ মে আন্তর্জাতিক দর্শকদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিনেমাটি একটি বিশেষ নাম ও সংস্করণে মুক্তি পাবে। নেটফ্লিক্স অ্যাপ অনুযায়ী, ওটিটি সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড আনদেখা)’। 

    মজার বিষয় হলো, ওটিটি সংস্করণটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সংস্করণের চেয়ে দীর্ঘ। সিনেমা হলের সংস্করণের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৬ সেকেন্ড, যেখানে নেটফ্লিক্সের সংস্করণের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫২ মিনিট। অর্থাৎ দর্শকরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩ মিনিট অতিরিক্ত এবং অদেখা দৃশ্য উপভোগ করতে পারবেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আদিত্য ধর ও লোকেশ ধরের কাহিনী ও পরিচালনায় সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে প্রধান চরিত্রে আছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সারা অর্জুন, রাকেশ বেদীসহ অনেকে। 

    জিও স্টুডিওসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে। 

    উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বটি ছিল অলটাইম ব্লকবাস্টার। এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়ে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথম দিন থেকেই বক্স অফিসে এই সিনেমার জয়যাত্রা এখনো অব্যাহত রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সর্দারবাড়ির খেলা’।

    লাঠিয়ালদের জীবন-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। কিন্তু এ সিনেমাটি মুক্তি পেলেও প্রচারে নেই এ তারকা জুটি।

    যদিও সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলো ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারে প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। আর সে কারণেই আপাতত সব ধরনের কাজ ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

    অন্যদিকে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো তিনি হাতে পাননি। এ ছাড়া এ সিনেমাটি মুক্তি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে কোনোরকম আলোচনা কিংবা পরিকল্পনা শেয়ার করেনি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন রোশান।

    বিনোদন ডেস্ক

  • ‘অ্যাভাটার’ নির্মাতা জেমস ক্যামেরনের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

    বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর জনপ্রিয় চরিত্র ‘নেইতিরি’র নকশায় নিজের মুখাবয়ব অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন অভিনেত্রী কোরিয়ানকা কিলচার। 

    এই অভিযোগে পরিচালক জেমস ক্যামেরন এবং প্রযোজনা সংস্থা ডিজনির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে তিনি একটি মামলা দায়ের করেছেন। 

    মঙ্গলবার (৫ মে) দায়ের করা অভিযোগে কিলচার দাবি করেছেন, ক্যামেরন তার অনন্য বায়োমেট্রিক এবং মুখাবয়বের বৈশিষ্ট্যগুলো অনুমতি ছাড়াই ‘নিষ্কাশন এবং প্রতিলিপি’ করেছেন এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করেছেন। 

    কিলচারের আইনজীবী আর্নল্ড পিটার এক বিবৃতিতে বলেন, ‘ক্যামেরন যা করেছেন তা কোনো অনুপ্রেরণা নয়, এটি ছিল ‘এক্সট্রাকশন’ বা নিংড়ে নেওয়া। তিনি একজন ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীর অনন্য মুখাবয়ব নিয়ে সেটিকে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রসেসের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারে রূপান্তরিত করেছেন, কিন্তু একবারও তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি।’ 

    মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জেমস ক্যামেরন নিজেই একসময় স্বীকার করেছিলেন তিনি ‘দ্য নিউ ওয়ার্ল্ড’ (২০০৫) ছবিতে কোরিয়ানা কিলচারের একটি ছবিকে ‘নেইতিরি’ চরিত্রের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন। কোরিয়ানা পেরুভীয় আদিবাসী বংশোদ্ভূত। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিযোগে বলা হয়েছে, একদিকে এই ফ্র্যাঞ্চাইজি আদিবাসীদের সংগ্রামের প্রতি সহানুভূতি দেখিয়ে মুনাফা লুটছে, অন্যদিকে পর্দার আড়ালে একজন বাস্তব আদিবাসী কিশোরীর সত্তাকে নিঃশব্দে শোষণ করা হয়েছে। 

    উল্লেখ্য, অ্যাভাটার (২০০৯) সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা (প্রায় ৩ বিলিয়ন ডলার)। এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ গত বছরের শেষের দিকে মুক্তি পায়, যা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

    যদিও পর্দায় নেইতিরি চরিত্রে অভিনয় করেছেন জো সালদানা, কিন্তু অভিযোগ অনুযায়ী এর ডিজিটাল রেন্ডারিং করা হয়েছে কিলচারের আদলে।

    কে এই কোরিয়ানকা কিলচার? 

    মাত্র ১৪ বছর বয়সে টেরেন্স ম্যালিকের ‘দ্য নিউ ওয়ার্ল্ড’-এ পোকাহন্টাস চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে তার। এছাড়াও তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ইয়েলোস্টোন’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। 

    কোরিয়ানকা ক্যালিফোর্নিয়ার ‘রাইট অব পাবলিসিটি’ আইন লঙ্ঘনের অভিযোগে অনির্দিষ্ট অংকের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। অন্যদিকে ডিজনির পক্ষ থেকে বুধবার (৬ মে) পর্যন্ত এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু, প্রভাসের ‘ফৌজি’ সিনেমার কাজ স্থগিত

    প্যান ইন্ডিয়া তারকা প্রভাসের বিগ বাজেটের সিনেমা ‘ফৌজি’-র সেটে শোকের ছায়া। হায়দ্রাবাদের উপকণ্ঠে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছবির প্রোডাকশন ইউনিটের এক সদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।  

    এই ঘটনার প্রেক্ষিতে সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। 

    মঙ্গলবার (৫ মে) ভোরে সিনেমার একটি দল যখন নির্ধারিত শুটিংয়ের জন্য রামোজি ফিল্ম সিটির দিকে যাচ্ছিল, তখনই হায়দ্রাবাদের উপকণ্ঠে আবদুল্লাপুরমেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টুপরাণপেট ব্রিজের কাছে সিমেন্ট ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। 

    সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকি পাঁচজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন। 

    জানা গেছে, সিনেমাটির কাজ প্রায় শেষের পথে ছিল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবির প্রযোজনা প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকার্সের সিইও কিছুদিন আগে জানিয়েছিলেন, প্রজেক্টের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ। বাকি ২০ শতাংশের শুটিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে প্রভাসের তিনটি বিশাল মাপের অ্যাকশন দৃশ্য। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এই বড় শিডিউলটি আপাতত স্থগিত রাখা হয়েছে। 

    এদিকে দুর্ঘটনার আগে থেকেই সিনেমাটি অন্য এক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিল। 

    ইন্টারনেটে সিনেমার সেট এবং প্রভাসের লুক সম্বলিত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় নির্মাতারা বেশ বিব্রত ছিলেন। প্রযোজনা সংস্থা থেকে কড়াভাবে জানানো হয়েছিল, যারা এসব ছবি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের সারপ্রাইজ দেওয়ার জন্যই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছিল টিম ‘ফৌজি’। 

    দুর্ঘটনার ফলে কাজে সাময়িক বিরতি আসলেও নির্মাতারা তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যেই এগোতে চাইছেন। ২০২৬ সালের অক্টোবরে দশেরা উৎসব উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

    সিনেমায় প্রভাসের বিপরীতে অভিষেক ঘটছে নবাগতা ইমানভি-র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং জয়া প্রদা।

    ২০২৬ সালে ‘দ্য রাজা সাব’-এর পর এটিই হতে যাচ্ছে প্রভাসের দ্বিতীয় বড় মুক্তি। তবে বর্তমানে পুরো ইউনিট মৃত কর্মীর শোক কাটিয়ে ওঠার এবং আহতদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • কেন ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

    প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বাক্সবন্দি থাকার পর অবশেষে আলোর মুখ দেখল প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান এবং বিদ্যা বালান অভিনীত চলচ্চিত্র ‘দ্য লাস্ট টেন্যান্ট’। গত ২৯ এপ্রিল ইরফান খানের প্রয়াণ দিবসে ইউটিউবে মুক্তি দেওয়া হয় বিশেষ এই প্রজেক্টটি। 

    প্রায় ২৫ বছর আগে নির্মিত এই সিনেমাটি দুই তারকার ক্যারিয়ারের শুরুর দিকের এক বিরল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

    সার্থক দাশগুপ্তের রচনা ও পরিচালনায় এই ছবিটির শুটিং হয়েছিল ২০০০ সালের দিকে। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ছবিটির মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় এতদিন এটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। 

    সম্প্রতি পরিচালক এর একটি পুরনো ভিএইচএস কপি খুঁজে পান, যা সংস্কার করে বর্তমান দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

    কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা বড় প্রযোজনা সংস্থার সমর্থন ছাড়াই ছবিটি নির্মাণ করেছিলেন বলে জানান পরিচালক। 

    ইরফান-বিদ্যা জুটির একমাত্র কাজ 

    ‘দ্য লাস্ট টেন্যান্ট’ বিদ্যা বালানের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের কাজগুলোর একটি। মজার ব্যাপার হলো, এটিই ইরফান খানের সঙ্গে তার একমাত্র অন-স্ক্রিন কোলাবরেশন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিটির মুক্তি প্রসঙ্গে বিদ্যা বালান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটি কোথা থেকে আমার যাত্রা শুরু হয়েছিল তার একটি স্মারক।’ ইরফান খানের মতো অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতাকে এই তারকা অভিনেত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

    ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক নিভৃতচারী সংগীতশিল্পীকে কেন্দ্র করে, যিনি দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় খোঁজেন। এই স্বল্প বাজেটের নিরীক্ষাধর্মী সিনেমাটিতে স্মৃতি, একাকীত্ব এবং দীর্ঘশ্বাসের এক গভীর আখ্যান ফুটে উঠেছে। 

    ছবিটিতে আরও অভিনয় করেছেন অনু খান্ডেলওয়াল, সৌরভ আগরওয়াল, সব্যসাচী, সতীশ কালরা এবং আনন্দ মিশ্র। ইউটিউবে মুক্তির পর থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে ইরফান ভক্তদের কাছে এটি এক অমূল্য উপহার হিসেবে আবির্ভূত হয়েছে। 

    এটি কেবল একটি সাধারণ সিনেমা হিসেবে নয়, বরং ভারতীয় সিনেমার দুই দিকপাল শিল্পীর অঙ্কুরকালের এক ঐতিহাসিক দলিল হিসেবে সমাদৃত হচ্ছে। 

    বলা যায়, যারা সমকালীন ভারতীয় চলচ্চিত্রের বিবর্তন বুঝতে চান, তাদের জন্য ‘দ্য লাস্ট টেন্যান্ট’ এক চমৎকার অভিজ্ঞতা। 

    বিনোদন ডেস্ক

  • মৌসুমী-জাহাঙ্গীরের নাটক ‘কনট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের

    বহুল আলোচিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। অথচ এ বিতর্কের মাঝেই আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগেই একের পর এক অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে আসছে সিনেমাটি। সব মিলিয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 

    এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত। সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা গেছে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকেও তিনি অভিনয়ই করেননি বলে জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে অভিনেত্রী জেবা জান্নাত বলেন, এ প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুরা পোস্টার পাঠিয়ে বিষয়টি জানালে তিনি বিস্মিত হন। সিনেমাপ্রেমী দর্শকদের বিভ্রান্তি দূর করতেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— এ সিনেমায় তার কোনো সম্পৃক্ততা নেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। অভিনেত্রী বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়, তা আমার বোধগম্য নয়?

    এ ছাড়া কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এ অভিনেত্রী বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

    অন্যদিকে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হওয়ায় জেবা এমন মন্তব্য করেছেন। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নির্মাতা। এর আগে সে একই সিনেমা নিয়ে মৌসুমীও অভিযোগ করেছিলেন, সেটি সিনেমা নয়; বরং নাটক হিসেবে নির্মিত কাজ, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • সুপারহিরো সালমান, ১১ বছর পর জুটি বাঁধছেন কারিনার সঙ্গে!

    বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রথমবারের মতো পর্দায় সুপারহিরো হিসেবে হাজির হতে যাচ্ছেন। আলোচিত নির্মাতা জুটি রাজ এবং ডিকে-র পরিচালনায় নির্মিতব্য এই বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে বলিউড পাড়ায় বেশ শোরগোল পড়ে গেছে।  

    তবে সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করতে পারেন কারিনা কাপুর।

    যদি সব ঠিক থাকে, তবে এটি হবে সালমান ও কারিনার একসঙ্গে কাজ করা পঞ্চম সিনেমা। এর আগে তারা ‘বডিগার্ড’ (২০১১), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘কিঁউ কি…’ (২০০৫) এবং ‘ম্যায় অর মিসেস খন্না’ (২০০৯) ছবিতে একসঙ্গে কাজ করেছেন। 

    এছাড়া সালমানের ‘দাবাং ২’ ছবিতে জনপ্রিয় আইটেম সং ‘ফেভিকল সে’ আইটেম গানে কারিনাকে পারফর্ম করতে দেখা গিয়েছিল।

    সূত্রমতে, এই সুপারহিরো প্রজেক্টের প্রধান নারী চরিত্রের জন্য পরিচালক কারিনা কাপুরের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছেন। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি, তবে চরিত্রের ধরণ শুনে তিনি মৌখিকভাবে বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শোনা যাচ্ছে, সালমান খান নিজেই ব্যক্তিগতভাবে কারিনার সঙ্গে কথা বলেছেন, যা এই আলোচনাকে আরও গতিশীল করেছে।

    সুপারহিরো ছবির পাশাপাশি সালমানের আরও কিছু বিগ বাজেট প্রজেক্ট অভিনেতার পাইপলাইনে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মাতৃভূমি ছবিটি। এছাড়াও দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বেঁধে আরও একটি সিনেমার কাজ ইতোমধ্যে শুরু করেছেন বলিউড ভাইজান। 

    অন্যদিকে কারিনা কাপুরকে আগামীতে মেঘনা গুলজার পরিচালিত ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’-তে দেখা যাবে। এই ছবিতে তিনি মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক