Tag: সিনেমা

  • ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল’

    ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছবিটির অফিশিয়াল টিজার প্রকাশিত হয়েছে। 

    মঙ্গলবার (৫ মে) শাকিব খানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয়। 

    তার ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ 

    টিজারে তাকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে, যেখানে কনসার্টের উন্মাদনা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সব জায়গাতেই শক্ত উপস্থিতি দেখিয়েছেন তিনি। ছবির পরিচালক আজমান রুশো। 

    টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি মিউজিক্যাল থ্রিলার। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন এবং বিনোদনের মিশেলে ভিন্নধারার অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা। এই সিনেমায় শাকিব খানের লুক এবং স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    টিজারের শেষে একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’। এ থেকে ধারণা করা হচ্ছে, সামনে আরও বড় চমক নিয়ে আসছেন শাকিব। 

    সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নুসরাত মাটির চিত্রনাট্যে এর সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। 

    আসন্ন ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তুষ্ট কিয়ারা, ছেঁটে ফেলার অনুরোধ

    কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। এবার নতুন করে আলোচনায় এসেছেন সিনেমায় যশের বিপরীতে অভিনয় করা কিয়ারা আদভানি। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছেন তিনি।

    তেলেগু নিউজ পোর্টাল ‘গুল্টে’-র প্রতিবেদন অনুযায়ী, কিয়ারা আদভানি সম্প্রতি সিনেমার চূড়ান্ত সম্পাদনা দেখার পর নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানা গেছে, যশের সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় কিয়ারাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দৃশ্যটি তার স্বাচ্ছন্দ্যের মধ্যেই রাখা হবে। 

    তবে ফাইনাল ভার্সন দেখার পর কিয়ারা মনে করছেন, পর্দায় দৃশ্যটি যেভাবে ফুটে উঠেছে তা বেশ অস্বস্তিকর। ফলে তিনি নির্মাতাদের কাছে অনুরোধ করেছেন যেন ওই দৃশ্যটি কিছুটা ছেঁটে ছোট করা হয় অথবা এর তীব্রতা কমিয়ে একটি মার্জিত সংস্করণ চূড়ান্ত মুক্তিপ্রাপ্ত সিনেমায় রাখা হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিতর্কের মুখে ‘টক্সিক’ 

    সিনেমাটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল যশের জন্মদিনে মুক্তি পাওয়া টিজার থেকে। সেখানে যশকে ‘রায়া’ নামক একজন গ্যাংস্টার অবতারে দেখা যায়। টিজারের একটি অংশে একটি সমাধিস্থলের কাছে গাড়ির ভেতরে একটি বোল্ড সিকোয়েন্স দেখানো হয়েছিল।

    এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের একাংশ এই উপস্থাপনাকে সিনেমাটির গল্পের মেজাজের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক বলে মনে করছেন। 

    এই অনলাইন বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কিয়ারা আদভানির এই দাবি সিনেমাটির ওপর বাড়তি চাপ তৈরি করল।

    সূত্র: ইন্ডিয়া ডটকম 

    বিনোদন ডেস্ক

  • রাম চরণের ‘পেদ্দি’ আসছে ৪ জুন

    দক্ষিণী মেগাস্টার রাম চরণ তার পরবর্তী প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা দিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের জানান, তার নতুন সিনেমা ‘পেদ্দি’ আগামী ৪ জুন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

    বুচি বাবু সানার রচনা ও পরিচালনায় ‘পেদ্দি’ মূলত একটি স্পোর্টস ড্রামা, যার পটভূমি তৈরি হয়েছে গ্রাম বাংলার আবহকে কেন্দ্র করে। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে খেলাধুলার পাশাপাশি অ্যাকশন এবং আবেগঘন গল্পের এক দারুণ সংমিশ্রণ দেখা যাবে।

    এই চরিত্রের জন্য রাম চরণ নিজের শারীরিক গঠনে আমূল পরিবর্তন এনেছেন। তাকে এখানে লম্বা চুল, ঘন দাড়ি এবং মাসকুলার লুকে দেখা যাবে, যা গ্রামীণ এই চরিত্রের সঙ্গে মানানসই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটিতে রাম চরণের পাশাপাশি একঝাঁক তারকাকে দেখা যাবে।এর মধ্যে রয়েছে জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান।

    বৃদ্ধিম সিনেমাস-এর ব্যানারে ভেঙ্কট সতীশ কিলারু এটি প্রযোজনা করছেন।

    আগামী ৪ জুন মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে রাম চরণের নতুন অবতার এবং এ আর রহমানের মিউজিকের কারণে। 

    সূত্র: নর্থইস্ট হেরাল্ড 

    বিনোদন ডেস্ক

  • একটা গল্প আসছে শিগগির, বদলে দেবে সবকিছু: শাকিব খান

    ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আসছে কোরবানির ঈদের জন্যই নির্মাণ করা হচ্ছে এ সিনেমাটি। ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’। আর এ নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটাই। এমন সময়ে চমকে দিলেন নায়ক।

    শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক  মাধ্যমে পোস্ট করে সবাইকে চমকে দেন শাকিব খান। সেখানেই দেখা যায়— ‘রকস্টার’ সিনেমার মোশন পোস্টার। সঙ্গে দিলেন সিনেমাটি নিয়ে এক বিশেষ বার্তাও!

    সেই ভিডিওর শুরুতে দেখা যায় ঝড়বৃষ্টি, সঙ্গে বাজছে ইলেকট্রিক গিটারের ঝংকার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের মাঝে গান গাইছেন রকস্টার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গানের কথায় শোনা যায়— ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’। এরপরই আসে মোশন পোস্টার। যেখানে উল্লেখ করা হয়— আগামী ৫ মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার। জ্যামিং ড্রপিং অন ফিফথ মে। ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন— একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগির।

    সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

    বিনোদন ডেস্ক

  • ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী

    ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের সিনেমা জগত ছাড়লেও আমেরিকায় টুকটাক অভিনয়ে জড়িত তিনি। দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প নিয়েই নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর সিনেমা ‘কনট্রাক্ট ম্যারেজ’।

    এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। যেখানে উঠে এসেছে বিবাহিত নারী বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন নির্মাতা।

    ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। 

    এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কনট্রাক্ট ম্যারেজ’। তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হাসান জাহাঙ্গীর বলেন, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কমবেশি থাকে। এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত।

    সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি বিদেশেও— যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।

    ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক জাহাঙ্গীর বলেন, সর্বশেষ মৌসুমীর ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা। 

    এর আগে পরিচালক একই নামে ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলেন। সেটিই এখন সিনেমা হয়ে হলে মুক্তি পাবে। ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে সিনেমায় অভিনয় করেছেন। 

    পরিচালক জানালেন, ঈদে সিনেমাটির টেলিভিশন স্বত্ব বিক্রি করে দিয়েছেন। এটি ঈদেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে আর আগের মতো দেখা যায় না তাকে। নিজের ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকতে দেখা যায় এই অভিনেতাকে। 

    অবশ্য খুব শিগগিরই রুপালি পর্দায় দেখা যেতে পারে ওমর সানীকে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তার অভিনীত চলচ্চিত্র ‘শিরোনাম’। ইতোমধ্যে ছবিটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

    সিনেমা প্রসঙ্গে এর নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।তবে তিনি গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। 

    ‘শিরোনাম’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিরব। এছাড়া আরও বেশ কজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করছেন। তবে তাদের নামও এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশেষ আকর্ষণ হিসেবে জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

    সিনেমাটির চিত্রগ্রহণ করছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।

    বিনোদন ডেস্ক

  • দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আয়ের শীর্ষে নয়নতারা

    বলিউড মেগাস্টার আমির খান একবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চলচ্চিত্রে আপনার পারিশ্রমিক মূলত নির্ভর করে প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতার ওপর। নায়িকারা কঠোর পরিশ্রম করেন, ঠিক যেমন একজন ক্যামেরাম্যান বা সেটের লাইট বয়রা করেন। সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ সবাই পরিশ্রমী।’ 

    আমিরের এ বক্তব্যটি স্পষ্ট করে দেয়, লিঙ্গ নয় বরং ব্যবসায়িক সফলতাই পারিশ্রমিক নির্ধারণের মূল মাপকাঠি।

    ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের বেশ কয়েকজন অভিনেত্রী নিজেদের ‘ব্যাংকেবল স্টার’ হিসেবে প্রমাণ করেছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি যারা নিজেদের বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছেন। এই যেমন- নয়নতারা, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা বর্তমানে উচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন।

    আসুন দেখা নেওয়া যাক সম্পদের দিক থেকে দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে শীর্ষে কারা-

    ১.  নয়নতারা

    ২০২৬ সালের হিসাব অনুযায়ী, দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে আয়ের দিক থেকে সবার উপরে রয়েছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা। বিভিন্ন সূত্র অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপিরও বেশি।

    প্রতি সিনেমার জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। 

    এছাড়া নিজস্ব প্রোডাকশন হাউসের পাশাপাশি চেন্নাই, মুম্বাই ও হায়দরাবাদে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রায় ৫০ কোটি রুপি মূল্যের একটি ব্যক্তিগত জেট বিমানও তার মালিকানায় রয়েছে বলে জানা গেছে।

    ২. আনুশকা শেঠি 

    তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। সিয়াসাত-এর প্রতিবেদন অনুযায়ী, তার নিট সম্পদের পরিমাণ প্রায় ১৩৫ কোটি রুপি।

    তার অভিনীত ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’ বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও ‘ঘাট্টি’ ছবিটি বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি।

    বর্তমানে তিনি রোজিন থমাস পরিচালিত ‘কাথানার – দ্য ওয়াইল্ড সোরসারার’ ছবির মাধ্যমে মালয়ালম চলচ্চিত্রে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ৩. সামান্থা ও তামান্না 

    জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং তামান্না ভাটিয়া উভয়ের সম্পদের পরিমাণ প্রায় সমান।

    সামান্থা রুথ প্রভুর মোট সম্পদ ১১০ থেকে ১২০ কোটি রুপির মধ্যে। আগামী ১৫ মে তার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির কথা রয়েছে। এছাড়া তিনি ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ প্রজেক্টেও কাজ করছেন।

    এদিকে তামান্না ভাটিয়ার সম্পদের পরিমাণও ১১০-১২০ কোটি রুপির ঘরে। তিনি বর্তমানে ‘ওডেলা ২’ এবং সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বলিউডের ছবি ‘ভ্যান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

    ৪. তৃষা কৃষ্ণান 

    দক্ষিণী সিনেমার চিরসবুজ তারকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান এখনো ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তার সম্পদের পরিমাণ ৮৫ থেকে ১০০ কোটি রুপির মধ্যে। তাকে সর্বশেষ কমল হাসানের ‘থাগ লাইফ’ ছবিতে দেখা গেছে এবং বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেটের ছবি ‘বিশ্বম্ভরা’র কাজ করছেন।

    ৫. কাজল আগরওয়াল

    তালিকার পাঁচ নম্বরে আছেন আরেক তারকা কাজল আগরওয়াল।তার মোট সম্পদের পরিমাণ ৮৫ কোটি রুপি বলে জানা যায়।

    তথ্য: সিয়াসাত/জি নিউজ/এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • দেড় দশক পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

    জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির প্রধান তিন আইকনিক চরিত্র ‘র‌্যাঞ্চো’, ‘ফারহান’ ও ‘রাজু’ এখনো দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এর সিক্যুয়েল আসতে চলেছে। 

    বলিউড মেগাস্টার আমির খান নিশ্চিত করেছেন, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত জোশী বর্তমানে এই প্রজেক্টের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। 

    আমির খান জানান, সিক্যুয়েলের গল্পটি মূল সিনেমার চরিত্রগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে, তবে গল্পের প্রেক্ষাপট হবে ১০ বছর পরের। তিনি ইতোমধ্যেই চিত্রনাট্যের প্রাথমিক খসড়া শুনেছেন এবং সেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও উল্লেখ করেন। 

    আমিরের ভাষায়, ‘গল্পটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আমি আবারও এই আইকনিক চরিত্রে ফিরে আসার জন্য মুখিয়ে আছি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল আমিরের। তবে অভিনেতা জানিয়েছেন, চিত্রনাট্যের খসড়াগুলো নিয়ে টিম পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় আপাতত সেই প্রজেক্টটি স্থগিত রাখা হয়েছে। 

    বর্তমানে ‘থ্রি ইডিয়টস ২’ নিয়েই হিরানির পুরো মনোযোগ। 

    অভিনেতা আরও যোগ করেন, সিক্যুয়েলটিতে মূল ছবির মতো হাস্যরস এবং আবেগপূর্ণ গভীরতা এবারও বজায় রাখা হয়েছে। তবে এবার গল্পের মোড় হবে একদম নতুন। 

    যদিও গত বছর আর. মাধবন এবং আমির খান দুজনেই সিক্যুয়েলের সম্ভাবনাকে কিছুটা ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু নতুন চিত্রনাট্য সেই জল্পনা পাল্টে দিয়েছে। আমির খানের মতে, তার অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় চরিত্র এবং দর্শকরা আজও এটি নিয়ে আলোচনা করে। 

    রাজকুমার হিরানির পরিচালনায় নতুন এই অধ্যায়টি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিকে আবার কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। 

    সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস

    বিনোদন ডেস্ক

  • অক্ষয়ের কারণে ‘ট্রমা’য় চলে যান জ্যাকুলিন, কেন এমন করেছিলেন অভিনেতা

    অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ প্রায় ১৫ বছর কাটিয়ে ফেলেছেন বলিউডে। শ্রীলংকা থেকে এসে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করা কঠিন ছিল তার পক্ষে। বহুজনের কাছে বহু ধরনের কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। এমনকি সহ-অভিনেতা অক্ষয় কুমারের কারণে নাকি রীতিমতো ‘ট্রমা’য় চলে যেতে হয়েছিল তাকে।

    যদিও খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ একসঙ্গে প্রায় ছয়টি সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকুলিন ফার্নান্দেজ এমন কথাই জানিয়েছেন।

    তিনি বলেন, তার প্রথম আইটেম গান ‘ধন্নো’-তে শট দেওয়ার আগে মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। ঠিক কী করেছিলেন অভিনেতা? এমন প্রশ্নের উত্তরে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল’ সিনেমায় প্রথমবার আইটেম গানে নাচ করেন তিনি। সেটজুড়ে পুলিশে সয়লাব। সেটি দেখেই নাকি ভয় পেয়ে যান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, আমি অক্ষয়কে জিজ্ঞাসা করি— ‘সেটে এত পুলিশ কেন?’ তাতেই অক্ষয় বলেন— দেখ, জ্যাকুলিন। ওরা তোমার জন্য এসেছে। কী করেছ তুমি? ওরা তো বলছে— শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে।

    অক্ষয়ের এহেন রসিকতায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। রীতিমতো ভয় পেয়ে যান তিনি। অভিনেত্রী বলেন, গোটা নাচের শট দিয়েছি মনে ভয় নিয়ে। বহুদিন পর্যন্ত ওই ভয়টা ছিল। খালি ভাবছিলাম— আমি কী এমন দোষ করেছি? 

    যদিও এ ঘটনার জন্য পরে জ্যাকুলিনের কাছে ক্ষমা চেয়ে নেন অক্ষয় কুমার।  অভিনেতার যুক্তি— সবসময়ে হাসিঠাট্টা করে কাজ করা উচিত। বেশি গম্ভীর হয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

    বিনোদন ডেস্ক

  • বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই বিতর্ক, যা বললেন নায়ক

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কিত অভিযোগ— চুক্তি অনুযায়ী সম্মানী পরিশোধ না করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে কারণে প্রচার কার্যক্রম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল রোশান।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামের এ সিনেমাটির শুটিং শেষে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।

    সম্প্রতি ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক-নায়িকা এবং নির্মাতাদের প্রচারে দেখা যাচ্ছে না, যা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন বিতর্ক। সব মিলিয়ে মুক্তির আগেই সম্মানী বিতর্কে আলোচনায় এসেছে সর্দারবাড়ির খেলা, যা সিনেমাটির প্রচারকেও করেছে অনিশ্চিত।

    ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, তিনি আট লাখ টাকার চুক্তিতে অভিনয় করেছেন এবং শর্ত ছিল— ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ করা হবে। কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, বিষয়টি পরিচালককে জানিয়েছেন এবং সম্মানী না পাওয়ার কারণেই প্রচারে অংশ নিচ্ছেন না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ সিনেমার নায়িকা শবনম বুবলী বর্তমানে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারে অংশ নিতে পারছেন না। তিনি ভিডিওবার্তা ও সামাজিকমাধ্যমে সিনেমার প্রচারে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

    ‘সর্দারবাড়ির খেলা’র পরিচালক বলেন, নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

    অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের প্রথম সিনেমা এবং কিছু আর্থিক জটিলতা তৈরি হয়েছে। তাদের দাবি— নায়কের বকেয়া শিগগিরই পরিশোধ করা হবে এবং সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। 

    বিনোদন ডেস্ক