Tag: সিনেমা

  • বিতর্ক ও বিরোধিতার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল

    ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজন নিয়ে বিতর্ক ও বিরোধিতা শুরু হয়। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত ভেন্যু বাতিল করা হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (৩০ মে) সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল। সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ নামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী করে আসছে।

    তবে প্রচারণা শুরু হওয়ার পরই ফেসবুকে কিছু পোস্টের মাধ্যমে প্রদর্শনীর বিরোধিতা করা হয় বলে অভিযোগ ওঠে। বিশেষ করে জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের একাংশ এ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেয় বলে দাবি করা হয়েছে। এতে পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমার নির্মাতা ও প্রযোজক তানিম নূর এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সেন্সর অনুমোদিত একটি সিনেমা আইনগতভাবে প্রদর্শনের অধিকার রাখে এবং এ ধরনের আয়োজন প্রশাসনের সহায়তা পাওয়ার কথা। কিন্তু তার অভিযোগ, সিনেমার পোস্টারে ক্রস চিহ্ন ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছে, যা তিনি বেআইনি হিসেবে উল্লেখ করেন।

    নিজের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    অন্যদিকে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ’ এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির মতে, একটি অনুমোদিত চলচ্চিত্র প্রদর্শনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং ধর্মীয় ও সামাজিক অনুভূতিকে ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

    ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার জানান, অনলাইনে উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়ার পর নিরাপত্তার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ভেন্যু বাতিল করে দেয়। ফলে বর্তমানে নতুন ভেন্যু নির্ধারণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন আয়োজকেরা।

    বিনোদন ডেস্ক

  • ঈদে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি পাওয়ায় চিন্তায় হল মালিকরা

    ঈদ এলেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির ব্যস্ততা বেড়ে যায়। আসন্ন ঈদুল আজহাও এর ব্যতিক্রম নয়। ঈদের আর মাত্র দুই দিন বাকি, আর এই সময়েই জানা গেছে এবার মুক্তির তালিকায় রয়েছে মোট নয়টি সিনেমা।

    তবে এতগুলো সিনেমার বিপরীতে দেশে নিয়মিত চালু থাকা হলের সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০টির মতো। যদিও প্রদর্শক মালিক সমিতির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে সাময়িকভাবে আরও ২০ থেকে ৩০টি হল চালুর সম্ভাবনা রয়েছে।

    এবারের ঈদে মুক্তির মিছিলে আছে রকস্টার, মালিক, রইদ, মাসুদ রানা, নাকফুলের কাব্য, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, পিনিক, বনলতা সেন ও তছনছ।

    সাধারণত ঈদের আগে একাধিক সিনেমা মুক্তির ঘোষণা এলেও শেষ মুহূর্তে কিছু সিনেমা সরে দাঁড়ায়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের মাত্র দুই দিন আগে পর্যন্ত কোনো সিনেমাই মুক্তির তালিকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়নি। ফলে ধারণা করা হচ্ছে, সবগুলো সিনেমাই একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।

    একই সময়ে এত বেশি সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিটি ছবি পর্যাপ্ত শো পাবে না বলে আশঙ্কা করছেন হল মালিকরা। এর ফলে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—দুই ধরনের হলেই তৈরি হয়েছে স্ক্রিন সংকট। বিশেষ করে তারকানির্ভর বড় বাজেটের সিনেমা মাল্টিপ্লেক্সে অগ্রাধিকার পাওয়ায় মাঝারি বাজেটের ছবিগুলো আরও বেশি চাপে পড়তে পারে।

    চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল মনে করেন, ঈদকে কেন্দ্র করে সবাই একসঙ্গে সিনেমা মুক্তির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দীর্ঘমেয়াদে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো সমন্বয় ও পরিকল্পনা ছাড়া এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়া প্রযোজক ও হল মালিক—উভয়ের জন্যই লোকসানের কারণ হতে পারে। তার মতে, বছরের বেশিরভাগ সময় দর্শক নতুন সিনেমা থেকে বঞ্চিত থাকছেন। এতে যেমন নতুন দর্শক তৈরি হচ্ছে না, তেমনি হল মালিকদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি প্রযোজক, পরিবেশক ও প্রদর্শকদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিকল্পিত মুক্তি সূচির ওপর জোর দেন।

    মাসুদ রানা সিনেমার প্রযোজক ও পরিবেশক আব্দুল আজিজ মনে করেন, একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়া সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে না। তবে ঈদ দেশের সবচেয়ে বড় সিনেমা মৌসুম হওয়ায় দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই সময়টিকেই বেছে নিয়েছেন তারা।

    অন্যদিকে মালিক সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রতিযোগিতার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার মতে, ঈদের বাইরে বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়া এখনও কঠিন। চলচ্চিত্র অঙ্গনের সবাই সহকর্মী হওয়ায় বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই।

    আবার রইদ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন পুরো বিষয়টিকে রাজনৈতিক ও বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখছেন। তার মতে, গত দুই বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক নির্মাতা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। এছাড়া সামনে বিশ্বকাপ ফুটবলসহ নানা বড় আয়োজন থাকায় এই সময়কে তারা উপযুক্ত মনে করেছেন।

    রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ মনে করেন, একই সময়ে এত সিনেমা মুক্তির সংস্কৃতি দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। কারণ ঈদের পর নতুন সিনেমার সংকট তৈরি হলে হলগুলোর ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

    চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সিনেমা মুক্তি ও ব্যবস্থাপনায় কার্যকর কাঠামোর অভাবে এ ধরনের বিশৃঙ্খলা বাড়ছে। তাই ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রযোজক, পরিবেশক, নির্মাতা ও হল মালিকদের সমন্বয়ে একটি কার্যকর রিলিজ কমিটি গঠনের পরামর্শও দিয়েছেন অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • ‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে আর বাধা থাকল না

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গত ঈদুল ফিতরে (২১ মার্চ) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তার উপর অনুমোদনহীন দৃশ্য প্রদর্শনের দায়ে গত ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করে সার্টিফিকেশন বোর্ড। 

    সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ফলে এটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না। 

    এর আগে সিনেমাটির বিরুদ্ধে ‘সার্টিফিকেশন বিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন’-এর অভিযোগে সেন্সর সাময়িক স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড। সেই অভিযোগের প্রেক্ষিতে সিনেমা হলে প্রিন্স-এর প্রদর্শন আটকে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্থগিতাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না—এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।’ 

    ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে যে অবজেকশনগুলো ছিল সেগুলো কারেকশন করে জমা দিয়েছিলাম। তারা পুনরায় দেখে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আর প্রদর্শন হতে বাধা নেই। শিগগির দেশের বাইরে আমেরিকা, কানাডাতে মুক্তি দেব। 

    ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত শিরিন সুলতানা প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • নায়িকার পর এবার গায়িকা নাজিফা তুষি

    ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। তবে এবার অভিনয়ের বাইরেও নতুন পরিচয় যুক্ত হচ্ছে এই অভিনেত্রীর নামের পাশে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন তুষি। 

    জানা গেছে, সিনেমার ‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। গানটি শ্রোতাদের বেশ নজর কেড়েছে। 

    গান প্রসঙ্গে তুষি বলেন, ‘এই (রইদ) সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে। বিষয়টি আমার জন্য অনেক বিশেষ। কারণ আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গা ছিল। 

    যখন ‘রইদ’ টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল দর্শক কীভাবে নেবে, তারা আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কিনা। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।’ 

    তিনি আরও বলেন, ‘রবীন্দ্র সরোবরে যখন পাগলীর প্রেম জ্বালা গানটি গেয়েছি, তখন দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সবাই খুব আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। 

    আসলে রইদ সিনেমার গল্প, এর আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। সেই অনুভূতিটা গানটির মধ্যেও আছে। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক আরও বেশি পছন্দ করবেন।’ 

    ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী। 

    এরই মধ্যে ‘রইদ’ সিনেমার তিনটি গান প্রকাশ পেয়েছে। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটিতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। 

    গত ৭ মে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। 

    এছাড়া সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে ‘রহে না’ গানটি, যা গেয়েছে মেঘদল। 

    সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। এর ভেতর দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।  

    নাজিফা তুষি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতের মতো অভিনেতারা।  

    ‘রইদ’র গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু এবং সুকর্ণ শাহেদ ধীমান। 

    বিনোদন ডেস্ক

  • বুমরাহকে ‘ফুটবলার’ বলায় ক্ষমা চাইলেন রাম চরণ

    অভিনয়ের বাইরে একেবারে ভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ।

    সম্প্রতি ভোপালে একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলেছিলেন অভিনেতা রাম চরণ। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে মিম শেয়ার ও তুমুল আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে পরে ক্ষমাও চান রাম চরণ। নামের গড়মিল করে এভাবে ক্ষমা চাওয়ার ঘটনা বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে। 

    সম্প্রতি ভোপালে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে রাম চরণ, জাহ্নবী কাপুর ও এ আর রহমান অভিনীত আলোচিত সিনেমা ‘পেদ্দি’র গান। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অভিনেতাকে ভারতের কয়েকজন বিখ্যাত ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলা হয়। 

    তিনি শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারকে ‘দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা’, এমএস ধোনিকে ‘শান্ত ও ঠান্ডা’ এবং বিরাট কোহলিকে ‘আগুন’ হিসেবে আখ্যা দেন। রোহিত শর্মাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সে সবার প্রিয় মানুষ।’ তবে জাসপ্রিত বুমরাহর প্রসঙ্গ আসতেই ক্রিকেট ও ফুটবলের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন রাম চরণ। বুমরাহকে ভুলবশত একজন ‘ফুটবলার’ বলে বসেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মুহূর্তের মধ্যেই রাম চরণের এই ভুলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এটি নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন এবং হু হু করে তৈরি হতে থাকে মিম। 

    ভুল বুঝতে পেরে দ্রুতই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বুমরাহর কাছে দুঃখ প্রকাশ করেন ‘আরআরআর’ খ্যাত এ অভিনেতা। 

    তিনি লেখেন, ‘উফ… মাঝে মাঝে আমি আসলেই নাম ভুলে যাই। জাসপ্রিত বুমরাহর কাছে এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত—চারপাশের এত উত্তেজনা এবং ভিড়ের মাঝে এটি সম্পূর্ণ একটি মানবিক ভুল ছিল।’ 

    একই সঙ্গে তিনি আরও জানান, ভারতীয় এই গতিদানবের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তিনি বুমরাহর খেলার একজন বড় ভক্ত। 

    এদিকে ক্রিকেট মাঠে বুমরাহর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো একটি চোট মুম্বাই ইন্ডিয়ান্সের চলমান আইপিএল মৌসুমেও ভোগাচ্ছে এই পেসারকে। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া সত্ত্বেও এই চোটের কারণেই বল হাতে বুমরাহ তার চেনা ‘ধার’ হারিয়েছেন বলে জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।

    চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে ১৩টি ম্যাচ খেলে বুমরাহ নিতে পেরেছেন মাত্র ৪টি উইকেট, যা তার নামের সঙ্গে একেবারেই বেমানান। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে অভিনয় করা জেনডায়ার কাছে স্বপ্নের মতো

    হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ড আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। 

    সম্প্রতি এই ছবিটিতে কাজ করার অভিজ্ঞতাকে একটি ‘স্বপ্ন’ এবং ‘ঘরে ফেরার মতো অনুভূতি’ বলে বর্ণনা করেছেন জেনডায়া। 

    এটি জেনডায়ার ক্যারিয়ারের চতুর্থ মার্ভেল চলচ্চিত্র। এর আগে তিনি ২০১৭ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’, ২০১৯ সালে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

    ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই নতুন ছবিটি আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

    এক সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করে ‘ডিউন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘স্পাইডারম্যানে কাজ করাটা ছিল একটা স্বপ্নের মতো। আমি প্রতিদিন আমার বেস্টফ্রেন্ড, অর্থাৎ আমি যাকে ভালোবাসি, তার সঙ্গে কাজ করার সুযোগ পাই। আমরা সেটে আমাদের পোষা কুকুরগুলোকেও নিয়ে আসি; এটি যেন পুরোপুরি একটি পারিবারিক বিষয়। আমরা এই সিনেমাগুলোর সঙ্গেই বড় হয়েছি! তাই এখানে কাজ করা মানে ঘরে ফেরার মতোই আনন্দদায়ক।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘স্পাইডারম্যান’ ছাড়াও এই জুটি হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের পরবর্তী এপিক অ্যাকশন ড্রামা ‘দ্য ওডিসি’-তে একসঙ্গে অভিনয় করছেন। চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    সিনেমায় গ্রীক পুরাণের কিংবদন্তি রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। জেনডায়াকে দেখা যাবে ওডিসিয়াসের রক্ষক এবং জ্ঞানের দেবী ‘অ্যাথেনা’র চরিত্রে, আর টম হল্যান্ড অভিনয় করছেন ওডিসিয়াসের বিশ্বস্ত পুত্র ‘টেলিম্যাকাস’-এর চরিত্রে। 

    তবে জেনডায়া জানান, এই সিনেমাটিতে টম ও তার একসঙ্গে কোনো দৃশ্য নেই। স্ক্রিন শেয়ার না করলেও সেটে সহ-অভিনেতার অভিনয় দূর থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘টমের অভিনয় দেখে আমার চোখে পানি চলে আসছিল, আমি ওর জন্য ভীষণ গর্বিত।’ 

    উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০২৪ সালের ডিসেম্বরে জেনডায়া ও টম হল্যান্ডের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, চলতি বছরের শুরুর দিকে তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন। 

    তবে সাক্ষাৎকারে বিয়ের এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি এড়িয়ে যান অভিনেত্রী। বেশ রহস্য ধরে রেখে তিনি বলেন, ‘না, আমি এই বিষয়ে কোনো কথা বলব না। মিডিয়া সবসময়ই কিছু না কিছু খোঁজার চেষ্টা করে।’ 

    সূত্র: ডিএনএ ইন্ডিয়া 

    বিনোদন ডেস্ক

  • ৪ মাসে ১৫ কেজি ওজন কমালেন জুনিয়র এনটিআর

    মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন ফিল্ম ‘ড্রাগন’-এ একজন পেশাদার খুনির চরিত্রের জন্য মাত্র চার মাসে প্রায় ১৫ কেজি ওজন কমিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ছবির পরিচালক প্রশান্ত নীলের পরামর্শে চরিত্রের প্রয়োজনে নিজের এ অবিশ্বাস্য ও আমূল পরিবর্তন এনেছেন তিনি। 

    জানা যায়, ‘ড্রাগন’ সিনেমার প্রি-প্রোডাকশনের সময় লুক টেস্টের অংশ হিসেবে পরিচালক প্রশান্ত নীল জুনিয়র এনটিআর-কে চরিত্রের খাতিরে কিছুটা ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন। বিষয়টি এই অভিনেতা একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। 

    তিনি তার অন্যান্য সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত রেখে একটি কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করা শুরু করেন। মাত্র চার মাসে তিনি প্রায় ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেন। এর ফলে তার চেহারা এতটাই রোগা ও ফ্যাকাশে হয়ে উঠেছিল যে, একপর্যায়ে পরিচালক প্রশান্ত নীল নিজেই তাকে ওজন কমানোর গতি ধীর করার অনুরোধ জানান। 

    এত দ্রুত শারীরিক পরিবর্তনের ফলে জুনিয়র এনটিআর-এর স্ত্রী, মা, বন্ধুবান্ধব এবং সিনেমার পুরো শুটিং ক্রু গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার এ অতিরিক্ত রোগা ও ফ্যাকাশে অবয়ব দেখে তারা সবাই চিন্তায় পড়ে যান। 

    পরিচালক প্রশান্ত নীল পরবর্তীতে জানান, তিনি কেবল সামান্য ওজন কমানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু জুনিয়র এনটিআর তার ‘লুগার’ চরিত্রটিকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নিজের সর্বোচ্চ উৎসর্গ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে জুনিয়র এনটিআর-এর ব্যক্তিগত ট্রেইনার কুমার মান্নাভা জানিয়েছেন, এ শারীরিক পরিবর্তনটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অর্জন করা হয়েছে। এর পেছনে ছিল কঠোর শৃঙ্খলাবদ্ধ ওয়ার্কআউট, ফাংশনাল ট্রেনিং, কার্ডিও এবং নিয়ন্ত্রিত ডায়েট। প্রথম সাত সপ্তাহেই অভিনেতা ৯.৫ কেজি ওজন কমাতে সক্ষম হন। 

    অন্যদিকে পুষ্টিবিদ গরিমা গোয়াল উল্লেখ করেছেন যে, চার মাসে ১৫ কেজি ওজন কমানো অত্যন্ত আক্রমণাত্মক (অ্যাগ্রেসিভ) একটি প্রক্রিয়া। মাংসপেশি বা মাসল মাস ধরে রাখার জন্য এ প্রক্রিয়ায় উচ্চ-প্রোটিন সমৃদ্ধ খাবার, রেজিস্ট্যান্স ট্রেনিং এবং কঠোর রুটিন মেনে চলতে হয়। 

    পুষ্টিবিদ ও চিকিৎসকরা সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, অভিনেতাদের এ ধরনের রূপান্তর একটি নির্দিষ্ট সিনেমা এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে করা হয়। সাধারণ স্বাস্থ্যের জন্য এ ধরনের দ্রুত ওজন কমানোর প্রক্রিয়া একেবারেই টেকসই বা উপযুক্ত নয়। 

    এদিকে গত ২০ মে জুনিয়র এনটিআর-এর জন্মদিন উপলক্ষে প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক টিজারে তার এ নতুন ছিপছিপে ও ধারালো রূপটি প্রথম দর্শকের সামনে আসে। সিনেমাটিতে তিনি আফগান ট্রেডিং কোম্পানির ‘অ্যাসাসিন-ইন-চিফ’ (প্রধান খুনি) ‘লুগার’ চরিত্রে অভিনয় করছেন। 

    ১৯৬৭ সালের আফিম ব্যবসার প্রেক্ষাপটে সিনেমার গল্পটি সাজানো হয়েছে। পরিচালক প্রশান্ত নীল এই চরিত্রটিকে তার ক্যারিয়ারের লেখা সবচেয়ে অন্ধকার (ডার্ক) চরিত্র হিসেবে বর্ণনা করেছেন, যার একটি গভীর আবেগঘন দিক রয়েছে। 

    প্যান-ইন্ডিয়া প্রেক্ষাপটে নির্মিত এ বিগ বাজেট সিনেমাটি ২০২৭ সালের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    সূত্র: এমএসএন 

    বিনোদন ডেস্ক

  • মৌসুমী-জাহাঙ্গীরের ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি

    নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর শুক্রবার (২২ মে) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। 

    এর মধ্যে একমাত্র সিনেপ্লেক্স হিসেবে কুমিল্লার কে-স্ক্রিনেও মুক্তি পেয়েছে ছবিটি। এখানে প্রথম দিন তিনটি শো চলেছে, আর শনিবার (২৩ মে) শো রয়েছে দুটি। জানা গেছে, এখন পর্যন্ত সেখানে এই সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি। 

    হলটির ম্যানেজার আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার তিনটা শোর একটি টিকিটও বিক্রি হয়নি। আজ সকাল সাড়ে ১০টায়ও একই। সন্ধ্যার একটা শো আছে, এটা নিয়েও কোনো আশা দেখছি না। এটা হতাশজনক।’ 

    উল্লেখ্য, এর আগে গত ১৬ মে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির কথা থাকলেও তার আগের দিন অর্থাৎ ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে। 

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’র অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরিচালক হাসান জাহাঙ্গীর। বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেই স্থগিতাদেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন। 

    প্রসঙ্গত, ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছিল। ছবিটি নিয়ে কদিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেছিলেন, এটি কোনো সিনেমা নয়। নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল। 

    পরে এই বিতর্কের আগুনে ঘি ঢালেন আরেক অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে মৌসুমীর পাশাপাশি তাকেও দেখা গেলেও জেবা দাবি করেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি। 

    বিনোদন ডেস্ক

  • ২৫০ কোটির ক্লাবের দিকে ছুটছে বিজয়ের ‘প্রেমিকা’র নতুন ছবি

    বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইলফলকের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের কথিত ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণান ও সুরিয়ার আলোচিত সিনেমা ‘কারুপ্পু’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা দিয়েও প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। 

    ছবিটির পরিচালক আরজে বালাজি। 

    পৌরাণিক পটভূমির প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ঘরানার এ সিনেমাটি দর্শকদের থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে। ফলে টানা কয়েকটি চলচ্চিত্র আশানুরূপ ব্যবসা না করার পর, অনেক ভক্তই এ সিনেমাটিকে সুরিয়ার এক দুর্দান্ত ‘কামব্যাক’ বা প্রত্যাবর্তন হিসেবে আখ্যা দিচ্ছেন। 

    বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ৮ম দিনে ভারতে সিনেমাটি নিট ৭.৮০ কোটি রুপি আয় করেছে। এ আয় ৭ম দিনের (৮.১০ কোটি রুপি) তুলনায় মাত্র ৩.৭ শতাংশ কম, যা প্রমাণ করে দ্বিতীয় সপ্তাহের প্রথম শুক্রবারেও বক্স অফিসে সিনেমাটি শক্ত অবস্থান ধরে রেখেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (২২ মে) দেশজুড়ে সিনেমাটির মোট ৪,৫২১টি শো প্রদর্শিত হয়েছে। এদিন প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের গড় উপস্থিতির হার ছিল ৩১.৪ শতাংশ, যা তার আগের দিনের (৩০.৫ শতাংশ) তুলনায় কিছুটা বেশি।

    সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতে ‘কারুপ্পু’র মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১২১.৬৫ কোটি রুপি। আর ভারতের বাজারে এর মোট আয় পৌঁছেছে ১৪০.৮৬ কোটি রুপিতে। 

    আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির শক্ত অবস্থান বজায় রয়েছে। শুধুমাত্র ৮ম দিনেই বিদেশ থেকে সিনেমাটি ৩.৫০ কোটি রুপি আয় করেছে। এর ফলে ছবিটির মোট ওভারসিজ বা ভারতের বাইরে আয় এখন ৬০ কোটি রুপি স্পর্শ করেছে। 

    সব মিলিয়ে, ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারের এই সম্মিলিত হিসাবে ‘কারুপ্পু’র বিশ্বব্যাপী মোট আয় ইতোমধ্যেই ২০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে। 

    ড্রিম ওয়ারিয়র পিকচার্স প্রযোজিত এ সিনেমায় সুরিয়া ও তৃষা কৃষ্ণানের পাশাপাশি আরও অভিনয় করেছেন আরজে বালাজি, শিভাদা, যোগী বাবু, স্বাসিকা প্রমুখ। 

    সূত্র: ইন্ডিয়া টুডে 

    বিনোদন ডেস্ক

  • একটি সাধারণ ছবি যেভাবে ভাগ্য বদলে দেয় ববি দেওলের

    ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো যে কত ছোটখাটো কাকতালীয় ঘটনার ওপর নির্ভর করতে পারে, ববি দেওলের সাম্প্রতিক সাফল্য তারই এক অনন্য প্রমাণ। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ ছবিতে দুর্দান্ত খলনায়কের চরিত্রে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। 

    শুরু হয়েছে ববি দেওলের ক্যারিয়ারের এক নতুন অধ্যায়, যা ভক্তদের কাছে ‘লর্ড ববি’র পুনরুত্থান নামে পরিচিত। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল এই চরিত্রে সুযোগ পাওয়া, নিজের দ্বিধাদ্বন্দ্ব এবং ছেলের এমন ভয়ানক রূপ দেখে বাবা ধর্মেন্দ্রর প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

    ‘অ্যানিমেল’-এ এই অভিনেতার সুযোগ পাওয়ার গল্পটাও কিছুটা অন্যরকম। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা কোনো প্রথাগত অডিশন বা অতীতের অভিনয় দেখে এতে ববিকে কাস্ট করেননি। বরং ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ চলাকালীন ববির তোলা একটি সাধারণ ছবির এক্সপ্রেশন বা অভিব্যক্তিই মুগ্ধ করেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে। 

    পরিচালক সন্দীপ সেই ছবিতে ববির চোখের তীব্রতা দেখেই বুঝেছিলেন, ছবির নির্বাক খলনায়ক ‘আবরার হক’ চরিত্রের জন্য এই মুখটি একদম নিখুঁত। ববি সেই মুহূর্তটি স্মরণ করে বলেন, ‘যখন আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে ফোন পাই, তিনি বলেছিলেন— আপনার এই ছবিটার এক্সপ্রেশন আমার দারুণ লেগেছে, আমি এই লুকটাই চাই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে চরিত্রটির জন্য সম্মতি দেওয়া ববির জন্য শুরুতে খুব একটা সহজ ছিল না, কারণ পুরো ছবিতে তার কোনো সংলাপই ছিল না। 

    তাই ববি দেওল শুরুতে বেশ সংশয়ে ছিলেন। তিনি বলেন, ‘যখন সন্দীপ আমাকে বললেন আমার চরিত্রটি বাকপ্রতিবন্ধী হবে, তখন আমি ভেবেছিলাম— আমার কণ্ঠই তো আমার আসল শক্তি! তাও আমি চ্যালেঞ্জটা নেওয়ার সিদ্ধান্ত নিই।’ 

    সংলাপের অভাব পুষিয়ে নিতে ববি নিজের শারীরিক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির ওপর জোর দেন। পর্দায় চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি নিষ্ঠার সঙ্গে সাংকেতিক ভাষা শেখেন। ছবিটির প্রতি ববির একাগ্রতা এতটাই ছিল যে, সিনেমাটির চুক্তি সই করার পর নিজের অংশের শুটিং শুরু হওয়ার জন্য তাকে দীর্ঘ দেড় বছর অপেক্ষা করতে হয়েছিল।

    ছেলের এমন ভয়ানক খলনায়কের রূপ দেখে বলিউড কিংবদন্তি এবং ববি দেওলের বাবা ধর্মেন্দ্রর প্রতিক্রিয়া ছিল একই সঙ্গে রসাত্মক ও আবেগপূর্ণ। ববি দেওল জানান, ‘যখন অ্যানিমেল মুক্তি পেল, বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তুই কি ভিলেন? আমি উত্তর দিলাম, হ্যা বাবা, তবে এটা খুব ভালো একটা চরিত্র।’ 

    পর্দায় ছেলের এই নৃশংস রূপ দেখে ধর্মেন্দ্র যেমন অবাক হয়েছিলেন, তেমনই ছেলের সাফল্যে তার বুক ভরে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ধর্মেন্দ্রও পরবর্তীতে ছেলেকে ভালোবেসে ভক্তদের দেওয়া ‘লর্ড ববি’ নামে ডাকতে শুরু করেন। মজার ছলে ডাকার পাশাপাশি, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ছেলে যে এমন আকাশচুম্বী সাফল্য ও প্রশংসা পাচ্ছেন, তা দেখে প্রবীণ এই অভিনেতা অত্যন্ত গর্ববোধ করতেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক