Tag: রাজ

  • যাদের শিডিউল দিইনি তারা গুঞ্জন ছড়াচ্ছে: পরীমনি

    সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ফাঁসের ঘটনায় রাজ ও পরীমনির দাম্পত্যে কলহ দেখা দেয়।

    rnrn

    দুজন রীতিমতো একে অন্যের কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এরমধ্যেই ছেলের জন্মের ১০ মাস পূর্তি উপলক্ষ্যে এক হন রাজ-পরীমনি। নায়িকার কাছে রাজের ফিরে আসা দেখে অনেকে ধারণা করেছিলেন যে, কলহের অবসান ঘটেছে। তবে তা হয়নি, এখনো তাদের দাম্পত্য কলহ তুঙ্গে।

    rnrn

    সম্প্রতি পরীমনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সোজাসাপ্টা জানিয়েছেন, রাজের সঙ্গে বনীবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, একসঙ্গে কাজও করা হবে না।

    rnrn

    পরীমনি বলেন, আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।

    rnrn

    নির্মাতাদের মাঝে গুঞ্জন আছে— পরীকে নিয়ে কাজ করলে ঝামেলা পোহাতে হয় এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমাকে নিয়ে যাদের ঝামেলা হয়, তাদের কাজ করার দরকার নেই। যদি ঝামেলাই হবে তা হলে এতগুলো সিনেমা কি করে করলাম? কত দারুণ দারুণ কাজ করে এলাম না। নতুন নতুন নির্মাতার সঙ্গে।

    rnrn

    তা হলে কি যাদের শিডিউল দেওয়া হয়নি, তারা এ গুঞ্জন ছড়াচ্ছে? সত্যি কথা বলতে— যারা বলে তাদের আমি চিনি না। আমি কখনো কাজ করিনি। আমি জানি না কেন বলে। তবে এটিও হতে পারে।

    rnrn

    কেউ যদি ভবিষ্যতে রাজ-পরী জুটির অফার আসে, তা হলে একসঙ্গে কাজ করা হবে কিনা?

    rnrn

    প্রশ্নোত্তরে পরীমনি বলেন, আমি এত অ্যাকটিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • আবারও চলে গেলেন রাজ, হতাশ পরীমনি

    সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী- তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক।

    rnrn

    এরই মধ্যে তাদের একমাত্র সন্তান রাজ্য ১০ মাস পূর্ণ করল। এ অনুষ্ঠান ঘিরে আবারও এক হয়েছিলেন তারা! রোববার ভোরবেলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলেন পরীমনি। 

    rnrn

    ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন— ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

    rnrn

    যা দেখে নেটিজেনদের অনেকেরই ধারণা— দাম্পত্য কলহ ভুলে হয়তো আবারও এক হচ্ছেন রাজ-পরী। এ ছাড়া তাদের মিলিত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের নানা শিরোনাম চোখ এড়ায়নি পরীমনিরও। তাই তো বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন এ চিত্রনায়িকা।  

    rnrn

    সোমবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন পরী। আর তাতেই অনেকটা পরিষ্কার করে জানিয়েছেন, দুজনের এ মিলিত হওয়া মানে সব ভুলে এক হওয়া নয়। এ সময় তার লেখনীতে কিছুটা হতাশাও ফুটে ওঠে। 

    rnrn

    পরীমনি লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রিট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তার পর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’

    যুগান্তর প্রতিবেদন

  • পরীমনি-রাজ প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই চান বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পরীমনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘পরীমনিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলাশেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

    অপু বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

    পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। অভিনেত্রী বলেন, ‘পরীমনি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

    প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটিই জানান পরীমনি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমনির দ্বন্দ্ব।

    বিনোদন ডেস্ক

  • ভাঙনের নেপথ্যে তৃতীয় পক্ষ আছে কিনা, প্রশ্নে যা বললেন পরীমনি

    সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমনির দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এ নিয়ে চলছে ভক্তদের মধ্যে সমালোচনার ঝড়। দুজনেই পাল্টাপাল্টি অভিযোগ করছেন, দোষী করছেন একে অপরকে। এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরীমনি।  

    rnrn

    সেখানে পরীমনি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় পরীমনির কাছে জানতে চাওয়া হয়, রাজ-পরীর সম্পর্কে কি তৃতীয় পক্ষ ঢুকেছে?

    rnrn

    প্রশ্নোত্তরে পরীমনি বলেন, এগুলো সবকিছু সবার সামনে ঘটছে। আমি নতুন করে কি বলব?  এত ব্লেম গেম আমার আর ভালো লাগছে না। আমি এটা থেকে পরিত্রাণ পেতে চাই। আমি বারবার বলেছি, এসব কাঁদা ছোড়াছুড়িতে আমার ছোট বাচ্চাটার ক্ষতি হচ্ছে। 

    rnrn

    আমার বাচ্চার বাবা যিনি সুস্থভাবে মাথায় রাখেন। এটিই আমার অনুরোধ। সুস্থ মস্তিস্কে যেন মাথায় রাখেন, যে আমাদের বাচ্চা আছে।  

    rnrn

    পরীমনি আরও বলেন, তিনি (রাজ) শুধু বলে বেড়ায়, আমি আমার বাচ্চার মাকে অনেক রেসপেক্ট করি। সে রেসপেক্টটা যেন শুধু বলার মধ্যেই সীমাবদ্ধতা না থাকে।  সত্যি সত্যি যে আমাকে রেসপেক্ট করে, সেটা আমি কাজের মধ্যে প্রমাণ চাই।  সে কাজেই যেন প্রমাণ দেয়  আমি (পরীমনি) তার বাচ্চার মা। 

    rnrn

    সর্বশেষ কখন রাজের সঙ্গে কথা হয় জানতে চাইলে পরীমনি বলেন, তিন দিন আগে হঠাৎ গভীররাতে ফোন করেন রাজ। সে তার বাবুকে দেখতে চাই। সেই সময় তার বাবার অনুভূতিকে বেশি প্রায়োরিটি দিয়ে দেখা করানোর ব্যবস্থা করি। ছেলে তখন ঘুমাচ্ছিল। ঘুম থেকে তুলে এনে বাবার কাছে ১০ বার মিনিট বাবার কাছে রাখি।  

    rnrn

    এর আগে ২৯মে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুকে তিন অভিনেত্রীর (সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি) ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় এসেছে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক। এ তারকা দম্পতির পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই পরিষ্কার যে, বিয়েবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • এগুলো ফাজলামি, এভাবে সংসার হয় না: পরীমনি

    চলমান রাজ-সুনেরাহ-পরীমনি বিতর্ক নিয়ে একটার পর একটা কাণ্ড ঘটছেই। অভিযোগের পাল্টা জবাব দিতে যেন সিদ্ধহস্ত নায়িকা পরীমনি।

    rnrn

    মঙ্গলবার রাতে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এই চিত্রনায়িকা বলেন, এগুলো ফাজলামি। আপনার বউ আছে, বাচ্চা আছে… এসব ফাজলামি দিয়ে সংসারজীবন চলে না। আপনি বলবেন যে, আমার ভাল্লাগছে না, আমি একটু ঘুরে আসি। তার পর এই ঘোরাটা কয়দিনের আপনি জানেন না। একা থাকা দরকার বলে ব্যাগ-প্যাক নিয়ে আপনি গেলেন… বলবেন আমার একটু নিজেকে সময় দেওয়া দরকার, আমার একটু নিজের দিকে ফোকাস করা দরকার। আপনি এমন স্বার্থপরের মতো কথা বলেন কেন?

    rnrn

    পরীমনি বলেন, নিশ্চয়ই সবার একটা প্রাইভেট টাইম দরকার। নিজস্ব টাইম দরকার, কাজের টাইম দরকার। সেটি আপনার বাসায় হচ্ছে না? কেউ ডিস্টার্ব করছে আপনাকে? আপনি তো আলাদাই থাকেন, আপনার আলাদা রুম— সব কিছু আলাদা। তা হলে বাইরে কীসের আলাদা টাইম?

    rnrn

    সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষ কাজ করছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, এগুলো তো সবার চোখের সামনেই হচ্ছে। আমি আর নতুন করে কী বলব? এত ব্লেইম-গেম আমার ভালো লাগছে না, আমি এটা থেকে পরিত্রাণ চাই। এসব কাঁদা ছোড়াছুড়িতে আমার বাচ্চাটার জন্য ক্ষতি হচ্ছে। আমি আমার বাচ্চার বাবাকে বলব, সে যেন এটা মনে রাখে। আর সে যে বলে বেড়ায়, সে তার বাচ্চার মাকে সম্মান করে, এটা আমি বাস্তবে দেখতে চাই। সে যেন কাজে প্রমাণ দেয় যে, আমি তার বাচ্চার মা। সে আমাকে অনেক রেসপেক্ট করে।

    rnrn

    বিচ্ছেদ কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে এ নায়িকা বলেন, আমার কাছে বড় গিফট হলো আমার সন্তান। ও যদি আমার চারপাশে থাকে, আমার চোখের সামনে থাকে, মনে হয় পৃথিবী এমনিতেই সুন্দর হয়ে যাবে।

    বিনোদন ডেস্ক

  • এটা খুব বাজে প্রাকটিস: পরীমনি

    সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুকে তিন অভিনেত্রীর (সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি) ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় এসেছে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক। গণমাধ্যমে এ তারকা দম্পতির পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই পরিষ্কার যে, বিয়েবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা।

    rnrn

    রাজের পর এবার পরীমনির কথায় উঠে এলো এমনই ইঙ্গিত। মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা জানান, স্বামী রাজ যদি একা থাকতে চান, তাতে তার কোনো আপত্তি নেই।

    rnrn

    তিনি বলেন, রাজ যদি একাই থাকতে চায়, তা হলে ঠিকঠাক মতোই থাকুক। একটু ঘুরে আসব, আমি একটু বেড়িয়ে আসি, আমি একটু ছুটি চাই… আবার ঘুরে এসে বলে, আমি সংসার করতে চাই। এটা খুব বাজে প্র্যাকটিস। এটা আমি পারব না। তার যদি আমাকে ছেড়ে থাকার ইচ্ছা হয়, তা হলে ঠিকঠাক ডিসিশনে এসে আলাদা থাকুক, আমার সমস্যা নাই।

    rnrn

    তিনি বলেন, লাইভে বলেই দিয়েছিলাম, আমি তাকে ২৪ ঘণ্টা সময় দিতে চাই। কারণ এটা যত সময় যাবে ততো মুখরোচক হবে।… এটা লাইফেও বাজে ধরনের প্রভাব ফেলে। যেটা আমি চাই না।

    rnrn

    প্রসঙ্গত, গুণিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে শুরু হয় অভিনেতা শরিফুল রাজ ও নায়িকা পরীমনির প্রেম। এর পর ভালোবেসে বিয়ে। বছর না ঘুরতেই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে রাজ্য। কিন্তু এর মধ্যেই সংসারে কয়েকবার বেজে উঠেছে ভাঙনের সুর। সব কিছুর পরও বারবারই ফিরেছেন সংসারে। তবে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীর মতপার্থক্য তৈরি হয়। এ নিয়ে গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে উভয় পক্ষের তরফে। রাজ আলাদা থাকার কথা বলেছেন আর পরী চেয়েছেন ডিভোর্স। এবার কি তা হলে সত্যিই ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার? সেটি হয়তো আর কয়েকটি দিন গড়ালেই স্পষ্ট জানা যাবে।

    যুগান্তর প্রতিবেদন

  • রাজের গোপন ভিডিও ফাঁস হওয়ার আগে যে কথা হয় পরীমনির সঙ্গে

    পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্য কলহ যেন শেষ হয়েও হচ্ছে না। এ নিয়ে চুপ নেই দুজনের কেউ-ই। একে অপরকে পাল্টা অভিযোগ দিয়েই চলেছেন। 

    rnrn

    এর শুরুটা অবশ্য রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। 

    rnrn

    ভিডিও ফাঁসের ঘটনায় অভিনেত্রী সুনেরাহ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফেসবুক স্ট্যাটাসে জানান, এসব শরিফুল রাজের স্ত্রী (পরীমনি) করেছেন। তিনিই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করেছেন।

    rnrn

    এর পরই পরীমনি সংবাদমাধ্যমে জানান, তিনি ছবি ও ভিডিও ফাঁস করেননি। 

    rnrn

    পরীমনি বলেন, যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেই সময় সে বলেছিল— সন্তান রাজ্যকে দেখতে আসতে চায় সে।

    rnrn

    অভিনেত্রী বলেন, সে (শরিফুল রাজ) যদি রাজ্যকে দেখতে চাইবে, তা হলে আমাকেই ফোন করত। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। ও তো পাবলিক ফিগার, কমবেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হব। এসব কাজ ও (শরিফুল রাজ) কেন পাবলিকলি করে।

    rnrn

    পরীমনি বলেন, সে কোথায় যায় না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে, ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সে ক্ষেত্রে ওকে আমি বললাম— দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পড়ে। যেটা গোপন, সেটা গোপনেই করো। সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান— কারও জন্য ভালো হবে না।

    বিনোদন ডেস্ক

  • আমি ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাই: পরীমনি

    চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহ আবার নতুন মোড় নিয়েছে। রাজকে ‘ফেক’ মানুষ মন্তব্য করে তার সঙ্গে আর সংসার করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরীমনি।

    rnrn

    সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে নায়িকার ভাষ্য— ‘আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। আমি সত্যি চাই না রাজের স্ত্রী হয়ে থাকতে। এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোনো ফেকনেস ও মিথ্যা নেই।’ 

    rnrn

    এদিকে পরীমনির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। 

    rnrn

    সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটি জটিল আকার ধারণ করে। ওই ভিডিওগুলো তিন নায়িকার। 

    বিনোদন ডেস্ক

  • লাইভে কেঁদে কেঁদে যেসব কথা বললেন পরীমনি

    চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহের ইস্যু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে রীতিমত। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে শোবিজ পাড়ায়। 

    rnrn

    এর শুরুটা অবশ্য অভিনেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। 

    rnrn

    ভিডিও ফাঁসের ঘটনায় অভিনেত্রী সুনেরাহ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফেসবুক স্ট্যাটাসে জানান, এসব শরিফুল রাজের স্ত্রী (পরীমনি) করেছেন। তিনিই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করেছেন।

    rnrn

    এরপরই পরীমনি সংবাদমাধ্যমে জানান, তিনি ছবি ও ভিডিও ফাঁস করেননি। এমনকি জানান, তার স্বামী শরিফুল রাজ ১০-১৫ দিন ধরে তার সঙ্গে নেই। এ অবস্থায় ভিডিও ফাঁস কিছুতেই সম্ভব না বলেও জানান এ নায়িকা।

    rnrn

    এরপরই রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে। সেই ঘটনার পর গত রোববার একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন কথা বলেন রাজ। পরিষ্কার করেন নিজের অবস্থান। 

    rnrn

    এরপরের রাতে একই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজের অভিযোগ খণ্ডন করেন পরীমনি।

    rnrn

    এক ঘণ্টার বেশি সম্প্রচারিত অনুষ্ঠানে কয়েকবার কেঁদেও ফেলেন এ নায়িকা। বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। 

    rnrn

    পরীমনি স্পষ্ট ভাষায় বলেন, আজ থেকে আমি রাজের বউ নই। আমি এই সম্পর্ক টেনে নিতে চাই না। রাজের উদ্দেশে বলেন, যত দ্রুত সম্ভব তিনি যেন তাকে ডিভোর্স দেন। সামনাসামনি বসে তাদের সম্পর্কের সুন্দর পরিসমাপ্তি চান, পরীমনি চান না লাইভে এসে তাকে এসব কথা বলতে হয়।

    rnrn

    পরীমনি আরও বলেন, আমি মেয়েটা অন্যরকম। সাপের লেজে পা দিলে যেমন সে ছেড়ে দেয় না, তেমনি আমিও আমার লেজে পা দিলে চুপ থাকব না।
    rn 
    rnতিনি বলেন, রাজের ১০ বছরের বন্ধুরা আমার কাছের হওয়ার কথা। কিন্তু তারা যে রাজের বন্ধু, আমি জানতামই না।

    rnrn

    আরও সময় দিলে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে কি না—এমন প্রশ্নের উত্তরে পরী জানান, সেটা আর সম্ভব নয়। তিনি পাঁচ মাস সময় দিয়েছেন। এর মধ্যে যখন হয়নি, তখন তাদের সম্পর্কের কার্যত ইতি ঘটেছে বলে তিনি মনে করেন।

    rnrn

    পরীমনি বলেন, যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেসময় সে বলেছিল সন্তান রাজ্যকে দেখতে আসতে চায় সে।

    rnrn

    অভিনেত্রী বলেন, সে (শরিফুল রাজ) যদি রাজ্যকে দেখতে চাবে, তাহলে আমাকেই ফোন করতো। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে। ও তো পাবলিক ফিগার, কম-বেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হবো। এসব কাজ ও (শরিফুল রাজ) কেন পাবলিকলি করে।

    rnrn

    পরীমনি বলেন, সে কোথায় যায়, না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে,ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সেক্ষেত্রে ওকে আমি বললাম, দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পরে। যেটা গোপন, সেটা গোপনেই করো। সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান, কারো জন্য ভালো হবে না।

    বিনোদন ডেস্ক

  • ভিডিও ফাঁসের আগ মুহূর্তে রাজের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন পরীমনি

    চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহের ইস্যু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে রীতিমত। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে শোবিজ পাড়ায়। এর শুরুটা অবশ্য অভিনেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    ভিডিও ফাঁসের ঘটনায় অভিনেত্রী সুনেরাহ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফেসবুক স্ট্যাটাসে জানান, এসব শরিফুল রাজের স্ত্রী (পরীমনি) করেছেন। তিনিই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করেছেন।

    এরপরই পরীমনি সংবাদমাধ্যমে জানান, তিনি ছবি ও ভিডিও ফাঁস করেননি। এমনকি জানান, তার স্বামী শরিফুল রাজ ১০-১৫ দিন ধরে তার সঙ্গে নেই। এ অবস্থায় ভিডিও ফাঁস কিছুতেই সম্ভব না বলেও জানান এ নায়িকা।

    এদিকে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে শরিফুল রাজ জানান, ছবি ও ভিডিও ফাঁসের আগ মুহূর্তে পরীমনির সঙ্গে কথা হয়েছে তার। এবার পরীমনি জানালেন, তাদের মধ্যে সেই রাতে কী কথা হয়েছিল।

    সোমবার একটি সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেসময় সে বলেছিল সন্তান রাজ্যকে দেখতে আসতে চায় সে।

    অভিনেত্রী বলেন, সে (শরিফুল রাজ) যদি রাজ্যকে দেখতে চাবে, তাহলে আমাকেই ফোন করতো। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে। ও তো পাবলিক ফিগার, কম-বেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হবো। এসব কাজ ও (শরিফুল রাজ) কেন পাবলিকলি করে।

    পরীমনি বলেন, সে কোথায় যায়, না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে,ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সেক্ষেত্রে ওকে আমি বললাম, দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পরে। যেটা গোপন, সেটা গোপনেই করো। সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান, কারো জন্য ভালো হবে না।

    এর আগে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    বিনোদন ডেস্ক