Tag: রাজ

  • ‘আমি আজ খুব কেঁদেছি’ রাজকে নিয়ে আক্ষেপ পরীমনির

    ছেলের প্রথম জন্মদিন ঘিরে গত কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কেটেছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির। একমাত্র সন্তানের জীবনের বিশেষ দিন, তাই ঘটা করেই পালন করছেন।

    র ভেন্যু বুকিং দিতে যান। সন্তানের ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে তা জানিয়েছেন এভাবে- ‘সে তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছে।’ 

    ছেলের জন্মদিনের নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করলেও এ সময়টায় ছেলের বাবা রাজকে খুব মিস করছিলেন পরীমনি। নায়িকার কথায়ও তা স্পষ্ট, ‘কত স্বপ্ন ছিল, ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কী করব। এক ফ্রেমে মা–বাবাসহ ছবি তুলব। কই, তা আর হলো কি? জানি না, হয়তো বিধাতাই রাখেননি।’

    কথাগুলো যখন বলছিলেন পরীমনির কণ্ঠ ভারি হয়ে আসছিল। আনমনে আবার বলতে শুরু করলেন- জানেন, আমি না আজ খুব কেঁদেছি। ভেবেছি, কেন এমনটা হলো। এমন তো হওয়ার কথা ছিল না। একা একাই সব সামাল দিতে হয়েছে। মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই। সে আসেও না, খবরও নেয় না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, জন্মদিনের আয়োজনে যেন সে না আসে। আমি আমার মতো করে সুন্দর একটা মুহূর্ত ছেলেকে উপহার দিতে চাই। ছেলের মামা-খালাদের সবাইকে নিয়ে একটা সন্ধ্যা কাটাতে চাই।

    প্রসঙ্গত, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

    বিনোদন ডেস্ক

  • পুরোনো রূপে ফিরতে যা করবেন পরীমনি 

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পদ্ম জন্ম দেন। পদ্ম গর্ভে আসার পর থেকে সিনেমায় অনিয়মিত এ চিত্রনায়িকা। তবে এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে পুরোনো রূপে ফিরেই হয়তো তিনি যোগ দেবেন।  
    rnসন্তান জন্মের পর প্রতিটি নারীর ওজন বেড়ে যায়। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকারও তাই হয়েছিল। সিনেমায় ফেরার প্রস্তুতি নেওয়ায় এখন ওজন ঝরিয়ে প্রায় আগের অবস্থায় ফিরেছেন। এখন আর মাত্র চার কেজি ওজন কমানো লক্ষ্য তার।

    rnrn

    পরীমনি বলেন, আমি এখন ৫৬ কেজিতে আছি— টার্গেট রয়েছে ৫২ কেজি। একসময় ওজন ৫২-৫৩ কেজির মধ্যে ছিল। ছেলে পদ্মর জন্মের আগে ও পরে অনেক বেড়ে গিয়েছিল ওজন।

    rnrn

    মাত্র অল্প কদিনের মধ্যেই সিনেমায় ফেরার আভাস দিয়েছেন পরীমনি। কিছু দিন আগেই সংবাদমাধ্যম থেকে জানা যায়— কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের তিনটি সিনেমা ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

    rnrn

    ছেলের জন্মদিন নিয়ে গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, কলকাতা-বাংলাদেশ মিলেই সিনেমা করব। কয়েকটি জায়গায় কথা হয়েছে। মোটামুটি চূড়ান্ত বলতে পারেন। তবে এখনই সেসব বলা যাবে না। কজন প্রযোজক তো পদ্মর জন্মদিনেই তা ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হইনি আমি।

    rnrn

    পরীমনি আরও বলেন, এ প্রস্তাবে আমি রাজি হইনি। কেননা এটি ছেলের প্রথম জন্মদিন। পদ্মর প্রথম জন্মদিনের আনন্দকে আমি ভাগাভাগি করতে চাচ্ছি না। তবে ছেলের জন্মদিনে ঘোষণা না এলেও পর পরই ঘোষণা আসবে বলেও জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমনি

    সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি ও রাজের ছেলে রাজ্যর আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে। পরীমনির ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন, রাজের ওপর ক্ষোভ থেকে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলতে রাজ্য নামটা বাদ দিয়েছেন পরীমনি। রাজ্যর বদলে নতুন দুটি নাম সামনে এসেছে ‘পদ্ম’ ও ‘পুণ্য’।

    কালই এ দম্পতির একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হবে। শাহীম মুহাম্মদ রাজ্যের পৃথিবীর আলো দেখেন ১০ আগস্ট। তাকে ঘিরেই এবার আবার আলোচনায় তারা। 

    এ নিয়ে যোগাযোগ করা হলে পরীমনি স্পষ্ট জানিয়ে দেন, নাম বদলানোর কিছুই নাই। মঙ্গলবার বিকালে কথা প্রসঙ্গে পরীমনির কাছে জানতে চাওয়া হয়, আপনি কি এখন রাজ্য, পদ্ম নাকি পুণ্যর মা? 

    উত্তরে পরীমনি বলেন, সব নামেই আমাকে ডাকা যাবে। আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।

    পরীমনি বলেন, আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত। 

    যা-ই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট। এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওর জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।

    পরীমনির সন্তানের নাম বদলের বিষয়টি প্রথম সামনে আসে চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের একটি ফেসবুক পোস্ট থেকে। গত সোমবার রাজ্যর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ। 

    ক্যাপশনে লেখেন- আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

    আজিজের পোস্টে মন্তব্যের ঘরে ছেলের নাম পরীমনি লিখেছেন- ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। 

    নিজের ফেসবুকে পোস্টে পরীমনি বলেন, আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে, ‘পুণ্য’। এ থেকে অনেকেই ধরে নেন, ছেলের নতুন নাম দিয়েছেন পরীমনি।

    মাত্র সাতদিনের পরিচয়ে গোপনে বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এখন আলাদা থাকছেন দুজনে।

    বিনোদন ডেস্ক

  • আমার জীবনে সবার আগে শুভশ্রী: রাজ

    টলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত শুভশ্রী-রাজ। সামাজিকমাধ্যমে তাদের ভালোবাসাময় মুহূর্তগুলো দেখলেই বোঝা যায়। এবার রাজের কথায় ফের স্পষ্ট হয়ে উঠল বিষয়টি। তিনি জানালেন, তার জীবনে সবার আগে শুভশ্রী।

    rnrn

    রাজ বলেন, ‘শুভশ্রী আসার পর আমার জীবনটাই পালটে গেছে। শুভশ্রী আসার আগে আমার জীবনে শুধুমাত্র কাজই গুরুত্ব পেত। তবে এখন আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম। অনেকের ওপর সহজে ভরসা করে ফেলতাম। এখন শুধু বউয়ের ওপর ভরসা করি।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘আগে সহজেই খারাপ লেগে যেত। এখন তেমনটা হয় না। এখন আরও গঠনমূলক ভাবনাচিন্তা করি। সারাদিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বউ আছে। মা আছে। জীবনে বউ আমার সবার প্রথমে। এখন আমার আর কাউকে দরকার নেই।’

    rnrn

    মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির আইটেম গান। এতে কোমর দুলিয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। স্বামীর সিরিজের গান নিজের ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী। 

    বিনোদন ডেস্ক

  • এবার রাজকে যে বার্তা দিলেন পরীমনি 

    ঢালিউডের তারকা দম্পতি পরীমনি-শরীফুল রাজের সন্তান রাজ্যর বয়স এক বছর পূর্ণ হবে ১০ আগস্ট। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে বড় পরিসরে উদযাপন করবেন পরীমনি। রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন পরীমনি। 

    rnrn

    বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, আমরা প্রতি মাসেই ছেলের জন্মদিন পালন করেছি। কিন্তু বাবুর বয়স এক বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম। ১০ আগস্ট তা পূর্ণ হচ্ছে। এটি হবে তার সত্যিকারের প্রথম জন্মদিন পালন।

    rnrn

    অনেক আগে থেকেই এই আয়োজনের প্রস্তুতি চলছে। যেহেতু রাজ্য ছোট, তাই খুব বড় করে প্রথম জন্মদিনের অনুষ্ঠান করছি না। পরিবারের লোকজন ও কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে অনুষ্ঠানটি করব। তবে রাজ্য আরও বড় হলে বড় আয়োজন করব।
    rnএদিকে ছেলের জন্মদিন যখন ঘনিয়ে আসছে, তখনো দেশের বাইরে বাবা রাজ। তা হলে কি বাবা ছাড়াই রাজ্যর প্রথম জন্মদিনের উদযাপন হতে চলেছে? পরীমনি জানান, রাজ্যর জন্মদিনের সব আয়োজন মা হিসেবে তাকে একাই করতে হচ্ছে।

    rnrn

    তিনি বলেন, রাজের কোনো খবর নেই। অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে কত পরিকল্পনা করেছিলাম। অথচ জন্মদিন পালনের আগে এসে তাকে আর পেলাম না। শুনেছি অনেক দিন হলো, দেশের বাইরে গেছে। এখনো সে ফেরেনি। অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসেবে রাজ কোনো দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।

    rnrn

    আক্ষেপ করে পরীমনি বলেন, ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকেই তাকে কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনো কল দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।

    rnrn

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এর পর থেকে দুজনের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে ছবি দিয়ে তোপের মুখে রাজ

    নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় লাগবে টালিউড অভিনেতা রাজের। পরীমনির সঙ্গে আলাদা থাকার প্রসঙ্গে অভিনেতা এমনটাই জানিয়েছিলেন। গুছাতে গিয়ে কি রাজ একেবারেই গুটিয়ে নিলেন নিজেকে। হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে পর্যন্ত যাননি। এ নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন নায়ক।

    rnrn

    পরীমনি ও রাজ্যের সঙ্গে শেষবার রাজকে দেখা গিয়েছিল ছেলের জন্মের ১০ মাস পূর্তির দিন। দিন কয়েক আগেই ১০৩ ডিগ্রি জ্বর ছিল রাজ্যর। অসুস্থ ১১ মাসের ছেলেকে একা হাতে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন পরীমনি।

    rnrn

    এরই মধ্যে অভিনেতা তার ফেসবুকে একটি মুখবয়বের ছবি দেন। একই সময়ে অসুস্থ ছেলের হাতে সিরিঞ্জ ফোটানোর ছবি পোস্ট করেন পরীমনিও। আর এতেই তোপের মুখে পড়েন রাজ। 

    rnrn

    রাজের ছবির নিচে একজন লেখেন- ‘সত্যিই আপনি এই রকমই মুখোশধারী, স্যালুট!!’ আরেকজন লিখেছেন, ‘এটাই কি আপনার আসল চেহারা?’ আরেকজনের মন্তব্য, ‘হ্যাঁ, এটাই আপনার আসল রূপ। বাবা হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। নাকি দায়িত্ব শুধু বন্ধুদের জন্য সীমাবদ্ধ?’ অভিনেতার পোস্টে ক্রমাগত এ ধরনের মন্তব্য হয়েছে। তবুও রাজ নীরব।

    rnrn

    বরারবই অভিনেতা বলে এসেছেন, ঘোরাঘুরি করতে পছন্দ করেন তিনি। একা একাই নানা জায়গায় ঘুরে বেড়ান। এ মুহূর্তে আছেন ভাণ্ডারিয়ায়। তবে ভাণ্ডারিয়ায় তিনি শুধুই যে ঘুরতে গিয়েছেন এমনটা নয়।

    বিনোদন ডেস্ক

  • ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট রাজের 

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এ কারণে সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেল সামাজিকমাধ্যমে রাজের দেওয়া একটি পোস্টে।

    মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

    কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। এতে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। তার বাবার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলের নেটিজেনরা। তার একদিন পরই মাঝরাতে এ নায়ক জানালেন সন্তানকে মিস করছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • জোড়া লাগবে কি পরী-রাজের সংসার?

    ফুটবলের আদলে তৈরি কেকের সামনে পরীমনি, ছেলে রাজ্য ও নানা শামসুল হকসহ একটি স্থিরচিত্র সোমবার গভীর রাতে ফেসবুকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘একটা পরীর রাজ্য!’ সন্তানের ১১ মাস পূর্তি উপলক্ষে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

    ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে মাঝে-মধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে। 

    প্রেমের বিয়ের ২০ মাসের মধ্যেই ফেসবুক লাইভ ও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি ও শরীফুল রাজের একে-অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করেছে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ, পরীমনিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। পরে পরীমনি ফেসবুক লাইভে রাজকে নিয়েও নানা অভিযোগ করেন। 

    একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরীমনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই।’ এসব কথাবার্তা শোনার পর সবাই ধরে নিয়েছিলেন, পরীমনি ও রাজকে আর কখনো একসঙ্গে দেখা যাবে না। সবাইকে অবাক করে তারা গেল মাসের ১০ জুন এক হন। ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষে কেকও কাটেন। 

    আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ তাদের সন্তান রাজ্যর জন্মের পর থেকেই মাসপূর্তি উদযাপন করতেন। এবার ১১ মাস পূর্তিতে পরীমনি তার ছেলের সঙ্গে কেক কাটলেও ফেসবুকে পোস্ট করা ফটো ফ্রেমে দেখা যায়নি শরীফুল রাজকে। এতে অনেকেই ধারণা করছেন, তাহলে কি সত্যিই আর জোড়া লাগছে না পরীমনির সঙ্গে রাজের সংসার।

    খোঁজ নিয়ে জানা গেছে, সন্তানের ১১ মাস পূর্তির এই দিনে যেমন রাজকে দেখা যায়নি, তেমনি ঈদেও ছিলেন না তিনি। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরীমনিকে। ওই সময় রাজ ছিলেন মালদ্বীপে।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা পরীমনির 

    ঢাকাই সিনেমার আলোচিত তারকা চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে। বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। এটি আরও জোরালো হয় রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়।

    rnrn

    এখন আর একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ভবিষ্যতেও আবার এক হবেন, এমন কথাও উড়িয়ে দিচ্ছেন দুজনে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জানিয়েছেন, রাজের সঙ্গে বনিবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে আর একসঙ্গে কাজও করা হবে না এমন কথাও বলেছেন তিনি। 

    rnrn

    পরীমনি বলেন, ‘আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।’

    rnrn

    কেউ যদি ভবিষ্যতে রাজ-পরীকে জুটি করে কাজ করতে চায়, তবে কি রাজি হবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি এত অ্যাক্টিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?’

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। 

    rnrn

    ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    অনলাইন ডেস্ক

  • রাজের সঙ্গে ভবিষ্যতে অভিনয় প্রসঙ্গে যা বললেন পরীমনি

    সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ফাঁসের ঘটনায় রাজ ও পরীমনির দাম্পত্যে কলহ দেখা দেয়।

    rnrn

    দুজন রীতিমতো একে অন্যের কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এরমধ্যেই ছেলের জন্মের ১০ মাস পূর্তি উপলক্ষ্যে এক হন রাজ-পরীমনি। নায়িকার কাছে রাজের ফিরে আসা দেখে অনেকে ধারণা করেছিলেন যে, কলহের অবসান ঘটেছে। তবে তা হয়নি, এখনো তাদের দাম্পত্য কলহ তুঙ্গে।

    rnrn

    সম্প্রতি পরীমনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সোজাসাপ্টা জানিয়েছেন, রাজের সঙ্গে বনীবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, একসঙ্গে কাজও করা হবে না।

    rnrn

    পরীমনি বলেন, আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।

    rnrn

    নির্মাতাদের মাঝে গুঞ্জন আছে— পরীকে নিয়ে কাজ করলে ঝামেলা পোহাতে হয় এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমাকে নিয়ে যাদের ঝামেলা হয়, তাদের কাজ করার দরকার নেই। যদি ঝামেলাই হবে তা হলে এতগুলো সিনেমা কি করে করলাম? কত দারুণ দারুণ কাজ করে এলাম না। নতুন নতুন নির্মাতার সঙ্গে।

    rnrn

    তা হলে কি যাদের শিডিউল দেওয়া হয়নি, তারা এ গুঞ্জন ছড়াচ্ছে? সত্যি কথা বলতে— যারা বলে তাদের আমি চিনি না। আমি কখনো কাজ করিনি। আমি জানি না কেন বলে। তবে এটিও হতে পারে।

    rnrn

    কেউ যদি ভবিষ্যতে রাজ-পরী জুটির অফার আসে, তা হলে একসঙ্গে কাজ করা হবে কিনা?
    rnপ্রশ্নোত্তরে পরীমনি বলেন, আমি এত অ্যাকটিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক