Tag: রাজ

  • উপস্থাপিকাকে নোংরা ভাষায় উত্তর দিলেন রাজ!

    বিতর্কের মাঝেই বাংলাদেশের এক সংবাদমাধম্যের মুখোমুখি হয়েছেন শরীফুল রাজ। সম্প্রতি যা যা ঘটনা ঘটে চলেছে যেমন অভিনেতার ফেসবুক থেকে নায়িকাদের গোপন ভিডিয়ো ফাঁস থেকে স্ত্রী পরীমণির সঙ্গে দাম্পত্য কলহ—সব কিছুর উত্তর দিয়েছেন অভিনেতা। 

    rnrn

    ইতোমধ্যেই স্ত্রীর থেকে যে আলাদা থাকছেন রাজ এ কথা জেনে ফেলেছেন সবাই। নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও যে রাজের সঙ্গে থাকতে চান না তা স্পষ্ট জানিয়েছেন।

    rnrn

    এরই মধ্যে ফের নতুন পোস্ট দেখা গেল পরীমণির ফেসবুকে। রাজকে সংযত হওয়ার উপদেশ দিয়েছেন তিনি। সঙ্গে তার ব্যবহারকে ধিক্কার জানিয়েছেন। তিনি লেখেন, “আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা এক জন নারী উপস্থাপক এত ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন,কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সঙ্গে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মুহূর্তের সেই সব বাজে, নোংরা ভাষা আপনি সেটাও বলে ফেললেন!” উপস্থাপিকার প্রশংসাও করেছেন নায়িকা। 

    rnrn

    তারা কি আইনি পথে এগোবেন? সকলের মনেই এমন প্রশ্ন। এ প্রসঙ্গে অবশ্য রাজ বলেন, “আমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তবে আলাদা থাকছি এ কথা সত্যি। আলাদাই থাকব আগামী দিনে।” 

    rnrn

    রাজ-পরী আলাদা থাকলেও দু’জনে মিলে ছেলে রাজ্যর দায়িত্ব নেবেন। এমনটাই জানিয়েছেন রাজ। এই জল কত দূর গড়ায় আপাতত সেটাই দেখার।

    অনলাইন ডেস্ক

  • রাজের সব কথার উত্তরও লাইভেই দেবেন পরীমনি 

    একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে রাজ যেসব কথা বলেছেন, সেসব কথার উত্তর লাইভে এসেই দেবেন বলে জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। 

    সোমবার ভোরে পরীমনি তার ফেসবুকে এক পোস্টে লেখেন, আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন অব্যশই।

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমনি। সমস্যার শুরু গত ৩০ মে। ওই দিন রাজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নায়িকাদের গোপন ছবি-ভিডিও ফাঁস হয়। যদিও সেসব কিছুক্ষণ পর মুছে দেওয়া হয়, ততক্ষণে ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে।

    ওই ভিডিও এবং ছবিতে ‘ন ডরাই’ সিনেমার নায়িকা সুনেরাহ এবং ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেত্রী নাফিজা তুষিকে দেখা গিয়েছিল। তাদের ‘অসংলগ্ন’ কথা সোশাল মিডিয়ায় তুমুল আলোচনার খোরাক জোগায়। 

    যা নিয়ে এতকিছু ঘটে গেল। রাজ-পরীমণির দূরত্ব দিনে দিনে বিচ্ছেদের দিকে এগোচ্ছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দু সুনেরার দাবি, ওই ভিডিও পাঁচ বছর আগের। 

    এর আগে রোববার লাইভে খোলামেলা কথা বলেন ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার অভিনেতা শরীফুল রাজ। পরীমনির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে তিনি বলেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। পরিবার থেকে তিনি কিছুদিন দূরে, একা থাকতে চান এবং কাজে মনোযোগী হতে চান এবং যখন ইচ্ছা সন্তান রাজ্যকে দেখতেও যেতে চান। কেন তিনি সংসার ছেড়েছেন সেই কারণটি সবাইকে জানিয়ে দিতে পরীমনিকেই অনুরোধ করেছেন রাজ।

    পরীমনি ফেসবুকে তার পোস্ট শুরু করেছেন সেই লাইভ অনুষ্ঠানের সঞ্চালকের সঙ্গে রাজের আলাপের ভঙ্গি নিয়ে সমালোচনা করেন।

    নায়িকা লেখেন, ‘Md Sariful Razz, আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এত ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন, অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সাথে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন!’

    রাজের ফেসবুক থেকে নায়িকার ভিডিও ফাঁসের প্রসঙ্গ তুলে পরীমনি বলেন, ‘আপনাদের বন্ধুদের একান্ত মুহূর্তের সেই সব বাজে, নোংরা ভাষা (…) আপনি সেটাও বলে ফেল্লেন! আবার ‘ফর অ্যান এক্সাম্পল’ বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাঁড় করিয়ে কিছু ব্যাখা দেওয়া একজন নারীকে বিব্রত করতে পারে এটা বোঝেন না? লাইভ অনুষ্ঠানে রাজ শুরুতেই বলেন, ওই দিন ঘুম থেকে উঠে অন্য সবার মতই তিনি জানতে পারেন, তার ফেসবুক থেকেই ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। তার ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়নি, কারণ সেটি ‘সুরক্ষিত’। 
     

    বিনোদন ডেস্ক

  • নিজেকে নিয়ে ভালো থাকা উচিত: রাজ

    কিছুদিন হলো নানা রটনায় হাঁপিয়ে ওঠেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। এসবের জবাবও কম দেননি এই কয়েক দিনে। অবশেষে স্পষ্ট করে জানালেন, নিজেকে নিয়ে ভালো থাকা উচিত। সংসার নিয়ে ভাবছেন না।

    বাচ্চার দিকে তাকিয়ে সংসারে ফিরবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘কোনো চান্স নেই। প্রথম ঢাকায় এসে যেমন আমার মনে হয়েছিল, তেমনই মনে হচ্ছে নিজেকে।’ নতুন করে নিজের মতো জীবন শুরুর জন্য পরীমনির সহযোগিতাও চেয়েছেন রাজ।

    পরীর উদ্দেশে রাজ বলেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো, হাসিখুশি থেকো, বাচ্চাকে দেখে রেখো।’

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। ভালোবেসে বিয়ে করলেও বছর না ঘুরতেই সম্পর্কে আসে তিক্ততা। বর্তমানে দুজন আলাদা থাকছেন। 

    রোববার (৪ জুন) একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন শরীফুল রাজ। সংসার নিয়ে ভাবছেন না, বরং নিজেকে নিয়ে ভালো থাকা উচিত বলে মনে করেন তিনি।

    রাজ বলেন, আমি আসলে তার (পরীমনি) সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পর নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই কথা আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না।

    অফিসিয়ালি ডিভোর্সের দিকে এগোচ্ছেন কিনা- জানতে চাইলে অভিনেতা বলেন, ডিভোর্সের বিষয়টি চিন্তাভাবনার জন্য সময় লাগবে। পরীমনির মতো আমি হুট করে কিছু একটা লিখে ফেলি না। আমার নিজেকে ঠিক করা উচিত, কাজে ফেরা উচিত, আমার ভালো থাকা উচিত।

    বিনোদন ডেস্ক

  • এবার রাজ-পরী ইস্যুকে ‘কেচ্ছা’ বললেন দীপংকর দীপন

    চলমান রাজ-সুনেরাহ-পরীমনি বিতর্ক নিয়ে একটার পর একটা কাণ্ড ঘটছেই। পরীমনি থমকে নেই। অভিযোগের পালটা জবাব দিতে যেন সিদ্ধহস্ত তিনি। যার শেষ নজির মিলল সোমবার দুপুর ২টা নাগাদ। যাতে নির্মাতা দীপংকর দীপনকে পরী বললেন- ‘জীবনকে সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সঙ্গে যায় না।’

    rnrn

    পরীর এ কথা কিংবা বুলেট বের করার প্রেক্ষাপট অবশ্য নির্মাতা নিজেই তৈরি করেছেন। এদিন সকালে তিনি নাম প্রকাশ না করেই একটি লম্বা পোস্ট লেখেন নিজের দেয়ালে। যেখানে তিনি পরীমনির ও রাজের চলমান ইস্যু নিয়ে বিরক্তি প্রকাশ করেন। বলতে চাইলেন, এসব ঘটনার কারণে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অন্তর্জাল’-এর প্রচারণায় ব্যাঘাত ঘটছে। 

    rnrn

    দীপন লেখেন- ‘ভাই ও বোন প্লিজ থামেন। আমাদের ক্ষমা করে দেন। একবার না বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিনরাত অপরিসীম কষ্ট করে একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকদের সামনে সেটা যখন উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে। 

    rnrn

    সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান- এসব দিকে; যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব- সত্যি আমি টায়ার্ড, আপসেট। প্রত্যেকের জীবনেই এসব আছে কিন্তু এসব আমরা সামনে নিয়ে আসি না। এসব নিয়ে কথা বলি না পাবলিকলি। আপনারা তো পাশের মানুষটাকেও কিছু বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। নিজেদের পাবলিক করলে পাবলিক তো মজা নেবেই।’

    rnrn

    এই পোস্ট পড়ে কেউ বুঝতে বাকি রইলেন না, দীপন তার ‘অন্তর্জাল’ ছবিটিকে সামনে নিয়েই এ বিরক্তি প্রকাশ করেছেন রাজ ও পরীকে ঘিরে। কারণ ঈদে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাটির অন্যতম নায়িকা সুনেরাহ বিনতে কামাল। মূলত অভিযোগের তীর শুরু থেকেই তাক হয়ে আছে পরীমনির দিকে!

    rnrn

    দীপনের এ প্রশ্নের উত্তরে পরী তার সকালের পোস্টটি শেয়ার করে বলেন- ‘জি, ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারো ঘাড়ে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার ওই মেয়েটা করল। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এত ডাক তো তার কোন কালেও আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু-থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরও বড় শিল্পীরা আছেন এ সিনেমায়, তাদের এখনো উনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দায়িত্ব এবার এই একজনেরই!’

    rnrn

    পরী আরও লেখেন- ‘আর ভাইয়া, আপনার সাথে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এত বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে তুচ্ছ লিখবেন না, প্লিজ ভাইয়া। জীবনটাকে সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি। সবথেকে দামি।’

    rnrn

    এদিকে রাজ-পরীর পারিবারিক ইস্যুকে ‘তুচ্ছ’ অভিহিত করে দীপন লিখেছেন- ‘সাংবাদিক ভাই-বোন, পত্রিকার মালিকপক্ষ, আপনাদের অনুরোধ করি- প্লিজ ইগনোর করেন এসব। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না, আমি বিশ্বাস করি না। অনেক শক্ত আপনাদের ভিত্তি। সস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেজড অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা স্ট্যাবলিশ স্বনামধন্য সাংবাদিকরা একবার ইগনোর করে দেখুন, সব থেমে যাবে। দর্শকদের অনুরোধ করি, যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন সামনে আসবে কিন্তু তারকাদের বিয়ে, প্রেম, বিচ্ছেদের গল্প। এসব দিয়ে নিজের দেশের ব্র্যান্ডিং হবে না, ওসব কেউ মাথায়ই আনবে না। আসবে কনটেন্ট, নিজের দেশের সিনেমার পর্দায় কী চলছে সেটা। তারকাদের ঘরে কী চলছে সেটা না। ওটা তারা আলোচনা করুক, যারা চায় এই দেশে সিনেমা বন্ধ হয়ে যাক। তারা তিলকে তাল করবে- আপনারা জাস্ট ইগনোর করুন। কথা বলা, শেয়ার করা বন্ধ করে দিন। আপনাদের আগ্রহ কমলে সব বন্ধ হয়ে যাবে। সবার ঘরেই নানা প্রবলেম থাকে, ওগুলো নিয়ে কথা বলার কি আছে! কনটেন্ট নিয়ে কথা বলুন, আলোচনা করুন, সমালোচনা করুন, ভালো কাজকে অনুপ্রেরণা দিন। সত্যি বলছি- ভালো কাজ আপনারা যা দেখেন এই দেশে তা খুব কষ্ট করে হয়। চোখে পানি চলে আসার মতো কষ্ট। আমার একার না সবার। সবাই কষ্ট করে। এই কষ্টকে মূল্যায়ন করুন- ব্যক্তিগত জীবনে কারেও ভুল বা খামখেয়ালীকে নয়। আপনারা এসব নিয়ে আগ্রহ কমালে সব কমে আসবে ক্রমান্বয়ে।’

    rnrn

    ‘অন্তর্জাল’ নির্মাতা দীপন আরও বলেন, ‘আজীবনই পৃথিবীতে কেচ্ছা-কাহিনীর জনপ্রিয়তা বেশি। কিন্তু এটা বাংলাদেশের সিনেমা মূলত মেইনস্ট্রিম সিনেমা বিনির্মাণের সময়। আমরা অনেক পরিচালক, রাইটার, শিল্পী, কুশলীরা প্রাণপণ চেষ্টা করছি। এ বিনির্মাণে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কষ্ট করতে আমরা রাজি আছি, আরও করবে, নিজেদের উন্নত করবে। আমাদের মোটিভেশন দরকার। অল্প অল্প করে জমা হতাশা একসাথে হয়ে আমাকে/আমাদের মেরে ফেলতে পারে। বাংলাদেশের সিনেমার ভীষণ সম্ভাবনা- তুচ্ছ কারণে সেটা নষ্ট না করি।’

    rnrn

    প্রসঙ্গত, চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির মধ্যে চেনা-জানা ছিল না। একটি সিনেমার সূত্রে প্রথম দেখা, আর সেই সাক্ষাতের এক সপ্তাহ পরই বিয়ে করেন তারা। এরপর প্রেমে ভরা সংসার। ঘর আলো করে এসেছে সন্তান। সেই সন্তান ঘিরেও তাদের উচ্ছ্বাসের অন্ত নেই। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই সম্পর্ক নড়বড়ে অবস্থায় রয়েছে। 

    rnrn

    সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও ঘুরে বেড়াচ্ছে সিনেপাড়ায়। গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে তাদের মধ্যকার জটিলতা প্রকাশ্যে এসেছে। পরী অভিযোগ তোলেন শরীফুল রাজের ঘনিষ্ঠ বন্ধু ‘ন-ডরাই’খ্যাত সুনেরাহ বিনতে কামালের বিরুদ্ধে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

    অনলাইন ডেস্ক

  • আপাতত সেপারেশনে আছেন রাজ 

    দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে চিত্রনায়ক শরীফুল রাজ জানালেন, আপাতত তারা সেপারেশনে আছেন। রোববার একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে যোগ দিয়ে এ কথা বলেন রাজ।

    rnrn

    চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য তৈরি হয়। 

    rnrn

    পরীমনি জানান, কয়েক দিন আগে বাসা থেকে বেরিয়ে গেছেন শরীফুল রাজ। এ ঘটনার পর বিচ্ছেদের ব্যাপারে পরীমনি বলেন, ‘আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

    rnrn

    বিভিন্ন গণমাধ্যমের খবরে তাদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তারা আপাতত সেপারেশনে আছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কিনা- এমন প্রশ্নের জবাবে রাজ জানান, সেটার আর কোনো সুযোগ নেই। এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ।

    rnrn

    পরীমনির উদ্দেশে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’

    rnrn

    ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। তারপর থেকেই তাদের দাম্পত্য জীবনে জটিলতা দেখা দেয়, এবার তা বেশ জোরালোভাবেই প্রকাশ্যে এসেছে।

    rnrn

    পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তি পেয়েছে। ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন রাজ।

    অনলাইন ডেস্ক

  • বেবি, আই লাভ ইউ, যা-ই হোক না কেন, আনন্দে থেকো: রাজ 

    চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য তৈরি হয়। 

    rnrn

    পরীমনি জানান, কয়েক দিন আগে বাসা থেকে বেরিয়ে গেছেন শরীফুল রাজ। এ ঘটনার পর বিচ্ছেদের ব্যাপারে পরীমনি বলেন, ‘আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

    rnrn

    দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে চিত্রনায়ক শরীফুল রাজ জানালেন, আপাতত তারা সেপারেশনে আছেন। 
    rnরোববার একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে যোগ দিয়ে এ কথা বলেন রাজ।

    rnrn

    বিভিন্ন গণমাধ্যমের খবরে তাদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তারা আপাতত সেপারেশনে আছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কিনা- এমন প্রশ্নের জবাবে রাজ জানান, সেটার আর কোনো সুযোগ নেই। এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ।

    rnrn

    পরীমনির উদ্দেশে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’

    rnrn

    ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। তারপর থেকেই তাদের দাম্পত্য জীবনে জটিলতা দেখা দেয়, এবার তা বেশ জোরালোভাবেই প্রকাশ্যে এসেছে।

    rnrn

    পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তি পেয়েছে। ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন রাজ।

    অনলাইন ডেস্ক

  • সংসারে ফেরার প্রশ্নে যা জানালেন রাজ

    অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল রাজ ।

    rnrn

    রোববার একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে তিনি জানান, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। একই সঙ্গে কেন তিনি সংসার ছেড়েছেন সেই কারণটি সবাইকে জানিয়ে দিতে পরীমনিকেই অনুরোধ করেছেন।

    rnrn

    বিভিন্ন গণমাধ্যমের খবরে তাদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তারা আপাতত সেপারেশনে আছেন। 

    rnrn

    সংসার নিয়ে নিজের ভাবনা জানিয়ে রাজ বলেন, আমি আসলে তার সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না। নিজেকে এবং নিজের কাজে সময় দেওয়া দরকার। আমি আপাতত দূরে থাকতে চাচ্ছি, কিন্তু সেই দূরে থাকার সময়টাকে আমি টেনে নিয়ে যাব না অনেক দিন। আমি জানি না আইন কী বলে, কিন্তু সন্তানের দিকে দুজনেই খেয়াল রাখতে চাই।

    rnrn

    পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন, বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।

    rnrn

    এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    rnrn

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ। এর পরই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।

    যুগান্তর ডেস্ক

  • ১০ দিন পরীমনিকে রেখে কোথায় ছিলেন জানালেন রাজ

    তিন অভিনেত্রীর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই চিত্রনায়িকা পরীমনির সঙ্গে শরিফুল রাজের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, সংসার ভাঙার গুঞ্জন উঠে রাজের। এ ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন গণমাধ্যমে। 

    rnrn

    পরীমনি জানিয়েছেন, ১০ দিন ধরে বাসায় থাকেন না তার স্বামী রাজ। আবার অভিনেতা ডিভোর্স প্রসঙ্গে জানিয়েছেন, সব সিদ্ধান্ত নির্ভর করছে পরীর ওপর।

    rnrn

    রোববার রাতে সংবাদমাধ্যমে লাইভে কথা বলেন শরিফুল রাজ। তিনি পরীমনির থেকে আলাদা হলে একমাত্র ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যের কী হবে, তা জানিয়েছেন। এ ছাড়া ১০ দিন কোথায় ছিলেন, এ নিয়েও কথা বলেছেন রাজ। 

    rnrn

    ছবি ও ভিডিও ফাঁস নিয়ে কথা বলার মাঝে তাদের আলাদা থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় শরিফুল রাজ বলেন, আমরা আলাদা থাকছি। আর এ বিষয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না আমি।

    rnrn

    এর আগে তিনি বলেন, আমরা আলাদা হলেও আমাদের ছেলে রাজ্যের টেককেয়ার আমরা দুজনই করব। এর পরই তার কাছে ডিভোর্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেতা বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার আরও অনেক সময়ের প্রয়োজন।

    rnrn

    এ সময় শরিফুল রাজকে বলা হয়, পরীমনি জানিয়েছেন ১০ দিন ধরে বাসায় ছিলেন না আপনি। এ সময় কোথায় ছিলেন? রাজ বলেন, পরী সত্য বলেছে। আমি ওই সময় আমার গ্রামের বাড়ি মা-বাবার সঙ্গে ছিলাম।

    rnrn

    এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    rnrn

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • কাবিননামা মার্চেই ছিঁড়ে টুকরো টুকরো করেছে রাজ: পরীমনি 

    অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

    rnrn

    রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে পরীমনি বলেন, আর না। অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই।

    rnrn

    তিনি বলেন, এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি। তার পরও তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন বলেছিল— সে এ বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।

    rnrn

    এ ছাড়া সংসার এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে এ তারকা বলেন, সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই। ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। আর এ ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।

    rnrn

    এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    rnrn

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ। এর পরই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।

    বিনোদন ডেস্ক

  • ছবি ও ভিডিও ফাঁসের সঠিক তদন্ত হলে বিশেষ একজনের নাম আসবে: পরীমনি

    সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহ। নায়কের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের পর তাদের কলহ যে চূড়ান্ত পর্যায়ে আছে সেটি প্রকাশ্যে আসে।

    rnrn

    প্রথমে ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সুনেরাহকে দায়ী করেন পরীমনি। সুনেরাহর নাম উল্লেখ করে এর আগে গণমাধ্যমে তিনি বক্তব্যও দিয়েছেন। এখন তার বক্তব্য পাল্টে গেছে। তিনি এখন ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন। তবে কোন সদস্য তা তিনি বলেননি।

    rnrn

    এসব ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মধ্যে সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

    rnrn

    পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবেন। নাম বলব না, শুধু এতটুকুই বলি— সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই। বুঝছেন, এমন ঘটনা যে ঘটাতে পারে, কত বড় ভয়ংকর সে।’

    rnrn

    এর আগে ২৯ মে দিবাগত রাত দেড়টার পর রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অল্প সময়ের ব্যবধানে পর পর কয়েকটি পোস্টে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। কোনো পোস্টের ক্যাপশন— ‘আই লাভ ইউ ক্রেজি গার্ল, আহা সেই দিনগুলো!’, কোনটিতে লেখা— ‘ওহ মিস ইউ’।

    rnrn

    একটি ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে তারা বসে আছেন। আর আপত্তিকর ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে। আরেক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করছেন দুজন। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দুজনের কেউ-ই স্বাভাবিক অবস্থায় ছিলেন না তখন।

    বিনোদন ডেস্ক