আবারও চলে গেলেন রাজ, হতাশ পরীমনি

Written by

in

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী- তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক।

rnrn

এরই মধ্যে তাদের একমাত্র সন্তান রাজ্য ১০ মাস পূর্ণ করল। এ অনুষ্ঠান ঘিরে আবারও এক হয়েছিলেন তারা! রোববার ভোরবেলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলেন পরীমনি। 

rnrn

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন— ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

rnrn

যা দেখে নেটিজেনদের অনেকেরই ধারণা— দাম্পত্য কলহ ভুলে হয়তো আবারও এক হচ্ছেন রাজ-পরী। এ ছাড়া তাদের মিলিত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের নানা শিরোনাম চোখ এড়ায়নি পরীমনিরও। তাই তো বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন এ চিত্রনায়িকা।  

rnrn

সোমবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন পরী। আর তাতেই অনেকটা পরিষ্কার করে জানিয়েছেন, দুজনের এ মিলিত হওয়া মানে সব ভুলে এক হওয়া নয়। এ সময় তার লেখনীতে কিছুটা হতাশাও ফুটে ওঠে। 

rnrn

পরীমনি লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রিট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তার পর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *