Tag: রাজ

  • নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রাজ পরীমনি

    ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে শরিফুল রাজ ও পরীমনির প্রেম এবং তারপর বিয়ে। দীর্ঘদিন মাতৃত্বকালীন অবসরে ছিলেন পরীমনি। এদিকে শরিফুল রাজকেও দীর্ঘদিন ক্যামেরার সামনে দেখা যায়নি। 

    তার পরও বছরজুড়ে দুজন খবরের শিরোনাম হয়েছেন দাম্পত্য কলহের কারণে। তবে দীর্ঘ বিরতির পর ছন্দে ফিরছেন রাজ-পরী।

    পরীমনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি মাসেই এর দৃশ্যধারণ শুরু হবে। পরী অভিনীত সর্বশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজল প্রমুখ।

    এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শরিফুল রাজ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। 

    রাজ জানান, ওমর সিনেমায় ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন শরিফুল রাজ। এ কারণে তিনি খুশি এবং আশাবাদী।

    রাজের ‘ওমর’ সিনেমায় দেশের তিন জাদরেল অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খানকে দেখা যাবে।

    আর পরীর ‘মায়া’র রিহার্সাল চলছে এখন। তবে এতে তার বিপরীতে কে—এ বিষয়টি নিয়ে এখন কথা বলতে নারাজ নির্মাতা রাফি।

    নির্মাতা বলেন, আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, ‘মায়া’ সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তার খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করি, দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।

    রাজের সিনেমার নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।

    বিনোদন প্রতিবেদন

  • হাসপাতাল থেকে ফিরে পরীমনিকে নিয়ে যা বললেন রাজ

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে? প্রশ্নটি সবার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমনি দেন ভাঙনের খবর। নতুন খবর হচ্ছে— এক হয়েছেন রাজ-পরী।

    সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’

    এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

    এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

    আরও পড়ুন:

    দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে গত মাস তিনেক ধরে আলাদা থাকছেন রাজ ও পরীমনি। এই দম্পতির সন্তান রাজ্যের প্রথম জন্মদিন উপলক্ষ্যে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজের দেখা মেলেনি। অবশ্য তার আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। ওই দিন রাজ বাসায় গেলে পরীমনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাজের মুখ দেখতেও অনীহা দেখান তিনি।

    এদিকে গত সপ্তাহে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে রাজ-পরীর ছেলে রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। সেখানেই দেখা হয় রাজ ও পরীর, একসঙ্গে ছবিও তোলেন তারা। অনেকেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই দম্পতিকে পুনর্মিলনীর শুভেচ্ছা জানান।

    কিন্তু তার একদিন পরই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি। এর মধ্যে পরীমনি জ্বর নিয়ে এবং রাজ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে গুঞ্জনও ছড়ায়। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন রাজ।

    বিনোদন ডেস্ক

  • মাথার জখমের বিষয়ে অবশেষে মুখ খুললেন রাজ

    ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার তাদের দুজনের এক হওয়ার পরে শোনা গেল দুজনই হাসপাতলে ভর্তি। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে পরী বা রাজ কেউই ‌‘টু’ শব্দটি করেননি।

    এসব বিষয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি জানালেন ভালো আছেন। জানালেন, ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’

    জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‌‘এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’

    আরও পড়ুন: 

    শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমনিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে’-বললেন ‘পরাণ’খ্যাত এ তারকা। নিশ্চিত করে জানালেন বাসায় কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন। 

    পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেল রাজের কথায়। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না।  জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ তাঁর মন্তব্য, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’ 

    রাজ জানান, ভালোভাবে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে।

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীর ‘মারামারি’ গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তমা মির্জা

    সব ঝামেলা মিটিয়ে এখন থেকে স্ত্রী পরীমনি ও ছেলে রাজ্যকে নিয়ে থাকার অঙ্গীকার করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। কিন্তু শুক্রবারই গুরুতর জখম হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 

    এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমনির। কিন্তু পরে জানা যায় তিনি জ্বর না আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    এদিকে একই সময় ওই একই হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে পোস্ট করেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তমা মির্জা। 

    কীভাবে মাথায় আঘাত লাগল এ নিয়ে মুখ খোলেননি রাজ। তবে গুঞ্জন ওঠে এই মাথা ফাটার নেপথ্যে রয়েছে পরীমনি। 

    আরও গুঞ্জন ওঠে নির্মাতা রায়হান রাফীর অফিসে ঝগড়া হয় তাদের। একসময় তা ভয়ানক মারামারিতে রূপ নেয়। এতে রক্তাক্ত হন রাজ। পরীমনি হন অসুস্থ। অন্যদিকে তাদের এই ঝগড়া থামাতে গিয়ে আহত হন তমা মির্জা। তবে এ নিয়ে মুখ খুলেছেন তমা।

    ঘটনার বিস্তারিত এক সংবাদমাধ্যমকে তমা জানান, তিনি হাসপাতালে ভর্তি হন ১৮ আগস্ট রাত ১০টায়। ভর্তির কারণ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা।

    তমা বলেন, প্রথম কথা হচ্ছে_ কেউ কারও হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি চেকইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটা দিয়েছি। 

    দ্বিতীয়ত, আমি সেই মেয়ে, যে স্বামীর হাতের মার খেয়ে ঘর ছেড়েছি। সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। তো সেই মেয়েটিকে অন্য কারও জামাই এসে মেরে চলে যাবে, আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব, সেটা তো কল্পনাই করতে পারি না। ফলে আমার বক্তব্য স্পষ্ট— রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও আমি ছিলাম না। 

    ইভেন ১৮ আগস্ট সন্ধ্যায় রাজ-পরী বাসা থেকে বেরিয়ে আমাকে ফোনও করেছে দেখা করার জন্য। আমি বলেছি, আমার জ্বর। আজ দেখা হবে না। এর পর পরী বলল, ‘ওকে বাসায় রেস্ট নাও। কাল দেখতে আসব। এর মধ্যে কী হলো, আমি আর জানি না।’

    কিন্তু ১৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ তমার হাত ধরে পরীমনি একই হাসপাতালে চেকইন দিয়েছেন। সেটিতে কি সন্দেহের যোগসূত্র প্রমাণ করে না? এমন প্রশ্নের জবাবে তমা বলেন, ‘বলছি সেটাও। তো ১৮ আগস্ট সন্ধ্যার পর জ্বরের অবস্থা খারাপ হওয়ায় আমি ১০টার দিকে হাসপাতালে যাই। ভর্তি হই। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। 

    সবাই জানেন, আমার অ্যাজমাটিক প্রবলেম রয়েছে। কিডনিতেও সমস্যা রয়েছে। ফলে শরীরে যাই হোক, তখন এগুলো জেগে ওঠে। তো হাসপাতালে ভর্তি হয়ে আমি ওষুধ খেয়ে তো অচেতন অবস্থা। হঠাৎ আম্মু ডেকে উঠাল, বলল পরী এসেছে। উঠে দেখি পরী হুইল চেয়ারে। সঙ্গে রাজ্য-চয়নিকা বৌদি, নাচের দুটো ছেলেসহ বেশ কজন আমার কেবিনে। পরী বলল, ওর জ্বর এসেছে। তাই চলে এসেছে। এর পর কাশতে কাশতে গল্প করলাম, সেটাই শেষ।’

    আরও পড়ুন 

    কিন্তু তাতেও তো রাজ-পরীর ‘রক্তারক্তি’র কোনো সুরাহা হচ্ছে না। সে জন্যই তমার ওই সংবাদমাধ্যম আরেকবার জানতে চায়, রাজ-পরীর কাঙ্ক্ষিত মিলনের ২৪ ঘণ্টার মাথায় কেন রক্তারক্তি হলো?

    এই প্রশ্নের জবাবে এবার খানিকটা ইশারায় কথা বলেন তমা। তার ভাষায়, ‘প্রথমত পরী আমাকে এ বিষয়ে কিছুই শেয়ার করেনি। হতে পারে আমার শরীর খুবই খারাপ, তাই। হতে পারে, বলার মতো কিছুই ঘটেনি।

    তবে আমি পরীকে যতটুকু এখন দেখছি, সে তার রাজ্য ছাড়া পৃথিবীর আর কিছুর সঙ্গে নেই। না শুটিং, না মডেলিং, না আড্ডা। তার পুরো দুনিয়াটাই এখন রাজ্য। ওর সুখটাই পরীর সুখ। 

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীমনি-তমার হাসপাতালে ভর্তি নিয়ে নতুন গুঞ্জন!

    সব ঝামেলা মিটিয়ে এখন থেকে স্ত্রী পরীমনি ও ছেলে রাজ্যকে নিয়ে থাকার অঙ্গীকার করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। কিন্তু শুক্রবারই গুরুতর জখম হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। 

    এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমনির। কিন্তু পরে জানা যায় তিনি জ্বর না আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    এ ছাড়া একই সময় ওই একই হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে পোস্ট করেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তমা মির্জা। 

    এর পরই বিনোদনপাড়ার গুঞ্জন— শুক্রবার রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমনির। 

    পরীমনিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার সূত্রে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি।

    হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, শুক্রবার সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমনি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। 

    অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে তিনিও তার বাসায় চলে গেছেন।

    একই হাসপাতালে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তমা মির্জা। শোনা যাচ্ছে, জ্বর নয়, ওই দিন রাজ-পরীমনির মারামারি থামাতে গিয়ে আহত হন তমা।

    তবে এসব বিষয় নিয়ে রাজ, পরীমনি কিংবা তমা কেউই কিছু নিশ্চিতভাবে না বলা পর্যন্ত এই ধোঁয়াশা কাটবে না। 

    বিনোদন ডেস্ক

  • মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

    গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

    ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

    এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুন:

    এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

    ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

    বিনোদন ডেস্ক

  • অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি: রাজ

    মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। বুধবার রাতে সন্তানসহ রাজ ও পরীমনিকে একসঙ্গে দেখা গেল। এতে প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক ছাদের তলায় ফিরলেন তারা। 

    ওই দিন রাতে গান বাংলা অফিসে রাজ, পরীমনি ও রাজ্যকে নিয়ে কেক কাটেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতি সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। 

    নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’ 

    বিষয়টি জানতে বৃহস্পতিবার রাজের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি রাজধানীর বসুন্ধরায় পরীমনির বাসায় রাজ্যকে নিয়ে খেলছিলেন। রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

    রাজ বলেন, আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।’

    প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এর পর ভক্তরাও ধরে নেন, তা হলে বোধহয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমনি।

    বিনোদন প্রতিবেদন

  • অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি

    মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিলল এ দম্পতির। 

    পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

    সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এ দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

    যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

    আরও পড়ুন: ‘

    তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সবাই ধরে নিচ্ছেন, সব বিতর্ক ভুলে ছেলের টানে আবারও মিলে গেলেন এ জুটি।

    প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এর পর ভক্তরাও ধরে নেন, তা হলে বোধহয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • রাজকে দেখে দরজা বন্ধ করে দেওয়ার কারণ জানালেন পরীমনি

    ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য (পদ্ম)। বৃহস্পতিবার ছিল রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জন্মদিনের জমকালো অনুষ্ঠান।

    দর্শকদের দৃষ্টি যখন রাজ্যের জন্মদিন ঘিরে তখন জানা গেল, জন্মদিনের আগের দিন রাতে পরীমনির বাসায় গিয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি এ চিত্রনায়ক। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।

    এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

    আরও পড়ুন:

    আপনার সঙ্গে কেন দেখা হয়নি, এমন প্রশ্নে এ নায়িকা বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

    উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পরী দরজা না খোলায় ফিরে গেলেন রাজ

    এক বছর পূরণ করল ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য (পদ্ম)। 

    বৃহস্পতিবার রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

    বেশ কিছু দিন ধরে এই দম্পতি আলাদা থাকছেন। তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন।

    এদিকে গত কয়েক দিন ধরে সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি সেরেছেন পরীমনি একাই। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, সেটি নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

    বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই জানা গেল, জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।

    এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

    আপনার সঙ্গে কেন দেখা হয়নি, এমন প্রশ্নে এই নায়িকা বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

    উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক