Tag: মিম

  • জায়েদ খানের ভিডিও দেখলে হাসি পায়: মিম

    ঈদুল আজহার কয়েক দিন পার হয়ে গেলেও ঘরে ঘরে ঈদের আমেজ এখনও শেষ হয়নি। একই সঙ্গে টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে ঈদ আড্ডা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তারকাদের আড্ডা ঈদের পরবর্তী আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

    rnrn

    সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম।

    rnrn

    এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় কোন নায়কের কোন প্রতিভা বেশি ভালো লাগে। প্রশ্নোত্তরে তিনি তার মতামত ব্যক্ত করেন।

    rnrn

    প্রথমে সিয়াম সম্পর্কে জানতে চাওয়া হলে মিম বলেন, সিয়ামের মধ্যে হিরোর যেগুলো গুণ থাকা দরকার, সেগুলো আছে। বলা যায়, বর্তমান সময়ের আলোচিত নায়ক। আমি সিয়ামকে বলিউডের কার্তিকের সঙ্গে তুলনা করি। এবং তার অভিনয়ের সঙ্গে কার্তিকের অভিনয়ের মিল খুঁজে পাই।

    rnrn

    চিত্রনায়ক জায়েদ খান কেমন অভিনেতা জানতে চাইলে বিদ্যা সিনহা মিম বলেন, তার (জায়েদ) কোনো ফেসবুকে ভিডিও এলেই আমি দেখি। বিশেষ করে মন খারাপ থাকলে জায়েদ খানের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও হাসি পায়। এক কথায় তার ভিডিও দেখলে আমার হাসি পায়। কেন হাসি পায় তা আমি জানি না।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শরীর, মন কিছুই ভালো নেই মিমের

    জ্বর হয়েছে সঙ্গে মনটাও খারাপ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কারণ, ‘অন্তর্জাল’ ছবিটি আর ঈদে মুক্তি পাচ্ছে না। সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালক ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার ব্যাপারে তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

    মাসখানেক আগেই প্রযোজক ও পরিচালকের কাছ থেকে জানানো হয়, কোরবানির ঈদে মুক্তি পাবে মিম অভিনীত ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তির খবর প্রকাশের পর থেকেই প্রচারণার জন্য ছোটাছুটি করেছেন মিমসহ এই ছবির অন্য সব অভিনয়শিল্পীও। 

    দর্শকদের আগ্রহী করতে ছবিটি নিয়ে ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মেও নানা কথা বলেছেন। শেষ মুহূর্তে যখন জানতে পারলেন, তখন কিছুটা মন খারাপ হয়েছে বলে জানালেন তিনি।

    সপ্তাহখানেক আগেও জানা গেছে, বড় পর্দার পাশাপাশি এবারের ঈদে ওটিটিতেও দেখা দেবেন মিম। প্রেক্ষাগৃহে তিনি ‘অন্তর্জাল’ আর ওটিটিতে ‘মিশন হান্টডাউন’ নিয়ে ভক্ত ও দর্শকদের কাছাকাছি থাকবেন। দুটি কাজ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে প্রচারও চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রযোজক ও পরিচালক। নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ কিংবা ২১ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে। অভিনয়শিল্পী মিমের কাছ থেকে জানা গেছে, ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের পরপরই শুটিং করার কথা আছে।

    গত কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত ‘পরাণ’। এই ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। সে হিসাবে কেউ কেউ বলছিলেন, কোরবানির ঈদ তাঁর জন্য লাকি। পাঁচ কোটি টাকা বাজেটের ছবিটি নিয়ে তাই আশাবাদও ছিল অনেক বেশি। অনেকে ভেবেছিলেন, গত কোরবানির ঈদের মতো এই ঈদে বাজিমাত করতে পারেন মিম।

    সোমবার এই অভিনেত্রী বললেন, ‘ছবিটি নিয়ে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। টিজার, গান প্রকাশের পর তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি। এরপর মুক্তির খবরে অনেক ভালো লাগা কাজ করছিল। একই ঈদে দুই মাধ্যমে আমার কাজ থাকবে, এটা ভেবেই বেশি খুশি খুশি লাগছিল। তাই প্রচারণাও করেছি। শেষ মুহূর্তে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসায় কিছুটা মন খারাপ লেগেছে। তবে এটা ভাবতে চাই, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

    মিম জানান, ‘অন্তর্জাল’ ছবির গল্প হ্যাকিং নিয়ে। এ ধরনের গল্পে তাকে আগে কখনো দেখা যায়নি। 

    মিম বলেন, ‘এই লুকে দর্শকেরা আমাকে কতটা গ্রহণ করবেন, সেটা মুক্তির পর বুঝতে পারব। আমি আমার জায়গা থেকে কাজটা মন দিয়ে করে গেছি। দর্শক দেখার পর রিভিউ দেবেন। তাই মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদে মুক্তি না পাওয়াতে অপেক্ষাটা আরও বাড়ল আরকি।’

    ‘অন্তর্জাল’ ছবিতে মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘যৌথ মিশনে’ মিম-নাঈম

    এবারের ঈদে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমে একটি ওয়েব সিরিজ নিয়েও হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। নাম ‘মিশন হান্টডাউন’। এতে তার সঙ্গী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। 

    rnrn

    সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত এ সিরিজটি ঈদ উপলক্ষ্যে আগামী ২৮ জুন ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচই-এ। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেইলার। 

    rnrn

    এ সিরিজের ঘল্প দেখা যাবে, এটিএসের (এন্টি টেরোরিস্ট স্কোয়াড) প্রধান মাহিদ ও গ্রামের এক সাধারণ মেয়ে নীরাকে নিয়ে। নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়। কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। 

    rnrn

    তারা একসঙ্গে জিল্লুরকে খুঁজে পেতে মিশন শুরু করে। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন এক মোড় নেয়। 

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউন-এ অভিনয় করা আর বাকি অন্য যে কোনো প্রজেক্টে কাজ করার অভিজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল আমার কাছে এক ধরনের সাধনার মতো। আমি গত চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। এ চরিত্রে কাজ করার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। আমার ওপর বিশ্বাস রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে খুবই কৃতজ্ঞ।’

    rnrn

    বিদ্যা সিনহা মিম বলেন, ‘ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অত্যন্ত অভিভূত। আশা করি দর্শক তাদের এ ভালোবাসা সিরিজটি রিলিজের পরও দেখাবেন।’

    বিনোদন প্রতিবেদন

  • শাকিব বুবলী নিশো মিম মাহফুজ ও সিয়ামের ছবি নিয়ে যা বললেন ওমর সানী 

    আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি ছবি। ছবিগুলোকে সামনে রেখে সবাইকে অভিনন্দনবার্তা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুক আইডিতে ভিডিওবার্তাটি প্রকাশ করেছেন তিনি। 

    ক্যাপশনে ওমর সানী লিখেছেন, কুরবানীর ঈদের ছবি নিয়ে আমার মতবাদ, সবাইকে আগাম অভিনন্দন আরো এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র সব ছবি সুপারহিট হোক। 

    চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত আটটি ছবি মুক্তির মিছিলে আছে। ছবিগুলো হলো হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও ‘কাগজের বউ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, মনতাজুর রাহমান আকবরের ‘জিম্মি’। 

    ভিডিওবার্তায় ওমর সানী বলেন, ‘এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া প্রতিটি ছবি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। আমার ব্যক্তিগত চাওয়া, প্রতিটি ছবি ভালো ব্যবসা করবে। সব সময় তো দেখি, একজনের রাজত্ব, এই বিষয়টা আর চাই না। রাজত্ব সবাই মিলে করবে। এতে একটা প্রতিযোগিতা হবে। ঈদও জমজমাট হবে।’

    ওমর সানী দীর্ঘদিন অভিনয়ে নেই। তিনি এখন রেস্টুরেন্ট ব্যবসায় বেশি মনোযোগী। দিনের বেশির ভাগ সময় রেস্তোরাঁয় কাটে তার। তবে চলচ্চিত্রের মানুষ, তাই চলচ্চিত্রের যাবতীয় খোঁজখবরও রাখেন তিনি। তাই তো ঈদে মুক্তি পেতে যাওয়া এতগুলোর ছবির খবরে নিজের সন্তুষ্টির কথাও জানালেন তিনি। 

    বিশেষ করে ‘সুড়ঙ্গ’, ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ এবং ‘প্রিয়তমা’ ছবির ব্যাপারে তার আগ্রহ বেশি। একে একে এই চারটি ছবি নিয়ে নিজের মতামতও দিলেন তিনি। জানালেন, শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশো, মিম, শবনম বুবলী, সিয়ামদের নিয়ে তার পর্যবেক্ষণ।

    দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আফরান নিশো। অভিনয় করেছেন ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেও। এবারই প্রথম বড় পর্দায় অভিষেক ঘটছে তার। নিশোর অভিষেক ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে ওমর সানীর আশাবাদ অনেক বেশি বলে জানালেন। 

    বললেন, ‘আমি ভীষণভাবে আশাবাদী “সুড়ঙ্গে”র ব্যাপারে; কারণ, আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা। আমি দীর্ঘদিন যাবৎ তাকে দেখছি। যখন নাটক প্রযোজনা করতাম, তখন আমার প্রযোজিত একটি নাটকের অভিনেতা ছিল। এখন তো সে অসাধারণ কাজ করছে। “সুড়ঙ্গ” ছবির পরিচালকও আমার খুব প্রিয়। এরই মধ্যে  টিজার ও ট্রেলার দেখলাম, অসাধারণ। চিন্তাই করা যায় না। এই প্রথম একটি ছবির পরিচালক, কিছুই বুঝতে দেয়নি। কিছু কিছু ছবির ক্ষেত্রে টিজার-ট্রেলার দেখলেই তো বলে দেওয়া যায় ছবিটি কেমন—এটার ক্ষেত্রে তা হয়নি।’

    ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর বড় পর্দায় আবার আসছেন চয়নিকা চৌধুরী। তার এবারের ছবির নাম ‘প্রহেলিকা’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা যাবে। তার বিপরীতে আছেন শবনম বুবলী। 

    এই বিষয়টি মনে করে ওমর সানী বলেন, ‘মাহফুজ আমাদের সমসাময়িক অভিনেতা। আমার ছোট ভাইতুল্য। অসাধারণ ব্যক্তিত্ব। একজন জাত শিল্পী বলতে যা বোঝায়, সেটাই মাহফুজ। ছবিটার গানের অংশ দেখেছি, বুবলীর সঙ্গে। ও, বুবলীর ব্যাপারে বলতে হয়। যদিও তাঁর পূর্ণাঙ্গ কোনো ছবি এখনো দেখিনি। এটা যদিও আমার ব্যর্থতা। তারপরও আমার মনে হয় অসাধারণ শিল্পী হতে যাচ্ছে সে। আমার অভিনয়শিল্পী বন্ধুরাও তাঁর ব্যাপারে পজিটিভ বলে। আমিও পজিটিভ দেখতে চাই তোমাকে।’

    ঈদে ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে পরিচালক দীপংকর দীপনের। এটি সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটিকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ প্রমুখ। 

    এই ছবি প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘অন্তর্জাল’–এ সিয়াম ও মিমকে দেখলাম। এই পরিচালকের একটা ছবিও সাইন করছিলাম। সাইনিং মানিও নিয়েছিলাম। অসাধারণ এই পরিচালকের ছবির কাজটা করতে পারিনি। হয়তো সামনে হবে। এই ছবির টিজার দেখলাম, অসাধারণ মনে হয়েছে।’

    এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘সুলতানা বিবিয়ানা’ নামের একটি ছবি নির্মাণ করেছেন। কথায় কথায় এই ছবির প্রসঙ্গেও কথা বললেন ওমর সানী। 

    তিনি এভাবেই বললেন, ‘তারপর আসি শাকিবের ছবিতে। শাকিবের বিষয়ে কথা নাই–বা বললাম। সে তো অসাধারণ বাংলা চলচ্চিত্রের শিল্পী। ছবিতে শাকিবের লুকটা দুর্দান্ত মনে হয়েছে। পরিচালক মন দিয়ে কাজ করছে, সেটা বোঝাই যায়। “প্রিয়তমা” ছবিটা ভালো হবে। আমার মনে হয়, দুর্দান্ত একটা ফর্মে থাকবে। নায়িকার ব্যাপারে কিছু বলতে চাই না। আমি আশাবাদী এই ছবিটা নিয়ে।’

    যুগান্তর প্রতিবেদন

  • নীরা চরিত্রটি কেমন জানালেন মিম

    সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সিনেমায় সফলতা দেখিয়েই চলেছেন। কলকাতা ও ঢাকায় তার বেশ কিছু সিনেমা প্রশংসিত হয়েছে। 

    rnrn

    বাণিজ্যিক সিনেমায় মিমের কাটতি বাড়ছে। তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। 

    rnrn

    এবারের সিরিজটি অ্যাকশন-থ্রিলার ধর্মী। এতে ‘নীরা’ চরিত্রে দেখা যাবে মিমকে। 

    rnrn

    সিরিজ 'মিশন হান্টডাউন' দেখা যাবে ঈদের আগেই। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।

    rnrn

    সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে রাজধানীতে এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

    rnrn

    এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

    rnrn

    গল্প সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, 'সিরিজটি গল্প চমৎকার। ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন। '

    rnrn

    'আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি' উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, 'কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে আশা করি মত দেবেন।'

    rnrn

    এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘অন্তর্জাল’ দেখে হলিউড সিনেমা মনে হবে: মিম

    ঈদুল আজহায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। 

    rnrn

    এই সিনেমা নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, আমার বিশ্বাস, দর্শকরা অন্তর্জাল গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। 'অন্তর্জাল' দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে।

    rnrn

    এ সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে 'পরাণ' মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে 'অন্তর্জাল' মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় দর্শকরা আমাকে কখনো হাসতে দেখবেন না। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।

    rnrn

    প্রতিটি চরিত্র আমি উপভোগ করি শুটিংয়ের সময়। নতুন নতুন চরিত্রে মিশে যেতে বেশ ভালো লাগে আমার। 'অন্তর্জাল' সিনেমার চরিত্রটিও আমাকে নতুন মাত্রা দিয়েছে।

    rnrn

    ভক্তদের প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস আছে। তারাও আমাকে খুব ভালোবাসেন। ভক্তরা 'পরাণ' সিনেমার জন্য অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন, 'দামাল' সিনেমার জন্যও দেখিয়েছেন। আমার বিশ্বাস 'অন্তর্জাল' সিনেমার জন্যও দেখাবেন।

    rnrn

    সবাইকে বলব, আপনারা দলে দলে ঈদের সময় প্রেক্ষাগৃহে আসবেন এবং 'অন্তর্জাল' সিনেমার সঙ্গে থাকবেন। সত্যিই এটি আপনাদের ভালো লাগবে।

    বিনোদন ডেস্ক

  • আমার যা কিছু অর্জন, তার পেছনে রয়েছে মায়ের অবদান: মিম

    মা দিবসে মাকে নিয়ে অনুভূতির কথা জানালেন ঢাকাই সিনেমার বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। 

    তিনি ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। 

    তিনি আরও লেখেন, আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান৷ তোমায় অনেক বেশি ভালোবাসি মা।

    আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে সবাই পালন করছে মা দিবস।

    এদিকে মিম অভিনীত ‘অন্তর্জাল’ ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। ইন্টারনেট রহস্যময় জড়ত নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তি পাবে কোরবানির ঈদে। 

    বিনোদন ডেস্ক

  • রাজ-মিম নিয়ে প্রশ্নে যে উত্তর দিলেন পরীমনি

    গত বছর ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু পরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। 

    rnrn

    ওই ঘটনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন পরীমনি। পরে অবশ্য এ প্রসঙ্গে মিম বলেছিলেন,এত ঝামেলার পর তিনি আর শরিফুলের সঙ্গে কাজই করতে চান না। তবে রাজ ও মিমের এই জুটিকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। তাদের অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা প্রশংসিতও হয়েছিল। 

    rnrn

    দর্শকের অনেকের মত, পরীমণির জন্যই ভেঙে গেল রাজ-মিমিরে জনপ্রিয় জুটি।

    rnrn

    এতদিন বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও এবার নীরবতা ভাঙলেন পরী। স্বামীকে নিয়ে একটি টক শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রশ্ন করা হয়, তার জন্যই কি রাজ ও মিমের জুটি ভেঙেছে?

    rnrn

    পরীমনি স্পষ্টভাবে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। মিম হঠাৎ করে এক দিন বলে দিল, সে আর কাজ করবে না শরিফুলের সঙ্গে। সেটা তো কোনও সমাধান নয়।

    rnrn

    তার কথায়, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটে পছন্দ নয়।’

    rnrn

    নায়িকা আরও জানান, মিম যত না শরিফুলের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারও একসঙ্গে কাজ করুন। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়। এই কথোপকথন চলাকালীন শরিফুল অবশ্য পুরো চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • বাংলার গায়েনের প্রতি আমি কৃতজ্ঞ: শাহরিন সুলতানা মিম

    গল্পটি ক্যাম্পাসের সুরের। দিন যায় গানে গানে। সময়টা ২০১৯ সালের অক্টোবর। বাদ্যযন্ত্রহীন বন্ধুদের টেবিল থাপড়ানোর তালে খালি গলায় গেয়েছিলেন ‘এক চক্ষেতে হাছন কান্দে; আরেক চক্ষে লালন/গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন।’ 

    rnrn

    বাদ্যযন্ত্রহীন খালি গলা গাওয়া এ গানটি ভাইরাল হয়। এ ভাইরাল পরিবর্তন করে দেয় জীবনের মোড়।  গান হৃদয়ের গভীরে লালন করতেন কিন্তু বড় কোনো স্বপ্ন তার ছিল না।  স্বপ্ন না থাকলেও তার মেধা ছিল, কণ্ঠে ছিল যাদু। এই ভাইরাল স্মৃতি বহুদূরে যাওয়ার সাহস জোগায়। 
    rnবলছিলাম লালনকন্যা শাহরিন সুলতানা মীমের কথা।  

    rnrn

    বর্তমান সময়ে কিছু তরুণ হৃদয়ে কণ্ঠে ধারণ করছেন ফোকগান। ফোকগানের হাত ধরেই দূরে যাওয়ার স্বপ্ন দেখছেন।  অনেকেই নিজের মেধার পরিচয় প্রমাণ করেছেন।  প্রতিশ্রুতিশীল এমন তরুণ কণ্ঠ যোদ্ধাদের মধ্যে লালনকন্যা শাহরিন সুলতানা মীম অন্যতম।  মানুষের জীবনে অনেকবার সকাল আসার দরকার নেই।  আলোকিত একটি সকাল হাজার সকাল এনে দেয়।  মীমের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার অজান্তে একটি সকাল এসেছিল ২০১৯ সালের অক্টোবরে। 

    rnrn

    সেই থেকে গানের হৃদয়ে হৃদয় রেখে হাঁটছেন দূরে, বহুদূরে যাওয়ার প্রত্যয়ে।  ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ মীমের।  সবকিছুর অন্তরালে থাকে যুদ্ধের গল্প।  

    rnrn

    গান নিয়ে বেড়ে ওঠার গল্প শুনতে চাইলে মীম শুরুর গল্প বলেন, ‘আব্বুর কাছে ঘুমানোর সময় ছোটবেলা থেকেই গান শুনতাম।  আম্মুও গুনগুন করে ছড়াগান শেখাতেন।  স্কুলের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতায় নাম দিতাম প্রতিবার, পুরস্কারও পেতাম ২য় বা ৩য়।  ক্লাস থ্রিতে যখন পাঁচমিশালি গানে কিরণ রায়ের ‘গাছের মূল কাটিয়া’ গানটি গাইলাম, অনেক প্রশংসাও পেলাম।  কিন্তু প্রথম হতে পারলাম না।  খুবই কষ্ট পাই আমি। তারপর জেদ পেয়ে বসল।  জেদ থেকেই একদম হাতেকলমে প্রশিক্ষণ নেয়া শুরু করি। এর পর থেকে স্কুলে সবসময় গানে প্রথমই হয়েছি।’ 

    rnrn

    মানুষের ভালোবাসায় মীম বড় স্বপ্ন দেখতে শুরু করেন।  তিনি এই স্বপ্নের পরিধি আরও প্রসারিত করতে যুক্ত হন আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’তে। মীমের মেধামনন দিয়ে ফাইনালিস্টে স্থান দখল করেন।  পেছনের সবকিছু পুঁজি করেই তার এই গানযুদ্ধ। মীমের গানজীবনে আরটিভি আরেক অধ্যায়, যা তাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে।  বাংলার গায়েন সিজন-২ এর পরে মীমের প্রথম ঈদ।  বাংলার গায়েন শেষ করার পর এক বছরের জন্য যুক্ত হয়েছেন আরটিভিতে।  সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তারা আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’।  

    rnrn

    এই বিষয়ে জানতে চাইলে মীম বলেন ‘আরজু আহমেদের প্রযোজনায়, ইমন সাহার মিউজিক কম্পোজিশানে আরটিভির ঈদ অনুষ্ঠান স্টুডিও বাংলার গায়েনের শুটিং শেষ করেছি বেশ আগেই।  আশা রাখি এ অনুষ্ঠানটি দশর্কের গ্রহণযোগ্যতা পাবে।’

    rnrn

    জীবনের উত্থান-পতনেও গান ছাড়েননি মীম। তার স্বপ্ন শুধুই গান নিয়ে। লোকগান জীবনের কথা বলে লোকগানকে ছড়িয়ে দিতে চান সর্বত্র। অর্জন নয়, একজন প্রকৃত শিল্পীকে কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে।  বিশ্বাস ও প্রতিশ্রুতি বুকে লালন করে লালনকন্যা মীম এগিয়ে যাবে এমন প্রত্যাশা মীমের গানপাগল ভক্তদের।

    বিনোদন প্রতিবেদন

  • ঈদে সিনেমাশূন্য মিম

    গত কুরবানি ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে তো বটে, মিমের ক্যারিয়ারেও এটি সেরা ব্যবসাসফল সিনেমা ছিল। তবে এবারের ঈদে এ নায়িকা অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। 

    অবশ্য কুরবানি ঈদে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওটিটি প্ল্যাটফরম হৈ চৈ’র জন্য তৈরি করা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ ওয়েব সিরিজটি প্রচারে আসবে ওই সময়। 

    কলকাতায় সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটিও কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। তাই রোজার ঈদে আপাতত সিনেমা বিষয়ক কোনো ব্যস্ততা নেই এ নায়িকার। জানিয়েছেন, অবসরের এ সময়টা কাটাতে চলতি মাসের মাঝামাঝি সপরিবারে মুম্বাই (ভারত) যাবেন তিনি। থাকবেন দুই থেকে তিনদিন। মুম্বাই থেকে যাবেন কলকাতা। সেখানে ২৮ এপ্রিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন শেষে পরের দিন ঢাকায় ফিরবেন। 

    মিম বলেন, ‘ঈদে আমার কোনো সিনেমা নেই। যেহেতু নাটকেও অভিনয় করি না, তাই কোনো নতুন নাটকেও দেখা যাবে না। তবে আশা করছি আগামী কুরবানির ঈদ হবে আমার জন্য উপভোগ্য।’

    আনন্দনগর প্রতিবেদক