Tag: মিম

  • নববর্ষে অনুরাগীদের যে বার্তা দিলেন মিম

    বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও মেতেছে বর্ষবরণ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম এক পোস্ট দিয়ে কিছু ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 

    বর্তমানে অভিনেত্রী ছুটি কাটাতে থাইল্যান্ডে গেছেন। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন। ছবি শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা — শুভ নববর্ষ।’

    ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, নববর্ষের সাজে মিষ্টি হাসিতে ফুল বাগানে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শুভ নববর্ষ সুন্দরী।’ আরেকজনের কথায়, ‘মাশাল্লাহ অনেক কিউট লাগছে আপনাকে।’

    প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

    পাশাপাশি শোভাযাত্রায় সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে যা বললেন মিম

    ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন। সেখানেও প্রশংসিত হয়েছেন। শুটিংয়ে মাস খানেকের বিরতি নিয়ে ফের বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এ নায়িকা। বর্তমান ব্যস্ততা ও নতুন সিনেমা প্রসঙ্গে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    ** একাধিক বিজ্ঞাপনে কাজ করেছি। শিগগিরই সেগুলো প্রচারে আসবে। মাঝে একটু কাজের বাইরে ছিলাম, পারিবারিক ব্যস্ততা ছিল। আমার মা অসুস্থ থাকায় দেশের বাইরেও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সব মিলিয়ে শুটিং সেভাবে করা হয়নি। এখন আবারও কাজ নিয়ে কথা চলছে।

    * নতুন সিনেমা বা ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন?

    ** সিনেমা নিয়েই তো আমার সব ভাবনা। এটা তো অবশ্যই করব। নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে। দেখা যাক কী হয়। নতুন কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। গল্প, চরিত্র মনের মতো হলেই যুক্ত হব। এখনো সেভাবে কোনো কিছুই ফাইনাল হয়নি। তাই বলতে পারছি না। তবে এতদিন তো দেশের পরিস্থিতি খুব একটা স্থিতিশীল ছিল না, তাই কাজের খবর প্রকাশ করা যায়নি। এখন সবকিছুই স্বাভাবিক হচ্ছে। আশাকরি নতুন কাজের ঘোষণা আসবে শিগগিরই।

    * শাকিব খানের সঙ্গে মাসখানেক আগে একমঞ্চে আপনাকে দেখা গিয়েছে। নতুন সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে?

    ** না, না। এমনিতেই শুভেচ্ছা বিনিময় হয়েছে। সিনেমা নিয়ে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি।

    * দেশের পট-পরিবর্তনের পরপরই শুটিংয়ে অংশ নিলেন। পরিবেশ কেমন মনে হচ্ছে?

    ** বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করলাম, তাছাড়া আমি ইনডোর শুটিং করেছি। তাই সেভাবে বুঝিনি পরিবেশ কেমন। এফডিসি ও পার্কে শুটিং করেছি, বাইরের লোক তেমন ছিল না। বাড়তি কোনো ঝামেলাও মনে হয়নি। তবে এখন তো পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে। অনেকেই শুটিং করছেন। নাটকের শুটিংও শুরু হয়েছে। সবকিছু খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি।

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?

    ** শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার জন্য অপেক্ষা করছি। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। আমি এ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটিতে আমার অংশের পুরো কাজ অনেক আগেই শেষ হয়েছে।

    * সিনেমাটি নিয়ে প্রত্যাশা কতটুকু?

    ** অনেক বেশি আশাবাদী। সুন্দর একটি গল্প। বাংলাদেশের খ্যাতিমান শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন থেকে নেওয়া গল্প। সব মিলিয়ে খুব করে মন ছুঁয়ে যাবে গল্পটি। এজন্যই প্রত্যাশা অনেক বেশি। শুটিং হওয়ার পর পরিচালক বলেছেন, কাজটি ভালো হয়েছে। আমার অভিনয়ের প্রশংসাও করেছেন।

    * নাটকে অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে?

    ** আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। একেবারেই যে নাটক করব না, ব্যাপারটা এমনও নয়। আমি শুধু কাজ করা একটু কমিয়ে দিয়েছি। কারণ সেরকম ভালো কিছু হচ্ছে না বলেই আমার এ দূরত্ব নাটক থেকে। যদি ভালো গল্প ও ভালো বাজেটের কোনো নাটকের প্রস্তাব আসে তাহলে চিন্তা করে দেখব।

    * ক্যারিয়ারের এ সময়ে এসে কী ধরনের স্বপ্ন দেখেন?

    ** সবসময়ই চেয়েছি ভালো কাজের সঙ্গে থাকতে। এখনো তাই চাই। এমন কিছু কাজ করতে চাই যার জন্য দর্শকরা বহু বছর মনে রাখবেন। তাদের ভালোবাসায় অনেকগুলো বছর শোবিজে কাটিয়ে দিলাম। এভাবেই বাকি পথ চলতে চাই।

    রিয়েল তন্ময়

  • পরীমনিকে কেন মাফ করেছেন, জানালেন মিম

    প্রাক্তন স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীমনির মনোমালিন্যের ঘটনা প্রায় সবারই জানা। এ ঘটনায় দুই অভিনেত্রী জড়িয়ে ছিলেন বাগবিতণ্ডায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও একের পর এক পোস্টের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ চলে দুজনের।

    সম্প্রতি ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানের এক মঞ্চে দেখা গেল ঢাকাই সিনেমার এই দুই নায়িকাকে। 

    মঞ্চে দুজন কাঁধে হাত রেখে মজার কোনো বিষয় নিয়ে একসঙ্গে হাসিতে ফেটে পরার দৃশ্য দেখা যায়। সেখানে মিমকে পেয়ে পরীমনি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন।

    পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কী বলবেন বুঝতে পারছিলেন না। পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসিমুখেই কথা বলেন তিনি।

    এই ইস্যুতে মিম সোজাসাপ্টা স্বীকার করেছেন, পরীর সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তা দূর হয়ে গেছে ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানের মঞ্চে।

    মিম বলেন, দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে।

    এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখ না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না?’ এ ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন।

    মিম জানালেন, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও আরও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি। 

    মিম আরও বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাসো না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

    তখন পরীমনিকে আপনি কী বলেছিলেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি বলেছি, অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম একসময়, সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীকে উলটো জিজ্ঞাসা করেছিলাম এই বলে ‘পরী, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এ ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে আমাকে ছোট করেছ। সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম?’ তখন পরী বলেছে, ‘আরে ওসব ভুলে যাও। আমি সরি ওসবের জন্য। আমাকে ক্ষমা করে দাও। ওসব কথা মনে রাইখো না, কষ্ট নিয়ো না প্লিজ।’

    তাহলে আপনি পরীকে কি ক্ষমা করে দিয়েছেন, এ ব্যাপারে মিম বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল হয়, আমার আর কী করার আছে। ক্ষমা করে দিয়েছি।’ 
     

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের সঙ্গে র‌্যাম্পে হেঁটে দূরত্ব কমল মিম-পরীমনির! 

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে নতুন লুকে হাজির হন এ সুপারস্টার। 

    rnrn

    এবার তার সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন দেশসেরা নায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা ও নায়ক ইমন।

    rnrn

    ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ এর অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকে। ‘গলুই’ সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলেছেন, র‌্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

    rnrn

    ঢাকাই সিনেমার শীর্ষ আরও দুই নায়িকা মিম ও পরীমনিও একই মঞ্চে র‌্যাম্পে হেঁটেছেন। এ ছাড়া একটি ভিডিওতে তাদের দুজনকে কথা বলতে দেখা গেছে। 

    rnrn

    এ ছাড়া ‘পরাণ’ সিনেমা মুক্তির পর নায়ক শরীফুল রাজকে ঘিরে এ দুই নায়িকার মধ্যে দূরত্ব হয়েছিল, যা মিটে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

    rnrn

    এবারের ঢাকা ফ্যাশন ডে-২০২৪ -এর মূল স্পন্সর ছিল হারল্যান নিউইয়র্ক। 

    বিনোদন ডেস্ক

  • মিমকে জড়িয়ে ধরে পরীমনি বললেন, ‘সবকিছুর জন্য সরি’

    বিদ্যা সিনহা মিম আর পরীমনির বিবাদের কথা কে না জানে! স্বামী শরিফুলের রাজকে কেন্দ্র করে মিমের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল পরীমনির। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমকে বহু কটুকথা শুনিয়েছেন। কিন্তু সেসব এখন অতীত। সম্প্রতি এক অনুষ্ঠানে বুকে টেনে নিয়েছেন মিমকে। আগের সব মনোমালিন্যের জন্য বলেছেন ‘সরি’।

    rnrn

    শুক্রবার (৭ জুন) ‘ঢাকা ফ্যাশন ডে’র মঞ্চে মিম-পরীমনির বিভেদ ঘুচেছে। পরীমনির সঙ্গে নতুন করে সখ্যতার বিষয়টি জানিয়ে মিম গণমাধ্যমকে বলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’ এ ধরনের নানা কথা বলতে থাকেন।

    rnrn

    এরপর আরও অন্তত দুইবার তাকে সরি বলে জড়িয়ে ধরেন পরীমনি। 

    rnrn

    পরীমনি জড়িয়ে ধরে কী বলেছেন- সেটি জানাতে গিয়ে মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

    rnrn

    পরীমনিকে ক্ষমা করে দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল হয়, আমার আর কী করার আছে। ক্ষমা করে দিয়েছি।’

    rnrn

    উল্লেখ্য, শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে ‘ঢাকা ফ্যাশন ডে’-এর মঞ্চে মিম, পরীমনিসহ উপস্থিত ছিলেন শোবিজ জগতের অনেক তারকারা। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিব খান, পূজা চেরী, সাবিলা নূরসহ আরো অনেকে।

    বিনোদন ডেস্ক

  • ঈদ করতে ১১ জনকে নিয়ে কোন দেশে গেলেন মিম

    এবারের ঈদে সিনেমার প্রচারণা নিয়ে কোনো ব্যস্ততা নেই বিদ্যা সিনহা মিমের। আর তাই এই ঈদের ছুটিতে নায়িকা পাড়ি জমালেন সিঙ্গাপুরে।

    rnrn

    শুক্রবার রাতের একটি ফ্লাইটে পরিবারের ১১ সদস্যকে নিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন বলে জানান এই নায়িকা।

    rnrn

    মিম বলেন, মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাওয়ার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।

    rnrn

    এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

    বিনোদন প্রতিবেদন

  • ঈদের ছুটিতে কোথায় গেলেন মিম

    ঈদের ছুটি উদযাপন করতে সিঙ্গাপুর গিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে রয়েছেন তার স্বামী ও বাবা-মা। থাকবেন এক সপ্তাহ। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম। 

    তিনি বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’ 

    আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। মিম জানান, এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • ওটিটিতে জয়া ও মিমের সিনেমা

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সিনেমাটির প্রিমিয়ারে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এর অন্যতম অভিনেতা আহমেদ রুবেল। মুক্তির পর অবশ্য প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি নুরুল আলম আতিক পরিচালিত এ সিনেমাটি। এবার এটি প্রকাশ হয়েছে ওটিটি প্ল্যাটফরে। গতকাল থেকে চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি উৎসর্গও করা হয়েছে আহমেদ রুবেলকে। এদিকে গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে দেখা যাচ্ছে রায়হান রাফির স্বাধীনযুদ্ধভিত্তিক সিনেমা ‘দামাল’।

    rnrn

    ২০২২ সালে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। এবার প্রকাশ হলো ওটটিটিতে। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এ সিনেমায় কিংবদন্তি স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনার প্রমুখ।

    আনন্দনগর প্রতিবেদক

  • খুনসুটি সবারই কম-বেশি হয়: মিম

    ঘুরে বেড়াতে পছন্দ করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অবসর পেলেই ঘুরতে যান। সম্প্রতি স্বামী সনী পোদ্দারের সাথে ঘুরে এসেছেন ব্যাংকক থেকে। 

    rnrn

    মিম বলেন, ব্যাংকক অনেকবার গিয়েছি। সম্ভবত সবচেয়ে বেশিবার গিয়েছি এই দেশটিতে। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, মজার মজার খাবার খেয়েছি। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত জমা হয়েছে দুজনের জীবনে।'সনীকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। আমিও ঘুরতে পছন্দ করি, সে-ও করে।

    rnrn

    শোবিজে আসার পর পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন ঢালিউডের এই নায়িকা। তার ভাষ্য, শুটিং করার জন্যও যেতে হয়েছে কখনো কখনো। আবার বাবা-মাকে নিয়েও অনেকবার ঘুরতে গেছি। বিয়ের পর সনীর সঙ্গে যাচ্ছি।

    rnrn

    দেশের ভেতরে ঘুরে বেড়ানোর বিষয়ে মিম বলেন, আমার সবচেয়ে সুন্দর লাগে বাংলাদেশ। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই। দেশের ভেতরে বহু জায়গায় ঘুরেছি—কখনো শুটিংয়ের জন্য, কখনো পরিবার নিয়ে। দেশের নদী, সমুদ্র, পাহাড়, প্রকৃতি—সবকিছুই আমাকে টানে।

    rnrn

    সংসার জীবন সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, আমরা খুব ভালো আছি। দুজন দুজনকে ভালোবাসি, সম্মান করি। আর খুনসুটি সবারই কম-বেশি হয়। আমাদেরও হয়, আবার সঙ্গে সঙ্গেই মিটে যায়।

    rnrn

    আপাতত মিমের হাতে নতুন কোনো ওয়েব ফিল্ম বা সিনেমা নেই। তবে মিম বলেন, স্ক্রিপ্ট পাচ্ছি অনেক। আমি যেভাবে কাজ করতে চাই সেরকম গল্প ও চরিত্র পেলেই কাজ করব। ভালো কিছুর প্রত্যাশা করছি।

    বিনোদন প্রতিবেদন

  • সমুদ্রপাড়ে খোশমেজাজে স্বামীর সঙ্গে অভিনেত্রী মিম

    অভিনয় জগৎ থেকে খানিকটা ফুরসত মিললেই ঘোরাঘুরি করে ব্যক্তিগত জীবন উপভোগ করেন অনেক অভিনেতা-অভিনেত্রীরা। ভক্ত-অনুরাগীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর জানান দিয়ে সহজেই আপডেট দেন তারা। কাজের ফাঁকে তারকাদের এমন ঘোরাঘুরির তালিকায় বরাবরই পাওয়া যায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

    rnrn

    কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। এবার পাড়ি জমিয়েছেন দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। সেখানে সমুদ্রপাড়ে বেশ খোশমেজাজেই দেখা গেছে তাকে। সঙ্গে আছেন স্বামী সনি পোদ্দার।

    rnrn

    বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি দিয়ে থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জে অবসর সময় কাটানোর বার্তা দেন মিম। ছবিগুলোয় স্বামী সনি পোদ্দারের সঙ্গে খুনসুটির পাশাপাশি নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, চিরসুন্দর জীবনকে উপভোগের শ্রেষ্ঠ উপায় হলো বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা।
    rnএরই মধ্যে ১২ হাজার মানুষ মিমের সেই পোস্ট পছন্দ করে রিয়েক্ট দিয়েছেন। আবার কমেন্ট বক্সে অনেকেই সানি ও মিমের জুটিকে শুভকামনা জানিয়ে তাদের পরিধেয় পোশাকের প্রশংসা করেছেন।

    rnrn

    সবশেষ সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ ছবিতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। পশ্চিমবঙ্গের এ সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল।

    অনলাইন ডেস্ক