‘যৌথ মিশনে’ মিম-নাঈম

Written by

in

এবারের ঈদে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমে একটি ওয়েব সিরিজ নিয়েও হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। নাম ‘মিশন হান্টডাউন’। এতে তার সঙ্গী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। 

rnrn

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত এ সিরিজটি ঈদ উপলক্ষ্যে আগামী ২৮ জুন ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচই-এ। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেইলার। 

rnrn

এ সিরিজের ঘল্প দেখা যাবে, এটিএসের (এন্টি টেরোরিস্ট স্কোয়াড) প্রধান মাহিদ ও গ্রামের এক সাধারণ মেয়ে নীরাকে নিয়ে। নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়। কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। 

rnrn

তারা একসঙ্গে জিল্লুরকে খুঁজে পেতে মিশন শুরু করে। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন এক মোড় নেয়। 

rnrn

এতে অভিনয় প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউন-এ অভিনয় করা আর বাকি অন্য যে কোনো প্রজেক্টে কাজ করার অভিজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল আমার কাছে এক ধরনের সাধনার মতো। আমি গত চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। এ চরিত্রে কাজ করার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। আমার ওপর বিশ্বাস রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে খুবই কৃতজ্ঞ।’

rnrn

বিদ্যা সিনহা মিম বলেন, ‘ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অত্যন্ত অভিভূত। আশা করি দর্শক তাদের এ ভালোবাসা সিরিজটি রিলিজের পরও দেখাবেন।’

বিনোদন প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *