Tag: মিম

  • তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই লাগে: মিম

    বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গোপন ছিল যে, কেউ-ই টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও উঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন তারা।

    rnrn

    আজ তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। এখনো স্বামীর জন্য পাগল তিনি। এমন কথাই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় পরিয়েছিলেন মালা। সেটার কয়েক ঝলক দেখালেন সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    মিম ও সনি অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়েবার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দি হচ্ছেন স্থিরচিত্রে।
    rnকয়েকটি ছবি পোস্ট করে বুধবার দুপুরে মিম লিখেছেন- '৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।' 

    rnrn

    এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে মাথা রেখে পোঁজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, 'চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।' 

    rnrn

    স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার- 'আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।' 
    rn 

    বিনোদন ডেস্ক

  • পুরোনো প্রেমিককে এখনো  ভালোবাসেন মিম

    বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গোপন ছিল যে, কেউ-ই টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও উঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন তারা।

    rnrn

    আজ তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। এখনো স্বামীর জন্য পাগল তিনি। এমন কথাই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় পরিয়েছিলেন মালা। সেটার কয়েক ঝলক দেখালেন সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    মিম ও সনি অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়েবার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দি হচ্ছেন স্থিরচিত্রে।

    rnrn

    কয়েকটি ছবি পোস্ট করে বুধবার দুপুরে মিম লিখেছেন- '৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।' 

    rnrn

    এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে মাথা রেখে পোঁজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, 'চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।' 

    rnrn

    স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার- 'আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।' 
    rn 

    বিনোদন ডেস্ক

  • যেটি ভাবি তার উল্টোটা আমার জীবনে ঘটে: মিম

    ২০২২ সালটা ভালোই কাটিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ে, বিশ্ববিদ্যালয় ডিগ্রি, পেশাগত জীবনে সফলতা— সব মিলিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নতুন বছরের শুরুতে পরিবার নিয়ে দুবাই যান এ নায়িকা। সেখান থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

    তিনি বলেন, দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবেসেছি, এদিন তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো যুক্ত হতে থাকল। বছর শুরুর ঠিক আগের দিন পেলাম প্রথম সুসংবাদ। 

    তিনি আরও বলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, আমার অভিনীত পরান দিয়ে ব্লকবাস্টার হিটের দেখা পাই। অন্য ছবি দামাল-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এত এত প্রশংসা—এটিও আমার বড় অর্জন এবং বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোটবোনের কাছে, আমার সব প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে। 

    মিম বলেন, যদি লাক্স চ্যানেল আই সুপারস্টার না হতাম, তা হলে আজ এতদূর আসতে পারতাম না। আমার পথচলাও এত সুন্দরভাবে হতো না। ওই বছরটা বিনোদন অঙ্গনে আমার পথচলার সিঁড়ি তৈরি করে দিয়েছে, যা বেয়ে বেয়ে আমি এতটা পথ এসেছি। আগামী দিনে আরও লম্বা পথ পাড়ি দিতে চাই।

    জীবনের পরিকল্পনা জানতে চাইলে এ নায়িকা বলেন, পরিকল্পনা ছাড়াই আমি চলি। কারণ পরিকল্পনা করলে আমার কোনো কিছুই হয় না। যেটি ভাবি তার ঠিক উল্টোটা আমার জীবনে ঘটে। তাই আমি আমার মতো কাজ করে যাই। কী হবে না হবে তা সময়ই ঠিক করে দেবে।

    তিনি আরও বলেন, কী অর্জন করেছি তা ভাবতে রাজি নই। নতুন বছরে আমি কাজ করে যাব। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। অভিনয়জীবনে ভালো কয়েকটি কাজ যোগ হলেই চলবে। কারণ শুটিং শেষ করা দুটি ভালো মানের ছবি রয়েছে, একটি অন্তর্জাল, অন্যটি মানুষ। দুটি ছবির গল্প দুই ধরনের। এর বাইরে আরও কয়েকজন পরিচালকের সঙ্গে চলচ্চিত্র নিয়ে কথা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি: মিম

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি বিয়ে করেছেন ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারকে। আজ তার প্রথম বিবাহবার্ষিকী। তাই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইয়ে অবস্থান করছেন তারা। 

    প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।

    সেখানে তিনি লিখেছেন— চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এই তো সেদিন মাত্র দেখা হলো।

    তিনি লিখেন— আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়। 
    হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, লাভ!

    এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেছেন।

    বিনোদন ডেস্ক

  • মিমের সঙ্গে রাজ সিনেমা করুক চান না পরীমনি

    বিয়ের মাত্র এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি ও উঠতি অভিনেতা শরীফুল ইসলাম রাজের সংসার। 

    rnrn

    শুক্রবার মধ্যরাতে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে পরী জানান, রাজকে তার জীবন থেকে আজীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    rnrn

    জানা গেছে, এ পোস্ট দেওয়ার আগে তিনি সন্তান নিয়ে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার বাসা থেকে বেরিয়ে এসেছেন। যদিও এ বাসাটি পরীই ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠরা। সে হিসাবে বলা যায়, নিজের বাসা থেকে নিজেই বেরিয়ে এসেছেন তিনি। 

    rnrn

    খোঁজ নিয়ে জানা গেছে, এই বেরিয়ে আসার মতো অবস্থা একদিনে তৈরি হয়নি। গত কুরবানির ঈদের পর থেকেই রাজ-পরীর সংসারে অশান্তির আগুন জ্বলছিল। রায়হান রাফি পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরান’ নামে একটি সিনেমা নিয়েই এ দ্বন্দ্ব। 

    rnrn

    এ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনয় করেছেন। তখন থেকেই নাকি এ দুজনের মধ্যে গোপন কোনো সম্পর্ক তৈরি হয়েছে। এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন পরীমনি। একই পরিচালকের ‘দামাল’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। একই সিনেমায় সঙ্গে রয়েছেন সিয়াম। 

    rnrn

    এ সিনেমার প্রচারণায় ‘রাজ মিমের হাত ধরে আছেন’ এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মূলত তখন থেকেই ধারণা পাওয়া গেছে রাজের সঙ্গে মিমকে নিয়ে সন্দেহ করছেন পরী। এর কিছুদিন পর রায়হান রাফিকে উদ্দেশ করে পরীমনি এক পোস্টে লিখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি!’ 

    rnrn

    একই পোস্টে বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে পরী লিখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ রাজকে উদ্দেশ করে লিখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার!’ ‘এটা’ বলতে মূলত পরীমনি মিম ও রাজের মধ্যে সম্পর্ক নিয়ে বলেছেন।

    rnrn

    জানা গেছে, পরী রাজের এ সংসার ভাঙার জন্য মূলত দুজনের প্রতি দুজনার সন্দেহই দায়ী। পরী চান না রায়হান রাফি কিংবা মিমের সঙ্গে রাজ আর কোনো কাজ করুক। 

    rnrn

    এদিকে রায়হান রাফির ঘনিষ্ঠ বন্ধু চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে অঘোষিত বিবাদ ছিল পরীমনির। সেটাও রাফিকে কেন্দ্র করেই। এসব নিয়ে রাজ খুবই বিরক্ত ছিল পরীর ওপর। দিনে দিনে রাজের বিরক্তি ও পরীর সন্দেহপ্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, সেটা শেষ পর্যন্ত সংসার ভাঙাতেই রূপ নিয়েছে।

    rnrn

    এদিকে সংসার ভাঙার বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো ডিভোর্স দেইনি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ (গতকাল) থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগিরই ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেব।’ 

    rnrn

    ডিভোর্স দেওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তার (রাজ) আচার-আচরণ একসঙ্গে থাকার মতো নয়। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’

    rnrn

    এদিকে পরীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার বিষয়ে শরীফুল রাজ এখনো মুখ খোলেননি। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আর্থিক অবস্থাটা যদি আরও ভালো থাকত, তাহলে স্ত্রী ও সন্তানকে আরও বেশি সময় দিতে পারতাম।’

    বিনোদন ডেস্ক