Tag: মিম

  • ১০০ কাপড়ের দামে আগুনে পোড়া জামা কিনলেন মিম

    রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মঙ্গলবার সকালে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে। অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

    rnrn

    সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষই এগিয়ে আসছেন। এবার এগিয়ে এলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন জনপ্রিয় এ নায়িকা।

    rnrn

    অভিনেত্রীর জামা কেনার বিষয়টি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।’

    rnrn

    এ ছাড়া লেখা রয়েছে— ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এর পর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

    rnrn

    পোস্টে আরও লেখা— ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবু সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল।’

    rnrn

    এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ান।

    বিনোদন ডেস্ক

  • ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে মিম-নাঈম

    এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনেতা এফএস নাঈমও বেশ জনপ্রিয়। মিম সিনেমা নিয়ে বেশি ব্যস্ত থাকলেও ওটিটিতেও কাজ করছেন। এফএস নাঈমের ফোকাস এখন ওটিটির দিকে।

    rnrn

    সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘মিশন হান্টাডাউন’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিরিজে ‘মাহিদ’ চরিত্রে এফ এস নাঈম এবং ‘নীরা’ চরিত্রে বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন।

    rnrn

    সিরিজের গল্প শুরু হয় মাহিদের চরিত্র নিয়ে, যিনি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি। মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। সিরিজটির মাধ্যমে বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন।

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে আমার আগ্রহ আছে। যে চরিত্রে অভিনয় করেছি বেশ বিচিত্র একটি চরিত্র। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

    rnrn

    এফএস নাঈম বলেন, ‘এটি আমার পছন্দের একটি কাজ। এসপি চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস অতীতের কাজগুলোতে দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন এ সিরিজেও আমাকে তারা সাধুবাদ জানাবেন।’

    rnrn

    এদিকে মিম অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে এফএস নাঈম অভিনীত কয়েকটি একক নাটক ও ওয়েব সিরিজ প্রচারের অপেক্ষায় রয়েছে। শিগ্গির প্রকাশ হবে তার গাওয়া নতুন মিউজিক ভিডিও।

    বিনোদন ডেস্ক

  • ‘নীরা’ রূপে ধরা দিলেন মিম

    ঢালিউড সেনসেশন বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর। 

    rnrn

    গত বছর 'পরাণ' ছবি দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মিম। পরে বছর শেষে 'দামাল' ছবিতেও বাজিমাত করেন তিনি। চলতি বছর কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে 'মানুষ' ছবিতে অভিনয় শুরু করেন। 

    rnrn

    মানুষ সেট থেকে ফিরেই মিম শুরু করেন ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর কাজ। সেটিও শেষ করেছেন তিনি। 

    rnrn

    মিম জানান, এই সিরিজটিতে তার চরিত্রের নাম ‘নীরা’। এবারই প্রথম হইচয়ের সঙ্গে কাজ মিমের। মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র। কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।

    rnrn

    সম্প্রতি মিম তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। মানে ‘মিশন হান্টডাউন’ এ এই নীরাকেই দেখতে পাবেন দর্শক। 

    rnrn

    অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম। ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

    rnrn

    এতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। গল্পে দেখা যাবে মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছু দিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবী করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পিছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দুর্ধষ জঙ্গি হামলার পরিকল্পনা জানতে পারে।

    বিনোদন ডেস্ক

  • জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, জানালেন মিম

    এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমা নিয়েই পুরোদমে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রী ভারতের কলকতায় নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    -নিজের কাজের প্রশংসা পেতে কেমন লাগে?

    rnrn

    নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। দর্শক আমাকে ভালোবাসেন এটিই আমার পরম পাওয়া। আমি তাদের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারব না জানি, তবে ভালো ভালো কাজ করে দর্শকদের বিনোদন দিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করব সব সময়।

    rnrn

    -এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    কলকাতা থেকে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করে এসেছি। এ সিনেমায় সুপারস্টার জিতের সঙ্গে আমি অভিনয় করছি। সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর। এছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করব। নতুন প্রজেক্ট নিয়েও কথা চলছে। চূড়ান্ত হলে জানাব।

    rnrn

    -জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

    rnrn

    জিৎ দা’র কথা নতুন করে বলার কিছু নেই। তিনি সুপারস্টার। তার সঙ্গে আগেও অভিনয় করেছি ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায়। খুব ভালো লেগেছে সে কাজটি। আবার নতুন করে কাজ করেছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। এ সিনেমার শুটিং শেষ করেছি টানা কাজ করে। আমরা আনন্দের সঙ্গে কাজ করেছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।

    rnrn

    -এ সিনেমায় আপনার চরিত্র কেমন?

    rnrn

    আসলে সিনেমা মুক্তির আগে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই না। তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে। এতটুকু বলতে পারি ‘মানুষ’ সিনেমাটি মানুষের মন জয় করে নেবে।

    rnrn

    -এখন তো ওয়েব নাটক, বিজ্ঞাপনেও আপনাকে কম দেখা যাচ্ছে। এটা কি সিনেমার ব্যস্ততার কারণে?

    rnrn

    বিষয়টি এমন নয়। বিজ্ঞাপন ও ওটিটিতে আমি কাজ করছি। মাঝে মাঝে ফটোশুটোর কাজও করি। গত সপ্তাহেও ‘মেট্রো ফ্যাশন’ নামে একটি হাউজের ফটোশুটের কাজ করেছি। ওটিটিতেও আমার অভিনীত কয়েকটি কাজ প্রকাশ হয়েছে। আগামীতেও করব। এটা ঠিক যে সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে অনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে। সমস্যা হচ্ছে, অনেক সময় গল্প পছন্দ হয় কিন্তু সময় থাকে না অভিনয় করার। ওটিটিতে ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে সময় সুযোগে কাজ করার আগ্রহ আমার আছে।

    rnrn

    -আপনি তো লেখালেখিও করেন। নতুন কোনো বই লিখছেন?

    rnrn

    লেখালেখি আমি শখের বশে করে থাকি। এখন খুব একটা সময় পাই না লেখালেখি করার জন্য। তাছাড়া একসঙ্গে অনেক কাজ করলে ফলাফলও ভালো হবে না। সে জন্য এখন লেখালেখি নিয়ে কোনো পরিকল্পনা নেই।

    হাসান সাইদুল 

  • সুস্মিতার গানের মডেল মিম

    সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গেল বছর মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার সফলতা তাকে জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌছে দিয়েছে। 

    rnrn

    এরই মধ্যে শুটিং করেছেন আরও কয়েকটি সিনেমার। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসাবে হেঁটেছেন তিনি। এ শোয়ের মাধ্যমে দীর্ঘদিন পর র‌্যাম্পে হাঁটলেন মিম। 

    rnrn

    পাশাপাশি একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননাও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘শো-স্টপার হিসাবে কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত থাকি তখন নিঃসন্দেহে বিষয়টা অনেক ভালোলাগার হয়ে ওঠে। আবার একই অনুষ্ঠানে যখন পরানের জন্যও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পাই তখন বিষয়টি যেন আরও ভালোলাগার হয়ে ওঠে। আগামীতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি।’ 
    rnএদিকে মিম গতকাল সুস্মিতার একটি গানের মডেল হিসাবে শুটিং সম্পন্ন করেছেন। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করেছেন সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন জিৎ।

    বিনোদন ডেস্ক

  • প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি: মিম

    বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোভাসার কোনো দিনক্ষণ নাই। তবুও আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে যুগলদের কাছে। 

    rnrn

    বিয়ের পরও ভালোবাসা বাসি হয় না। যেমনটি ঘটেছে নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে। 

    rnrn

    ২০২২ সাল হলো মিম ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন। দুজন দুই আঙ্গিনার হলেও তাদের প্রেমে ভাটা পড়েনি আজও।

    rnrn

    মিম জানালেন, পাক্কা সাত বছর প্রেমের পর সনির গলায় মালা পরিয়েছেন তিনি। তাই প্রেমের বিয়েকেই তার কাছে সুবিধাজনক, শ্রেয় মনে হয়। 

    rnrn

    প্রেমের বিয়ের পক্ষে মিম। বলেন, ‘যেহেতু আমি অ্যারেঞ্জ ম্যারেজ করিনি, তাই এটা সম্পর্কে খুব বেশি বলতে পারবো না। তবে অ্যারেঞ্জ বিয়ে আমার কাছে একটু অদ্ভুত লাগে। একটা অপরিচিত মানুষের সঙ্গে বিয়ে যায়! এতে এডজাস্ট হতে সময় লাগে।’  

    rnrn

    শুধু ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে নয়, সনিকে প্রতিদিনই মনের কথা, ভালোবাসার কথা বলেন মিম।  নায়িকার ভাষ্য, ‘আমার কাছে ভালোবাসা দিবস আলাদা করে কিছু না। আমি মনে করি, প্রতিদিনই বিশেষ দিন। একটা দিন জীবন থেকে যাওয়া মানেই কিন্তু চিরদিনের জন্য চলে যাওয়া। তাই সবদিনকেই ভালোভাবে কাটানো, উদযাপন করা উচিত। ভালোবাসা দিবস বলে বলবো এমন নয়, প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি। ভালোবাসি অনেক; এটাই সবচেয়ে বড় কথা।’

    বিনোদন ডেস্ক

  • হাতে পেয়েও ৭ কেজি স্বর্ণ হারালেন অপু-মিম!

    হাতে পেয়েও ৭ কেজি ওজনের স্বর্ণের বার নিতে পারলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

    জানা গেছে, রয়েল মালাবার জুয়েলারি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে একটি কাঁচের বক্সের ভেতরে রয়েছে সাত কেজি ওজনের একটি স্বর্ণের বার। আর ভেতরে হাত ঢোকানোর জন্য একপাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে স্বর্ণের বারটি যিনি বের করতে পারবেন, সেটি তার। সেই প্রতিযোগিতায় অংশ নেন অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

    ৪৩ সেকেন্ডে স্বর্ণের বার তোলার এই প্রতিযোগিতায় অপু বিশ্বাস-মিম ছাড়াও অংশ নেন অনেকে। তবে এই দুই তারকা শেষ পর্যন্ত ব্যর্থ হন।

    এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জুয়েলারির প্রতি মেয়েদের স্বাভাবিভকভাবেই দুর্বলতা থাকে। বিশেষ করে রয়েল মালাবারের ডিজাইন আমাকে সবসময় আকৃষ্ট করে। ভালো লাগে।

    বিদ্যা সিনহা মিমের বলেন, যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম— আমি পারব। কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটির ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমার এই চিকন হাতে সেটি সম্ভব হলো না।

    আমার মনে হয়, আমি এটা বের করতে পারলে ইতিহাস হতো।

    বিনোদন ডেস্ক

  • এবার দিনাজপুরের ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

    ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী। তার বয়স ছিল আনুমানিক ১৬ বছর। দশমাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। 

    rnrn

    সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং একপ্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটির মৃতদেহ পাওয়া যায় গোবিন্দপুর এলাকায়।

    rnrn

    ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে আবার পুলিশ গুলি চালায়। যাতে নিহত হয় সাত জন মানুষ, আহত দুই শতাধিক। এর ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে যায় গোটা দেশে। 

    rnrn

    সেই ইয়াসমিন চরিত্রেই এবার অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।নতুন এই সিনেমার নাম ‘আমি ইয়াসমিন বলছি’। পরিচালনা করছেন সুমন ধর। সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা।

    rnrn

    আগামী এপ্রিল নাগাদ শুরু হবে ছবিটির শুটিং। গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে অর্ধেক চিত্রায়ণ। বাকিটা ঢাকায়।

    rnrn

    নতুন এই সিনেমা নিয়ে মিম বলেন, পরাণ’র সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে। তবে একটু ভেবেচিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা। সেজন্যই যুক্ত হওয়া।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সিদ্দিকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ মিমের

    ভালোবেসে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল-অভিনয় শিল্পী মারিয়া মিম। তবে তাদের ভালোবাসার টেকেনি৷ প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তারা আলাদা হয়ে যান। 

    সম্প্রতি সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মিম। মিমের অভিযোগ— সিদ্দিক আরশকে নিজের কাছে রাখতে কূটকৌশল অবলম্বন করছেন। 

    মঙ্গলবার মধ্যরাতে সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মিম। তিনি লিখেন— আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েক দিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি, তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটি আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সব কিছু নরমাল হয়ে যায়।

    তিনি আরও বলেন, আরশ যখন ওই বাসায় যায়, তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এসবই এই ছোট বাচ্চাকে বলা হয়। 

    এখন আমার কথা হলো— এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুল থেকে শুরু করে সব কিছু ভরণপোষণ আমি করি। আমি বড় করছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটি করে। আমি এর শেষ দেখে ছাড়ব।

    জানা গেছে, মিম এখন এই অভিযোগে সিদ্দিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাবেক স্ত্রীর অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে অভিনেতা সিদ্দিকের মন্তব্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। এ নিয়ে ঝামেলা বাধে দুজনার। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। বর্তমানে মিমের কাছেই থাকে তাদের একমাত্র সন্তান।

    বিনোদন ডেস্ক

  • দর্শক কোনটা রেখে কোনটা দেখবেন ধাঁধায় থাকেন: মোশাররফ

    সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মোশাররফ করিম। মঞ্চ, টেলিভিশন এবং সিনেমা-তিন মাধ্যমেই অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। সিনেমা নিয়ে এ অভিনেতার ব্যস্ততা রয়েছে বাংলাদেশ ও কলকাতায় সমানতালে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের মুখোমুখি হয়েছেন তিনি। কথা বলেছেন হাসান সাইদুল

    rnrn

    * নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা কী?

    rnrn

    ** প্রতিটি দিনই আমার কাছে নতুন। তাই চেষ্টা করি দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার। এ বছরও সেই চেষ্টা অব্যাহত থাকবে।

    rnrn

    * ওয়েবেই আপনাকে বেশি ব্যস্ত দেখা যাচ্ছে…

    rnrn

    ** শুধু ওয়েব কনটেন্ট নিয়েই যে ব্যস্ত থাকি এটা ঠিক নয়। টেলিভিশন নাটকেও কাজ করছি। পাশাপাশি সিনেমারও কাজ চলছে।

    rnrn

    * নতুন কোন সিনেমায় কাজ করছেন?

    rnrn

    ** নেত্রকোনার বিরিসিরি দুর্গাপুরের বিভিন্ন লোকেশনে নেয়ামুল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি। খুব ভালো একটি কাজ হচ্ছে। এ ছাড়াও দুটি সিনেমার কাজ শেষ করেছি।

    rnrn

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর খবর কী?

    rnrn

    ** ফজলুল হক তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। এগুলো কবে নাগাদ মুক্তি পাবে নিশ্চিত বলতে পারছি না। এছাড়া কলকাতার ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ। এ সিনেমা দুটিও শিগ্গির মুক্তি দেওয়া হবে।

    rnrn

    * সিনেমা কিংবা ওয়েব কনটেন্টের ব্যস্ততায় টিভি নাটকে কি অভিনয় কমিয়ে দেয়ার পরিকল্পনা আছে?

    rnrn

    ** তেমন কিছু নয়। আগে যে খুব বেশি নাটকে অভিনয় করা হতো বিষয়টি এমনও ছিল না। অভিনয় নিয়মিত করা হয়, তবে সেটি এখন নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটক করেছি। একক কয়েকটি নাটক আগামীতে প্রচার হবে শুনেছি। ঈদুল ফিতরের জন্য নির্মিত কয়েকটি নাটকেও অভিনয় করেছি।

    rnrn

    * বর্তমানে অনেক নাটক হচ্ছে কিন্তু চরিত্র স্থায়ী হচ্ছে না। এ নিয়ে আপনার বক্তব্য কী?

    rnrn

    ** স্থায়ী চরিত্র হচ্ছে না এটা শতভাগ বলা যাবে না। তবে আগের মতো দীর্ঘস্থায়ী হচ্ছে না এটা বলা যায়। এখন দর্শক কোনটা রেখে কোনটা দেখবেন এ নিয়ে ধাঁধায় থাকেন। অন্যদিকে নির্মাতাদের আরও যত্নবান হওয়া দরকার। গল্পকারদের সচেতন হতে হবে। আমরা তো অভিনয় শিল্পী। আমাদের যে চরিত্র দেওয়া হবে তাই করার চেষ্টা করি। হয়তো অনেক সময় চরিত্রকে ভাঙার চেষ্টা করি।

    rnrn

    * নতুন চরিত্র নিজের ভেতর ধারণ করেন কীভাবে?

    rnrn

    ** সব সময়ই চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। এটাই তো আমার কাজ। নতুন নতুন চরিত্র নিজের ভেতর ধারণ করার ক্ষেত্রে বলা যায়, নির্মাতা আমাকে যে চরিত্রে অভিনয় করার কথা বলেন তা নিজের ভেতর ধারণ করার চেষ্টা করি। নির্মাতার পাশাপাশি গল্পকারের ভূমিকাও অনেক।

    বিনোদন ডেস্ক