‘অন্তর্জাল’ দেখে হলিউড সিনেমা মনে হবে: মিম

Written by

in

ঈদুল আজহায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। 

rnrn

এই সিনেমা নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, আমার বিশ্বাস, দর্শকরা অন্তর্জাল গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। 'অন্তর্জাল' দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে।

rnrn

এ সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে 'পরাণ' মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে 'অন্তর্জাল' মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় দর্শকরা আমাকে কখনো হাসতে দেখবেন না। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।

rnrn

প্রতিটি চরিত্র আমি উপভোগ করি শুটিংয়ের সময়। নতুন নতুন চরিত্রে মিশে যেতে বেশ ভালো লাগে আমার। 'অন্তর্জাল' সিনেমার চরিত্রটিও আমাকে নতুন মাত্রা দিয়েছে।

rnrn

ভক্তদের প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস আছে। তারাও আমাকে খুব ভালোবাসেন। ভক্তরা 'পরাণ' সিনেমার জন্য অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন, 'দামাল' সিনেমার জন্যও দেখিয়েছেন। আমার বিশ্বাস 'অন্তর্জাল' সিনেমার জন্যও দেখাবেন।

rnrn

সবাইকে বলব, আপনারা দলে দলে ঈদের সময় প্রেক্ষাগৃহে আসবেন এবং 'অন্তর্জাল' সিনেমার সঙ্গে থাকবেন। সত্যিই এটি আপনাদের ভালো লাগবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *