Tag: মিম

  • মিম মন্দিরা হয়ে ধরা দিচ্ছেন আজ

    গত মাসে ভারতের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মানুষ’ ছবিটি। এর মধ্যে বাংলা ভাষায় ১১৮ ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি আজ শুক্রবার মুক্তি পাচ্ছে।

    এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের দর্শকদের এই সিনেমার প্রতি আগ্রহ রয়েছে। 

    গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল। তিন মাসের কম সময়ে আবার প্রেক্ষাগৃহে আসছে মিমের নতুন ছবি। 

    এ বিষয়ে মিম বলেন, ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ কর্মকর্তা। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রেরও ভিন্নতা রয়েছে।

    এই অভিনেত্রী জানিয়েছেন, দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার ভাষ্য— বলিউডসহ সারা দুনিয়ার চলচ্চিত্রে তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। তা ছাড়া মানুষ–এর গল্পটিও খুব মনে ধরেছে। আমার চরিত্রটাও দুর্দান্ত।

    আরও পড়ুন:  

    ‘মানুষ’ সিনেমায় মিম ও জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

    বিনোদন প্রতিবেদন

  • শীতের শুরুতেই উষ্ণতা ছড়ালেন মিম

    প্রকৃতিতে এখন চলছে শীতের আমেজ। এই শীতকে স্বাগত জানিয়ে মাঝেই ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। 

    শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে অফ হোয়াইট শাড়িতে মিমকে দেখা গেছে মোহনীয় রূপে। 

    আরও পড়ুন: 

    এমনিতেই বাঙালি এই অভিনেত্রীর নজরকাড়া লুক বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। এর মাঝে খোলামেলা শাড়িতে মিমের উপর থেকে নজর ফেরানোই যেন দায় ছিল নেটিজেনদের জন্য। 

    বিদ্যা সিনহা মিমের সেই ছবিগুলোতে মন্তব্য করেছেন এক হাজারের বেশি মানুষ। যার অধিকাংশই ছিল অভিনেত্রীর রূপের প্রশংসাসূচক। 

    অনেকেই আবার বলেছেন, শীতের শুরুতেই যেন উষ্ণতা ছড়িয়ে গেলেন মিম। 

    এদিকে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা মানুষ। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ভারতে সিনেমা মুক্তি পেলেও দেশে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

    প্রসঙ্গত, মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। 
     

    বিনোদন ডেস্ক

  • স্বামী নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছে, আমি জানি: মিম

    ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রী এখন সিনেমা নিয়েই ব্যস্ত। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায়। আজ তার জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    * জন্মদিন ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

    ** তেমন কিছু ঠিক করিনি। প্রতিবার যা করি এবারও তা-ই করব। পরিবারের সঙ্গে সময় কাটাব। আমার স্বামী নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছে, আমি জানি। সেটার অপেক্ষায় আছি। সন্ধ্যায় হয়তো কিছু কাছের মানুষের সঙ্গে ছোট কোনো আয়োজন আছে। তবে বাবা-মাকে খুব মিস করব। এবার তাদের ছাড়া জন্মদিন পালন করতে হচ্ছে। কারণ তারা বর্তমানে কানাডায় আছে। তাই কিছুটা মন খারাপ তো আছেই।

    * জীবনের এ পর্যায়ে কখনো চাওয়া পাওয়ার হিসাব করেছেন?

    ** হিসাব করিনি। তবে পাওয়াটাই বেশি। সবার কাছ থেকে এত ভালোবাসা, এত স্নেহ, এত দোয়া পেয়েছি-এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আর কীইবা চাইতে পারি। আমি কৃতজ্ঞ সবার প্রতি। সারা জীবন এভাবেই কাজ করে যেতে চাই। আর সবাই আমাকে এবং আমার কাজকে আরও বেশি ভালোবাসবে, এটাই আশা করি।

    * আপনার অভিনীত ‘পরান’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এ সেরার নির্বাচিত হয়েছে। কেমন লাগছে?

    ** দারুণ। এ সিনেমা শুরু থেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছে। আর এবার তো রাষ্ট্রীয় সম্মাননা পেল। অনেক ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা আমাদের কষ্টকে আগেই সার্থক করেছিল। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই সার্থকতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। এখন কাজ করার জন্য আমি আরও বেশি অনুপ্রাণিত। সামনে এমন আরও অনেক ভালো কাজ করতে চাই।

    * ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় কাজ করছিলেন। সেটার খবর কী?

    ** এটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। এতে আমি পান্না কায়সারের (কথাসাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী) চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এর শুটিং শেষ হয়েছে অক্টোবর মাসেই। এখন ডাবিংয়ের কাজ করছি। সেটাও শিগ্গির শেষ হয়ে যাবে। তারপর মুক্তির পরিকল্পনা। এ সিনেমাটা বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

    * এছাড়া কী নিয়ে ব্যস্ত এখন?

    ** মাঝে অনেক ব্র্যান্ডের শুট করলাম। যেহেতু আমি একসঙ্গে অনেক ব্র্যান্ডের আম্বাসেডর হিসাবে কাজ করছি, তাই একটানা অনেক কাজ গেল। এসব কাজ ওসব ব্র্যান্ডের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং আমার অ্যাকাউন্টেও নিয়মিত প্রকাশ হচ্ছে। এখনো কিছু কাজ বাকি আছে। এছাড়া নতুন করে কোনো সিনেমা বা ওটিটির কাজ শুরু করিনি। কথা চলছে বেশকিছু কাজের। দুটো ওটিটির কথা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি এখনো।

    নূসরাত অনন্যা 

  • রহস্যময় আচরণ মিমের

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। 

    rnrn

    দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন যা দর্শকদের মনে গেঁথে গেছে। যার মধ্যে ‘আমার আছে জল সিনেমার ‘দিলশাদ’, পরাণের ‘অনন্যা’, দামালের ‘হাসনা’ উল্লেখ্যযোগ্য। 

    rnrn

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। সেখানেও একজন সাইবার সিকিউরিটি স্পেশালিটির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মিমকে। কিন্তু হঠাৎ করেই কেন যেন আর ভালো চিত্রনাট্য পাচ্ছেন না এ অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি এমন অভিযোগ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মিম। তাও একবার নয়, দুবার। সে পোস্টে তিনি লেখেন, ‘কোনো স্ক্রিপ্টই কেন জানি আজকাল ভালো লাগছে না। সবই সাধারণ, চাই এমন কিছুই করতে যেটা কিনা নেক্সট লেভেল। পরাণের অনন্যা অথবা দামালের হাসনার মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না।’ 

    rnrn

    এখানেই শেষ নয়, পরে একটি ছোট ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানেও ভালো স্ক্রিপ্ট না পাওয়া নিয়ে অভিযোগ করেন এ তারকা অভিনেত্রী। কিন্তু সে ভিডিওর সঙ্গে রয়েছে একটি কোম্পানির লোগো। যেটা দেখে কিছুটা বিজ্ঞাপনের আঁচ পাওয়া যাচ্ছে। 

    rnrn

    কিন্তু আসলেই ভালো স্ক্রিপ্ট না নিয়ে উদ্বিঘ্ন মিম নাকি এটা কোন বিজ্ঞাপনের অংশ তা নিয়ে রয়েছে রহস্য। 
    rnএদিকে, রহস্য আরও বাড়িয়ে দিয়ে এ প্রসঙ্গে মিম বলেন, ‘অপেক্ষা করুন, জানতে পারবেন। বিজ্ঞাপন নাকি আসলেই আমরা ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছি না-তা শিগ্গির জানতে পারবেন।’

    আনন্দনগর প্রতিবেদক

  • যে কারণে সেপ্টেম্বর মিমের কাছে সৌভাগ্যের মাস

    শোবিজ জগতে মিমের পথচলা শুরু হয় ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে। সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। তারিখটি ছিল ৭ সেপ্টেম্বর। সেই থেকেই সেপ্টেম্বর মাসটি যেন তার সৌভাগ্যের মাস হয়ে গেছে।

    হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন তিনি। ক্যারিয়ারে দেড় দশক পেরিয়েছে মিমের। তবে মোটা দাগে সাফল্য কিংবা আলোচনায় আছেন বছর খানেক ধরে। যেটার শুরুটা হয় গেল বছর রায়হান রাফী নির্মিত ‘পরাণ’ সিনেমার মাধ্যমে। ছবিটি দেশজুড়ে বিপুল দর্শকপ্রিয়তা পায়। আর আলোচনার কেন্দ্রেও জায়গা করে নেন মিম। সেই ধারা অব্যাহত রেখে ‘দামাল’ ও সাম্প্রতিক ‘অন্তর্জাল’-এ নিজের স্পষ্ট ছাপ রেখে চলেছেন।

    ক্যারিয়ারের মাত্র দুই বছরের মাথায় সুযোগ পান শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের। ‘আমার প্রাণের প্রিয়া’ নামের সেই ছবি মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর। ছবিটি ওই সময়ে দারুণ সাফল্য পেয়েছিল।

    মিম অভিনীত অন্যতম প্রশংসিত সিনেমা ‘সাপলুডু’। এটি মুক্তি পায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। শুধু তাই নয়, টলিউডের লোকাল প্রডাকশনে মিমের প্রথম ছবি ‘ইয়েতি অভিযান’। যেখানে তিনি কাজ করেছেন প্রসেনজিৎ, যিশুর মতো তারকার সঙ্গে। এই ছবিটিও ভারতে মুক্তি পায় ২০১৭ সালের সেপ্টেম্বরে। 

    এমন বিভিন্ন কারণেই সেপ্টেম্বরকে নিজের শুভমাস মনে করেন মিম। তাই এ মাসের শেষাংশে এসে কথাটি আরও একবার বললেন, সেই সঙ্গে অতীতের স্মৃতি হাতড়ে ভক্ত-দর্শকের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

    মঙ্গলবার মিম বলেন, সেপ্টেম্বর আমার জন্য বরাবরই সৌভাগ্যের মাস। বিশেষ করে ৭ সেপ্টেম্বর, এই দিনে আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে আমার জার্নিটা শুরু করেছিলাম। আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যারাই সমর্থন-ভালোবাসা দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করি আগামীতে আরও অনেক প্রশংসাযোগ্য কাজ আপনাদের উপহার দিতে পারব।

    এদিকে সম্প্রতি বিশ্বের ১৮৪ প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। নির্মাতা দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন মিম।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে মিমকে সোনার ব্রেসলেট উপহার দিলেন ভক্ত

    ‘অন্তর্জাল’ সিনেমা দেখে নায়িকা বিদ্যা সিনহা মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন এক ভক্ত। দেশ-বিদেশ মিলিয়ে রেকর্ডসংখ্যক ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার থ্রিলার ছবিতে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন নিশাত চরিত্রে। 

    শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এ দিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’। সেখানে হাজির হন ছবির নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।

    মিমের এই ছবিকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। তাই দর্শকের মাঝেও আগ্রহ কিঞ্চিৎ বেশি। আর সেই আগ্রহের কারণেই ছবিটি দেখে এক দর্শক নায়িকা মিমকে নিজের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন।

    ছবি দেখা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিম বললেন, সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এ রকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।

    এর পর নিজের হাত দেখিয়ে মিম বললেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।’

    একই প্রদর্শনীতে ‘অন্তর্জাল’ দেখতে আসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই ছবির সঙ্গে তিনি এবং তার দপ্তরও জড়িত। 

    ছবিটি নিয়ে পলক নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে— আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটি সিনেমা এটি। সিয়াম, মিম, সুনেরাহ, সুমন তারা সবাই যেভাবে একটি টিম ওয়ার্ক করেছে, আমরা আনন্দিত। পাশাপাশি নির্মাতা দীপংকর দীপনের কথা বলি— তার প্রতিটি সিনেমায় একটা বার্তা থাকে। চিত্রনাট্য, নির্মাণ, মিউজিক— সব কিছু মিলিয়ে এটিও চমৎকার। আর আমাদের কর্মসংস্থান থেকে বিনোদন, সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর। কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কত ঝুঁকি আছে এবং সাইবার সিকিউরিটি যে কত এক্সাইটিং একটা প্রফেশন হতে পারে, আমাদের তরুণরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাইবার যুদ্ধেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই সব কিছুতে সিনেমাটি খুব ভালো ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

    বিনোদন প্রতিবেদন

  • পান্নারূপে দেখা দিলেন মিম

    শহিদ সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের প্রেমময় জীবনের কিছু অংশ নিয়ে নির্মিত হচ্ছে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমা। 

    rnrn

    পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার সহপ্রযোজক প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সার। এ সিনেমায় পান্ন কায়সারের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। 

    rnrn

    কিছুদিন আগে পান্না কায়সার মারা যান। তখনো সিনেমাটির শুটিং চলছিল। মাঝে দুদিন বিরতি ছিল। সে বিরতিতে পান্না কায়সারের সঙ্গে দেখা করার কথা ছিল মিমের। কিন্তু তার আগেই তিনি ধরাধাম ত্যাগ করেন। খানিক বিরতি দিয়ে আবারও এ সিনেমার শুটিং শুরু হয়। 

    rnrn

    পান্না কায়সাররূপে এবার সামনে এসেছেন মিম। এ সিনেমায় মায়ের চরিত্রে মিমকে নেওয়া প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘আমার মা ছিলেন গ্রামের সাদামাটা এক মেয়ে। একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিমই মানানসই আমার কাছে মনে হয়েছে। আর নিঃসন্দেহে ভালো অভিনয় করে। যে কারণে আমার মায়ের চরিত্রে তাকে নেওয়া।’ 

    rnrn

    মিম বলেন, ‘ছোটবেলা থেকেই শমী আপুর অভিনয়ের ভক্ত আমি। কত নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি এর কোনো হিসাব নেই। তার হাসি, কথা, ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে মুগ্ধ করে। সেই প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শমী আপুর মায়ের চরিত্রে অভিনয়ের কথা যখন তিনি আমাকে জানালেন, তখন আসলে কোনোকিছু না ভেবেই রাজি হই। এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ধন্য। সর্বোচ্চ চেষ্টা করেছি পান্না কায়সার আন্টির চরিত্রটি ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস এ সিনেমাটিও আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে।’ 

    rnrn

    এরই মধ্যে মিম সিনেমাটির কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন মিম।

    আনন্দনগর প্রতিবেদক

  • চাইলেই কি আর সব পূরণ হয়: মিম

    লেখক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে পর্দায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। দিনকয়েক আগে থেকে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। 

    ‘দিগন্তে ফুলের আগুন’ নামে এই সিনেমাটি প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে।

    সিনেমাটি প্রযোজনা করছেন এ দম্পতির কন্যা প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সার। পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সার সম্পর্কে নির্মাতা শমী কায়সারের কাছে শুনেছেন বিদ্যা সিনহা মিম। তবে দেখা হয়নি কখনো। 

    দেখা করার কথা ছিল গতকাল (শুক্রবার)। অথচ গতকালই পৃথিবী ছেড়ে চলে গেছেন পান্না কায়সার। বিষয়টি মিমকে খুব কষ্ট দিয়েছে। 

    মিম বলেন, শমী আপু বলেছিলেন— আন্টিকে তার বাসায় নিয়ে আসবেন। শুক্রবার শুটিং নেই। সেদিন কিংবা তার পর দিন শনিবার তার বাসায় যাওয়ার কথাও ছিল। আমি সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। শমী আপু জানালেই বের হব। আন্টির সঙ্গে দেখা করব। তার জীবনের গল্প তার মুখেই শুনব। কিন্তু দেখা করার দিনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন! বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমার আরও বেশি কষ্ট হচ্ছে এ জন্য যে, আমি তারই চরিত্রে অভিনয় করছি। তার আত্মার শান্তি কামনা করছি। 

    এদিকে পান্না কায়সারের মৃত্যুতে ফেসবুক স্ট্যাটাসে মিম লেখেন, বিধাতার কী এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেক, যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এ সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তা হলে রেডি থেকো। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। 

    শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। 

    রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে উঠেই শুনি— পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছু দিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি। 

    উল্লেখ্য, গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার।

    বিনোদন প্রতিবেদন

  • মিমের বৃহস্পতি তুঙ্গে

    ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি তুঙ্গে। তার সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পাওয়ায় নায়িকা হিসেবে তার কদর বেড়ে গেছে। 

    rnrn

    ভক্তদের নতুন সুখবর দিয়েছেন মিম। আরও একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

    rnrn

    তার অভিনীত নতুন এই সিনেমার নাম 'দিগন্তে ফুলের আগুন'। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

    rnrn

    নতুন সিনেমা নিয়ে মিম বলেন, 'সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। 

    rnrn

    ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু পাবে।'

    rnrn

    এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প।

    rnrn

    প্রসঙ্গত, 'দিগন্তে ফুলের আগুন' ছাড়াও মিম অভিনীত 'অন্তর্জাল' সিনেমাটিও মুক্তি পাচ্ছে খুব শিগগিরই। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

    rnrn

    এদিকে মিম অভিনীত 'মিশন হান্টডাউন' ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন এক সময়ের নাটকের এই জনপ্রিয় মুখ। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • ওয়েবে মিমের বাজিমাত

    কুরবানির ঈদে বিদ্যা সিনহা মিম অভিনীত একটি সিনেমা মুক্তির মিছিলে ছিল। নাম ‘অন্তর্জাল’। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। কিন্তু ‘পারফেশন’র দোহাই দিয়ে শেষ পর্যন্ত মাঠের লড়াই থেকে সরে যান নির্মাতা। তাই বড় পর্দায় আর মিমকে দেখা যায়নি। তবে থেমে ছিলেন না এ অভিনেত্রী। ছোট পর্দা ঠিকই মাতিয়েছেন। ঈদে ভারতীয় ওয়েব প্লাটফর্ম হৈ চৈ-তে মুক্তি পাওয়া ‘মিশন হান্টডাউন’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ঠিকই বাজিমাত করেছেন।

    rnrn

    সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত এ সিরিজে মিমের নায়ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। এ সিরিজটি ছিল বিদ্যা সিনহা মিমের জন্য নতুন এক পৃথিবীতে পথচলা। এটা দিয়েই ওয়েব দুনিয়ায় যাত্রা শুরু হয়েছে তার। এ সিরিজে নীরা চরিত্রে তার লুক, অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ওয়েবের কাজ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ দর্শকের কাছে।

    rnrn

    অবশ্যই মিশন হান্টডাউনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকেই নানা মাধ্যমে সাড়া পেয়েছি। এখনো পাচ্ছি। অন্তর্জাল শেষ মুহূর্তে মুক্তি পায়নি, এ জন্য একটু মন খারাপ ছিল। কিন্তু মিশন হান্টডাউন সেই মন খারাপটা পুষিয়ে দিয়েছে। ভালো গল্প পেলে আগামীতেও আমি আরও ওয়েব সিরিজে কাজ করব।’ এদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় জিৎ’র বিপরীতে ‘মানুষ’ নামের একটি সিনেমা।

    আনন্দনগর প্রতিবেদক