Tag: পাকিস্তান

  • মেহেদি অনুষ্ঠানে হানিয়া আমিরের নাচে মনোমুগ্ধ সবাই

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সবসময়ই তার ভক্তদের মনোমুগ্ধ করতে সফল হয়েছেন। সেটা হোক অভিনয় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অথবা নাচের দক্ষতায়।

    সম্প্রতি ‘ভিসাল’ খ্যাত এই তারকা আরেক অভিনেত্রী ইয়াশমা গিলের বোনের মেহেদি অনুষ্ঠানে তার নাচ দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।

    অনুষ্ঠানে আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার দানানির মোবিন উল্লেখযোগ্য। তারাও দর্শক এবং ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হন।

    অন্যদিকে নিকাহ অনুষ্ঠানে অভিনেত্রী ইয়াশমা গিলের ছবিগুলোও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

    মূলত পেশার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কারণেই অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে ইনস্টাগ্রামে প্রায় ১.৭ কোটি অনুসারী অর্জন করেছেন। সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • ‘দেয়ালের দেশ’ নিয়েছে পাকিস্তান, চলবে বাংলা ভাষায়

    আজ পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেয়ারের দেশ’ ছবিটি। দেশটির মাল্টিপ্লেক্সে এ ছবিটি চালানো হবে বাংলা ভাষায়। তবে ইংরেজি সাবটাইটেলও থাকবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা মিশুক মনি। দেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ নিয়েছে পাকিস্তান। আর ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। 

    এদিকে পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির তিনি অন্যতম প্রযোজকও। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ঘুরেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে। ‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় এ নির্মাতার।

    পাকিস্তানে সিনেমা মুক্তির খবর জানিয়ে মিশুক মনি বলেন, এটি আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। এটি আমার জন্য বড় প্রাপ্তি। তিনি বলেন, কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে, বাংলা ভাষায়; তবে সাবটাইটেল থাকছে। এটা আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

    ‘দেওয়ালের দেশ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী শবনম বুবলী। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। রাজ-বুবলী ছাড়াও ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • কারিনাকে ‘বয়স্ক’ বলে বিপাকে পাকিস্তানি অভিনেতা

    বলিউড তারকা কারিনা কাপুরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বয়স্ক বলে মন্তব্য করেন অভিনেতা। এরপর থেকেই তার দিকে ধেয়ে আসছে কটাক্ষের তীর। 

    সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন, তিনি করিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।

    এরপর আর কিছু করতে হয়নি কাকানকে। যা করার কারিনার অনুরাগীরাই করছেন। একজনের দাবি, খাকান তাকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, কোনো অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’’ অন্য একজন লেখেন, খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!

    কারিনাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়। এতে অজয় দেবগনের বিপরীতে ছিলেন তিনি। আরও অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • স্বামী সম্পর্কে যে গোপন তথ্য দিলেন মাহিরা খান

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি জানিয়েছেন, বিখ্যাত ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালী ১৫ বছর আগে তাকে তার জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘হীরামান্ডি’-তে কাস্ট করতে চেয়েছিলেন। একই সঙ্গে জানিয়েছেন নিজের স্বামীর সম্পর্কে গোপন তথ্যও। 

    সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিরা এসব তথ্য জানান।

    ৩৯ বছর বয়সি জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৭ সালে ২৩ বছর বয়সে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্বামী ছিলেন বিখ্যাত অভিনেতা ও ফিল্ম ডিরেক্টর আলি আসকারি। নিউ ইয়র্কে জন্ম নেওয়া আসকারির সঙ্গে তিনি ৮ বছর সংসার করেন। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

    এর ৮ বছর বিরতির পর ২০২৩ সালে পাকিস্তানের একজন নামকরা ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী।      

    মাহিরা তার স্বামী সেলিম করিম সম্পর্কে বলেন, ‘আমি তাকে প্রথম দেখেই ভেবে নিয়েছিলাম যে, আমি এই মানুষটিকেই বিয়ে করব’। 

    তবে এই ব্যবসায়ীকে বিয়ে করতে সময় লেগেছিল অভিনেত্রীর, কারণ তিনি এ নিয়ে ভীত ছিলেন।

    মাহিরা বলেন, ‘সেলিম নিখুঁত নয়, আমিও না। কিন্তু আমি তার প্রতি গর্ব অনুভব করি এবং তার স্ত্রী হতে পেরে আমার গর্বিত’।

    তিনি আরও জানান, তার জীবন ও কল্পনাজুড়ে কেবল তিনি এবং তার ছেলে আজলানই ছিলেন। যদিও তাদের পরিবারে এখন অন্যরাও যুক্ত হয়েছেন। তবুও এই নতুন গতিশীলতায় তিনি খুশি।

    বিয়ের দিন ছেলে আজলানই তাকে আইল ধরে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল বলে জানান মাহিরা খান। অভিনেত্রীর ভাষায়, ‘আমি আমার ছেলের প্রতি গর্বিত। আমি চেয়েছিলাম সে আমাকে নিয়ে আইলে হাঁটুক এবং সে তা করেছে’। ‍সূত্র: দ্য ডন

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি নাটকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় ভক্তদের সিরিয়াল নির্মাণ

    সম্প্রতি পাকিস্তানি টিভি সিরিয়াল নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ‘তেরে বিন’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘ইসক মুরসিদ’সহ আরও অনেক ব্লকবাস্টার সিরিয়ালের আবেগপূর্ণ কাহিনি, আকর্ষণীয় চরিত্র এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনার জন্য দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।

    এবার পাকিস্তানি সিরিয়ালের ভারতীয় ভক্তদের জন্য আসছে সুখবর। পাকিস্তানের সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে হৃদয়গ্রাহী কাহিনির একটি সিরিয়াল প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল। ধারাবাহিকটির নাম ‘দিল কো রাফু কার লে’। এরই মধ্যে সিরিয়ালটির টিজার মুক্তি পেয়েছে। রবি দুবের পরিচালনায় এ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করেছেন করণ ভি গ্রোভার ও আয়েশা খান।

    টিজার মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এটি। টিজারটি দেখে বোঝা যাবে যে ধারাবাহিকটি পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে কিনা। 

    এদিকে টিজার প্রকাশের পর অভিনেত্রী আয়েশা খান তার ইনস্টাগ্রামে সেটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেছেন— আপনি কি পাকিস্তানি নাটক পছন্দ করেন? তা হলে এই নাটকটি আপনার জন্য। নাটকটি দেখুন ড্রিমিয়াতা ড্রামা ইউটিউব চ্যানেলে। ধারাবাহিকটির টিজার প্রকাশ পেয়েছে।

    এদিকে ধারাবাহিকটির টিজার প্রকাশ পেলেও এখন পর্যন্ত মুক্তির তারিখ জানানো হয়নি। মূলত পাকিস্তানি ধারাবাহিক সিরিয়ালের আইএমডিবি রেটিংয়ে ভালো অবস্থানে আসার কারণে একটু নড়েচড়ে বসেছেন ভারতীয় নির্মাতারা। তারা নিজেদের দেশের দর্শকদের ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

    বিনোদন ডেস্ক

  • ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার

    জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’ আবার ফিরে আসছে টিভিপর্দায়। ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন সিরিজটি। ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল ‘৪২০’, যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি অর্জন  করেছিলেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েক তারকা।

    এবার দীর্ঘবিরতি কাটিয়ে ভিন্ন নামে ফের প্রচারে আসতে যাচ্ছে ছবিয়াল প্রোডাকশনের জনপ্রিয় সেই সিরিজ। তবে এবার আর পুরোনো নামে নয়, ‘৮৪০’ নামে ফিরে আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সিনমোটি মুক্তির আগে বুধবার ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। রাজধানীর ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শোয়ে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

    সৈয়দ আহমেদ মারুফ স্ত্রীকে সঙ্গে নিয়ে উপভোগ করেছেন ‘৮৪০’ সিনেমাটি। এটি দেখার পর নিজের ভালোলাগার কথা জানিয়েছেন পাকিস্তানের এ হাইকমিশনার। ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছেন তিনি।

    সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর সঙ্গে তার ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমার প্রিমিয়ারে। আগামী দিনগুলোয় ইনশাআল্লাহ আমরা ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টেলিভিশন চ্যানেল নিয়ে কাজ করব।’

    ‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের বিষয়ে প্রশ্ন না করতে অনুরোধ অভিনেত্রীর

    জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি ভক্তদের প্রতি একটি আবেদন জানিয়েছেন। সেটা হলো- তারা যেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা নিয়ে আর প্রশ্ন না করেন।

    শনিবার করাচিতে অনুষ্ঠিত ১৭তম উর্দু সম্মেলনে কথা বলতে গিয়ে এই অনুরোধ জানান লাস্যময়ী অভিনেত্রী। 

    মাহিরা খান বলেন, ‘আমি নিজে থেকে কখনোই শাহরুখ খানের প্রসঙ্গ তুলিনা। কেউ জিজ্ঞেস করলে আমি শুধু তার প্রশ্নের উত্তর দিই’।

    ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী আরও বলেন, ‘সমস্যা হয় তখন, যখন আমি এ বিষয়ে উত্তর দেওয়ার পর লোকজন মন্তব্য করে যে আমি বারবার শাহরুখ খানকে নিয়ে কথা বলি। কিন্তু বিষয়টি মোটেই তেমন নয়’।

    তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘আমি চাই না কেউ আর এই বিষয়ে প্রশ্ন করুক। যাতে আমাকে কোনো উত্তর দিতে না হয়’।

    মাহিরা খান ২০১৬ সালে বলিউডের ব্লকবাস্টার সিনেমা রইস-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। বেশ কয়েক বছর ধরেই তিনি তার সেই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

    তবে বারবার এ বিষয়ে আলোচনা হওয়ায় এ নিয়ে এখন বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় রাস্তায় সত্যিই কি নামাজ পড়েছেন আতিফ আসলাম?

    সংগীতশিল্পী আতিফ আসলাম পাকিস্তান ও ভারতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন।  হিন্দি সিনেমা আজব প্রেম কি গজব কাহানি সিনেমার ‘তেরা হোনে লাগা হু’ ও ‘তু জানে না’ গান দুটি তার গাওয়া। এক যুগের বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তায় কমেনি। এক সিনেমায় একই শিল্পীর দুটি গান জনপ্রিয়তার রেকর্ড শুধু আতিফ আসলামেরই আছে। গান দুটির মধ্যে আলাদা দুটি সত্তা আছে। তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বলিউডে।  শুক্রবার বাংলাদেশের মানুষেরও হৃদয় ছুঁয়ে গেছেন এই গায়ক।

    ওইদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন তিনি। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।

    ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন তিনি। টানা তিন ঘণ্টা ননস্টপ পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন এই গায়ক। লাখো মানুষের ভিড় জমে যায় প্রিয় গায়ককে এক নজর দেখার জন্য। 

    বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন, সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারো স্টেজে উঠেই জানালেন, ‘বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।’

    বৃহস্পতিবার বাংলাদেশে এসে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থা তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

    ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। তার অদূরে দুজন নিরাপত্তাকর্মী ঠায়  দাঁড়িয়ে। শান্ত পরিবেশ। সাধারণ মুসল্লিরা কেউই ধারণাই করতে পারেননি যে, তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

    ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

    এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।

    এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • যন্ত্রণায় জীবন স্থবির চমকের

    আতিফ আসলাম পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী।  ট্রিপল টাইম কমিউনিকেশন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামে একটি কনসার্ট আয়োজন করে। 

    আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় এই কনসার্টটি। সেখানে গান পরিবেশন করেন আতিফ আসলামসহ বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীরা। 

    এ আয়োজনকে ঘিরে আর্মি স্টেডিয়ামসহ তার আশেপাশের রাস্তায় জ্যাম দেখা গেছে। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

    চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ফেসবুকে পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির।

    চমকের লিখেন, আমার গাড়িতে আতিফ আসলামের গান চলতেছে, এটাই বড় বিষয়। যাই হোক প্রয়োজন ছাড়া আজ বের হইয়েন না। না মানে, ডিনার যদি আর্লি করতে চান আরকি।

    প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।

    সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের অভিনেত্রী হারেমের ছবি পোস্টে নেটদুনিয়ায় ঝড়

    পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হারেম ফারুকের রূপে ও গুণে বুঁদ ১৮ থেকে ৮০ বছর বয়সিরা। তার অভিনয়গুণে দর্শকরা মুগ্ধ।  টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী। সম্প্রতি দেখা গেছে বড়পর্দাতেও। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। শুধু কাজ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকে হারেম ফারুক। এবার ভক্তদের নিজের সৌন্দর্যের রহস্য জানালেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ১৭টি ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন হারেম ফারুক। যেখানে তার মিনি-মালিস্টিক ও চমকপ্রদ লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ওই ছবিগুলোতে দেখা যায়, তার পরনে রয়েছে গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে সাদা চিকেনকারি কুর্তা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ফুল, সাদা জামা, লাল ঠোঁট, বড় ঝুমকা, হেয়ার ভলিউম এবং আমি প্রস্তুত। 

    ওই পোস্টে জিগর সারাইয়া ও আদিত্য গাধভীর হিন্দি-গুজরাটি গান ‘ডায়মন্ড নি’ যোগ করেছেন হারেম। ছবিগুলো পোস্ট করা মাত্রই মন্তব্যের ঝড় উঠেছে হারেমের কমেন্টস বক্সে। নানান মন্তব্যে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

    উল্লেখ্য, দীর্ঘ সময় পর ‘বিশমিল’ সিরিয়াল দিয়ে আবার ছোটপর্দায় ফিরেছেন হারেম ফারুক। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন অভিনেতা নওমান ইজাজ ও সাভেরা নাদিম। ২০১৩ সালের হরর থ্রিলার সিনেমা ‘সিয়াহ’ দিয়ে বড়পর্দায় পা রাখেন হারেম ফারুক। এরপর একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক