Tag: পাকিস্তান

  • পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৭ টিভি অভিনেত্রী

    পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রি বেশ কিছু প্রতিভাবান অভিনেত্রীদের দ্বারা পরিপূর্ণ। যারা তাদের অবিশ্বাস্য অভিনয় দিয়ে শুধুমাত্র মন জয় করাই নয়, তাদের কাজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন।

    আজ আমরা পাকিস্তানের এমন ৭ জন টিভি অভিনেত্রী সম্পর্কে জানব যারা সর্বোচ্চ বেতনভোগী। এ তালিকায় হানিয়া আমির থেকে শুরু করে মাহিরা খান পর্যন্ত অনেক প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন।

    ১. কুবরা খান

    কুবরা খান পাকিস্তানি বিনোদন শিল্পের সবচেয়ে বড় তারকা। তিনি বহুমুখী অভিনয় দক্ষতার জন্য সুপরিচিত। তিনি কোনো কাজের জন্য প্রায় ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কুবরা সাং-ই-মার মার, আলিফ আল্লাহ অর ইনসান এবং সিনফ-ই-আহানের মতো নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন। 

    ২. মেহবিশ হায়াত

    মেহবিশ হায়াত শুধু টিভি নয়, পাকিস্তানি চলচ্চিত্রেও একটি বড় নাম। তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন করেছে। তিনি প্রতি পর্বে কাজ করার জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। মেহবিশ মেরি বেহান মায়া এবং দিল লাগির মতো হিট নাটকে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। টিভি ছাড়াও, পাঞ্জাব নাহি জাউঙ্গি এবং লোড ওয়েডিং-এর মতো সিনেমায় কাজ করে প্রতিটি নিজের খ্যাতি ছড়িয়েছেন। 

    ৩. সাবা কামার

    সাবা কামার অসামান্য অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। তিসি প্রতি পর্বে কাজ করার জন্য ৩ থেকে ৪ লাখ রুপি পারিশ্রমিক নেন। সাবা কামার পাকিস্তানি টিভি ইন্ডাস্ট্রিতে শীর্ষ উপার্জনকারীদের একজন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাঘি, চেখ, ডাইজেস্ট লেখক এবং মাত। 

    ৪. হানিয়া আমির

    হানিয়া আমির পাকিস্তানি বিনোদন জগতের আরেকজন উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তিনি প্রতি এপিসোডের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন। হানিয়া কিছু হিট নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম আনা, মুঝে পেয়ার হুয়া থা, এবং ইশকিয়া দিয়েছেন। তিনি তার ম্লান হাসি দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছেন। 

    ৫. মাহিরা খান

    মাহিরা খান শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় তারকা। তিনি ব্যতিক্রমী অভিনয়ের জন্য প্রতি পর্বে ৩ থেকে ৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি আইকনিক নাটক হামসাফারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তার বিন রয় এবং সাদকায়ে তুমহারের মতো প্রজেক্টে জ্বলতে থাকেন। তার বিশ্বব্যাপী সাফল্য এবং স্বীকৃতি, বিশেষ করে শাহরুখ খানের সাথে রইসের পরে, তার তারকা মর্যাদা দৃঢ় করেছে।

    ৬. সানাম সাইদ

    সানাম সাঈদ তার শক্তিশালী অভিনয় দক্ষতা এবং অর্থপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত। তিনি প্রতি এপিসোডের জন্য ২ লাখ থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সানাম জিন্দেগি গুলজার হ্যায় তার অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, যা তার সবচেয়ে আইকনিক কাজগুলোর মধ্যে একটি। অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে দিয়ার-ই-দিল এবং দীদান, যেখানে তিনি তার গভীরতা এবং প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন।

    ৭. সনম বালুচ

    সানম বালুচ তার স্বাভাবিক অভিনয় এবং অন-স্ক্রিন মোহনীয়তার জন্য দীর্ঘদিন ধরেই প্রিয়। প্রতি এপিসোডের জন্য তিনি প্রায় ২ লাখ রুপি পারিশ্রমিক নেন। দাস্তান, দুর-ই-শেহওয়ার এবং কাঙ্করের মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের জন্য সানম সবচেয়ে বেশি পরিচিত।

    সূত্র: পিংকভিলা ডটকম

    বিনোদন ডেস্ক

  • দোয়া চাইলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিলম মুনীর

    পাকিস্তানের
    জনপ্রিয় শোবিজ তারকা ও অভিনেত্রী নিলম মুনীর। সদ্য বিয়ে করে স্বামীর সঙ্গে দারুণ
    সময় পার করছেন।  আর মাঝেমধ্যেই সেই সব
    মুহূর্ত ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। এবার স্বামীর সঙ্গে একটি ছবি
    শেয়ার করে আল্লাহর কাছে তাদের বিহাহিত জীবনের জন্য প্রার্থনা করলেন অভিনেত্রী।  প্রার্থনায় তিনি জানান, তাদের বিবাহিত জীবন যেন
    ‘ভালোবাসা, বিশ্বাস এবং আস্থায়’ পূর্ণ হয়।

    ‘দিল
    মম কা দিয়া’ সিনেমার এই অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ইয়া আল্লাহ করিম, আমাদের
    ভালোবাসা, বিশ্বাস, আস্থা দান করো এবং শান্তিতে বসবাসের ক্ষমতা দান করো।  আমাদের আনন্দে পূর্ণ করো; যা আমাদের শক্তি এবং
    সন্তুষ্টি প্রদান করবে।

    বেশকিছু
    দিন ধরে নিলম মুনীরের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান গুজব চলছিল।  তবে এসব গুজবে তখন কিছুই জানাননি তিনি।

    অবশেষে
    গুজবকে সত্যি করে অভিনেত্রী নিলম জানুয়ারি মাসের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
    সেসময় বিয়ের মুহূর্তের নতুন ছবি প্রকাশ করে ইনস্টগ্রামে তিনি একটি পোস্ট দিয়েছিলেন।
    তার বিয়ের সেই ছবি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে তখন।

    সেসময়
    ছবির ক্যাপশনে নিলম লিখেছিলেন, এত বছর আমরা আমাদের মনকে বলছিলাম, কবে আমাদের সঠিক
    সময় (বিয়ের) আসবে।  হাজার হাজার প্রার্থনা
    অবশেষে সত্যি হয়েছে।

    নিলম
    তার বিয়ে সম্পন্ন করেন সংযুক্ত আরব আমিরাতে। 
    বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাসহ দুবাইয়ের বিভিন্ন জায়গায় তারা
    তাদের ব্রাইডাল ফটোশুট করেন।  তাদের এসব
    ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। 

    বিনোদন ডেস্ক

  • পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা

    পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা মাথিরার শোতে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষানলে পড়েছেন ক্লাসিক গানের হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য পরিচিত সংগীত শিল্পী চাহাত ফতেহ আলী খান। শোর পর্দার পেছনের এক ভিডিও ফাঁস হতেই নেটিজেনদের ক্ষোভের শিকার হন চাহাত। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা।

    চাহাতের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিকা মাথিরার সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা। চাহাতের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই উপস্থাপিকা।

    শোর পেছনের ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, মাথিরাকে উষ্ণ অভ্যর্থনা জানান চাহাত। একটি ছবিও তুলেন তারা। তবে এ সময় মাথিরাকে বিব্রতকর অবস্থায় দেখা গেছে। যেখানে পরিষ্কার ছিল মাথিরাকে অনেকটা বাধ্য করেছেন ছবি তুলতে। এছাড়াও ওই সময় চাহাতের বডি ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। মাথিরার গায়ে হাত দিয়ে ছবি তোলার বিষয়টিও ভালোভাবে নেয়নি নেটিজেনরা।

    যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মাথিরার ভক্তরা। ওই সময় মাথিরা ভীত ছিলেন অন্যদিকে বিশ্রী দেখাচ্ছিল চাহাতকে। একজন লিখেছেন, ‘আমি তাকে (মাথিরা) এর আগে কখনও এমন অস্বস্তিকর দেখিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলে এ নিয়ে কথা বলেছেন মাথিরা।

    মাথিরা বলেন, ‘হ্যাঁ, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, তবে এর অর্থ এই নয় যে আপনি আমাকে দেখলে আমি আপনাকে আলিঙ্গন বা স্পর্শ করতে দেব।’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মাথিরা আরও বলেন, ‘এটি আমাকে মানুষের সাথে সদয় আচরণ করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে।’

    বিনোদন ডেস্ক

  • শোবিজ জগতের ‘অন্ধকার দিক’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    শোবিজ ইন্ডাস্ট্রির অন্ধকার দিক উন্মোচন করেছেন নাদিয়া হুসেন খান। পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু ‘অস্বস্তিকর সত্য’ প্রকাশ করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

    দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা এই অভিনেত্রী, মডেল, ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর ওই সাক্ষাৎকারে বিনোদন জগতের নেপথ্যে ঘটে যাওয়া শোষণ ও অনৈতিক কাজের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

    নাদিয়া হুসেন জানান, প্রভাবশালী ব্যক্তিরা, বিশেষ করে পুরুষরা কমবয়সি ও নতুন অভিনেত্রী ও মডেলদের কাছ থেকে কাজের বিনিময়ে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত চাহিদা দাবি করে থাকেন। 

    তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি বিশেষ করে সেইসব তরুণীদের ক্ষেত্রে বেশি ঘটে, যারা কাজ পাওয়ার জন্য মরিয়া।

    ৩৬ বছর বয়সি এই মডেল অভিনেত্রী তার প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও একাধিকবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেও স্বীকার করেছেন। 

    তিনি এ সময় তার জীবনের একটি ঘটনার কথা শেয়ার করেন। যেখানে তাকে একটি শোয়ের হোস্টিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে তাকে একটি ‘স্পেশাল ডিনারে’ অংশ নেওয়ার শর্ত রাখা হয়েছিল। তবে তিনি সেই অফারটি প্রত্যাখ্যান করেন এবং হোস্টিংয়ের সুযোগটি ছেড়ে দেন।

    তিনি একটা পরিষ্কার সীমা বজায় রাখার বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে যারা এ ধরনের চাপের মুখে কাজ করে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। 

    নাদিয়া হুসেন জানান, তিনি এমন অনেক নারীকেই চেনেন, যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি তাদের ব্যক্তিগত পছন্দ হওয়ায় তিনি তাদের এড়িয়ে যান।

    এমনকি বিবাহিত ব্যক্তিরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত করে উল্লেখ করেন নাদিয়া। তিনি বলেন, তাদের এ ধরনের ভূমিকা প্রায়ই ধরা পড়ে না। কারণ তাদের প্রতি সন্দেহ কম থাকে। 

    তবে এই সমস্যাগুলো শুধু শোবিজেই সীমাবদ্ধ নয়; অন্যান্য শিল্পেও এ ধরনের ঘটনা অহরহ ঘটে বলেও দাবি করেন এই অভিনেত্রী। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • গুঞ্জনই সত্যি হচ্ছে!

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গোহর রশিদ তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন। এই দুই অভিনয়শিল্পী কবে বিয়ে করছেন- তা নিয়ে পাকিস্তানের বিনোদন জগতে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে ভক্তদের সুখবর দিলেন তারা।

    এই দুই তারকা তাদের বিয়ের ঘোষণার মধ্যেও একটি রহস্য রেখেছেন। তাদের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বিয়ের ঘোষণাটি হাস্যরসের ছলেই দিতে দেখা যায় তাদের।

    ভিডিওটির প্রথম দিকে হুমায়ুন সায়েদ, আসিম আজহার এবং আজান সামি খানের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকাসহ কুবরা ও গোহরের কাছের বন্ধুদের দেখা যায়। ভিডিওতে তারা আনন্দের সঙ্গে বলছেন এবং কেউ কেউ পাশের জনকে জিজ্ঞাসা করছেন, ‘মেরে ইয়ার কি সাদি হ্যাঁয়’ (আমার বন্ধুর বিয়ে)।

    এই ভিডিওর শেষ দিকে কুবরা ও গোহরকে একসঙ্গে দাঁড়িয়ে হাসতে দেখা যায়। উভয়ে এ সময় এমন ভাব করেন, যেন তারাও জানতে চান আসলে বিয়েটা কার। অবশেষে তারা দর্শকদের মাথা নেড়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন, আপনারা (দর্শকরা) যেটা ভাবছেন সেটাই- ‘আমাদেরই বিয়ে’।

    এরপরই অনলাইন দুনিয়ায় ঝড় শুরু হয়। ভিডিওটি ভক্ত এবং সহকর্মীদের মধ্যে ব্যপক উত্তেজনা সৃষ্টি করেছে।

    অভিনন্দন বার্তায় তারা এই দুই অভিনয়শিল্পীর ইনস্টাগ্রাম পোস্টটি ভরিয়ে দিয়েছেন।  

    এই জুটির রসায়ন ভক্তদের কাছে বরাবরই তুমুল প্রশংসিত। তাদের বিয়ে পাকিস্তানি বিনোদন জগতে একটি বহু প্রতীক্ষিত বিষয়ে পরিণত হয়।

    তবে কুবরা এবং গোহর কেউই তাদের বিয়ের তারিখ নিয়ে বিস্তারিত কিছু শেয়ার করেননি। তাদের পোস্টটি ভক্তদের নিশ্চিত করল যে, ভক্তরা যা আশা করছিলেন, সেটিই হতে যাচ্ছে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সাং-এ-মাহ’র খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই তিনি বিয়ে করছেন। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, আগামী মাসেই এক ছাদের নিচে থাকা শুরু হবে কুবরা ও গোহরের। 

    বিনোদন ডেস্ক

  • ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন কুবরা

    বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী কুবরা খান। ফেব্রুয়ারিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানান কুবরা নিজেই। খবর জিও নিউজের।

    পাকিস্তানি গণমাধ্যমটি বলছে, সাং-ই-মার মার দিয়ে টেলিভিশনে পা দেন কুবরা খান। এরও কয়েক বছর আগে ‘না মালুম আপরাধ’ দিয়ে বড়পর্দায় হাজির হন যুক্তরাজ্য ও পাকিস্তানের দ্বৈত নাগরিক কুবরা। অভিনয় ও মায়াবী চেহারায় সবার মন কেড়ে নিয়েছেন তিনি।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কুবরাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন? জবাবে, তিনি হ্যাঁ উত্তর দেন। কুবরা বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’ প্রতিক্রিয়ায় প্রশ্নকারী বলেন, ইনশা আল্লাহ।

    কুবরার সঙ্গে অভিনেতা গোহর রশিদের প্রেম চলছে এবং তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন- বেশ কয়েকদিন আগে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এমনই গুঞ্জন ওঠে। তবে, এই গুঞ্জনের ব্যাপারে কিছুই জানাননি দুজনের কেউই।

    কয়েকদিন আগে গোহর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যায়। সেই ভিডিওতে ‘মেরি ইয়ার কি সাদি’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করেন এই অভিনেতা।

    কুবরা ও গোহর একসঙ্গে জুটি বেঁধে কয়েকটি কাজ করেছেন। আর দর্শকরাও বাস্তব জীবনে তাদের একসঙ্গে দেখতে চাই। তবে, কার সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন কুবরা, তা এখনো জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের প্রখ্যাত সুরকার জুলফিকার নেই

    পাকিস্তানের বিখ্যাত সুরকার জুলফিকার আলী আত্রে মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। জুলফিকারের মৃত্যুতে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

    পাকিস্তানের গণমাধ্যমটি বলছে, দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুলফিকারের অবদান অনেক। নিজের ক্যারিয়ারে ৫০টির বেশি ছবিতে সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সুর দিয়ে দর্শকদের টানতে পারার সক্ষমতা ছিল তার।

    সবশেষ ওয়েলকাম পাঞ্জাব সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন জুলফিকার। কিন্তু তিনি তা শেষ করতে পারেননি। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

    ২০২৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান জুলফিকার। দেশের সংস্কৃতিতে অনবদ্য অবদানের জন্য  ‘প্রাইড অব পারফরমেন্স’ পদক পান তিনি। 

    লাহোরের ইকবাল টাউনের ৩০৪ খাইবার ব্লকের নিজ বাড়িতে শুক্রবার দুপুর ১টায় তাকে সমাহিত করা হয়। 

    বিনোদন ডেস্ক

  • গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে গায়ক

    বেফাঁস মন্তব্য করা যেন রক্তে মিশে গেছে অভিজিৎ ভট্টাচার্যের। একসময় গান গেয়ে যে সম্মান কামিয়েছেন তা উবে গেছে বহু আগেই। এবার হয়ত জেলের ভাতও খেতে হতে পারে ভারতের বাঙালি গায়ককে। বলিউডের তারকাদের নিয়ে মেতে থাকা অভিজিৎ এবার কাণ্ডটা বাঁধিয়েছেন ভারতের জাতীর জনককে নিয়ে। মহাত্মা গান্ধীকে পাকিস্তানের ‘বাবা’ বলে উল্লেখ করেছেন।

    ওই বক্তবের পর সমালোচনা যা হবার হয়েছে। অভিজিৎ পেয়েছেন আইনি নোটিশ। শুনেছেন মামলার হুমকিও। পুনের আইনজীবী অসীম সারোদে অভিজিৎকে লিগাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী জানিয়েছেন, অভিজিৎ তার মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা শুরু করবেন।

    সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধী ভারতের পক্ষে ছিলেন না। তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। ভুল করে তাকে জাতির জনক হিসাবে বর্ণনা করা হয়। ভারত তো শুরু থেকেই ছিল, পাকিস্তান তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন সৃষ্টিকর্তা। বাবা ছিলেন, পিতামহ ছিলেন তিনি, দাদা ছিলেন তিনি…।’

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ এর এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন।’ তাতে বাড়ে বিতর্ক। এবার আইনি নোটিশ শুনেছেন অভিজিৎ।

    নব্বইয়ের দশকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিজিৎ। শাহরুখের কণ্ঠে ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘আই অ্যাম দ্য বেস্ট’-এর মতো সফল গান গেয়েছেন বাঙলি গায়ক।

    বিনোদন ডেস্ক

  • মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ, আইনি নোটিশ

    ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে পড়েছেন। তিনি এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেন। এমন মন্তব্যের কারণে তার বিরুদ্ধে ভারতের পুনের অসিম সারোদে নামের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন। এমন মন্তব্যের জন্য তাকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিতের এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সংগীত জগতের জনক।’

    সংগীতের প্রতি যে অভিজিৎ এর প্রগাঢ় শ্রদ্ধা, সেটি এই মন্তব্যে স্পষ্ট। তবে এরপরই তিনি করে বসেন এক বিতর্কিত মন্তব্য।

    তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।’

    অভিজিতের এই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠতে থাকে। তার এই মন্তব্যে শুধু রাজনৈতিক দলের নেতারা ক্ষিপ্ত হননি, সমাজের বিভিন্ন স্তরের মানুষও হতবাক হয়েছেন।

    এই ধারাবহিকতায় অসিম সারোদে প্রতিবাদ জানিয়ে অভিজিতের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। শুধু তাই নয়, গায়ককে অবিলম্বে ক্ষমা চাইতেও বলা হয়েছে। এমনকি, ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন সেই আইনজীবী।

    অভিজিতের এই মন্তব্য নতুন কিছু নয়, এর আগে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন তিনি। শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুরসহ অনেক বলিউড তারকার বিরুদ্ধে তিনি আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার তার মন্তব্যটি আরও বড় আকারে বিতর্কের জন্ম দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পাক-ভারত সীমান্তে যে শখ পূরণ করতে চেয়েছিলেন ইরফান

    ঘটনা ২০২০ সালের। এপ্রিল মাসে মাত্র ৫৩ বছর বয়সে ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউড-হলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। প্রয়াত এ অভিনেতার অভাব এখনো অনুভূত হয় বলিউডে।

    ইরফান খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা শশাঙ্ক অরোরা। সেই ছবির নাম ‘দ্য সং অফ স্করপিয়নস’। সম্প্রতি ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অজানা তথ্য প্রকাশ করেছেন ‘তিতলি’খ্যাত অভিনেতা শশাঙ্ক। ছবিটি ইরফানের প্রয়াণের পর মুক্তি পায়। এ ছবির বেশিরভাগ শুটিং হয় জয়সলমেরে। শশাঙ্ক জানিয়েছেন, ছবির শুটিংয়ের সময়ে ইরফান বেশ অসুস্থ ছিলেন। 

    ছবির শুটিং তখন চলছিল রাজস্থান ও পাকিস্তানের সীমান্তে। সেই সময়ের এক স্মৃতি সাক্ষাৎকারে শেয়ার করে নিয়েছেন শশাঙ্ক। পরিচালক বলেন, খুবই ভালো অথচ ভয়ঙ্কর স্মৃতি। ইরফান একদিন হঠাৎ আমাকে বললেন— ‘চল একটা বাইক নিয়ে সীমান্তে যাই এবং ওখানে ঘুড়ি ওড়াই’। শুনে চমকে গিয়েছিলেন শশাঙ্ক। তার পর ইরফান নাকি বলেছিলেন— আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই— কোন পক্ষ আগে গুলি চালায়। 

    ইরফানের এ প্রস্তাব শুনেই ছবির প্রযোজক ভয় পেয়ে যান। তিনি বহু অনুরোধ করে সে যাত্রায় ইরফানকে আটকে ছিলেন বলে জানান শশাঙ্ক অরোরা।

    উল্লেখ্য, ইরফান খানের অনুপ্রেরণা নিয়েই তার অবর্তমানে অভিনয়ের পেশায় এসেছেন ছেলে বাবিল।

    বিনোদন ডেস্ক