Tag: পাকিস্তান

  • মিস ইউনিভার্সের সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে ‘মিস পাকিস্তান’ এরিকা 

    ২৪ বছর বয়সি পাকিস্তানি মডেল এরিকা রবিন ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ হিসেবে নির্বাচিত হয়ে আগেই আলোচনায় এসেছেন। এবার আলোচনায় এলেন সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরিধান করে।

    rnrn

    রোববার সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

    rnrn

    প্রতিযোগিতার মঞ্চে সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে ‘মিস পাকিস্তান’ এরিকা রবিন। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এরিকা রবিনের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান।

    rnrn

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গোলাপি রঙের বুরকিনিতে গোটা শরীর ঢেকে, মিস ইউনিভার্সের মঞ্চে হাজির হন এরিকা। মিস পাকিস্তানের বুরকিনি পরা ছবি এবং ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    rnrn

    এরিকা ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে একটি খ্রিস্টান পরিবারে জন্ম নেন। সেন্ট প্যাট্রিক গার্লস হাইস্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি। এই মডেল পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন।

    rnrn

    ২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। সালভাদরে ‘মিস ইউনিভার্স‘প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই এরিকাকে নিয়ে তোলপাড় শুরু হয় পাকিস্তানে।

    rnrn

    রোববার অনুষ্ঠিত প্রতিযোগিতায় মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানারআপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। ৯০টি দেশ অংশগ্রহণ করেছে এ সুন্দরী প্রতিযোগিতায়।

    rnrn

    গত সেপ্টেম্বর মিস ইউনিভার্স পাকিস্তানের আসর পাকিস্তানের বাইরে মালদ্বীপে বসে। এ প্রতিযোগিতা নিয়ে দেশটির রাজনীতিবিদসহ অনেকেই সমালোচনা করছেন।

    rnrn

    পাকিস্তান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের আয়োজন করায় গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে দেখার নির্দেশনা দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।

    বিনোদন ডেস্ক

  • ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী

    ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

    rnrn

    দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। কিন্তু সম্প্রতি হঠাৎ-ই শোবিজ জগত পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

    rnrn

    উল্লেখ্য, কিছু দিন ধরে আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

    rnrn

    আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান আছে।

    বিনোদন ডেস্ক