Tag: পাকিস্তান

  • ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী!

    সারা বিশ্ব থেকে ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক। 

    সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নেন। সেখানে তিনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

    ক্যারিয়ারের শুরুর কথা বলতে গিয়ে বীনা বলেন, ওই সময়টা আমার জন্য রোলারকোস্টার রাইডের মতো ছিল। সময়টা আমার কাছে এতটাই ব্যস্ত ছিল যে, আমার কাছে কোনো সময় ছিল না। বড় বোন আমার মেকআপ তুলে দিত এবং সে নিজ হাতে আমাকে খাইয়ে দিত।

    এক প্রশ্নের জবাবে এই পাক অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারের শীর্ষে এবং ভারতে একটি রিয়েলিটি শো চলাকালীন সারা বিশ্ব থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি। তবে আমি জানতাম না এই প্রস্তাবগুলো কোথা থেকে এসেছে এবং কারা করেছে। কারণ তাদের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ ছিল না।

    বীনার মতে, ভারতে ওয়েডিং রিয়েলিটি শো চলাকালীন আমার টিম আমাকে বলেছিল যে, তারা আমার জন্য ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছে। এ অফারগুলো পাকিস্তান এবং ভারতসহ সারা বিশ্ব থেকে এসেছে। তবে আমি জানি না প্রস্তাবগুলো আসলেই সত্য ছিল কিনা। 

    বীনা মালিক পাকিস্তানসহ বলিউডেও কাজ করেছেন ২০১০ সালে। তিনি ভারতে বেশ কয়েক বছর কাটিয়েছেন।

    এদিকে বীনা ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং ওয়েডিং রিয়েলিটি শোতেও কাজ করেছেন। বীনা মালিক বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তবে ২০১৪ সালে তিনি ভারত থেকে দুবাইতে চলে যান।

    অনলাইন ডেস্ক

  • টিকটক তারকার ব্যক্তিগত গোপন ভিডিও ফাঁস!

    পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চোখের পলকে ছড়িয়ে পড়ে। এরপরই ব্যাপক ট্রলিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এ টিকটক তারকা। 

    সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

    এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

    মিনাহিলের দাবি, ওই ভিডিও কাটাছেঁড়া করে বানানো। এই টিকটক তারকা জানান, তিনি ও তার পরিবার এই ঘটনায় অবসাদের শিকার হয়েছেন। অভিযুক্তদের উদ্দেশে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। 

    এদিকে নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। যেন আলোচনায় আসতে পারেন। 

    তাদের দাবি, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক। এরপরই সেগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে যায়। 

    তবে মিনহাল এমন তথ্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’?

    বাংলাদেশের সিনেমা দেখানো পাকিস্তানের সিনেমা হলে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। সেখানে প্রাথমিকভাবে ৪৩টি হলে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা আলফা আই।

    তারা জানিয়েছে, পাকিস্তান ফিল্ম সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ‘তুফান’। জানা গেছে, পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে মুক্তি পাবে এই সিনেমা।

    এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।

    পাকিস্তানে ‘তুফান’ মুক্তির বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেছেন, ‘শাকিব খান নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

    সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন?

    পাকিস্তানের টিভি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন রোমা মাইকেল। পাশাপাশি, বহু নামী সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি পরিচিতি পান। সম্প্রতি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সাঁতার পোশাকের রাউন্ডে বিকিনি পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। তাই নিয়েই হইচই পড়ে যায় পাকিস্তানে। ‘রক্ষণশীল দেশ’ বলে পরিচিত পাকিস্তানে রোমাকে অনেকেই তার সাহসের জন্য অভিনন্দন জানান। প্রশংসাও করেন অনেকে। অনেকে রোমার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন।

    আনন্দবাজার, এনডিটিভি ও নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, বিকিনি পরে র‍্যাম্পে হাঁটছেন পাকিস্তানি তরুণী! এমন দৃশ্য দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। আর পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ছিছিক্কার। ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’-এর সেই ভিডিও নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।

    ভিডিও সামনে আসতেই ওই তরুণীকে ‘অশ্লীল’ বলে দেগে দিয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা। রীতিমতো বিষাদগার করেন তারা।  বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখে না বেশিরভাগ সমাজই। তাদের মতে, বিকিনি একটা পোশাক। তার আবার শ্লীল-অশ্লীল কী! তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়। কিন্তু পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা সে সব মানতে নারাজ। এ পরিস্থিতিতে পাকিস্তানে নারীর অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন? তিনি রোমা মাইকেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন রোমা নিজেই। তারপরই শুরু হয় আক্রমণ। রোমার দিকে ধেয়ে আসতে থাকে কটূবাক্য। শেষে বাধ্য হয়ে ভিডিওটি সরিয়ে দেন রোমা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা বিশ্বেই পাকিস্তানি মডেলের বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার দৃশ্য।

    রোমার পাশে দাঁড়িয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই। তার সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন তারা। তাকে যে সব কটূ এবং অশালীন কথা বলা হচ্ছে তারও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, ‘ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।’ আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, ‘রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল। হিজাব ছাড়া র‍্যাম্পে নেমে আলোড়ন ফেলে দিয়েছেন। আপনার এ সিদ্ধান্ত সাংস্কৃতিক এবং ব্যক্তিস্বাধীনতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। শুভকামনা রোমা।’ রোমা পেশায় মডেল এবং অভিনেত্রী। ‘দিল্লি গেট’, ‘কহে দিল জিধর’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও অভিনইয় করেছেন চুটিয়ে।

    ‘তু জিন্দেগি হ্যায়’, পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তার ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন। দুনিয়াখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শো-তেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সেই পাকিস্তানি সিনেমার মুক্তি আটকে দিলো ভারত

    ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থবির। পাকিস্তানের শিল্পীরা ভারতে কাজ করতে পারছেন না। পাকিস্তানি কোনো সিনেমাও ভারতে মুক্তি পায় না। যদিও সম্প্রতি পাকিস্তানের সাড়া জাগানো সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ভারতে মুক্তির খবর চাউর হয়েছিল।

    পাকিস্তানের দুই জনপ্রিয় তারকা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ আগামী ২ অক্টোবর ভারতের সিনেমা হলে মুক্তি পাবে বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আটকে গেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

    মুক্তি না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে পাকিস্তানেও ভারতীয় ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজও বন্ধ।

    এদিকে ভারতে পাকিস্তানি সিনেমা মুক্তির বিরোধিতা করেছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজক ঠাকরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তি নিয়ে সতর্কতা জারি করেছিলেন।

    প্রসঙ্গত, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ২০২২ সালের অক্টোবরে মুক্তি পায়। মুক্তির পর সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এই সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট স্থগিত, সন্ধ্যায় নতুন তারিখ ঘোষণা

    রাজধানী ঢাকায় তিনশ ফিট এরিয়ায় একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আয়োজক প্রতিষ্ঠান এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    ইতোমধ্যে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ পারফর্ম করার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন। এর আগের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে ব্যান্ডটি। এ ছাড়া অনুষ্ঠানে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন থাকার কথা।

    এদিকে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে দেশে বৈরী আবহাওয়ার কথা জানানো হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সের মুখপাত্র শারমিন রহমান বলেন, বৃষ্টির জন্য স্থগিত করা হয়েছে কনসার্টটি। তবে সবাইকে এতটুকু নিশ্চিত করতে পারি— আগামী দুই-একদিনের মধ্যেই কনসার্টটি ফের অনুষ্ঠিত হবে।

    শারমিন বলেন, আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, এ জন্য এই আয়োজন করা সম্ভব নয়। কেননা পুরো আয়োজনটি ওপেন এয়ার। আশা করছি সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ সবাইকে জানাতে পারব। আর এটি অবশ্যই দু-একদিনের মধ্যে হবে। কারণ ইতোমধ্যে জাল সদস্যরা তিন দিন হলো ঢাকায় এসেছেন। অন্য ব্যান্ডগুলোও তাদের প্রস্তুতি সেরে রেখেছেন। তাই বিলম্বের সুযোগ নেই।

    শারমিন রহমান বলেন, এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান। সেখানে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে কনসার্টের নতুন তারিখও জানানো হবে।

    প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে পারফর্মের জন্য ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’র সদস্যরা। এ কনসার্টের মাধ্যমে ব্যান্ডটির ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

    বিনোদন ডেস্ক

  • ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    আগামী ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা ‘মওলা জাট’। এতে অভিনয় করেছেন একসময়ে বলিউড কাঁপানো অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী মাহিরা খান। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক শিল্পীরা নিষিদ্ধ হন বলিউড ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই জট কেটে গিয়ে ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবি ‘মওলা জাট’-এর। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা হুঁশিয়ারি দিয়েছেন— কোনোভাবেই এ ছবি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে দেওয়া হবে না।

    সংবাদমাধ্যমকে এমএনএসের সভাপতি অমেয়া খোরপার বলেছেন, ভারতে কিছুতেই পাকিস্তানের ছবি এবং অভিনেতাদের গ্রহণ করা হবে না। তিনি অন্য রাজ্যের রাজনৈতিক দলকেও এ ছবি মুক্তির বিরোধিতা করার আবেদন করেছেন। তিনি বলেন, এ ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়; পাকিস্তানের কোনো শিল্পীকেই এ দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।

    এমএনএসের সভাপতি আরও বলেন, সীমান্তে আমাদের সেনারা প্রাণ দিচ্ছেন। পাকিস্তানি অভিনেতাদের আমাদের কিসের প্রয়োজন, আমাদের এখানে কি প্রতিভার অভাব রয়েছে?

    হুমকি দিয়ে খোরপার বলেন, প্রেক্ষাগৃহের মালিকরা জানেন— প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি ভিন্ন সে কথা উল্লেখ্য করে তিনি বলেন, সেনাদের জীবনের থেকে শিল্প কখনই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা ঘরে বসে পাকিস্তানের ছবি দেখব? এ দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।

    উল্লেখ্য, অভিনেত্রী মাহিরা খান ও ফাওয়াদ খান দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিল ভারতীয় দর্শক। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি

    আবারও ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে নিষিদ্ধ হয়ে যান পাক অভিনেতা ও শিল্পীরা। অবশেষে সেই জট খুলতে চলেছে। পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায় ২০২২ সালে। ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন— ‘মওলা জাট’ ভারতেও মুক্তি পাচ্ছে।
    ‘মওলা জাট’ ছবির পোস্টার শেয়ার করে পরিচালক বিলাল লিখেছেন— আগামী ২ অক্টোবর এ ছবিটি ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। দুবছর হয়ে যাওয়ার পরও সপ্তাহান্তে পাকিস্তানের প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলছে এ ছবি। এ ছবি ভারতের পাঞ্জাবের দর্শকরা দেখবেন। আমরা উদ্গ্রীব হয়ে আছি।
    একই পোস্ট শেয়ার করে নেন অভিনেতা ফাওয়াদ ও অভিনেত্রী মাহিরা খানও। ভারতে এ দুই পাক-তারকার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন। তাই এ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বসিত। প্রায় ১০ বছর পর ভারতে কোনো পাকিস্তানি ছবি মুক্তি পেতে চলেছে।
    ফাওয়াদ ও মাহিরার ধারাবাহিক ‘হামসফর’ ভারতেও বেশ জনপ্রিয় হয়েছিল। তাই এ জুটিকে বড়পর্দায় দেখতে তারাও অপেক্ষা করে আছেন। তবে নিন্দুকদের কটাক্ষেরও শিকার হচ্ছে এ ছবি। অনেকেই প্রশ্ন তুলছেন, কোন যুক্তিতে ফের পাকিস্তানের ছবি দেখানো হবে ভারতে?
    উল্লেখ্য, মাহিরা ও ফাওয়াদ দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা খান। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিলেন ভারতীয় দর্শকরা। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

    দীর্ঘ এক যুগ পর ঢাকায় আসছে জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা এরিনা পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়েতে ‘লেজেন্ডস অফ দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তারা। 

    rnrn

    ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘জাল’। এরপর গত ১২ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে আবার ঢাকার কনসার্টে অংশ নিচ্ছেন। 

    rnrn

    কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন, জির্কোনিয়াম এবং রুটওভার এক্সপিরিয়েন্স। ইতোমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫০।

    rnrn

    এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে ‘জাল’ এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ডকে আনতে পেরে দর্শকদের পাশাপাশি আমরাও খুশি। আশা করছি দর্শকরা চমৎকার একটি কনসার্ট উপভোগ করতে পারবেন। 

    rnrn

    তিনি আরও বলেন, ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

    rnrn

    ২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে জাল আত্মপ্রকাশ করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে লাইন আপে যোগ দেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এছাড়াও এই ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ এবং শাহজির মতো গুণী শিল্পীরা।

    rnrn

    ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 

    rnrn

    শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে গোটা উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা রয়েছে ব্যান্ডটির। 

    rnrn

    সম্প্রতি কোক স্টুডিও (পাকিস্তান) ও পেপসি ব্যাটল অফ দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য হিসেবে রয়েছেন গওহর মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

    rnrn

    কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাসেন, জির্কোনিয়াম ও গেট সেট রকের ফেসবুক পেজে।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে: শাকিব

    বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান। ঢাকাই সিনেমায় তিনি কিং খান নামে পরিচিত। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা ছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। তারপর থেকে অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন। দেশের শীর্ষ এই অভিনেতা এবার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে।

    rnrn

    সম্প্রতি আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। সে সময় দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

    rnrn

    সেই সাক্ষাতকারে ঢালিউডের কিং বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’

    rnrn

    শাকিব আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়া বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’

    rnrn

    সাক্ষাতকারে এই মেগাস্টার বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’

    বিনোদন ডেস্ক