Tag: পাকিস্তান

  • পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি দিয়ে বিতর্কে কারিনা

    পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নানা ধরণের পদক্ষেপও নিচ্ছে দেশটি। এরমাঝেই পাকিস্তানের এক পোশাকশিল্পীর সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। তারপর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন কারিনা। 

    বিখ্যাত পতৌদি পরিবারের বউকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়েনি নেটিজেনরা। রবিবার মুম্বাই থেকে দুবাই যান করিনা। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ভারতজুড়ে চলা শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় তার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

    দুবাইতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা কারিনার। ফারাজ ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন—‘উইদ দ্য ওজি।’ সেই ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। 

    কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল কারিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলিব্রেটিদের কোনও দায়িত্ব নেই ‘ কেউ বা আবার ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেছেন কারিনাকে। 

    বিনোদন ডেস্ক

  • কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন আদনান সামি

    পাকিস্তানের সাবেক মন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন সংগীতশিল্পী আদনান সামি। পহেলগাঁওকাণ্ডের পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করে— ২৬ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে দেশ ছাড়তে হবে। এর পরেই সাবেক পাক মন্ত্রী প্রশ্ন তোলেন— আদনান সামি কি ভারতেই থেকে যাবেন? 

    জন্মগতভাবে পাকিস্তানের মানুষ হলেও আদনান সামি ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান, তা জানালেন এ সংগীতশিল্পী। 

    ২০২২ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান সামি। ভারতকে কেন ভালোবাসেন, তা-ও জানিয়েছিলেন এ সংগীতশিল্পী। আদনান বলেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে— কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না? 

    তিনি বলেন, সত্যিই বলছি— পাকিস্তানের যেসব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার কোনো রাগ নেই। আমাকে যারা ভালোবাসেন, তাদের সবাইকে আমি ভালোবাসি।

    পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে এ গায়ক বলেন, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন— এই সরকার আমার সঙ্গে কী করেছে। পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

     কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? সে প্রসঙ্গে আদনান বলেন, এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব— ওরা আমার সঙ্গে কী কী করেছে। তিনি বলেন, অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

    উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সংগীতশিল্পী আদনান সামি। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই এই দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। সে বছরই ডিসেম্বরে তিনি এ নাগরিকত্ব পেয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • পহেলগাঁওয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে: শত্রুঘ্ন সিনহা

    পহেলগাঁও হামলার কারণ হিসেবে ভারতে ধর্মের বিষয়টিকে টেনে আনছে দেশটির গণমাধ্যমগুলো। সামাজিক মাধ্যম জুড়ে নেটিজেনদের আলোচনা-সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। যা কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

    এবার পহেলগাঁওকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। তিনিও বিষয়টিকে বিভাজনের রাজনীতিই মনে করছেন।

    তাকে জিজ্ঞেস করা হয়, হিন্দুদের ওপর যা কিছু হচ্ছে, তা নিয়ে আপনার মতামত কী?—এমন প্রশ্ন করতেই একবারে সবাইকে চুপ করিয়ে দিলেন অভিনেতা। পাশাপাশি তিনি যে বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, সেটিও স্পষ্ট করে দিলেন শত্রুঘ্ন সিনহা।

    একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ফটোসাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই ক্ষুব্ধ হন অভিনেতা। তিনি বলেন, এত হিন্দু হিন্দু করার কী আছে এখানে। হিন্দু-মুসলিম— সবাই ভারতীয়। পাশাপাশি তিনি এ রকম একটা ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর বিরোধিতা করেছেন। 

    শত্রুঘ্ন সিনহা বলেন, এটা একটা ‘প্রোপাগান্ডা যুদ্ধ’ চলছে। বিষয়টি খুব সংবেদনশীল। খুব সাবধানে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এমন কিছু করা উচিত নয়, যেখানে পরিস্থিতি বিগড়ে যায়। ক্ষতটা একেবারে তাজা। সেরে উঠতে সময় দিতে হবে। শত্রুঘ্নের মতো তার মেয়ে সোনাক্ষীও বাবার মতো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।

    বিনোদন ডেস্ক

  • কাশ্মীরে হামলা: ব্যথিত পাকিস্তানের শোবিজ তারকারা

    কাশ্মীরের পেগেলগামের হামলায় ২৬ জনের হতাহতের ঘটনায় স্তম্ভিত বলিউড।  সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বলিউড তারকা হামলার নিন্দা ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনা স্পর্শ করেছে পাকিস্তানি তারকাদের মনও। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেন, উজমা খান, ফারহান সাইদসহ অনেক তারকা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।  

    আগামী ৯ মে ফাওয়াদ খান-বাণী কাপুর অভিনীত সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তির কথা ছিল। তবে পাকিস্তানি অভিনেতা হওয়ায় তার এই সিনেমাটি মুক্তি নিয়ে ভারতের সিনেমা জগতে তীব্র বিতর্ক চলছে। 

    যদিও ফওয়াদ খান হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘পেহেলগামে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’

    পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, ‘যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ] ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমি ভারাক্রান্ত।’

    ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’

    বলিউডের জনপ্রিয় ছবি ‘সানম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন।  নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?’

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজার এবার বলিউডে অভিষেক

    পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে আয়েজা খান একজন।  জনপ্রিয় এ পেশাগতভাবে পরিচিতি পেলেও তার আসল নাম কানজা খান। তিনি অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বেশ পরিচিত। দেশটির অনেক শিল্পী বলিউডে কাজ করলেও তাকে কখনো দেখা যায়নি। তবে এবার আয়েজাকে বলিউডের সিনেমায় অভিনয়ে দেখা যাবে— এমন ইঙ্গিত দেন তারকা অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন আয়েজা খান। সেই পোস্টটি ঘিরেই আলোচনা চলছে। তবে কবে, কোন সিনেমায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেননি অভিনেত্রী। 

    উল্লেখ্য, ২০০৯ সালের দিকে অভিনয়ে নাম লেখান আয়েজা খান। প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে ‘ছুপকে ছুপকে’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’সহ বেশ কয়েকটি আলোচিত ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন আয়েজা খান। ২০১৪ সালে, খান গুগলে দেশের দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা অভিনেত্রী ছিলেন আয়েজা খান। ২০২০ সালে অভিনেত্রীকে হ্যালো পাকিস্তানের HOT100 তালিকায় “ট্রেলব্লেজার্স” বিভাগে স্থান দেওয়া হয়েছিল।  

    অভিনেত্রী হিমালয়, ডাবর, হারপিক ও লাইফবয় এর মতো বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। এ ছাড়া ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা পাকিস্তানি সেলিব্রিটিও ছিলেন তিনি, যতক্ষণ না ২০২৪ সালে হানিয়া আমির তাকে ছাড়িয়ে যান ।

    ২০১৪ সালে নাটক, ধারাবাহিক, প্যারায় আফজালে তার অভিনয় তাকে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। বলিউডে তাকে অনেক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বিয়ের পর তিনি কিছু দিনের জন্য ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছিলেন। পরে তিনি দুই বছরের ব্যবধানে ইমরান আব্বাসের বিপরীতে ট্র্যাজিক রোমান্স, তুম কোন পিয়াতে অভিনয় করেন। তার ধারাবাহিক “কোই চাঁদ রাখ”-এ ইমরান আব্বাস, মুনিব বাট এবং আরিবা হাবিব ছিলেন।

    ২০১৯-২০ সালের রোমান্টিক নাটক মেরে পাস তুম হোতে তার অভিনয়ের জন্য তিনি সেরা টেলিভিশন অভিনেত্রীর জন্য পাকিস্তান আন্তর্জাতিক স্ক্রিন পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে তিনি ওসমান খালিদ বাটের বিপরীতে কমেডি সিরিয়াল চুপকে চুপকেতে শিশুসুলভ আচরণের সঙ্গে একজন সুখী-ভাগ্যবান মেয়ের চরিত্রে অভিনয় করেন। বাটের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়নের জন্য প্রশংসা পান এবং সেরা অভিনেত্রীর জন্য হাম পুরস্কার এবং সেরা টিভি অভিনেত্রীর জন্য লাক্স স্টাইল পুরস্কার জিতে নেন।

    ২০২৩ সালে বাফার মেহমুদের নাটকীয় সিনেমায় তার অভিনয় ‘মেইন’, যেখানে তিনি ওয়াহাজ আলীর বিপরীতে একজন অহংকারী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তিনি সমালোচক ও দর্শকদের দ্বারা সমালোচিত হয়েছিল। এ ছাড়া তিনি ‘জান-এ-জাহান’ সিনেমায় হামজা আলী আব্বাসির বিপরীতে একজন উগ্র ও দয়ালু নারীর চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি ‘পেয়ারে আফজাল’ -এর পর তাদের দ্বিতীয় যৌথ প্রজেক্টে অভিনয় করেছেন। ২০২৫ সালে আয়েজা বিখরা মেরা নসিবের পর তাদের দ্বিতীয় প্রজেক্টে ফিরোজ খানের বিপরীতে হুমরাজ সিনেমায় উপস্থিত হতে চলেছেন।

    বিনোদন ডেস্ক

  • খ্যাতির সঙ্গে প্রতিপত্তিও বেড়েছে তাদের

    শেষ কয়েক বছর আলোচনায় পাকিস্তানের অভিনেতারা। নাটক, সিনেমা কিংবা টেলিফিল্ম—মুন্সিয়ানা দেখিয়েছেন দেশটির ছোট ও বড় পর্দার তারকারা। মানচিত্র ফুঁড়ে খ্যাতিও তাই ছড়িয়ে পড়েছে বিশ্বে। একই সঙ্গে এসব তারকার প্রতিপত্তিও বেড়েছে বেশ। কোটিপতি বনে গেছেন ডজনখানেক তারকা।

    খ্যাতির সঙ্গে এসব তারকাদের পকেটে অর্থও এসেছে কাড়িকাড়ি। হুমায়ুন সাঈদ থেকে মাহিরা খান—দুহাতে কামিয়েছেন। কোটিপতি হওয়া এসব তারকাদের নিয়েই প্রতিবেদন করেছে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম সামা টিভি। কোটিপতিদের আয়ের উৎস এবং বর্তমান অর্থও জানানো হয়েছে প্রতিবেদনে।

    • হুমায়ুন সাঈদ: মর্ডান তারকা হিসেবে সাঈদের খ্যাতি পাকিস্তান জুড়ে। তিনি শুধু অভিনেতাই নন, পুরোদস্তর মিডিয়াম্যান। সিক্স সিগমা প্লাস প্রোডাকশন হাউসের সিইও তিনি। তার হাউস থেকে অসংখ্য দুর্দান্ত সব নাটক বেরিয়েছে। তারকা এই অভিনেতার অ্যাকাউন্টে আছে ৫০ মিলিয়ন ডলার। পাকিস্তানি মুদ্রায় তা ১৩৮০ কোটি।
    • সান সাহিদ: পাকিস্তানি সিনেমার কিং খ্যাত সাহিদের চড়ামূল্য। কোনো সিনেমায় তাকে পেতে খসাতে হয় শতকোটি পাকিস্তানি রূপি। তার ঝুলিতে আছে খুদা কে লিয়ে, বুলান্ডি ও জিলে শাহ সহ একাধিক ব্লকবাস্টার মুভি। তার ঝুলিতে এখন ২০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ মজুদ আছে।
    • মায়া আলী: তাকে ধরা হয় পাকিস্তানের অন্যতম মডেল হিসেবে। মায়া প্রিতের মালিক ও ডিজাইনার মায়ার ঝুলিতে আছে ১৫ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ। 
    • মাহিরা খান: তিনি পুরোদস্তর একজন অভিনেতা। পাকিস্তানের অন্যতম ড্রামা কুইনের ঝুলিতে আছে ৮ মিলিয়নের মতো পাউন্ড। নতুন করেও বেশ কিছু মুভি ও নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • মীরকে বিয়ে করার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ড্যানীর মবীন

    ‘মীম সে মহব্বত’ নাটকে জুটি বেঁধে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানের দুই তারকা আহাদ রাজা মীর ও ড্যানীর মবীন। পর্দার জনপ্রিয়তার পর এই জুটি বিয়ের সম্পর্কে জড়িয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন ক্রমেই ডালপালা মেলতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ড্যানীর মবীন।

    ‘মীম সে মহব্বত’ নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মীর-ড্যানীর জুটি। প্রতিটি পর্বের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির প্রশংসা করছেন। দুই তারকার একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলিও শেয়ার দিচ্ছেন। যা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছেন। এই জুটির রসায়ন নিয়েও গুজব ছড়িয়ে পড়েছে।

    সেই গুঞ্জনে কদিন আগে ঘি ঢেলেছেন আহাদের মা ও বাবা। আহাদের মা সামরা রাজা মীর ড্যানীরের জন্য মাংস রান্না করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অন্যদিকে আহাদের বাবা আসিফ রাজা মীর ড্যানীর স্নাতক হওয়ার পর তার জন্য মালা নিয়ে এসেছিলেন। এই স্নেহময় মুহূর্তগুলির সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জুটি নিয়ে গুঞ্জন আরও বাড়তে থাকে। 

    তবে সেই গুঞ্জন আর বাড়তে দিলেন না ড্যানীর।  বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমি যে চরিত্রগুলিতে অভিনয় করি তার প্রতি মানুষের ভালোবাসা আমার জন্য আনন্দের। তবে, আমি অনুরোধ করতে চাই যেন আমার ব্যক্তিগত জীবন আমার পর্দার চরিত্রগুলি থেকে আলাদা রাখা হয়। আমি কেবল একটি ভূমিকা পালন করছি এখানে। আমার বাস্তব জীবন এর থেকে সম্পূর্ণ ভিন্ন।’

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তান সেনাবাহিনীর জন্য গাইলেন আতিফ আসলাম

    পাকিস্তান দিবস (২৩ মার্চ) উপলক্ষে দেশটির সামরিক গণমাধ্যম ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করেছে। ‘মেরে মাহবুব পাকিস্তান, মেরি জান পাকিস্তান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আতিফ আসলাম।

    আইএসপিআর জানিয়েছে, গানটির উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য, দৃঢ়তা এবং অগ্রগতির প্রতি একটি অভিন্ন প্রতিশ্রুতিকে উদযাপন করা। খবর এক্সপ্রেস ট্রিবিউন। 

    গানের কথা লিখেছেন পাকিস্তানের খ্যাতনামা কবি ও গীতিকার ইমরান রাজা।  গানটির কথায় ফুটে উঠেছে ‘এক দিল, এক জান, এক পাকিস্তান’ (এক হৃদয়, এক প্রাণ, এক পাকিস্তান)- স্লোগানের শক্তিশালী বার্তা।

    আইএসপিআর জানায়, এই গান দেশপ্রেমের চেতনার প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের আদর্শকে তুলে ধরে। এটি শুধু সংগীতের মাধ্যমে একটি শ্রদ্ধা জানানো নয়; বরং দেশের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীকীকেও তুলে ধরে। 

    গানটি প্রকাশের পর পাকিস্তানের জনগণ বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।  গানটিতে আবেগঘন উপস্থাপনা ও শক্তিশালী কণ্ঠের জন্য আতিফ আসলামের প্রশংসা করেছেন তারা।

    পাকিস্তান দিবস প্রতিবছর ২৩ মার্চ পালিত হয়, যা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে স্মরণ করে করা হয়।  শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

    পাকিস্তান দিবস উপলক্ষে সংগীত প্রকাশ দেশটির জাতীয় উদযাপনের অংশ।  সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী সরকারি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব সংগীত প্রচার করা হয়।

    যুগান্তর ডেস্ক

  • পাকিস্তানের অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে পরোয়ানা, কেন?

    জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোরের একটি আদালত।

    ডিফেন্স হাউজিং সোসাইটির একজন বাসিন্দার দায়ের করা এই মামলায় জাহাঙ্গীর, সিকান্দার খান এবং অন্যদের বিরুদ্ধে জালিয়াতি, বিশ্বাসভঙ্গ এবং হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    অভিযোগের পরিপ্রেক্ষিতে, আগামী ২২শে মার্চ পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

    এদিকে কয়েক সপ্তাহ আগেই, নাজিশ জাহাঙ্গীর এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন। যেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার দাবি, এসব অভিযোগ তাকে ব্ল্যাকমেইল করা এবং তার সুনাম নষ্ট করার পূর্বপরিকল্পিত প্রচেষ্টা।

    অভিযোগ নিয়ে নাজিশ জাহাঙ্গীর বলেন, ‘মিডিয়ার বাইরে অনেক কিছু ঘটেছিল—যা আরও খারাপ এবং অদ্ভূত। এটি ছিল একটি ব্যর্থ ব্ল্যাকমেইল শো, যা আমার সুনাম নষ্ট করার জন্য রচিত হয়েছিল। বিশ্বাসযোগ্যতাহীন লোকেরা আমাদের মতো সুবিধাভোগী ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য এই ধরণের কৌশল অবলম্বন করে থাকে।’

    বিনোদন ডেস্ক

  • পুত্র সন্তানের মা হলেন পাক অভিনেত্রী মারিয়াম নাফিস

    পুত্র সন্তানের মা হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মারিয়াম নাফিস। তার স্বামী চলচ্চিত্র নির্মাতা আমান আহমেদ। নবজাতকের নাম রাখা হয়েছে সাইয়েদ ঈসা আমান আহমেদ।

    মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

    মারিয়াম নাফিস ‘ইয়াকিন কা সফর’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে খুশির সংবাদটি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। পৃথিবীতে স্বাগতম, সাইয়েদ ঈসা আমান আহমেদ।’

    এছাড়াও, তিনি সামাজিক বিষয়গুলোতে তার মতামত এবং সচেতনতা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াতে একটি বড় উপস্থিতি বজায় রেখেছেন। তার অভিনয় ক্যারিয়ারে ‘নিম’, ‘ইশক জলেবি’, ‘মোহাব্বত ছোড়ি মেইন’ এবং ‘জান-এ-জাহান’ এর মতো জনপ্রিয় নাটক রয়েছে।

    পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নাটকগুলোর একজন পরিচিত মুখ মারিয়াম নাফিস।  তিনি ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন।  ২০২২ সালে একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানে আমান আহমেদকে বিয়ে করেন মারিয়াম।

    বিনোদন ডেস্ক