Tag: ঢালিউড

  • আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

    জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন অনেকটাই দূরে সরে গেছেন। বর্তমানে রুপালি পর্দায় তাকে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন তিনি। আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। 

    শুক্রবার (১০ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। চার বছর আগে র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়া নিয়ে সেই পোস্টে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরীমনি। ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেফতার করা হয়েছিল বলে মনে করেন তিনি। সেই ঘটনায় তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন তিনি— তার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি আর জীবনের মূল্যবোধ আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা।

    র‌্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পোস্টে  অভিনেত্রী লিখেছেন— সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন— বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‌্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।

    তিনি বলেন, ‘আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন— সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    পরীমনি বলেন, ‘পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময় আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি জানা সম্ভব নয়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’

    রাষ্ট্রকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’

    প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকতে চান বলে জানিয়েছেন পরীমনি।  তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই— ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন।’

    অভিনেত্রী বলেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’

    উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে অভিনেত্রী পরীমনিকে গ্রেফতার করেছিল র্যাব-১। পরে র্যাবের কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছিলেন। মাদক মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে— পরীমনির বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

    এদিকে ২০২১ সালের ৮ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবীর তথ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

    অন্যদিকে একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার অভিযোগ, বোট ক্লাবে অ্যালকোহল বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাকে গালমন্দ করেন এবং গ্লাস ছুড়ে মারেন। সেই মামলাটিও বিচারাধীন।

    বিনোদন ডেস্ক

  • অপুর বিয়ের গুঞ্জনে মুখ খুললেন গৌতম

    ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বারবার আলোচনায় উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। এক সাক্ষাতকারে তাদের নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। 

    গৌতমের সেই আলোচনায় সিঙ্গাপুরে অপুর বিয়ের গুঞ্জন থেকে শুরু করে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবস্থারও ধারণা পেয়েছে দর্শক।

    তার ভাষ্যমতে, অপুর বিয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে দেখেছেন তিনি। গুঞ্জন সত্যি হলে শুভকামনা, তবে মিথ্যা হলেও অবাক হবেন না। অপু বিশ্বাস নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি।

    গৌতম জানান, অর্থ বা সাফল্যই জীবনের সব সুখ নয়। একজন নারী হিসেবে অপুরও একটি সুন্দর সংসার প্রাপ্য। বাবা-মা নেই, সঙ্গে ছোট্ট ছেলে জয়- সব মিলিয়ে নতুন করে সুখী হওয়ার সুযোগ তার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

    সেই আলোচনায় শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম সাহা। তিনি জানান, সেই সময় অপুকে মানসিকভাবে শক্ত রাখতে রাতের পর রাত জেগে কথা বলেছেন, সাহস জুগিয়েছেন, নতুন করে ক্যারিয়ারে ফিরতে পাশে থেকেছেন। পরবর্তীতে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব।

    বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই দেখেছেন বলে জানান তিনি। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমকে মুগ্ধ করেছে।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন শাকিব খান

    চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। এ মুহূর্তে চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা। থেমে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও আনন্দের সীমারেখা। বাদ যায়নি বিনোদন জগতের তারকাদের মধ্যেও উন্মাদনা। তেমনি ফুটবলপ্রেমী সময়ের সেরা অভিনেতা ঢালিউড কিং শাকিব খান। ভালোবাসেন ফুটবল, ভালোবাসেন মেসিকে। 

    জানা গেছে, শাকিব খান সদ্য আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনুপস্থিত ছিলেন। সমিতির নির্বাচনের আগের রাতেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। আর্জেন্টিনার সমর্থক শাকিব খান ফাইনাল ম্যাচ দেখতেই নাকি ছুটে গেছেন সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে। এমনই জল্পনা উসকে দিয়েছে নেটিজেনদের মধ্যে। তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঢালিপাড়ায় নানা আলোচনা-সমালোচনা।

    ঘনিষ্ঠ সূত্রে সংবাদ মাধ্যমে দাবি করেছে, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার।

    শাকিব খান তার প্রিয় আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে দেখতে মুখিয়ে আছেন। তাই সামাজিক মাধ্যমেও ভক্তদের মধ্যে তার এ বিশ্বকাপ মিশন নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ মনে করছেন, স্ত্রী অভিনেত্রী শবনম বুবলীর সদ্যজাত কন্যাসন্তান শার্লিন খানকেও একনজর দেখতে ছুটে গেছেন কিং খান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে খবর— এফডিসি নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার (২ জুলাই) রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর এ কারণেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার। 

    শুধু বিশ্বকাপ খেলা দেখা একমাত্র উদ্দেশ্য নয়, অভিনেতার এ সফরের পেছনে রয়েছে অভিবাসনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারণও। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয়। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও কিং খান এ সফরটি গুরুত্বপূর্ণ বলে অনেক মনে করছেন।

    বিনোদন ডেস্ক

  • গ্লামারাস চরিত্র নিয়ে ফিরছেন অপু বিশ্বাস

    একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য ইতোমধ্যে গান রেকর্ডিং করেছেন নির্মাতা। সেই গানের শুটিং করতে টিম নিয়ে দ্রুতই নেপালের উদ্দেশে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। 

    এর আগে ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তারা। অবশেষে চলতি মাসে শুরু হচ্ছে ‘শিকার’ সিনেমার শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়; নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

    নির্মাতা জানান, শিকার সিনেমার বেশিরভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তারা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’— এমন শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেন ইমরান। এ ছাড়া আকাশ মাহমুদের সুর করা একটি গানের রেকর্ডিং হওয়ার কথা রয়েছে। স্যাড ঘরানার গানটিতে কণ্ঠও দিয়েছেন আকাশ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ‘শিকার’ সিনেমাটি প্রযোজনা করছে রেজা ফিল্মস। থ্রিলার ঘরানার সীমান্তবর্তী এলাকার গল্প রয়েছে এ সিনেমায়। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এ সিনেমার মূল আকর্ষণ। ইতোমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

    অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে কাজ করা ছোটপর্দার অভিনেতা মুরতজা পলাশ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকে পলাশের অভিনয় দেখে এ সিনেমায় তাকে যুক্ত করা হয়েছে। 

    ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প ও অভিনয়শিল্পী— সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।

    বিনোদন ডেস্ক

  • ‘আইজ’ আমার কাছে ভীষণ স্পেশাল

    ঢালিউড নির্মাতা রায়হান রাফী ও ভিন্নধারার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ— দুই মেরুর এ দুই পরিচালকের এক হওয়া সিনেমার জন্য নিঃসন্দেহে এক বড় চমক। আর সেই চমক নিয়েই এবার বড়পর্দায় নিয়ে আসছেন নতুন সিনেমা ‘আইজ’। এ সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন। নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গন থেকে সুখবর বয়ে এনেছে এ প্রজেক্টটি। সম্প্রতি এমন খবরই দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। 

    সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন পরিচালক রায়হান রাফী। সেই পোস্টে নতুন মিশন ও সিনেমার আদ্যোপান্ত নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন সিনেমার পেছনের গল্প ও ভাবনার কথা। নির্মাণাধীন সিনেমা ‘আইজ’ মর্যাদাপূর্ণ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’–এর জন্য নির্বাচিত হওয়ার কথা।

    সামাজিক মাধ্যমে পোস্টে রায়হান রাফী লিখেছেন, ‘কিছু চলচ্চিত্রের জন্ম হয় গল্প থেকে। কিছু চলচ্চিত্রের শুরুটা হয় কোনো প্রশ্নকে ঘিরে। আর ‘আইজ’ -এর জন্ম এক অদম্য বিশ্বাস থেকে। দীর্ঘদিন ধরে আমরা তথাকথিত আর্ট হাউস আর বাণিজ্যিক সিনেমার এক কৃত্রিম দেয়াল টেনে রেখেছি। আমি কখনোই বিশ্বাস করি না যে, সিনেমাকে এমন কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা যায়।’

    এ নির্মাতা বলেন, ‘একটি চলচ্চিত্র একই সঙ্গে আবেগঘন, বিনোদনধর্মী, চিন্তাশীল ও সমসাময়িক হয়েও দর্শকের মনকে গভীরভাবে নাড়া দিতে পারে। আমার কাছে সিনেমার সার্থকতা সবসময় এখানেই। ‘আইজ’ আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ এ সিনেমাটির সূত্র ধরেই আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও তানভীর হোসেনের সঙ্গে আমার এক হওয়া।’

    এ ত্রয়ী একত্র হওয়া প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘আমরা তিনজন সম্পূর্ণ ভিন্ন পটভূমি, ভিন্ন মনস্তত্ত্ব আর ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমাকে দেখি। আর এ বৈচিত্র্যই আমাদের এই যৌথ যাত্রাকে আমার কাছে এতটা রোমাঞ্চকর করে তুলেছে। সাদের শক্তি তার মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা ও নৈতিক টানাপোড়েন আর মানুষের ভেতরের ভঙ্গুর সত্যকে পর্দায় আনা। 

    তিনি বলেন, আর তানভীরের শক্তি তার বিশ্বাস, অধ্যবসায় আর এই মেলবন্ধনকে বাস্তবে রূপ দেওয়ার মতো একজন প্রযোজকের দূরদর্শিতা। আমি সেখানে যোগ করেছি গতি, ব্যাপ্তি, আবেগ আর দর্শকের মনস্তত্ত্ব বোঝার সহজাত ক্ষমতা। আমার বিশ্বাস, এই ভিন্ন ভিন্ন শক্তির মেলবন্ধনেই ‘আইজ’ তার নিজস্ব ভাষা খুঁজে পাবে।

    পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত রায়হান রাফী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নির্মাণাধীন সিনেমা ‘আইজ’  ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’ -এর জন্য নির্বাচিত হয়েছে। 

    তিনি বলেন, যে কাজটি আমরা অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলছি, তার জন্য এটি একটি দারুণ অর্থবহ প্রথম পদক্ষেপ। এ প্রজেক্টটির ওপর আস্থা রাখার জন্য কোপ্রো-অ্যাক্সেস ল্যাব এবং পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। সেলিন লুপ, মাথিভানান রাজেন্দ্রন, পূজা মোহিতে- আপনাদের প্রতি কৃতজ্ঞতা। 

    বিনোদন ডেস্ক

  • ‘নারী এমপি কোটা ও হুন্ডি’ নিয়ে জয় চৌধুরীর- অডিওবার্তা ফাঁস

    ঢালিউড অভিনেতা জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’ ও ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন।

    সর্বশেষ অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে একটি সিনেমায় তাকে দেখা গেলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। অভিনয়ের চেয়ে নানা সময় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই বেশি আলোচনায় এসেছেন জয় চৌধুরী। 

    এর আগে ২০২৪ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনপরবর্তী সময়ে এফডিসিতে সাংবাদিক ও শিল্পীদের মধ্যে সৃষ্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয় চৌধুরীর মারমুখী আচরণ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই সময় সাংবাদিকদের ওপর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

    পরে ওই ঘটনার জেরে গণমাধ্যমকর্মীদের একটি অংশ তাকে বয়কটের ঘোষণাও দিয়েছিল। এবার নির্বাচনের আগে ফাঁস হওয়া দুটি অডিও ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এ অভিনেতা। ভাইরাল হওয়া সেই অডিওতে জয় চৌধুরীকে বলতে শোনা যায়— ‘ভাই, মহিলা এমপি হতে কেউ চায় কিনা দেখেন। আমার কাছে দুটি কোটা আছে।’

    অন্য আরেকটি অডিওতে জয় চৌধুরী বলেন, ‘ভাই, আমাদের এক লিডারের জাস্ট খরচের টাকা। আহামরি কিছুই না। দুই লাখ ইউরো ইতালি থেকে বাংলাদেশে আসবে। আপনার পরিচিত খুব কমে হুন্ডির যে রেট থাকে, ঢাকায় কে দিতে পারবে আমাকে জানাবেন। ২০ হাজার করে আনবে।’

    সামাজিক মাধ্যমে এ অডিও দুটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা সাইফ খান নিজের ফেসবুকে লিখেছেন— এরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ছিল, ইউনুস আমলে পিনাকী ভট্টাচার্যকে আদর্শ বলত; আর এখন বিএনপি আমলে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হয়ে গেছে। 

    তিনি বলেন, প্রতিটি মানুষের একটা আদর্শ থাকা উচিত। এরা ধান্দাবাজ, দালাল ও আদর্শহীন। আওয়ামী লীগ আমলেও বিনোদন সাংবাদিকদের গায়ে হাত তোলার রেকর্ড তার আছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে চলচ্চিত্রের মানুষকে নিয়ে এমন গিরগিটিকে চিনে রাখা উচিত।’

    হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে দেশে অর্থ আনা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ফলে অডিওতে হুন্ডির মাধ্যমে অর্থ আনার প্রসঙ্গ এবং ‘নারী এমপি কোটা ’সংক্রান্ত মন্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগে এসব কথোপকথন প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে।

    এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জয় চৌধুরী অডিওগুলোতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, কথোপকথনের অংশবিশেষ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘গুলশান-বনানীতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রায়ই মিটিং করতে হয়। এমন একটি বৈঠকে আমাকে বলা হয়েছিলো, চাইলে মহিলা এমপির জন্য সুপারিশ করা যেতে পারে। আমি শুধু সেই কথাই পরিচিত একজনকে জানিয়েছি। এর বাইরে কোনো আর্থিক লেনদেন হয়নি। কেউ চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্টও যাচাই করতে পারেন।’

    বিনোদন ডেস্ক

  • ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেফতার হওয়া চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে কেন্দ্র করে এ সমালোচনা শুরু। 

    সেই ব্যবসায়ী ববির ‘কথিত স্বামী’ বলে সামাজিক মাধ্যম থেকে শুরু করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ বিতর্ক শুরু। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন খোদ এ অভিনেত্রী। সোমবার (২২ জুন) বিকালে এফডিসি প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন ইয়ামিন হক ববি। 

    তিনি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে— এটি টোটালি ফেক। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কারণ আমি জানি, অনেক সময় না জেনেই নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে। কিন্তু আমার পরিবার তো আর এসব বোঝে না। তারা দেশের বাইরে থাকে। তারা যখন এসব খবর দেখে, তখন খুব কষ্ট পায়।

    তিনি বলেন, আমার মা এসব দেখে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? 

    ববি বলেন, পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না। আমার প্রশ্ন— বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে?

    ব্যক্তিজীবন নিয়ে আমাকে ঘিরে তেমন কোনো বিতর্ক নেই। হয়তো আলোচনায় আসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে বলে  জানান তিনি। অভিনেত্রী বলেন, ওই কোম্পানির সঙ্গে আমার কোনো অফিশিয়াল সম্পর্ক নেই। যতটুকু ছিল, সেটি কাজের সম্পর্ক। কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে ছবি তোলে, বসার ব্যবস্থা করে। সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।

    গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবাদে যা আসে, সবকিছু যে সত্য নয়, সেটা সবাই বুঝতে পারে না। সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এ পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। যাচাই ছাড়া খবর প্রকাশ করলে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী প্রভাব পড়তে পারে, সেটি ভাবা উচিত।

    মির্জা আবুল বাশার আমার স্বামী— এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে, তাই দেব। কারণ এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।

    উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে মির্জা আবুল বাশারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। 

    শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন এ গ্রেফতারের তথ্যটি জানান।

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

    বিনোদন জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও অ্যাডভোকেট পিয়া জান্নাতুল দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ। র‌্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও অভিনয় কিংবা আইন পেশা— সবখানে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে সোচ্চার এ অভিনেত্রী। 

    মঙ্গলবার (২৩ জুন) বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পিয়া জান্নাতুল। একই দিনে আরও দুটি মৃত্যুর খবর তাকে ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত করেছে বলে জানিয়েছেন তিনি। 

    সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন— আজ (২৩ জুন) আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল— মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এ পৃথিবীতে। এর মধ্যেই আজ আরও দুটি মৃত্যুসংবাদ মনটা ভারি করে দিল।

    তরুণ নারী উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা প্রিয়ার অকাল প্রয়াণে শোক প্রকাশ করে পিয়া জান্নাতুল লিখেছেন— পাখির প্রতিষ্ঠাতা প্রিয়া, মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ চলে গেলেন। 

    তিনি বলেন, কয়েক মাস আগে তার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। তার স্বপ্ন, তার ভিশন, আর বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। এত অল্প বয়সে তার চলে যাওয়ার খবরটা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

    একই সঙ্গে নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবর জানিয়ে পিয়া আরও লিখেছেন, ‘আরেকটি খবরও আমাকে ছুঁয়ে গেছে। জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স মাত্র ৫০। 

    তিনি বলেন, দিন শেষে একটা কথাই বারবার মনে হয়— মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি। কারও কষ্টের কারণ না হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।

    পিয়া জান্নাতুল বলেন, কারণ আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের কথা যতটা না মনে রাখবে, তার চেয়ে বেশি মনে রাখবে আমাদের ব্যবহার ও মানবিকতা। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।

    বিনোদন ডেস্ক

  • মুখ খুললেন নায়িকা ববি

    প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে সম্প্রতি রাজধানীর গুলশানের একটি আবাসিক ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ জানায়, ফ্ল্যাটে অভিযান ও তল্লাশির সময় বাথরুমের দেয়ালের আড়ালে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরি সদৃশ সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে নায়িকা ইয়ামিন হক ববির নাম জড়িয়ে তাকে মামুনের ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব তথ্যকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেত্রী।

    সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে ববি স্পষ্ট ভাষায় জানান, ক্যারিয়ার জীবনে কাজের বাইরে অন্য কোনো ফালতু বিষয় নিয়ে বা সস্তা উপায়ে কখনো ভাইরাল হওয়ার চেষ্টা তিনি করেননি এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আলোচনা তিনি ভীষণ অপছন্দ করেন।

    ছড়িয়ে পড়া কিছু ছবির ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ববি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার পরিচয় এবং যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাদারি। তিনি একজন শিল্পী হিসেবে যখন কোথাও আমন্ত্রিত হন বা কোনো অফিসে যান, তখন সম্মান জানিয়ে তাকে প্রধান চেয়ারে বসতে দেওয়া হয় এবং উপহার দেওয়া হয়। সেই সাধারণ ছবিগুলো ব্যবহার করে এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি মূলত তার অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক বা প্রমোশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজের চুক্তি অনুযায়ীই তাদের মধ্যে সাধারণ যোগাযোগ হয়েছিল।

    এই নায়িকা স্পষ্ট করে বলেন, বাইরে থেকে একজন শিল্পী হিসেবে যতটুকু দেখা যায় তারা সেটুকুই জানেন, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ আসলে বাস্তবে কী বা কেমন, তা আগে থেকে জানা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

    নিজেদের হাইলাইট করতে বা স্বার্থ হাসিলে অনেকেই বাইরে ববির সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালায় উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঘোষণা দেন, যদি কেউ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো ধরনের আইনি বা বিয়ের সম্পর্কের বৈধ কাগজপত্র বা তথ্যপ্রমাণ দেখাতে পারে, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।

    কোনো তথ্যপ্রমাণ ছাড়া শুধু মুখের কথায় বা একটি সাধারণ ছবি দিয়ে এমন মিথ্যা রটানোর কোনো ভিত্তি নেই দাবি করে ববি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

    যুগান্তর প্রতিবেদন

  • চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

    দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের রুপালি পর্দার খ্যাতনামা নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। 

    তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। 

    এক ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’ 

    তিনি আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির। আগে বহু সিনেমায় নৃত্য নির্দেশনা দিয়েছেন তিনি; করেছেন অভিনয়ও। তিনি শিল্পী সমিতিতে একসময় ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  

    বিনোদন ডেস্ক