বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন শাকিব খান

Written by

in

চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। এ মুহূর্তে চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা। থেমে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও আনন্দের সীমারেখা। বাদ যায়নি বিনোদন জগতের তারকাদের মধ্যেও উন্মাদনা। তেমনি ফুটবলপ্রেমী সময়ের সেরা অভিনেতা ঢালিউড কিং শাকিব খান। ভালোবাসেন ফুটবল, ভালোবাসেন মেসিকে। 

জানা গেছে, শাকিব খান সদ্য আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনুপস্থিত ছিলেন। সমিতির নির্বাচনের আগের রাতেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। আর্জেন্টিনার সমর্থক শাকিব খান ফাইনাল ম্যাচ দেখতেই নাকি ছুটে গেছেন সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে। এমনই জল্পনা উসকে দিয়েছে নেটিজেনদের মধ্যে। তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঢালিপাড়ায় নানা আলোচনা-সমালোচনা।

ঘনিষ্ঠ সূত্রে সংবাদ মাধ্যমে দাবি করেছে, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার।

শাকিব খান তার প্রিয় আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে দেখতে মুখিয়ে আছেন। তাই সামাজিক মাধ্যমেও ভক্তদের মধ্যে তার এ বিশ্বকাপ মিশন নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ মনে করছেন, স্ত্রী অভিনেত্রী শবনম বুবলীর সদ্যজাত কন্যাসন্তান শার্লিন খানকেও একনজর দেখতে ছুটে গেছেন কিং খান। 

আরও পড়ুন
আরও পড়ুন

সামাজিক মাধ্যমে খবর— এফডিসি নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার (২ জুলাই) রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর এ কারণেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার। 

শুধু বিশ্বকাপ খেলা দেখা একমাত্র উদ্দেশ্য নয়, অভিনেতার এ সফরের পেছনে রয়েছে অভিবাসনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারণও। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয়। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও কিং খান এ সফরটি গুরুত্বপূর্ণ বলে অনেক মনে করছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *