Tag: ঢালিউড

  • সেই ‘বান্ধবীর’ বিষয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

    ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার রুপালি পর্দার জগত হোক কিংবা সামাজিক মাধ্যমের রঙিন ক্যানভাস— যে কোনো উপস্থিতি মানেই তার ভক্ত-অনুরাগীদের আলাদা উন্মাদনা। অভিনেত্রী যেন এক চিরসবুজ আকর্ষণীয় ষোড়শী, বয়স যেন এখনো আঠারো ছুঁইছুঁই। অথচ গত ১১ জুলাই তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫-এ পদার্পণ করেছেন। ১৯৮১ সালের ১১ জুলাই অভিনেত্রী চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। 

    সম্প্রতি পূর্ণিমার বান্ধবীকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল’ নিয়ে খোলামেলা কথা বলেছেন পূর্ণিমা। ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে ঝড় তোলা সেই ঘটনা।

    জানা গেছে, সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা একটি ভিন্নধর্মী আবেগঘন ভিডিও কেন্দ্র করে। সেই ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায় পূর্ণিমাকে। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন— ‘এই সেই আমার বান্ধবীরা’। 

    পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখি।’

    তিনি বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে, আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

    এক অনুষ্ঠানে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করেন পূর্ণিমা। তিনি বলেন, ভিডিওটা আমি দিয়েছি। আমি পরে আরেকটি ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি। এমনকি আমি তো বান্ধবী বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা বলে জানান পূর্ণিমা।

    বিনোদন ডেস্ক

  • মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

    জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ফেসবুকে প্রায়শই নানা মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াতে দেখা যায় ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রীকে। 

    গেল শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ ছবি আবারও অনুরাগীদের কাছে ধরা দেন জনপ্রিয় এই নায়িকা। ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরাও তাকে প্রশংসার সাগরে ভাসান। এসব ছবি দেখতে দেখতে ভক্তদের মন্তব্য ও অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক— 

    নিজের ফেসবুক পেজে প্রকাশিত একগুচ্ছ ছবি সম্বলিত পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে ছবিগুলো কোনো ওয়েব সিরিজ নাকি সিনেমার দৃশ্যের, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে 

    পোস্টটির মন্তব্যের ঘরে অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্যেরে প্রশংসায় পঞ্চমুখ। নানা বিশেষণে তারা প্রিয় অভিনেত্রীকে বর্ণনা করছেন। এই যেমন, সজীব নামের একজন লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    রিশা মনি নামের আরেক নেটিজেনের মন্তব্য, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    আরেক ব্যবহারকারীর মন্তব্য যেন বাকি সবাইকে ছাড়িয়ে গেছে। প্রিয় তারকাকে নিয়ে একজন লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    এদিকে, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। সরকারি অনুদানে তৈরি সেই ছবির শুটিং ২০২৩ সালে শেষ হলেও মুক্তির কোনো খবর নেই। ছবির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। 

    সর্বশেষ গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিম অভিনীত চলচ্চিত্র ‘মালিক’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। যদিও দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    ‘মালিক’ মুক্তির পর জুনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এ ছবিতে অভিনয় করে বেশ আলোড়ন তোলেন এই অভিনেত্রী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    বিনোদন ডেস্ক

  • মেসি, দয়া করে কেঁদো না, আবেগঘন পোস্ট শশীর

    ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর লিওনেল মেসির আবেগঘন মুহূর্ত কোটি ভক্তের মতোই স্পর্শ করেছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শারমীন জোহা শশীকে। ম্যাচশেষে মেসির কান্না দেখে আবেগাপ্লুত হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়েছেন তিনি, যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    ‘হাজার বছর ধরে’ সিনেমার এ অভিনেত্রী পোস্টের শুরুতেই মেসির প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তুমি সর্বকালের সেরা। মেসি, তুমি দয়া করে কেঁদো না।’

    নিজেকে আর্জেন্টিনার সমর্থক উল্লেখ করে শশী লেখেন, জীবনে সবাই সবকিছু পায় না—এটাই বাস্তবতা। তাই একটি পরাজয় কখনোই মেসির অসাধারণ অর্জন ও কিংবদন্তি মর্যাদাকে ম্লান করতে পারে না। তার ভাষায়, ‘আজকের দিনটি হয়তো তোমার ছিল না। কিন্তু তাই বলে তুমি কোনো অংশেই কম নও। তোমার ছোট ছোট অপূর্ণতাগুলোই তোমাকে আরও সুন্দর করে তোলে।’

    ফাইনাল শেষে স্পেন যখন শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে, তখন নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘স্পেন যখন উদ্‌যাপনে ব্যস্ত ছিল, আমি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় শুধু ১০ নম্বর জার্সিটির দিকেই তাকিয়ে ছিলাম। আমার চোখ সেখানেই আটকে ছিল।’

    পুরো বিশ্বকাপজুড়ে মেসির নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করে শশী বলেন, জয়-পরাজয়কে কীভাবে গ্রহণ করতে হয়, তা মেসিই শিখিয়েছেন। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবল উপহার দেওয়ার জন্য তিনি আর্জেন্টাইন অধিনায়ককে ধন্যবাদ জানান।

    স্ট্যাটাসের শেষেও মেসি ও আর্জেন্টিনার প্রতি নিজের অটুট ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করে শশী লেখেন, ‘আজকের দিনটা একসময় হারিয়ে যাবে, কিন্তু মেসি কখনো হারিয়ে যাবে না। তাই এখনো আমার কণ্ঠে একটাই ধ্বনি—মেসি সর্বকালের সেরা, আর সেরা আর্জেন্টিনা।’

    শশীর এই আবেগঘন স্ট্যাটাসে আর্জেন্টিনা ও মেসির অসংখ্য সমর্থক একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, একটি হার কখনোই লিওনেল মেসির কিংবদন্তি ক্যারিয়ার বা তার প্রতি ভালোবাসাকে ম্লান করতে পারবে না।

    বিনোদন ডেস্ক

  • এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’

    বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জাহাজিদের গল্পে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। 

    শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।   

    নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে। এর মধ্যে একটি শো দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও প্রতিদিন দুটি প্রদর্শনী থাকবে।

    এ ছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ‘মাস্তুল’ এর ‘বিশেষ প্রদর্শনী’ হয়েছে। সেখানে সিনেমাটির বিষয়বস্তু, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।

    ‘মাস্তুল’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

    এর আগে গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘মাস্তুল’। সেখানে চলচ্চিত্রটি অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • ‘মার্কিন নাগরিকের’ সঙ্গে পূজার বাগদান নিয়ে গুঞ্জন

    সম্প্রতি ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

    কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। সেই স্টোরিকে ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা— কাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি? যদিও বাগদানের এসব গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

    বিনোদন জগতের একাধিক সূত্রে এ ধরনের তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ভক্তদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে, কে সেই মানুষ, যার সঙ্গে ভবিষ্যতের পথচলার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

    এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন জোরালো চলছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

    ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী।

    এদিকে শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • শাড়িকাণ্ডে মুখ খুললেন তানজিন তিশা

    দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

    নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে হাজির হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন বলে জানান এই অভিনেত্রী। 

    বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড–এর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

    তানজিন তিশা জানান, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। তার ভাষ্য, ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েক দিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান, তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়।

    প্রসঙ্গত, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিশা সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

    এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব। আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করব, এটা কি বিশ্বাসযোগ্য?

    তিশা বলেন, আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি, আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসেন, এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।

    প্রসঙ্গত, বর্তমানে তিশা ব্যস্ত আছেন তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এবং সান মোশন পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কেয়া পায়েলের জুটি শুভ

    অভিনেতা আরিফিন শুভকে এবার বলিউড হিরো বলা যেতেই পারে। কারণ বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’র সাফল্য তাকে নতুনত্বের পরিচয় দিয়েছে। এ সিরিজ সাফল্যে দারুণ সময় পার করছেন এ ঢালিউড অভিনেতা।  শুধু ভারতীয় দর্শকদের কাছেই নয়, বাংলাদেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

    আরিফিন শুভর চিরচেনা ইমেজের বাইরে নতুন লুক, পরিমিত অভিনয় ও সংলাপ বলার ভিন্নধর্মী ভঙ্গিতে সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছেন। সেই প্রশংসার প্রতিফলন মিলেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম সারির রিভিউতেও, যেখানে আরিফিন শুভর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

    তারই ধারাবাহিকতায় গত ঈদে মুক্তি পায় তার অভিনীত অ্যাকশন সিনেমা ‘মালিক’। মুক্তির পর সিনেমাটি ঈদের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে। দীর্ঘদিন পর অ্যাকশন ঘরানায় এ সিনেমায় শুভকে দর্শকরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

    এরই মধ্যেই আরিফিন শুভর নতুন খবর হচ্ছে— প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় জুটি হয়ে কাজ করতে দেখা যাবে তাদের। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির প্লাটফর্মে কাজ করছেন আরিফিন শুভ। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ব্যানারে এটি প্রযোজনা করছে ছবিয়াল।

    সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। 

    জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটি। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটি প্রতিফলন পাওয়া যাবে এ সিনেমায়। আমি আশাবাদী যে, সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’

    ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে। আরিফিন শুভকে সচরাচর অ্যাকশন লুকে বা আলফা মেইল হিসেবে দেখা যায়। কিন্তু ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় তাকে দেখা যাবে সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে।

    আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০–এর পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। রম–কম ঘরানার কাজ এটি। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কখনো কাজ করিনি। তিনি বলেন, দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’ আরিফিন শুভ আরও জানান, তার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

    সিনেমাটির মূল ভাবনা আবর্তিত হয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা– এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। তার চরিত্রটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রেটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন স্বপ্নকে ঘিরে।

    বিনোদন ডেস্ক

  • ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

    অভিনয়জীবনে দীর্ঘ ১৪ বছরে কখনো কোনো ধরনের অশালীন বা আপত্তিকর প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া বলেন, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে স্নাতক শেষ না করা পর্যন্ত নিয়মিত অভিনয় করেননি।

    তিনি জানান, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন। এরপর করোনাভাইরাস পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের কারণে ওজন বেড়ে যাওয়ায় অভিনয় থেকে বিরতি নেন। এ সময় তিনি স্নাতকোত্তর সম্পন্ন করে চাকরিতে যোগ দেন।

    স্ট্যাটাসে শবনম ফারিয়া দাবি করেন, আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।

    তার ভাষ্য, একজন মানুষকে তিনি যতটুকু সুযোগ দেন, অন্যরা ঠিক ততটুকুই তার কাছে পৌঁছাতে পারে। মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে স্নেহ করেন বলেও উল্লেখ করেন তিনি।

    কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। পরিচালকের প্রয়োজন হলে তারাই যোগাযোগ করেন।

    বাংলাদেশের পরিচালক-প্রযোজকদের নিয়ে প্রচলিত নানা ধারণারও সমালোচনা করেন শবনম ফারিয়া। তার দাবি, দেশে পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি আয়োজনের মতো সময় বা সুযোগ খুবই কম।

    তাকে নিয়ে কেউ মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তার প্রমাণ প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান এই অভিনেত্রী।

    স্ট্যাটাসের শেষে গুজব রটনাকারীদের উদ্দেশে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে শবনম ফারিয়া লেখেন, ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। তার দাবি, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর জন্য ভুল মানুষকে বেছে নেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন: ফারিণ

    দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। সেই সঙ্গে বন্যার সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধস।

    দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ধস হচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ দুর্যোগে আরও প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।  দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি গভীরভাবে উদ্বিগ্ন বিনোদন অঙ্গনের তারকারাও। 

    গত দুদিন ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এ মানবিক সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন। এ তালিকায় শামিল হয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

    দেশের মানুষের এ দুর্ভোগ দেখে স্থির থাকতে পারেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বন্যার্তদের  অবস্থান তুলে ধরে একটি পোস্ট  দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে সেই পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তার ভক্ত-অনুরাগীরাও এ আহ্বানকে সাধুবাদ জানিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

    বন্যার্তদের কষ্টের চিত্র তুলে ধরে তাসনিয়া ফারিণ লিখেছেন— দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নেই, পানি উঠে বসে আছে। এ অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।

    সমাজের সামর্থ্যবানদের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে, নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন। আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।’

    বিনোদন ডেস্ক

  • পিওর ইমোশন পিওর প্যাশন— সেমিফাইনালিস্ট: আর্জেন্টিনার জয়ে পূর্ণিমা

    চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। জমে উঠেছে ফুটবল। এর মধ্যে সেমিফাইনালে চলে গেছে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পৌঁছে গেছে সেমিফাইনালে। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকালে এ লড়াকু বিজয় ছিনিয়ে নিয়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। যারপরনাই বাংলাদেশি বিনোদন জগতের তারকারা খুশি। 

    ফুটবলবিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছেন ফুটবলপ্রেমীরা। আলবিসেলেস্তেদের এ জয়ে উল্লাসে মেতে উঠেছেন  বিনোদন জগতের তারকারাও। তাই আলবিসেলেস্তেদের খেলা দেখতে বাংলাদেশি তারকাদের অনেকেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন। এর মধ্যে ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-নাদিয়া আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছেন। তারা দুজনেই মনেপ্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউ-ই। সেই সময়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নাদিয়া উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন— ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ, এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনাল জিতল।’

    নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলে মাঠে বসে নিজ দলের পক্ষে গলা ফাটাচ্ছেন দেশের আরও অনেক সেলিব্রেটি। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নির্মাতা মোস্তফা কামাল রাজ, দিলারা প্রমুখ।

    আর্জেন্টিনার জয়ে বরাবরের মতোই উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয় দলকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী পূর্ণিমা লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমিফাইনালিস্ট!’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে আর্জেন্টিনার পাড় ভক্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। জয়ের আনন্দ করছেনই। তবে আজকের ম্যাচে তিনি সন্তুষ্ট নন। বিশেষ করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ওপর বিরক্ত তিনি। কারণ বেঞ্চে মেধাবী খেলোয়াড় বসিয়ে রেখে ম্যাচ ঝুঁকিতে ফেলেছেন কোচ। 

    সামাজিক মাধ্যমে পোস্টে ইরফান সাজ্জাদ লিখেছেন— ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নেই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলেত্তির (ব্রাজিলের কোচ) মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।’

    অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত। প্রতি ম্যাচেই প্রিয় দলের জন্য বার্তা দেন। আজকের জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— ‘আজকে আমি অনেক খুশি।’

    বিনোদন ডেস্ক