‘আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ’

Written by

in

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের ৩৪তম জন্মদিন শুক্রবার। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত ও ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

শুক্রবার সকালে চিত্রনায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। একই ছবি পোস্ট করে গত বছরও তিনি সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

এবারও সেই ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।’

‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।’
 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *