Tag: অভিনেত্রী

  • আইসোলেশনে শাবানা আজমি

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে বর্তমানে আইসোলেশনে রয়েছেন এ অভিনেত্রী। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সে কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি।  

    একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদসভায় তার উপস্থিত থাকার কথা ছিল। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন শাবানা আজমি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি হতাশ। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শাবানার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর তার ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

    সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শরীর ব্যথা, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।

    উল্লেখ্য, অভিনেত্রী শাবানা আজমি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজের মতপ্রকাশ করে আসছেন। ছাত্র আন্দোলন, মানবাধিকার ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে তাকে সরব হতে দেখা গেছে। এবার অসুস্থতার কারণে ছাত্রদের ওই কর্মসূচিতে অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এর আগে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো নাগরিকের সঙ্গে যোগ দিয়েছিলেন শাবানা আজমি। 

    বিনোদন ডেস্ক

  • ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

    বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি। তার ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও সাহসী চরিত্রে অভিনয়ের সুবাদে গণমাধ্যম ও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত তিনি। এ পরিচিতি কিংবা ইমেজ তিনি তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি থ্রিলার, অ্যাকশন ও নেতিবাচক চরিত্রসহ নানা বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন পরিণত ও বহুমুখী অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।

    একটি পুরো প্রজন্মই মেতে ছিল তার দুর্দান্ত অভিনয়ে। তাই এ তারকার দারুণ ভক্ত বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী তাসনুভা তিশা। মনে মনে ইচ্ছা পোষণ করেন রুপালি পর্দায় তার নায়িকা হওয়ার।

    সম্প্রতি একটি সেলিব্রেটি শোয়ে অতিথি হয়ে এসেছিলেন তাসনুভা তিশা। সেই অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করে নেন তিনি। বলিউডের কোনো নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী কোনো দ্বিধা ছাড়াই বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে। 

    তাসনুভা তিশা বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন—‘আর্মির ভারি বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’ অবশ্য সেই আমি ছিলাম খুব ছিপছিপে হালকা ওজনের। 

    বিনোদন ডেস্ক

  • সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

    সালমান খানের পর এবার প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সরব হলেন অভিনেত্রী আলিয়া ভাট। 

    ‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের সমর্থনে সম্প্রতি বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ অন্যান্য তারকাদের নীরবতা নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পরেই আলিয়ার এই বক্তব্য সামনে এলো।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন আলিয়া। 

    অভিনেত্রী লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে—তাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অজস্র ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের প্রতিনিধি নয়, তারা তাদেরও প্রতিনিধিত্ব করছে যারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের পথকে মসৃণ করছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও যোগ করেন, ‘তাদের এই সাহস আমাকে অভিভূত করে। তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’ 

    এদিকে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হতেই অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না! প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। 

    আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি আমাদের শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ 

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় মাত্র ১৮ বছরে প্রাণ হারালেন ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী

    অল্প বয়সেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আমেরিকান অভিনেত্রী কেলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই তার জীবনপ্রদীপ নিভে গেল। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

    মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেলি হটল ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ঘটনাস্থলেই মারা যান। 

    গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তিনি ১৯ বছর বয়সি এক তরুণ। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে আশঙ্কামুক্ত। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ হতে পারে। 

    জানা যায়, কেলি হটল একজন বধির ছিলেন। তার পরিবারে বধিরতার ইতিহাস চার প্রজন্ম ধরে বিস্তৃত। তার বাবা জশুয়া হটলও একজন বধির। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই অভিনেত্রী মূলত বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান ২০২১ সালের জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে। পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও তিনি একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। 

    চলতি বছরের মার্চ মাসে ‘গুড মর্নিং আমেরিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্য নিয়ে কেলি বলেছিলেন, ‘আমার সহপাঠীরা বিষয়টাকে দারুণভাবে উপভোগ করে। তারা তাদের একজন বন্ধুকে বড় পর্দায় কিং কংয়ের পাশে অভিনয় করতে দেখে সত্যি আনন্দিত।’ 

    শোকে স্তব্ধ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান

    কেলি হটলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা জশুয়া হটল একটি ভিডিও বার্তায় আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ-এর মাধ্যমে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, তিনি মেরিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এমন একটি ফ্লাইটে উঠছি, যা আমি কখনোই জীবনে নিতে চাইনি।’ 

    কেলি অস্টিনের ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার স্কুল কর্তৃপক্ষ। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্কুলটি লিখেছে, ‘কেলিকে হারানোর এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীর শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহপাঠীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সবাই যেন এই কঠিন শোক সহ্য করতে পারেন।’ 

    বিনোদন ডেস্ক

  • সেই ‘বান্ধবীর’ বিষয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

    ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার রুপালি পর্দার জগত হোক কিংবা সামাজিক মাধ্যমের রঙিন ক্যানভাস— যে কোনো উপস্থিতি মানেই তার ভক্ত-অনুরাগীদের আলাদা উন্মাদনা। অভিনেত্রী যেন এক চিরসবুজ আকর্ষণীয় ষোড়শী, বয়স যেন এখনো আঠারো ছুঁইছুঁই। অথচ গত ১১ জুলাই তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫-এ পদার্পণ করেছেন। ১৯৮১ সালের ১১ জুলাই অভিনেত্রী চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। 

    সম্প্রতি পূর্ণিমার বান্ধবীকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল’ নিয়ে খোলামেলা কথা বলেছেন পূর্ণিমা। ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে ঝড় তোলা সেই ঘটনা।

    জানা গেছে, সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা একটি ভিন্নধর্মী আবেগঘন ভিডিও কেন্দ্র করে। সেই ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায় পূর্ণিমাকে। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন— ‘এই সেই আমার বান্ধবীরা’। 

    পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখি।’

    তিনি বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে, আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

    এক অনুষ্ঠানে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করেন পূর্ণিমা। তিনি বলেন, ভিডিওটা আমি দিয়েছি। আমি পরে আরেকটি ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি। এমনকি আমি তো বান্ধবী বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা বলে জানান পূর্ণিমা।

    বিনোদন ডেস্ক

  • জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, জানালেন মৌ

    একজন শিল্পী হওয়ার আগে একজন মানুষ হিসেবে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেছেন, আমি খুব সুশৃঙ্খল জীবনযাপন করেছি, সেটার ফলও পেয়েছি। আমার সন্তানদেরও সবসময় ডিসিপ্লিন মেনে চলতে বলেছি।

    সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

    অভিনেত্রী মৌ বলেন, জীবনে শৃঙ্খলা না থাকলে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। শিল্পীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। শর্টকাটে সাফল্য আসে না। সাফল্য আসে সময়, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার সমন্বয়ে। আমি সেরা হওয়ার কথা বলব কী করে? আমি শুধু আমার কাজ করে গেছি। শর্টকাটে কোনো কিছুরই সাফল্য আসে বলে আমি মনে করি না।

    বড় শিল্পীদের উদাহরণ টেনে মৌ বলেন, যাদের তিনি দীর্ঘদিন ধরে সফল হতে দেখেছেন, তাদের প্রায় সবাই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। নিজের পরিবার থেকেই তিনি এই অভ্যাস পেয়েছেন। 

    প্রবীণ অভিনেতা আজিজুল হাকিমের উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করার সময় তিনি সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেখেছেন এবং কখনো বিশৃঙ্খল আচরণ লক্ষ্য করেননি।

    বর্তমান সময়ের বিনোদন জগত নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, এখন আগের তুলনায় সুযোগ অনেক বেড়েছে। যদিও প্রতিযোগিতাও অনেক বেশি, তারপরও যারা ভালো কাজ করবেন, তারা শত চ্যানেলের ভিড়েও নিজেদের যোগ্যতায় দর্শকের নজরে আসবেন।

    বিনোদন ডেস্ক

  • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা

    তামিল চলচ্চিত্র অঙ্গনে এক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর সম্পর্ক ভাঙার গুঞ্জন ঘিরে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার সময় উত্তপ্ত পরিস্থিতিতে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেছেন। তবে এ দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হয়নি।

    তেলুগু ৩৬০-এর এক প্রতিবেদনে জানা গেছে, ওই তারকা জুটি প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করছিলেন। তবে পরে ব্যক্তিগত জীবন ও পেশাগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। খবর সিয়াসাত ডটকমের।

    প্রতিবেদনে বলা হয়, চেন্নাইয়ের একটি তারকা হোটেলে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখান থেকে চলে যাওয়ার আগে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন। এরপরই তিনি সামাজিক মাধ্যমে তাকে আনফলো করেন বলেও দাবি করা হয়েছে।

    এই গুঞ্জনের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম ঘিরে অনলাইনে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অনুপমা ধ্রুবকে ইনস্টাগ্রামে আনফলো করার পর এবং একটি রহস্যময় পোস্ট দেওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়।

    তবে অনুপমা বা ধ্রুব কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি ভাইরাল হওয়া ওই বেনামী প্রতিবেদনেও কোনো তারকার নাম উল্লেখ করা হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো সামাজিক মাধ্যমের আলোচনা ও বিভিন্ন প্রতিবেদনের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল

    বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   

    তবে সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি শেহনাজ। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।

    এরপরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দেন রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’র দিকে। ছবিটির প্রচার করে শেহনাজ বলেন, আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।

    রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবি সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নায়ক হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছে। তাই দর্শকদের ওকে সমর্থন করা জরুরি। ও ইন্ডাস্ট্রির পরিবারের কেউ নয়, নিজের পরিশ্রমে এখানে পৌঁছেছে। তাই সবাই সিনেমাটি দেখতে যাবেন।

    উল্লেখ্য, ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবিটির প্রচারণার সময় সালমান খান দুজনকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

    তবে পরে রাঘব জুয়াল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, সালমান খান কেবল মজা করেছিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেহনাজ আর আমি শুধু একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি, এর বেশি কিছু নয়। সহ-অভিনেতাদের নিয়ে এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। কিন্তু আমরা সম্পর্কে নেই। আমি সিঙ্গেল।

    সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং শেহনাজ রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ বলেই উল্লেখ করেছেন এবং তার নতুন সিনেমার জন্য দর্শকদের সমর্থন চেয়েছেন।

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে সামাজিক মাধ্যমে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন ভারতের দিন্ডোশী আদালত। একই সঙ্গে ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের সব পোস্ট ও ভিডিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন আদালত।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের প্রভাবশালী ব্যক্তি শমিতা যাদবের বিরুদ্ধে মানহানির মামলা করেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। মামলায় অভিযোগ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শমিতা তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এই তারকা দম্পতিকে নিয়ে একাধিক আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করেছেন।

    মামলার শুনানি চলাকালে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনও জানান শিল্পা-রাজ। তাদের আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে দাবি করেন, শমিতা যাদবের একাধিক পোস্টে শিল্পা ও রাজকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক উদ্দেশ্যে এসব পোস্ট প্রকাশ করা হয়েছে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আবেদনটি গ্রহণ করে দিন্ডোশী আদালতের অতিরিক্ত বিচারক এসএম বুক্কে নির্দেশ দেন, শমিতা যাদব কিংবা তার প্রতিনিধি বা সহযোগীরা শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনো মানহানিকর তথ্য, পোস্ট বা ভিডিও প্রকাশ কিংবা প্রচার করতে পারবেন না।

    এ ছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, শমিতার সামাজিক মাধ্যমে এরই মধ্যে প্রকাশিত এ ধরনের সব কনটেন্টও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলতে হবে।

    উল্লেখ্য, ২০২১ সালে পর্নোগ্রাফি-সংক্রান্ত একটি মামলায় রাজ কুন্দ্রার নাম আলোচনায় আসে। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছুদিন কারাগারেও থাকতে হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে মামলাটি এখনো ভারতের নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানান, দীর্ঘদিন ধরে মামলার বিচারপ্রক্রিয়া চলায় তিনি মানসিকভাবে চাপে রয়েছেন। প্রায় সাড়ে চার বছর ধরে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় চলতি বছরের এপ্রিলে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

    ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে আইটেম গান ‘তবাহি’ প্রকাশ্যে এসেছে। গানে যশ এবং কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে সমালোচনার বড় অংশই এসেছে নায়িকাকে ঘিরে। কেন একজন বিবাহিতা নারী হয়ে এত সাহসি দৃশ্য- এমন প্রশ্ন উঠেছে। এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ। 

    এবিষয়ে এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। জানালেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা প্রত্যেকের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

    তিনি জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

    ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কাজলের। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু হলেও সফলতা নামের সোনার হরিণের দেখা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছর পরই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে জমা হয় ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক জনপ্রিয় সিনেমা।

    বিনোদন ডেস্ক