Tag: অভিনেত্রী

  • ‌‘আমি চাই, আমার কোনো শত্রুও যেন এ রকম পরিস্থিতিতে না পড়ে’

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে কেন্দ্র করেই বড়পর্দায় ফিরছে পরিচালক কৌশিক গাঙ্গুলীর আলোচিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এ সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। ২০২৩ সালের সফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি এটি। চেনা চরিত্রগুলো ফিরছে অচেনা মোড় নিয়ে। কিছু দিন ধরে প্রচারে তাই বৃষ্টি-ঘামে ভিজছেন নির্মাতা-শিল্পীরা।

    এর আগে বহুল প্রশংসিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার এটি দ্বিতীয় কিস্তি। এ সিনেমায়ও জয়ার চরিত্র ঘিরে নির্মিত হয়েছে। প্রথম পর্বে অভিনেত্রীর অভিনয় সিনেমাপ্রেমী দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন কিস্তিতেও তার চরিত্রের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা দ্বন্দ্বই গল্পের মূল চালিকাশক্তি হবে। 

    এ ছাড়া প্রথম পর্বের সিনেমার সাফল্য এবং জয়া আহসানের জনপ্রিয়তার কারণে দ্বিতীয় পর্ব ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে এরই মধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানুষের অন্তর্গত দ্বন্দ্ব কেন্দ্র করে নির্মিত এ সিনেমাটি আবারও দর্শকদের  মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতার। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেন, প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় পর্বের ভাবনা তার মাথায় ছিল। তবে দর্শকদের ভালোবাসা ও অভূতপূর্ব সাড়াই সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করেছে।

    এ নির্মাতা বলেন, ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পর তিনি যেখানেই গেছেন, সেখানেই সিনেমাটি নিয়ে আলোচনা শুনেছেন। দর্শকদের এমন আগ্রহ তার প্রত্যাশারও বাইরে ছিল। একই সময়ে বড় বাজেটের একটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেলেও ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিল।

    তিনি বলেন, একটি সিনেমা অনেকটা গাছের মতো। নির্মাতা শুধু বীজ বপন করতে পারেন, কিন্তু সেটি বড় হয়ে ওঠে দর্শকের ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও সমর্থনে। সেই ভালোবাসার ফল হিসেবেই এবার আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।

    কৌশিক গাঙ্গুলী বলেন, নতুন সিনেমাটির গল্প আবর্তিত হবে সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েন এবং মানুষের না-বলা অনুভূতিকে ঘিরে। অতীত কখনো মুছে যায় না— এ উপলব্ধিই সিনেমাটির অন্যতম ভিত্তি।‘অর্ধাঙ্গিনী’র দুই পর্বেই জয়া আহসানের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন চূর্ণী গাঙ্গুলি। তারা দুজনেই ভালো করেছে।

    নারীকেন্দ্রিক চরিত্র প্রসঙ্গে এ নির্মাতা বলেন, পর্দায় নারীর অনুভূতি, মনস্তত্ত্ব ও জীবনসংগ্রাম তুলে ধরতে তিনি সবসময় আগ্রহী। নারী চরিত্রের গভীরতা অন্বেষণ একজন নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব বলে মনে করেন তিনি।

    ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়া আহসান প্রচারে ব্যস্ত। কাকভেজা শহরে ছুটতে গিয়ে ঝক্কি পোহাতে হয়। ঠাণ্ডা লেগেছে অভিনেত্রীর। আপাতত তাই ওষুধকে সঙ্গী করে দায়িত্ব সামলে নেওয়ার চেষ্টা। অসুস্থতার সঙ্গে মন খারাপও আছে বৈকি! এদিক-ওদিক ছোটাছুটির ফাঁকে টের পাচ্ছেন দর্শকদের আগ্রহ? দর্শক ভীষণ আগ্রহী। অস্থির হয়ে আছে সিনেমাটি দেখার জন্য। আগেরটা সবাই পছন্দ করেছিল, আর এবার ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে সবার আগ্রহ আরও বেড়ে গেছে বলে জানান জয়া আহসান। তিনি বলেন, যেসব হলে চূড়ান্ত হয়েছে, সেগুলোতে অলরেডি সব শো হাউজফুল হয়ে গেছে। হলের পুরো তালিকা এলে তবেই তো দর্শক টিকিট সংগ্রহ করতে পারবে। 

    তিন বছর পর ‘অর্ধাঙ্গিনী’দের ফেরা। হাঁড়ির খবর তো আর জানতে চাওয়া চলে না। কিন্তু হাঁড়িতে নতুন রসদ কী, সেটুকু নিশ্চয়ই বলা যায়? রহস্য জিইয়ে কিংবা আরেকটু বাড়িয়েই উত্তরটা দিলেন ‘দেবী’খ্যাত অভিনেত্রী জয়া আহসান, ‘একটাই কথা বলতে পারি— এবার ডোজটা একটু কড়া।’

    বলতে দ্বিধা নেই, নির্মাতা কৌশিক গাঙ্গুলির ছবি দিয়েই ওপার বাংলায় অনন্য অবস্থান গড়ে নিয়েছেন জয়া আহসান। তার ‘বিসর্জন’, ‘বিজয়া’ কিংবা ‘অর্ধাঙ্গিনী’ ছবিগুলো জয়াকে নিয়ে গেছে মুগ্ধতার শিখরে। এ নির্মাতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি (কৌশিক গাঙ্গুলি) অত্যন্ত গুণী নির্মাতা ও অভিনেতা। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও অনন্য। আমার মনে হয়, চিত্রনাট্য সম্পর্ক বিল্ডআপের ক্ষেত্রে পিএইচডির ওপরেও যদি কোনো ডিগ্রি থাকে, সেটার অধিকারী কৌশিক দা।

    তিনি বলেন, ‌আজও অর্ধাঙ্গিনী সিনেমায় এমন কিছু কৌতূহলের পারদ রয়েছে, যা এক লাফে আকাশ ছুঁতে পারে। এ সিনেমায় কিছু জটিল ও স্পর্শকাতর মোড় আছে; আমি চাই, আমার কোনো শত্রুও যেন এ রকম পরিস্থিতিতে না পড়ে।

    উল্লেখ্য, অভিনেত্রী জয়া আহসান ছাড়াও ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আরও অভিনয় করেছেন চূর্ণী ও কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য, ডিম্পল আচার্য প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

    বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর সামাজিক মাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে সরাসরি ‘লুজার’ এবং তাকে ‘বড়মাপের অভিনেতা’ বলে মন্তব্য করেছেন তিনি। 

    গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 

    ম্যাচের এই রোমাঞ্চকর ও বিতর্কিত সমাপ্তির পর ইনস্টাগ্রামে অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে গওহর খান আর্জেন্টাইন সুপারস্টারের তীব্র সমালোচনা করেন। 

    ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার, মেসি নয় যেন মেসি (যার অর্থ নোংরা বা বিশৃঙ্খল)। একেবারে নিকৃষ্টতম মানের অভিনেতা।’ 

    গওহর খানের শেয়ার করা মূল ভিডিওটিতে আর্জেন্টিনা ও মিসরের এই ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিতর্কের পটভূমি 

    ম্যাচটিতে একপর্যায়ে ২ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মিসর। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর ৩ গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা।

    ম্যাচের শেষ মুহূর্তের বেশ কিছু অনফিল্ড ঘটনা এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবলবিশ্বে তুমুল বিতর্ক তৈরি হয়। বহু ফুটবল সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের অভিযোগ তোলেন এবং রেফারির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

    সব বিতর্ককে পাশ কাটিয়ে আর্জেন্টিনা অবশ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। তবে মাঠের সেই বিতর্ক এবার গওহর খানের মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে নতুন মাত্রা পেল, যা নিয়ে ফুটবলভক্তরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে তুমুল তর্কে মেতেছেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ফের মা হচ্ছেন দীপিকা, নজর কাড়ল বেবিবাম্প

    বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চাউর হয়েছেন অভিনেত্রী— দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। 

    সম্প্রতি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পসহ তার ঝলক প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওটি। নীল প্যান্টস্যুটে দীপিকা  পাড়ুকোনের অনবদ্য উপস্থিতি এবং প্রেগন্যান্সি গ্লো মুগ্ধ করেছে ভক্তঅনুরাগীদের।

    স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন অভিনেত্রী। এ সময়েই নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার গুঞ্জন।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে একটি ভিডিওতে দীপিকা পাড়ুকোনকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের নানা প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ভিডিওটিতে তার বেবিবাম্প স্পষ্টধরা পড়ে, যা ভক্ত-অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এ বিজ্ঞাপনের শুটিং তিনি অন্তঃসত্ত্বা থাকাবস্থাতেই করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। কমেন্টবক্সে তার ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

    এক নেটিজেন লিখেছেন— ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবিবাম্প’। আরেক নেটিজেন লিখেছেন— ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়েছে, ‘দীপিকাকে বেবিবাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’

    এর আগে গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা গিয়েছিল। সেই ছবির ক্যাপশনে দুটি নজরকাড়া ইমোজি দিয়েছিলেন এ তারকা দম্পতি।

    এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর ৮ ঘণ্টা কাজের দাবি তোলেন, যা নিয়ে বলিউডে বিতর্কের জন্ম দেয়। কাজ আর সন্তানের মধ্যে ব্যালেন্স রাখতেই তার এ সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আর দীপিকার এ দাবির পর তার হাত থেকে চলে যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজও। কারণ নির্মাতারা প্রতিদিনের শিফট ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে অভিনেত্রীর এ সিদ্ধান্তে পাশে পেয়েছেন অনেক বলি তারকাকে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাউত, রাশমিকা মান্দানা প্রমুখ।

    উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আগামীতে ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বাদশাহকন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল প্রমুখ। এ ছাড়া পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী।

    ২০১৩ সালে রামলীলা সিনেমার সেটে তাদের প্রেমের শুরু। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কোঙ্কনি ও সিন্ধি— দুই রীতিতেই বিয়ে করেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো  করে আসে প্রথম সন্তান দুয়া।

    বিনোদন ডেস্ক

  • কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

    দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। এমনকি গণমাধ্যম আড়াল করে চলছিলেন তিনি। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তিতেও দেখা যায়নি তাকে। তবে বুবলী অভিনীত সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছেন। আর এ সবকিছুর মূলে থাকায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া। সম্প্রতি এক কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের বাবা হয়েছেন শাকিব খান।

    এরপর শবনম বুবলীর মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে ওঠে। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বুবলীর কাছ থেকে। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, শবনম বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কুরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’ সিনেমা। যদিও সেই সিনেমাটি দর্শক টানতে পারেনি।

    পরিচালক জাহিদ হোসেন বলেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষাতেও সংলাপ দেবেন অভিনেতা-অভিনেত্রী।

    তিনি বলেন, বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।

    বিনোদন ডেস্ক

  • আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

    চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। আজ হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন মোহামেদ সালাহর মিশর।  আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা জয় চান মিশরের। যদি আর্জেন্টিনা আজ না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

    যদিও অভিনেত্রী এবার প্রিয় খেলোয়াড় মেসির প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন তার প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও খোঁচা দিচ্ছেন। আজকের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়েও আগাম জয়-পরাজয়ে চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল মেসির আর্জেন্টিনার পরাজয় চেয়েছেন বর্ষা। অন্যদিকে জয় চেয়েছেন মোহামেদ সালাহর মিশরের।

    কারণ কী? এমন প্রশ্নের উত্তরে সামাজিক মাধ্যম ফেসবুকে আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন— আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন— খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

    উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা । ব্যবসায়ী স্বামী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমাতেই কাজ করেছেন তিনি। তবে গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলে ঘোষণা দেন এ তারকা দম্পতি। পরে সিদ্ধান্ত বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার কারণ জানালেন সাথী সিনেমার অভিনেত্রী প্রিয়াংকা

    টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার কলকাতায় এসেছেন। দিয়েছেন কালীঘাট মন্দিরে পূজা। এত দিন কোথায় ছিলেন অভিনেত্রী? যার জন্ম কলকাতায়। ছোটবেলাও কেটেছে এ শহরেই। এরপর ক্লাশ ফোর-ফাইভে পড়ার সময়ে ইউএসএ চলে যান প্রিয়াংকা সরকার। সিঙ্গাপুরেও কেটেছে কিছুটা সময়। আবার কলকাতায় ফিরে ‘ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল’-এ পড়াশোনা করেছিলেন তিনি। সেই সময়েই হয়েছিলেন ‘মিস ক্যালকাটা’। 

    পরে ভবানীপুর কলেজেও পড়াশোনা করেন অভিনেত্রী। তার পরেই মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন প্রিয়াংকার সরকার। সেই সময় থেকেই মডেলিং ও একের পর এক অভিনয়ের অফার আসতে থাকে। এক সময় সিনেমাতেও নাম লেখান তিনি। তার জনপ্রিয় সিনেমা ‘সাথী’। সুপারহিট গান— ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও…।’ 

    হরনাথ চক্রবর্তীর পরিচালনায় বক্স অফিস কাঁপানো বাংলা সিনেমা ‘সাথী’। ইন্ডাস্ট্রির কঠিন সময়েও যে সিনেমা হয়ে উঠেছিল অক্সিজেন। পাড়ার রক থেকে প্রেমের বিরহ, যে সিনেমার গান ঝড় তুলেছিল শ্রোতাদের হৃদয়ে। জিৎ ও প্রিয়াংকা সরকার অভিনীত সেই ‘সাথী’ তাদের দুজনের জীবনেরই টার্নিং পয়েন্ট। তবু পরবর্তী সময়ে কেন আর বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা গেল না প্রিয়াংকা সরকারকে? 

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। জানালেন স্মৃতিকথা।

    এই শহরে পা দিলেই জিতের সঙ্গে দেখা করা মাস্ট। শুধু তাই নয়, সিনেমার গণ্ডি ছাড়িয়ে এখন তাদের পারিবারিক সম্পর্ক। জিতের সঙ্গে প্রিয়াংকার স্বামীরও খুব ভালো বন্ধুত্ব। অভিনেত্রী বলেন, ‘জিৎ যখনই বেঙ্গালুরুতে আসে, আমাদের সঙ্গে দেখা করেন। আমিও কলকাতায় এলে জিৎ আর মোহনার সঙ্গে দেখা করবই। রোববার বিকালেও দেখা করে এসেছি।’

    দেখতে দেখতে ২৪ বছর কমপ্লিট করেছে ‘সাথী’। আগামী বছর রজত জয়ন্তী হবে সিনেমাটির। এখনো মানুষ যে মনে রেখেছেন তার আর জিতের জুটি, এ কথা ভেবে মন ভালো হয়ে যায় বারবার। প্রিয়াংকা বলেন, এটা হৃদয় ছুঁয়ে যাওয়া একটা মুহূর্ত আমার কাছে। ভীষণ আনন্দ দেয়।

    কেন বাংলা থেকে দূরে প্রিয়াংকা?— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, অনেকের মনেই প্রশ্ন— এমন সুপারহিট সিনেমার পরেও কেন বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর দেখা মেলেনি তার? তবে কি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার প্রিয়াংকা? তিনি বলেন, ‘আমার খুব প্রিয় এ ইন্ডাস্ট্রি। কাজও করতে চাই ভীষণভাবে। বাংলা সিনেমা দেখতেও খুব ভালোবাসি। প্রথম সিনেমা তো প্রভাত রায়ের সঙ্গে। আসলে একটা সময়ে বেশ কয়েকটি হিন্দি সিনেমার অফার পাই মুম্বাই থেকে। তারপর বিয়ে করে বেঙ্গালুরু চলে গিয়েছিলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে। তাই এখানে এসে সিনেমা করাও খুব মুশকিল হয়ে পড়েছিল। 

    তিনি বলেন, আমার ছেলে-মেয়ে দুজনেই এখন কলেজে পড়ে। ওরা একটু বড় হওয়ার পর অবশ্য কয়েকটা বাংলা সিনেমা করেছিলাম। তবে একদম শুরুর দিকে বাচ্চাদের স্কুল থেকে ছাড়িয়ে আনতে পারতাম না কলকাতায়। এক মাস, দুই মাসের টানা শুটিং থাকত। অত ছোট বাচ্চাদের ছেড়ে কী করে আসতাম? ধীরে ধীরে দক্ষিণী সিনেমা কাজ করতে শুরু করলাম। অনেক কাজ করেছি, এখনো করছি।’

    সম্প্রতি ‘সেপ্টেম্বর ২১’ নামের একটি সিনেমার জন্য ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ গিয়েছিলেন প্রিয়াংকা। তবে সব কিছুর মাঝেও বাংলায় কাজের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বললেন, ‘ভালো কিছু পেলে নিশ্চয়ই করব। এখানকার অডিয়েন্স এতটাই ভালোবাসা দেয়, এখন তো ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। তাই মুখিয়ে রয়েছি ভালো কিছুর জন্য। আসলে ‘সাথী’ এমন একটা বেঞ্চমার্ক তৈরি করেছে, তাই ওরকম কিছু করতে না পারলে মানুষ কতটা গ্রহণ করবে সেটা নিয়েও ভাবি। অনেকেই আমাদের কাছে ‘সাথী ২’ দেখার জন্য আবদার করছে। জানি না কবে সেটা হবে।

    টালিউডে কি কখনও সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী? উত্তরে প্রিয়াংকা বলেন, বাংলায় আমার ছবির সংখ্যা এতটাই কম, তাই সমস্যায় পড়া তো দূরের কথা, উল্টে খুব আদরে বড় হয়েছি। ছোট থেকে সবাই আমায় দেখেছে। সবাই নিজের বাড়ির মেয়ের মতো করে আগলে রেখেছিল। একটা পরিবারের মতো হওয়ায় কখনো অসুবিধা হয়নি।

    ইন্ডাস্ট্রি নিয়ে কি মনে কোনো দুঃখ রয়েছে?—এমন প্রশ্নের উত্ত অভিনেত্রী বলেন, মাঝেমধ্যে খারাপ লাগে এটা ভেবে যে, ইন্ডাস্ট্রিতে থাকলে হয়তো অনেক রকম চরিত্রে অভিনয় করতে পারতাম। তিনি বলেন, বাংলায় নারীকেন্দ্রিক চরিত্রে যেমন সিনেমা হয়, ঠিক তেমনই এ ইন্ডাস্ট্রিতে বিবাহিত, অবিবাহিতদের জন্য আলাদা করে সুযোগ করে দেওয়ার কোনো বিষয় নেই। যেটা খুব ভালো লাগে। খুব স্ট্রং কনটেন্ট তৈরি হচ্ছে। দক্ষিণে কাজ করতে গেলে অনেকেই বলেন— ‘বাবা তুমি বাংলা সিনেমা করে এসেছো?’ খুব রেসপেক্ট দেয়। এটাও তো অনেক বড় পাওনা।

    বিনোদন ডেস্ক

  • ইউটিউবারের সঙ্গে অভিনেত্রী দুরে ফিশানের বিয়ের গুঞ্জন

    পাকিস্তানি ইউটিউবার রজব বাট এবং জনপ্রিয় অভিনেত্রী দুরে ফিশান সেলিমের প্রেম ও সম্ভাব্য বাগদানের গুঞ্জন এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে টক অব দ্য টাউন। 

    বেশ কিছুদিন ধরেই বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সম্পর্কের বিষয়ে নানা রকম পোস্ট এবং স্ক্রিনশট শেয়ার করে জল্পনা-কল্পনা ছড়াচ্ছেন অভিনেত্রীর ভক্তরা। তবে এ দাবির সপক্ষে এখনো কোনো জোরালো বা নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। 

    ভাইরাল হওয়া এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত রজব বাট বা দুরে ফিশান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা তো দূরের কথা, বাগদান বা বিয়ের পরিকল্পনা নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টিই এখন পর্যন্ত কেবলই গুঞ্জন হিসেবে রয়ে গেছে। 

    দুরে ফিশান সেলিম বর্তমান পাকিস্তানের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। ২০২০ সালে হাম টিভির ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেই নজর কাড়েন তিনি এবং একই বছর ‘ভারাস’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর ২০২২ সালে ব্লকবাস্টার ড্রামা সিরিজ ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৩ সালে ‘ইশ্ক মুর্শেদ’ এবং ২০২৫ সালে ‘সানওয়াল ইয়ার পিয়া’ এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ‘হাম অ্যাওয়ার্ডস’-এ মনোনীতও হয়েছেন। 

    অন্যদিকে, রজব বাট পাকিস্তানের শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একজন। তার ইউটিউব চ্যানেল ‘রজব’স ফ্যামিলি’-র সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৯ মিলিয়ন (নব্বই লাখ) ছাড়িয়েছে। 

    মূলত ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল এবং পারিবারিক বিনোদনমূলক ভিডিওর জন্য তিনি দর্শক মহলে দারুণ জনপ্রিয়। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি রজব একজন সফল ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন, যার নিজস্ব একটি লাক্সারি পারফিউম ব্র্যান্ড রয়েছে। 

    সূত্র: পাকিস্তান কানেক্ট 

    বিনোদন ডেস্ক

  • রাস্তায় যৌন হয়রানির শিকার ভারতীয় অভিনেত্রী

    বেঙ্গালুরুর রাস্তায় গভীর রাতে ভয়াবহ যৌন হয়রানির শিকার হয়েছেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়-৮’ খ্যাত তারকা দিব্যা সুরেশ। 

    সম্প্রতি রোববার (২৮ জুন) রাতে ঘটে যাওয়া এই ট্রমাটিক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শহরের নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী। 

    ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার বিবরণ দিয়ে দিব্যা জানান, রোববার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তার এক কাজিনের সঙ্গে তার গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পিছু নেয় এবং অত্যন্ত অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে। 

    দিব্যা লিখেছেন, ‘আমরা বিষয়টি খেয়াল করা মাত্রই তাকে চিৎকার করে বাধা দিই। কিন্তু সে থামেনি। আমরা গাড়িতে উঠে বসা পর্যন্ত সে অনবরত এই কাজ করে যাচ্ছিল।’ 

    নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কেবল রাতে হাঁটার কারণে কোনো নারীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।’ 

    বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে ক্ষুব্ধ কণ্ঠে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাদের যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কোথায়?’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দিব্যা ঘটনার ভিডিও করছেন এবং তার কাজিন সেই ব্যক্তির দিকে আঙুল তুলে অশালীন আচরণের বিষয়টি দেখাচ্ছেন। গাড়ি চালু করার পরও ওই ব্যক্তি তাদের পিছু নিয়েছিল বলে জানান তিনি। 

    কে এই দিব্যা সুরেশ? 

    ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব জেতার পর একই বছর ‘#৯, হিলটন ক্রস’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় পা রাখেন মডেল ও অভিনেত্রী দিব্যা সুরেশ। পরবর্তীতে ‘রোডি বেবি’, ‘হিরণ্যা’র মতো কন্নড় সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ২০২১ সালে কালার্স কন্নড়-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস কন্নড় সিজন ৮’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এর পাশাপাশি শারীরিকভাবেও ছিলেন অসুস্থ। অবশেষে ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন অভিনেত্রী। যদিও একটা উদ্বেগ ও ভয় সর্বক্ষণ তার মনে বসে রয়েছে। 

    সম্প্রতি নিজ সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশ নেন সামান্থা রুথ প্রভু। সেখানে তার স্ফীতোদরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। এবার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন তিনি। ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করে নেন। 

    তিনি নিজের জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন। যার ফলে আবার একটা বিরতি নিতে হবে তাকে। যদিও বছর চারেক আগে যখন অভিনেত্রীর ‘মায়োসাইটিস’ ধরা পড়ে, তখনও দুই বছরের বেশি সময় কাজ করেননি তিনি। সেই সময়ে সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় তার। তারপর বেশ উত্থান-পতন ও শারীরিক-মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে সামান্থাকে। এসব সামলেই নাগার সঙ্গে বিচ্ছেদের বছর চারেকের মধ্যে আবার বিয়ে করেন অভিনেত্রী। 

    এর আগে ২০২২ সালে নিজের সিনেমা ‘যশোদা’র প্রচারের সময়ে সামান্থা প্রথম জানিয়েছিলেন যে, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। এটিকে পেশিপ্রদাহ বলা হয়। এর ফলে পেশিতে অসহ্য যন্ত্রণা অনুভব করতেন অভিনেত্রী। তার নড়তে-চড়তে বেশ কষ্ট হতো। তাই অন্তঃসত্ত্বা হওয়ার পর এই ভয় সার্বক্ষণিক তাড়া করছে তাকে। এবার যেন কোনো ব্যথাযন্ত্রণা সহ্য করতে না হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে আমি প্রার্থনা করি—আজ যেন কোনো যন্ত্রণা সহ্য করতে না হয়। এবং সারাদিন ভালোভাবে কাটানোর মতো শক্তি ও সামর্থ্য যেন আমার থাকে। তিনি বলেন, আসলে মনে মনে ভয় পাই— হয়তো দিনটা পার করার মতো যথেষ্ট জোর থাকবে না। তাই যখন আমাকে প্রথম ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি বেশ ভয় পেয়েছিলাম। আমি জানতাম না যে, আমি এটা করতে পারব কিনা বা আমার শরীর সায় দেবে কিনা। যখন আপনার সামনে কিছু বিধিনিষেধ ও সীমাবদ্ধতা থাকে, তখন আপনি চাইবেন প্রতিটা দিনকে কাজে লাগাতে।’ 

    সামান্থা সব সময়ে মা হতে চেয়েছেন। সাবেক স্বামী নাগার সঙ্গে সন্তানের ইচ্ছা ছিল তার। সে কথা প্রকাশ্যে বলেছেনও তিনি। অভিনেত্রী বলেন, মা হওয়ার পর তার পুরো পৃথিবী হবে সেই সন্তান। 

    অভিনেত্রীর শৈশব খুব সুখের ছিল না, তাই তিনি চান তার সন্তানকে যেন কোনো  খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। তিনি যা একসময় পাননি, সেসব কিছু যেন সন্তান পায়। সামান্থা নিজেই সম্প্রতি জানিয়েছেন, সন্তান হওয়ার পর প্রথম কয়েক বছর তিনি সন্তানকেই সময় দেবেন।

    বিনোদন ডেস্ক

  • ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় জ্যাকুলিনের নাম প্রত্যাহার

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তার ‘স্পেশাল লিভ পিটিশন’ বা বিশেষ অনুমতি আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগপত্র খারিজ এবং ট্রায়াল কোর্ট কর্তৃক অভিযোগ গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে তিনি এই আবেদনটি করেছিলেন। 

    কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত এই মামলায় বৃহস্পতিবার (২৫ জুন) সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাহারের অনুমতি দেন। 

    বিচারপতি বি.ভি. নাগারথ্না এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জ্যাকুলিনের মামলাটি শুনানির জন্য উঠলে এই প্রত্যাহারের অনুমতি প্রদান করেন। 

    এর আগে গত ১১ জুন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অতুল এস. চন্দুরকরের বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে বিচারপতি মিশ্র এই মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তিনি পক্ষগুলোকে জানান যে, এই মামলার সঙ্গে যুক্ত অন্য একটি বিষয়ে তার ছেলে সরকারের পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন। 

    বৃহস্পতিবার শুনানির সময় জ্যাকুলিন সুপ্রিম কোর্ট থেকে তার আবেদনটি প্রত্যাহারের অনুমতি চাইলে সর্বোচ্চ আদালত তা মঞ্জুর করেন। এর আগে, জ্যাকুলিন দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যেখানে হাইকোর্ট ইডির অভিযোগপত্র বাতিল করতে অস্বীকার করেছিল। 

    তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই বলিউড অভিনেতা দিল্লির একটি ট্রায়াল কোর্টের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বিচার ফেস করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ৩ জুন পাতিয়ালা হাউস কোর্টে হাজির হয়ে জ্যাকুলিন ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’-এর অধীনে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং মেধার ভিত্তিতে মামলা লড়ার সিদ্ধান্ত নেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আদালত এই মামলায় সুকেশ চন্দ্রশেখর, তার স্ত্রী লীনা মারিয়া পল এবং আরও ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করেছে। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রায়াল কোর্ট। 

    মামলায় জ্যাকুলিনের ‘অ্যাপ্রুভার’ বা রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহারের কয়েক সপ্তাহ পর এই নতুন সিদ্ধান্তটি এলো। অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুরু থেকেই জ্যাকুলিনের সাক্ষী হওয়ার আবেদনের বিরোধিতা করে আসছিল।  

    ইডির দাবি, তদন্তের সময় জ্যাকুলিনের আচরণ ‘সন্তোষজনক ছিল না’ এবং পিএমএলএ-এর ধারা ৫০-এর অধীনে রেকর্ড করা জবানবন্দিতে তিনি ‘সম্পূর্ণ এবং সত্য তথ্য প্রকাশ’ করেননি। তদন্তকারী সংস্থার অভিযোগ, সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক অতীত জানার পরেও জ্যাকুলিন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং অপরাধলব্ধ আয়ের তদন্তে পুরোপুরি সহযোগিতা করেননি।

    তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, চন্দ্রশেখর তার অর্থ পাচার কার্যক্রমের মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে জ্যাকুলিনের জন্য বিলাসবহুল উপহার ও মূল্যবান সামগ্রীর ব্যবস্থা করেছিলেন। 

    ইডির অভিযোগ, এই অভিনেত্রী সুকেশের কাছ থেকে প্রায় ৭ কোটি টাকার বিলাসবহুল উপহার নিয়েছেন। তবে জ্যাকুলিন বরাবরই দাবি করে এসেছেন, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড বা উপহারের জন্য ব্যবহৃত অর্থের উৎস সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। 

    বিনোদন ডেস্ক