Tag: অভিনেত্রী

  • এবার বিশেষ একজনের সঙ্গে ছবি প্রকাশ করলেন ‘নাসিরের সাবেক প্রেমিকা’ সুবহা

    মডের-অভিনেত্রী হুমায়রা সুবহা আলোচনায় থাকতে পছন্দ করেন। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা বেশি। 

    এবার নতুন কারো সঙ্গে সম্পর্ক করার ইঙ্গিত দিয়েছেন সুবহা। বিশেষ একজনের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।
     
    বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করেন সুবহা।

    সুবহা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি এবং সে।’ এরপরই জুড়ে দিয়েছেন কয়েকটি ভালোবাসার ইমোজি। তবে ছবিতে থাকা মানুষটির মুখ ফটোশপে ব্লার করে দেওয়া। যাতে ছবির মানুষকে স্পষ্ট চেনা না যায়।

    মন্তব্যের ঘরে অনেকে শুভ কামনা জানাচ্ছেন সুবহাকে। কেউ কেউ আবার মনে করছেন, তৃতীয় বারের মতো হয়তো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনই যে বিয়ের বিষয় প্রকাশ করতে চাচ্ছেন না এই মডেল!

    ছবির মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা—জানতে চাইলে সুবহা গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে এখন বেশি কিছু বলতে পারছি না। সরি। যতটুকু পোস্ট করেছি ততটুকুই।’

    তবে ছবিতে অভিনেত্রীর সঙ্গে থাকা ব্যক্তিটি যে বিশেষ কেউ সে কথাও জানালেন তিনি। বলেন, ‘ব্যক্তিটি আমার স্পেশাল কেউ হবে। এটাই।’

    এর আগে ২০১৮ সালে ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন সুবহা। তারপরই তারা দু’জনই আলোচনায় উঠে আসেন। তবে নাসির বিষয়টি অস্বীকার করেন। নাসির পরে শামীমাকে বিয়ে করে থিতু হন।

    এরপর ২০২১ সালের ১ ডিসেম্বর সুবাহ বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াসকে। বিয়ের এক সপ্তাহ পার না হতেই এ দম্পতির সংসারে ভাঙনের সুর বাজে। দু’জনেই পাল্টাপাল্টি মামলা করেন একে অপরের বিরুদ্ধে। পরে অবশ্য বিচ্ছেদ হয় তাদের।
     

    বিনোদন ডেস্ক

  • ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ পাক অভিনেত্রীর (ভিডিও)

    ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পাকিস্তানের এক অভিনেত্রী। এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেছেন। 

    অভিনেত্রী মেহরিন শাহ জানান, তার সঙ্গে খারাপ আচরণ এবং তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। 

    মেহরিন শাহ সম্প্রতি শুটিংয়ের জন্য আজারবাইজানের বাকুতে যান, যেখানে তার সঙ্গে ছিল পরিচালক ও প্রযোজক। পাক অভিনেত্রীর অভিযোগ, তিনি যে হোটেলে ছিলেন, সেখানে পাকিস্তানি পরিচালক সৈয়দ এহসান আলি জায়দি ও ভারতীয় প্রযোজক রাজ গুপ্তা যৌনকর্মীদের নিয়ে আসতেন। এমনকি মেহরিনকে অনৈতিক প্রস্তাবও দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় মেহরিন শাহর সঙ্গে বাজে আচরণ করেন বলে উল্লেখ করেন তিনি। 

    মেহরিন জানান, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খারাপ ব্যবহারের পাশাপাশি তাকে সেখানে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। এমনকি অসুস্থ হয়ে পড়লে শুটিং সেট থেকে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 

    প্রযোজকের থেকে কোনো সাহায্য না পেয়ে পাক অভিনেত্রী নিজেই এখন দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করেছেন। ভিডিওতে এই পরিচালক ও প্রযোজকের কাছ থেকে অন্য অভিনেত্রীদের সাবধান থাকার কথাও বলেন তিনি। 

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর আগে যার সঙ্গে ভিডিওকলে ছিলেন তুনিশা

    অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর জট কিছুতেই খুলছে না। আদালতে কয়েক দিন আগেই সেজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিংঅ্যাপ টিন্ডারে যুক্ত হয়েছিলেন তুনিশা। সেখানেই তার পরিচয় হয় আলি নামের এক ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। 

    মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা পবন শর্মা।

    গত ৫ বছর ধরে তুনিশা ও আলি একে অপরকে চেনেন বলে জানান অভিনেত্রীর চাচা। সেজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে, এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে পরিচয় হয়। মাঝে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিংঅ্যাপে দেখার পর একে  অপরের নম্বর আদান-প্রদান করেন।’

    পবন শর্মা আরও জানান, ‘তুনিশা সবার সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভালো বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’

    এদিকে কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সম্পর্কে ভাঙাগড়া নাকি পারিবারিক কোনো কারণ? এমন রহস্যময় মৃত্যুর ঘটনায় দিন দিন যেন আরও জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু মামলা।

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

    বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে নিয়ে আলোচনা যেন থামছে না। চলতি বছরের শুরুতেই নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। এর পর পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে।

    এই প্রেমের বিষয় এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি আরিয়ান খানের সঙ্গে ডেটিং গুজব উড়িয়ে দিলেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী। এ ধরনের গুজবে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সাদিয়ার মতে, এ ধরনের শিরোনাম করার ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়া উচিত।

    মধ্যপ্রাচ্যভিত্তিক প্রকাশনা সিটি টাইমসকে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া।

    দুবাইতে নববর্ষ উদযাপনের সময় এক পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাহরুখপুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক